Food Habits

Food Habits

Share

Eat good.. Feel good

19/01/2025

আপনি কি খাবার খাওয়ার সাথে সাথে কিংবা খাওয়ার মাঝখানে পানি পান করেন?
কোনটা ভুল কোনটা সঠিক?চলুন জেনে নেই।
খাবার খাওয়ার আগেই পানি খেয়ে নিন।এতে খাবার মাঝখানে পানি খাওয়ার চাহিদা টা থাকেনা।স্বাস্থ্য উপকারিতা ও আছে,খাওয়ার আগে পানি পান করলে গ্যাসের সমস্যা কমে,যারা ডায়েট করে তাদের খাবার এর চাহিদা টা কম থাকে।
প্রয়োজন পরলে খাবার খাওয়ার মাঝখানে অল্প পানি পান করতে পারেন।
খাবার শেষে পানি পান না করাই ভালো।এতে খাদ্যরস নিসৃত হতে বাধা পেয়ে হজমে সমস্যা হয়ে থাকে।অন্তত ১৫ মিনিট পর পানি পান করুন।
#পানি #উপকারিতা

06/05/2024

দেখলাম অনেক আপুরা কমেন্ট করছে,উনি যে তথ্য লিখেছেন এতে মুসলিম মায়েরা বিভ্রান্ত হবে।।কেন বিভ্রান্ত হবেন মুসলিম মায়েরা?আর উনার কথাকে এত প্রাধান্য দেয়ার কি হইছে?উনি না তো কোনো ডাক্তার না তো আলেমা।।উনি ভিন্ন ধর্মের, উনার মত আর মুসলিম দের মত কি এক হবে? হবে না।
মুসলিম মায়েদের কি মুসলিম ডাক্তার, পুস্টিবিদ,আলেম এর অভাব পরে গেলো যে এক বিধর্মীর কথা মানবেন।
হ্যাঁ, হারাম এ কথা কোথাও নেই।হারাম কেন হবে।তবে ২ বছর পর্যন্তই বাচ্চা দুধ খেলে ভালো। ডাক্তার রাও তাই বলেন।অতিরিক্ত সময় দুধ খাওয়ার ফলে বাচ্চার ক্ষুধা লাগে না,বাচ্চা বাড়তি খাবার খায়না,পুস্টির অভাব দেখা দেয়।।২ বছর পার করে কিছুদিন ঘুমের সময় খেতে খেতে এক সময় অভ্যাস ছাড়াতে হবে।এতদিনের অভ্যাস ছাড়াতে সময় একটু তো লাগবেই।তার মানে এই না যে ছাড়ানো যাবে না,খাইয়ে যেতেই হবে।সবশেষে যেখানে ইসলামের বিধান ২ বছর পূর্ণ করে দুধ খাওয়ানো সেখানে অমুসলিম এর কথায় এত পাত্তা দেয়ার কিছু নেই।।নিজের হাতে আপনাদের ফোন আছে,ইন্টারনেট আছে,আলেমের কথা শুনুন, ডাক্তার পুস্টিবিদ এর কথা শুনুন,নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন ❤️

20/05/2023

খাবারের পুস্টিমাণ যথাযথ পেতে তা ধোয়ার কৌশল জানা ও মানা জরুরী।। যেমন অনেকেই শাক কেটে পানিতে ভিজিয়ে রাখে দীর্ঘ সময়। এতে শাকের ধুলা মাটি পানিতে মিশে নিচে জমা হবে এজন্য। কিন্তু এভাবে শাক থেকে পানিতে দ্রবীভূত ভিটামিন চলে যায়। ফলে যে ভিটামিন এর উদ্দেশ্যে শাক খাচ্ছি তা পুরণ হয় না।একই ভাবে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে পানিতে ডুবিয়ে রাখার ফলেও ভিটামিন চলে যায়।তাই পানিতে নয় বরং একটু সময় নিয়ে আগেই নামিয়ে রাখলে বরফ গলে যায়।
যেই উদ্দেশ্যে খাওয়া তা অউরণ হোক।

17/05/2023

আমরা যা খাচ্ছি তা শরীর কতটুকু কাযে লাগাতে পারছে তা কি কখনো ভেবে দেখেছি?
খেলাম আর ত্যাগ করলাম যেনো না হয়।খাবার এর সম্পুর্ণ পুস্টি যেনো শরীর শোষণ করতে পারে এদিকেও নজর দিতে হবে।
রক্তস্বল্পতা একটি কমন রোগ হয়ে উঠেছে আজকাল। এর থেকে রেহাই পেতে আমরা আয়রন যুক্ত শাক-সব্জি,ফল তো খাচ্ছি।কিন্তু উপকার কি পাচ্ছি?
যে কোনো আয়রন যুক্ত খাবার খেলে তার সাথে ভিটামিন -সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন -সি আমাদের শরীরে আয়রন কে শোষণ করতে সহায়তা করে। আপনি যদি একটি বেদানা খান, অবশ্যই আপনাকে একটু লেবুর রস অথবা কমলা বা মাল্টার রস খেতে হবে। তবেই সম্ভব খাবারের পরিপূর্ণ পুস্টিগুণ লাভ করা।

16/05/2023

সঠিক খাদ্যাভ্যাস একটি প্রয়োজনীয় জিনিস আমাদের শরীরের জন্য।।অনেকেই মনে করেন সঠিক ডায়েট প্ল্যান মেনে চলতে বাড়তি রান্না, বাড়তি খরচ,বাড়তি ঝামেলা।।কিন্তু আপনার দৈনন্দিন খাবার এর মধ্যে থেকেই আপনি একটি সুষ্ঠু খাদ্যাভ্যাস মেনে চলতে পারবেন।।যেমন সকালে বেশির ভাগ মানুষ রুটি খায়।।ময়দা দিয়ে বানিয়ে,অথবা ফ্রোজেন কিনে,অথবা পাউরুটি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলেন অনেকেই।।
অথচ যদি এসবের পরিবর্তে লাল আটার রুটি দিয়ে নাস্তা করা যায়,তাতেই কিন্তু একটা স্বাস্থ্যসম্মত নাস্তা হয়ে যায়।।ময়দার চেয়ে লাল আটা তে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা হজমে সহায়তা করে। এছাড়া রয়েছে প্রোটিন,ভিটামিন-বি১, বি২ ও বি৩, জিংক ইত্যাদি। লাল আটা থেকে শরীর পায় উপকারী ফ্যাট,যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
তাই সকাল টা কিন্তু বাড়তি ঝামেলা ছাড়াই স্বাস্থ্যস্মত নাস্তা দিয়ে শুরু করা সম্ভব।
ছবি: সংগৃহীত।

15/05/2023

mini coconut Ice-cream ❤️

12/05/2023

ফাঁকিবাজি আইসক্রিম ❤️

10/05/2023
Want your business to be the top-listed Beauty Salon in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kushtia