T a r i n

T a r i n

Share

What I Created, I Become

22/04/2026

ll জীবনে তিনটা স্টেজ ll

১. Time আছে, টাকা নাই
২. টাকা আছে, Time নাই
৩. Time-ও নাই, টাকা-ও নাই 😷

আপনি কোন স্টেজ এ আছেন?
আমার টা কমেন্টে দিলাম 🫣

21/04/2026
21/04/2026

Send a message to learn more

20/04/2026

জীবনে সবকিছু সবসময় প্ল্যান মাফিক হয়না।
আপনি একরকম প্ল্যান করে আগাবেন, কিন্তু আল্লাহর প্ল্যান থাকবে আলাদা।

এইযে আমি, যে কিনা স্কুল, কলেজের শিক্ষকদের সাথেও জীবনে একা গিয়ে কথা বলার সাহস পাইনি, আব্বুকে সাথে নিয়ে যেতাম, যার কিনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয়া, ভর্তি থেকে শুরু করে হলে ওঠে পর্যন্ত সব জায়গায় একজন গার্জিয়ান লেগেছে, সেও দীর্ঘ ৬ বছর বাসা থেকে দূরে গিয়ে পড়াশোনা করেছে। আর এখন আবার বিয়ের পর সেই দূরত্ব শুরু!

দীর্ঘ ১২ বছরের লং ডিস্টেন্স রিলেশনশীপ (যেখানে হয়তো বছরে ২/৩ বার ভার্সিটির ছুটিতে দেখা হতো আমাদের) আর ১ বছর ৩ মাসের বিবাহিত জীবন টাও সেই লং ডিস্টেন্স থেকে আর ব্যতিক্রম হলোনা। হয়তো আল্লাহ এভাবেই আমাদের ভালো চেয়েছেন!

সামনে কি আছে জানিনা, তবে বিশ্বাস করি ভালো কিছুই আছে। মেঘের পরেই রোদ আসে 🌻

বি: দ্র: ছবির জায়গাটা আমার খুব পছন্দের। ময়মনসিংহ যখন ছিলাম, খুব ইচ্ছা হতো ওকে পাশে নিয়ে এখানে বসে বিকেল কাটাই। নৌকায় চড়ি। নৌকাগুলো খুব রঙিন ছিল। সবার শাড়ি পরা দেখলে আফসোস হতো, ইশ যদি আমিও ওকে নিয়ে শাড়ি পরে ঘুরতে পারতাম!
বাসায় যেকয়বার গিয়েছি আম্মুর ১/২ টা শাড়ি ব্যাগে পুরে নিয়েও গিয়েছি ক্যাম্পাস, যদি পরি! কিন্তু একা একা কি আর ঘোরা হয়? ঘোরার মানুষ এর বড্ড অভাব বোধ করতাম। শাড়ি নিজে আর পরা হয়নি, তবে রুম্মেট কে পরিয়েছিলাম তার বফের সাথে ঘুরতে বেরোতে। ও হ্যাঁ, একদিন ই পরা হয়েছিল অবশ্য, সেদিন ছিল মাস্টার্স এর ডিফেন্স। সময় গুলো কেমন চোখের সামনে ভাসে ⏳

19/04/2026

দেখতে যাবোনা যাবোনা করেও যখন ফাকা পকেটে টেনেটুনে মুভির খরচ বের করে মুভি দেখতে চলে যাই দুজন 🫣😷😷

মুভি ভালো ছিলো দেখে আর পরে টাকার আফসোস হয়নাই, কারণ পয়সা উসুল করা মুভি ছিল 🫠

Send a message to learn more

19/04/2026

I love 💆‍♀️ | Music 🎶 | Melodies 🎧 | Movies 🎬 | Money 💸....... 🤑
& you????? 😉

18/04/2026

ll একটি ফুলের আত্মকাহিনী ll

নববর্ষে খোপায় পরবো দেখে আমার মিস্টারকে বললাম একটা গাজরা এনো, যদি না পাও বা দাম বেশি দেখো তাইলে গ্লাডিওলাস বা সাদা যেকোনো ফুল আনবা। ছবিও দিয়ে দিলাম যাতে চিনতে সুবিধা হয় তার (বেলি/কড়ির গাজরা)

নববর্ষের আগেরদিন এমনিতেই ফুলের দাম বেশি। তো সন্ধ্যায় দেখি সে ফুল আনছে, একটা গাজরা আর সাথে এই ফুলটা। গাজরা টা ছিল কাঠগোলাপের 🌸

তো যাই হোক, কাঠগোলাপের গাজরাও কিনতে পাওয়া যায় আমার আইডিয়া ছিলোনা। দেখে খুশি হলাম কিন্তু পরদিন পর্যন্ত ভালো থাকবে কিনা তা নিয়ে টেনশনে পড়ে গেলাম, বেচারা এতো কস্ট করে আনছে তা যদি পরদিন পরতেও না পারি আমারই বেশি কষ্ট লাগবে। পলিতে করে ফ্রিজে রেখে দিলাম।

