24 Weight loss

24 Weight loss

Share

Branded company elite Corporation is doing business with reputation for long 14 years. We believe in

ন্যাচারালস নবশক্তি সুস্বাস্থ্যে অনন্য একটি প্রাকৃতিক খাদ্য পরিপূরক।

নবশক্তি নিয়মিত সেবনে শরীর হয় সুঠাম ও ফিট।

বিস্তারিত জানতে ও অর্ডার করতে ভিজিট করুন -
https://elite.mart.limited.bd/product/naturals

20/01/2022

আপনি আপানার অ'তি'রি'ক্ত ও'জ'ন কমান প্রাকৃতিক উপায়ে।

নিজেকে সুস্থ রাখতে ও"জ"ন এর দিকে নজর দিন ফিট থাকুন সব সময়।
📞01790518178
বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ও'জন আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কাজেই এখুনি নিয়ন্ত্রণ করুন আপনার ও'জন। চিকন হোন সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে।
বিস্তারিত ইনবক্সে আসুন।

20/01/2022
Photos from 24 Weight loss's post 20/01/2022
19/01/2022

☎️01790518178
কোন পা-র্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ও'জন কমান সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে।

অনেক চেষ্টার পর ও যারা ও'জন কমাতে পারেনি তাদের জন্য নিয়ে এলো ওয়ার্ল্ড ফেমাস ও''য়েট ল'স প্রডাক্ট।

18/01/2022

কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা

১।স্মরণ শক্তি বৃদ্ধিঃ
এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রঙ চায়ের সাথে এক চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত খাবেন। যা আপনার দুশ্চিন্ত দূর করবে। এছাড়া এটি মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।

২।মাথা ব্যাথা নিরাময়েঃ
১/২ চা চামচ কালোজিরা তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে ২/৩ সপ্তাহ খেলে মাথা ব্যথায় উপকার পাবেন।

৩।সর্দি সারাতেঃ
এক চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক ৩ বার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে। এছাড়া এক চা-চামচ কালোজিরার তেলের সাথে দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হবে।

৪।বাতের ব্যাথা দূরীকরণেঃ
আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করুন উপকার পাবেন। এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরা সমপরিমান মধু মিশিয়ে দৈনিক ৩ বার করে ২/৩ সপ্তাহ খেলে উপকার পাবেন।

৫।হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেঃ
এক চা চামচ কালোজিরার গুড়া এক কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক ২ বার করে ৪/৫ সপ্তাহ খেলে উপকার পাবেন।

৬।ব্লাডপ্রেসার নিয়ন্ত্রনে রাখতেঃ
প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালোজিরার তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধাঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা-চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে ২/৩ দিন খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।

৭।পাইলস সমস্যা নিরাময়েঃ
এক চা-চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল, এক চা চামচ কালোজিরার তেল সহ প্রতিদিন খালি পেটে ৩/৪ সপ্তাহ খেলে উপকার পাবেন।

৮।শ্বাস কষ্ট বা হাঁপানি রোগ সারাতে:
যারা হাঁপানী বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্ট জনিত সমস্যা উপশম করে।

৯।ডায়বেটিস নিয়ন্ত্রণেঃ
ডায়াবেটিস রোগ উপশমে বেশ কাজে লাগে কালোজিরা। এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক ২ বার করে খেলে উপকার পাবেন।

18/01/2022

মৌসুমি ফল ও সবজি থেকে যদি আমাদের দৈনিক পুষ্টি এবং বিভিন্ন রোগের পথ্যের চাহিদা পূরণ হয়ে যায় তাহলে আমরা বিভিন্ন রোগে কম আক্রান্ত হব। এমন অনেক মৌসুমি ফল ও সবজি আছে যা খেলেও উপকারিতাগুলো আমরা জানি না। তাই এসবের গুণাগুণগুলো জেনে-বুঝে খেলে অনেক রোগাক্রান্ত অবস্থায়ও ভালো থাকতে পারব।

মৌসুমের সবজিগুলোর মধ্যে কাঁকরোল অন্যতম। যদিও এ সবজি অনেকেই খেতে পছন্দ করেন না; কিন্তু সারা গায়ে কাঁটাযুক্ত এ সবজির বিস্ময়কর পুষ্টিগুণাগুণ ও উপকারিতার কথা বিভিন্ন গবেষণায় বারবার উঠে এসেছে। কারণ এর পুষ্টিগুণাগুণের পাশাপাশি অনেক ভেষজ গুণাগুণও আছে, যা আমাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গের জন্য অসম্ভব উপকারী।

জেনে অবাক হবেন, কাঁকরোলের গাছ থেকে শুরু করে পাতা, শেকড়, ফল ও বীজ সবকিছুই আমাদের দেহের জন্য উপকারী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। সর্বোচ্চ পরিমাণ ভিটামিন ‘এ’ ও ‘সি’ আছে। বিভিন্ন খনিজপদার্থ যেমন- আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম ছাড়াও এটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়ামের ভালো উৎস। এতে আরও থাকে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, লুটেইন, জিয়াজেন্থিন যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞরা বলেন, কাঁকরোলে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে এবং ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় কাঁকরোল রাখা ভালো। এবার কাঁকরোলের কিছু উপকারিতা জেনে নেই-

