SWEET Love STORY
FUNNY STORIES
মজার গল্প
- কাল রাতে কোথায় ছিলা তুমি?
- মেঝেতে।
- মেঝেতে মানে? তুমি ফাজলামো করো আমার সাথে?
- ফাজলামি করবো কেন? তুমি কি আমার বেহান লাগো?
- ফাজিল একটা! কই ছিলা তুমি?
- ওই তো! মেঝেতেই।
- মানে কী?
- গতকালকে গ্রাম থেকে চাচা আসছেন। উনাকে খাটে ঘুমাতে দিয়ে আমি মেঝেতে শুইছিলাম।
- ওহ! তোমাকে যে চার পাঁচবার ফোন দিলাম। রিসিভ করলা না কেন?
- আমার ফোনে শব্দ হয় না।
- শব্দ হয় না মানে?
- ফোনে ভাইব্রেশন দিয়ে রাখছিলাম তো।
- ভাইব্রেশন দিয়ে রাখলেও তো বোঝা যায়!
- ভাইব্রেশন হয়েছিলো। কিন্তু আমি ভাবছিলাম চাচা ঘুমের মধ্যে নাক ডাকতেছে।
- ওই, তুমি ভালো হবা না?
- কী করছি আমি?
- তুমি আমার ফ্রেন্ড ইরার সাথে আবার ফাজলামো করছো।
- ফাজলামো কখন করলাম?
- তবে কী করছো? হা?
- আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম। সেদিনের মত বাসে দেখি ইরাও বসে আছে।
- তারপর তোমার হাতে একটা খালি প্যাকেট ছিলো। ওটাই ইরাকে দিয়ে বললা, এটা যেন বাসায় নিয়ে খুলে ও। তাই তো?
- খালি হবে কেন?
- তবে কী ছিল?
- হাওয়াই মিঠাই।
- কই গেল হাওয়াই মিঠাই?
- বাসায় যেতে যেতে মনে হয় মিলিয়ে গেছে!
- উফ! তোমাকে নিয়ে আর পারি না। তুমি ওর পেছনে লাগছো কেন বলো তো?
- ও তোমার কাছে আমার কথা বদনাম করে তাই।
- ওরকম করবা না আর ওর সাথে। আর এখন কী করছো তুমি?
- গান শুনি।
- কার গান?
- কলের গান।
- এই যুগে তুমি কলের গান কই পাও?
- ওই তো কছিম মামার কাছে আছে একটা।
- কছিম মামা কে আবার?
- ওই যে আমাদের বাসার সামনে রিকশার যে গ্যারেজ আছে ওটা দেখাশোনা করে। তোমাকে এর আগেও কতবার বলছি মামার কথা!
- খোদা! আমারে উঠাইয়া নাও তুমি!
- আমিন।
- আমিন মানে? এতদিন আমার সাথে প্রেম করে এখন মৃত্যু কামনা? আমি মরে গেলেই বাঁচো। তাই না?
- কী করছি তোমার সাথে ?
- প্রেম করছো।
- এইগুলা আমি বুঝিই না।
- বুঝো না মানে? এই শুক্রবারে যে তোমার বাবা মা কে নিয়ে আমাদের বাসায় আসার কথা?
- বাবা আসবেন না।
- কেন?
- বাবা বলছেন মেয়েটা অপয়া!
- ওই আমি অপয়া হইলাম কবে?
-বাবা ঢাকা আসার জন্য রওনা দিয়েছিলো। আসার পথে তিনবার জুতা ছিঁড়ছে।
- তুমি কী শুরু করছো আমার সাথে?
- আমার বাবা মা অন্য জায়গায় মেয়ে দেখছে।
- তাহলে এতদিন ধরে তুই এগুলা কী করতেছিস আমার সাথে?
- লীলা খেলা।
- তোকে যদি সামনে পাই আমি!
- কিস করবা? আমি আজ সকালে দাঁত ব্রাশ করি নাই কিন্তু।
- অসভ্য। ফাজিল! তোর সাথে রিলেশনে জড়ানোই ভুল হইছে আমার।
- ওকে। ভুল শুধরে নাও।
- তাই নিবো। তোর সাথে ব্রেক আপ আমার। এখন থেকেই।
- ব্রেক আপ বললেই হবে?
- আর কী লাগবে?
- তোমাকে যে গত মাসে আংটি দিলাম, ওটা ফেরত দিতে হবে না?
- ওটা ফেরত নিয়ে কী করবি তুই?
- বিক্রি করে বাড়ি ভাড়া দিব। আর টাকা বাচলে এক প্যাকেট বেনসন কিনব।
- বদমাশ!তুই না আমার মাথা ছুঁয়ে সিগারেট খাওয়া বাদ দিলি?
- আমি খাব না তো। নাবিলা খাবে।
-নাবিলা খাবে মানে? তুই এই আংটি বিক্রি করে নাবিলাকে সিগারেট খাওয়াবি?