এবার আসি এই ফুল এর ব্যাপারটায়!!
জনাব আমার জন্য এটা এমনি ই এনেছে, সে জানে এটা নাকি লাল। এটা শুনে তাকে কালার ব্লাইন্ড না বলে পারিনি😶 তা বললাম আমিতো বলছিলাম সাদা যেকোনো ফুল, তুমি ম্যাজেন্টা থুক্কু লাল কেন আনলে? 🙄
বল্লো দেখে ভালো লাগছে তাই। এমনি ই আনলাম তোমার জন্য।

বৈশাখ পার করে দিলাম গাজরা দিয়েই। এটাকে কবে পরা যায় এই ভাবতে ভাবতে পানিতে ভিজিয়ে রাখলাম ৫দিন। ভাবসিলাম একদিন শাড়ি পরে এটা পরবো, কিন্তু ব্যাস্ততায় আর শাড়ি পরা হয়নি আমার।

আজ বাগেরহাট চলে আসার সময় ফুল টা দেখে খুব মায়া লাগলো, তাই ভাবলাম আমার ফুল যখন আমি নিয়ে যাবো এটাকে। সুন্দর মতো ব্যাগে ভরে নিয়ে আসলাম। প্রথম ছবিটা ঠিক বাসা থেকে বের হবার আগ মূহুর্তের, আর পরের টা বাসায় পৌছানোর পরে তোলা। ঠিক যেভাবে ছিল সেভাবেই আছে এখনো ♥️

অনেকে ভাবতে পারে একটা ফুল নিয়ে এতোকিছু বলার কি আছে? কিন্তু আসলে ওর দেয়া যেকোনো ফুল আমার কাছে অনেক বেশি সুন্দর আর ভালোবাসায় মোড়ানো একটা ইমোশন মনে হয়। এখনো আমার কাছে সেই ২০১৬-১৭ বা আরো আগের ফুল ও শুকনো অবস্থায় আছে। যেটা এখনো আমার কাছে অনেক মূল্যবান। এই ইমোশন একটা মেয়েই ভালো বুঝে 🌻

16/04/2026

।। আজকে ঠিক করলাম—জীবনটা বদলাবো।।

সকালে তাড়াতাড়ি উঠবো, healthy খাবো, কাজগুলো সময়মতো শেষ করবো… এক কথায় একদম perfect life!
বরাবরের মতোই সকাল ৬টায় অ্যালার্ম বাজলো…
আমি বন্ধ করে ভাবলাম, “৫ মিনিট পরে উঠি।”
চোখ খুলে দেখি ৮টা! 😴 এদিকে স্বামী আমার ৯টায় অফিস চলে যায়, তার নাসতা রেডি করতে হবে!!
মনে মনে বললাম—“ঠিক আছে, কাল থেকে শুরু করবো!”

(যদিও সচরাচর পড়িনা আজকাল)! পড়তে বসলে হঠাৎ করে পৃথিবীর সব চিন্তা মাথায় আসে—
life, future, past, এমনকি ২০০৯ সালে কে কি বলছিল সেটাও মনে পড়ে! 🤦‍♀️
কিন্তু ঘুমাতে গেলে?
মনে হয়—“কিছুই চিন্তা করার দরকার নেই, শান্তিতে ঘুমাও!”

আর মোবাইলটা… এইটা তো আলাদা এক ভালোবাসা!
ইনার মি.....বলে, “মোবাইলটা একটু রাখো!”👿
আমি বলি, “ঠিক আছে…”
তারপর ২ মিনিট পর আবার হাতে—
কারণ “এইটা জরুরি কাজ!” 📱🤣

দিন শেষে আয়নায় তাকিয়ে নিজেকে বলি—
“আজকেও কিছুই করলাম না…”
তারপর নিজেই নিজেকে বুঝাই—
“চিন্তা করিস না, তুই special… তোর plan একটু late এ কাজ করে!” 😎
এভাবেই আমার life চলছে—

plan করি একটা, করি আরেকটা…😬

15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌺

13/04/2026

Let's make baishakhi churi 🌻

11/04/2026

মেয়েদের জীবনটা আসলে অনেক স্তরের গল্প—যার অনেকগুলো পার্ট থাকে।

হাসির আড়ালে লুকানো ক্লান্তি, চুপ থাকার ভেতরে হাজারটা না-বলা কথা, আর নিজের স্বপ্নগুলোকে বারবার পিছিয়ে দিয়ে সবাইকে ভালো রাখার এক অদ্ভুত দায়িত্ববোধ।

তবুও তারা হাসে, ভালোবাসে, লড়াই করে—
কারণ তারা জানে, তাদের ভাঙা মন নিয়েও একটা পৃথিবী সুন্দর করে গড়া যায়,অন্যকে ভালো রাখা যায়। 💫

Want your business to be the top-listed Beauty Salon in Mongla?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Mongla