Dolan Ghore

Dolan Ghore

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dolan Ghore, Health/Beauty, Jangalia, pakundia, Kishoreganj.

18/07/2025

যারা ইসলামি রাজনীতি, ইসলামি আইন বা ইসলামি শরীয়ার বিরুদ্ধে আন্দোলন করেন তারা আল্লাহর এই কথাটা একটু পড়ে দেখতে পারেন। মহান আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন ইয়া রব।

18/07/2025
27/03/2024

রমযানের রহমতের মাসে কতটা অর্জিত হচ্ছে রহমত?
Posted by Dr Firoz Mahboob Kamal Posted on March 22, 2024 Bangla Articles, ইসলাম No Comments.
ফিরোজ মাহবুব কামাল

কোথায় সে রহমত প্রাপ্তি?

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস হলো মাহে রমযান। পবিত্র এ মাসটিতে কোটি কোটি মানুষ রোজা রাখে, তারাবীহ নামাজ পড়ে এবং বিস্তর নফল ইবাদতও করে। কানায় কানায় পূর্ণ হয় প্রায় প্রতিটি মসজিদ। বহু মসজিদে খতম তারাবিহ হয়। মোনাজাতে প্রচুর চোখের পানিও ফেলা হয়। প্রতি বছর আসছে এ পবিত্র মাস। প্রতি বছর একই ভাবে রোজা, ইফতার মহফিল, তারাবিহ নামাজ, লায়লাতুল ক্বদর -সবই পালিত হচ্ছে। লক্ষ্য, মহান আল্লাহতায়ালার রহমত লাভ। যারা তাঁর ইবাদত করে -তাদের জন্য সে রহমত প্রতিশ্রুতও। পবিত্র কুর’আনে সে প্রতিশ্রুতের কথা বার বার শোনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কতটুকু অর্জিত হচ্ছে মহান করুণাময়ের পক্ষ থেকে সে প্রতিশ্রুত রহমত? রহমতের আলামত কি এই, মুসলিমগণ কাফেরদের হাতে দেশে দেশে পরাজিত, লাঞ্ছিত ও অত্যাচারিত হবে? লুন্ঠিত হবে তাদের আজাদী? অধিকৃত হবে দেশ? মুসলিম শহরগুলো মাটির সাথে মিশে যাবে? হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও নিজ ভিটাবাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়বে জনগণ? এ পরাজয় ও গ্লানি শুধু ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মির, ইরাক, আরাকান, উইঘুর, চেচনিয়া, বসনিয়া, কসভো ও মিন্দানাওর মুসলিমদের নয়। একই পরাজয় ও একই অপমান নিয়ে বেঁচে আছে বিশ্বের প্রায় তাবত মুসলিম।

সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, পাকিস্তান, তুরস্ক, উযবেকিস্তান, কিরগিজিস্তানের ন্যায় মুসলিম রাষ্ট্রগুলো যখন নিজ দেশে অমুসলিম হানাদার বাহিনীকে ঘাঁটি নির্মাণ এবং সে ঘাঁটি থেকে মুসলিম দেশের উপর হামলার অধিকার দেয় –এসব দেশের জনগণের পরাজয় ও অপমান কি অধিকৃত ইরাকের চেয়ে কম? যেসব মুসলিম দেশের অর্থনীতি চলে অমুসলিম দেশগুলোর খয়রাতে -তাদের অপমানও কি কম? অপমান তাই সকল মুসলিমের। মহান আল্লাহতায়ালার সামান্য রহমতে পাহাড় স্বর্ণে পরিণত হতে পারে। পাথর ফেটে পানি বের হতে পারে। সাগর পরিণত হয় সড়কে -যেমনটি মুসা (আ:)’য়ের সময় হয়েছিল। সে মহান আল্লাহতায়ালার রহমতে কি মুসলিমদের আজকের অপমান, পরাজয় ও দুঃখ দূর হতে পারে না? আসতে পারে না কি বিজয়? যে জাতির লোক ঈমান আনে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ্জ করে, যাকাত দেয় -তাদের উপর মহান আল্লাহতায়ালার রহমত তো প্রতিশ্রুত। কিন্তু কোথায় সে রহমত? যদি এসেই থাকে ত

Want your business to be the top-listed Beauty Salon in Kishoreganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jangalia, Pakundia
Kishoreganj