রূপা মিনিট দুই কথা বলতে পারলো না ফোনে। তারপর ডুকরে কেঁদে ফেললো। কেঁদেকেটে কান্না জড়ানো কণ্ঠে বললো, বেশ তুমি থাকো। আমি তোমার আংটি খুলে ফেলছি। এখনই নিয়ে আসছি।
কলিং বেল বাজতেই দরজা খুলে দিলেন মা। রূপা কান্না করে চোখমুখ এত লাল করেছে যে ওকে পদ্মফুলের মত লাগছে এখন।
অপ্রত্যাশিতভাবে রূপা মা কে দেখতে পেয়ে প্রথমে কিছুটা অবাক হলো। কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক হয়ে ওড়না নিয়ে মাথায় ঘোমটা দিয়ে মাকে সালাম করলো। মা আমাকে দেখিয়ে দিয়ে বললো, তোমাদের এনগেজমেন্ট তো আগামী শুক্রবার। কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিলো। তাই ওকে বললাম, তোমাকে যেন আজই একটু আসতে বলে। তা তুমি কিছু মনে করো নি তো মা?
রূপা হঠাৎ মা কে জড়িয়ে কান্না জুড়ে দিয়ে বললো, মা আপনার ছেলে খুব খারাপ। আমার সাথে সব সময় ফাজলামো করে।
মেঘমুক্ত নির্মল আকাশ।
সেদিন শেষ বিকেলে অলিন্দে আমার পাশে রূপা এসে দাঁড়িয়েছে। রুপাকে আজ মা নিজেই একটা মেরুন রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। আমি রূপাকে বললাম, আজ থেকে ইরা বাদ। তোমার পেছনে লাগলাম।
-কেন?
- কারণ তুমি মায়ের কাছে আমার নামে অভিযোগ করেছো।
রূপা আমাকে মারতে মারতে বললো, পাজি, দুষ্ট, ফাজিল, অসভ্য! তোমার জন্য আংটিই খুলে ফেলছি আমি।
- ভালো হয়েছে।
- কেন?
- আশীর্বাদ স্বরুপ মা তোমাকে আর একটা আংটি পরিয়ে দিবেন শুক্রবারে।
- কিন্তু আমি দুটোই পরবো।
- কীভাবে?
- দু হাতের অনামিকায় দুটো।
হেসে ফেললাম দুজনেই। রূপা মাথা রাখলো আমার কাঁধে। সত্যিই "লাইফ ইজ কালারফুল"।
বিচারক: তুমি দিনদুপুরে এই লোকের টাকা ছি'নি'য়ে নিয়েছো!🥸
বল্টু: না হুজুর! আমি ছি'নিয়ে নেইনি, তিনি এমনিতে দিয়েছেন।🥴
বিচারক: এমনিতে দিয়েছেন!🙄
বল্টু: জ্বী, স্যার! আমার হাতে গু'লি'ভ'রা পি'স্ত'ল দেখেই তিনি তার হাতের টাকাগুলোও আমাকে দিয়ে দিলেন...🙃
বিচারক: তোমার হাতে কোনো অ'স্ত্র না দেখেই আমি তোমাকে ৫ বছরের দণ্ড এমনি এমনিই দিয়ে দিলাম, যাও!🙂
বল্টু: বে//হু//স 🥴🥴
🤣🤣🤣🖋️🖋️🤣🤣🤣
বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে চারিদিকে তুলকালাম কান্ড। এইদিকে আমার প্লেটে মাংস কম পরেছে চারিদিকে চেয়েও মাংস দেয়ার মত কাউকে পেলাম না। অবশেষে অনেক উঁকিঝুঁকির পর দেখি কন্যারে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে প্লেট হাতে নিয়ে বাবুর্চি টাইপের এক লোকরে বললাম, ভাইসাব গরুর মাংসের হাড়ি কোথায়? সে আমার দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলে উঠলো, ছেলে উদাও হয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পরে আছেন।
বুঝলাম না ছেলে গেছে তো কি হইছে আমারে দাওয়াত দেয়া হইছে আমি খেতে এসেছি। এইদিকে কন্যা চিৎকার করে বলছে, আমি বিয়ে না করে উঠবোনা এক্ষুনি আমাকে বিয়ে দিতে হবে। আমিও প্লেট হাতে নিয়ে বললাম, হক কথা বারবার কন্যা সাজা ভালো লক্ষণ না আজই বিয়ে হওয়া উচিত। দেখলাম দুইতিনজন সহমত জানিয়ে মাথা নাড়া দিলো।
কন্যা আবার বলে উঠলো, এই মুহুর্তে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিবো। আমি মুরগির রানে কামর দিয়ে বললাম, দেয়াই উচিত এভাবে অপমান মেনে নেয়া যায়না। এবারও কয়েকজন পাব্লিক মাথা নেড়ে বললো, ঠিক ঠিক।
কন্যা কাঁদো কাঁদো স্বরে বললো, আব্বা আমি কিন্তু এক কথা দুইবার বলবো না। তাড়াতাড়ি ব্যবস্থা করেন নয়তো অঘটন ঘটে যাবে। মাংস শেষ হাড্ডিতে কামড় দিয়ে বললাম, দ্রুত ব্যবস্থা না হলে ভাংচুর হবে। এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো কন্যার বাপ আমার হাত ধরে বললো, করো কি? আমি বললাম, কিছু করিনা মাংসের হাড়িটা কোথায় বলতে পারেন? সে টাইট করে হাত চেপে বললো, টাকা দুই লাখ দিবো ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করবা। আশেপাশের সবাই বললো, ঠিক ঠিক বিয়ে করা উচিত।
আমি দুইলাখ কেন দশলাখ দিলেও বিয়ে করবোনা বলতে গেছিলাম কিন্তু সবার চোখের দিকে তাকিয়ে ভিতরের কথা ভিতরে রয়ে গেছে। হবু শ্বশুর আব্বা টেনে চেয়ারে বসিয়ে বললেন, এই জামাইরে মাংস দিয়া যাও। মাংস দূরে থাক পানিও এখন গলা দিয়ে নামছেনা। এ কি মুসিবতে পরলাম দয়াল।
সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে,
তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন?
কালো রং যদি এতোই কুৎসিত হয়,
তবে কালো চুলের মায়ায় কেন পড়ো?
মুখের দাগগুলোকে যদি তোমার জন্যে লুকোতে হয়,
তবে চোখের নিচের তিলটাকে ভালো কেন বাসো?
ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতোটাই ভালো লাগে,
তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ কেন হও?
সাজগোজে যদি ভালো না লাগে,
তবে কপালের টিপ আর চোখের কাজল কেন ভালো লাগে?
চঞ্চলতা যদি ভালো লাগে,
তবে ভদ্রতা কেন খোঁজ করো?
বেসামাল ভালোবাসা যদি চাও,
পরিশেষে বেহায়া কেন বলো?
[সংগৃহীত]
Mandarin orange = মালটা
Golden apple = আমড়া
Rose apple = জামরুল
Wood apple = কৎবেল
Sugar apple = তাল
Elephant apple = চালতা
Cherimoya = আতাফল
Apricot = খুবানি
Sharon fruit = গাব
Shaddock = জাম্বুরা
Cluster fig = ডুমুর
Sugar palm = তাল
Karonda = করমচা
Gooseberry = আমলকী
Sapodila = সফেদা
Longan = লটকন
Muskmelon = বাঙ্গী
Carambola starfruit = কামরাঙ্গা
Belerica = হরতকি
২১ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!
1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)
যে কোন সমস্যায় আমাকে ইনবক্সে করুন 💕
পল্টু নতুন স্কুলে ভর্তি হয়েছে..🥹🫡
-ম্যাডাম ক্লাসে পল্টুর সাধারন জ্ঞান যাচাই করতেছে...
ম্যামঃ তোর স্কুলের প্রধান ম্যামের নাম কি?
•পল্টুঃ- জানি না।😕😕
ম্যামঃ তোর বাবা কখন বাড়ি থেকে বের হোন?
•পল্টুঃ- তাও জানি না।🫤🫤
ম্যামঃ তোর বাবা কি করেন?
•পল্টুঃ- গাড়ী চালান।🥲🥲
ম্যামঃ যাক, এটা তাহলে জানিস, তোর বাবা কত স্পীডে গাড়ী চালান?
•পল্টুঃ- এটা জানি না।🫡🫡
ম্যামঃ আচ্ছা, মুরগী কি পাড়ে?
•পল্টুঃ- জানি না।🙂🙂
ম্যামঃ এটাও জানিস না? কাল সব প্রশ্নের উত্তর তোর বাবার কাছ থেকে জেনে আসবি। আর বলবি।
পল্টু বাড়িতে গিয়ে বাবার কাছে জানতে চাইলো...
•পল্টুঃ- আমাদের স্কুলের প্রধান ম্যামের নাম কি! 🤗🤗
বাবাঃ- তানিয়া ম্যাডাম।
•পল্টুঃ- তুমি কখন বাড়ি থেকে বের হও!🫡🫡
বাবাঃ রোজ সকালে।
পল্টুঃ- তুমি কত স্পীডে গাড়ী চালাও🥲🥲
বাবাঃ- ফুল স্পীডে।
•পল্টুঃ- আচ্ছা বাবা, মুরগী কি পাড়ে!🙂🙂
বাবাঃ- ডিম পাড়ে।
পরের দিন স্কুলের ক্লাসে...👇👇👇
ম্যামঃ- সব প্রশ্নের উত্তর জেনে এসেছিস পল্টু!
•পল্টুঃ- জ্বি, ম্যাম।🫣🫣
ম্যামঃ- ঠিক আছে, শুধু উত্তরগুলো পটাপট বলে ফেল!
•পল্টুঃ- তানিয়া ম্যাডাম রোজ সকালে ফুল স্পীডে ডিমপাড়ে!🥹🥹🤣🤣
Click here to claim your Sponsored Listing.
Category
Address
KULAWRA
Maulvi Bazar
3251