ওজন কমাতে

এতে কমলা-লেবু থেকে ৪০ শতাংশ বেশি ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন ‘সি’ শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং এটি লো ক্যালরির সবজি। ১০০ গ্রাম কাঁকরোলে মাত্র ১৭ ক্যালরি থাকে। তাই ওজন কমাতে অবশ্যই কাঁকরোল খেতে পারেন। হজম শক্তিও বাড়ায় এটি।

তারুণ্য ধরে রাখে

কোষের কাজকে উদ্দীপিত করে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে ত্বকের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে কাঁকরোল। কারণ এতে থাকে বিভিন্ন ধরনের ফ্ল্যাভনয়েড। যেমন- বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লুটেইন, জিয়াজেন্থিন ওকোলাজেন থাকে যা অ্যান্টি অ্যাজিং উপাদান হিসেবে কাজ করে; ত্বকে বয়সের ছাপ পড়তেও বাধা দেয়। কাঁকরোলের জুস খেলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

কাঁকরোলের রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এটি অগ্নাশয়ের বিটাসেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইন্সুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালরির ও ফাইবার সমৃদ্ধ খাবার; তাই এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এজন্য ডায়াবেটিস কমাতে কাঁকরোল ভাজি করে বা চাইলে কচি কাঁকরোল জুস করেও খেতে পারেন।

কিডনির পাথর নির্মূলে

কিডনির পাথর নির্মূলেও কাঁকরোল খুবই উপকারী। ১ গ্লাস পানি বা দুধে ১০ গ্রাম কাঁকরোল বাটা মিশিয়ে নিয়মিত খেলে কিডনি ও ব্লাডারের পাথর দূর হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

কাঁকরোল হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে। গবেষণায় জানা যায়, যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি তাদের থেকে যাদের শরীরে এর মাত্রা কম থাকে, তাদের ৫০ শতাংশ বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। কাঁকরোল খুব সহজেই এ সমস্যা দূর করতে পারে। কারণ এটি শরীরের লাইকোপেনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে।

ফ্যাটি লিভারের নিয়ন্ত্রণে

আজকাল অনেকেই ফ্যাটি লিভার রোগে আক্তান্ত হচ্ছেন। কাঁকরোল নিয়মিত খাওয়ার ফলে ফ্যাটি লিভার রোগের ক্ষেত্রে উপকার পাওয়া সম্ভব। যেহেতু কাঁকরোলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েড থাকে, যা দেহের ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র‌্যাডিকেল দূর করতে সাহায্য করে। এছাড়া এর রয়েছে অ্যান্টিলিপিড প্যারোক্সিডেটিভ গুণাগুণ, যা ফ্যাটের অক্সিডেশন প্রতিরোধ করে। যার ফলে কাঁকরোল ফ্যাটি লিভার প্রতিরোধ করতে সাহায্য করে।

খুসখুসে কাশির কমাতে

মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে ছোট বাচ্চাদেরও কাশির সমস্যা দেখা দেয়; তাই কুসুম গরম পানিতে ৩ গ্রাম কাঁকরোল পাউডার বা বাটা মিশিয়ে দিনে ৩ বার খেলে খুসখুসে কাশি ভালো হবে।

স্নায়ুবিক ও জন্মগত ত্রুটি কমাতে

গর্ভাবস্তায় অনেক মায়েদের স্নায়ুবিক ত্রুটি দেখা দেয়। কাঁকরোলে থাকা ভিটামিন ‘বি’ ও ‘সি’ স্নায়ুবিক ত্রুটি কমাতে সাহায্য করে। এতে ফোলেট ও গর্ভাবস্থার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি উপাদান থাকে; যা গর্ভকালীন বেশ ভালো একটি খাবার।

ক্যান্সার প্রতিরোধ করে

দেহে ফ্রি র‌্যাডিকেলের সংখ্যা বেড়ে যাওয়া ক্যান্সারের প্রধান কারণ। তাজা কাঁকরোলে ভিটামিন ‘সি’ অনেক বেশি থাকে যা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। দেহের ফ্রি র‌্যাডিকেলের সংখ্যা কমাতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। এজন্য কাঁকরোলকে ‘স্বর্গীয় সবজি’ আখ্যা দেয়া হয়।

কোলেস্টেরলের মাত্রা কমায়

এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাই যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি তারা নিশ্চিন্তে কাঁকরোল খেতে পারেন।

অ্যানেমিয়া প্রতিরোধ

কাঁকরোলে প্রচুর আয়রন, ভিটামিন ‘সি’ ও ফলিক এসিড থাকে; তাই এটি নিয়মিত খেলে অ্যানেমিয়ার প্রতিরোধ করা সম্ভব হয়।

দৃষ্টিশক্তির উন্নতি

কাঁকরোলে চোখের জন্য উপকারী ভিটামিন, বিটাক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে, যা দৃষ্টিশক্তিকে উন্নত করে এবং চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে।

বিষণ্ণতা কমাতে

কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে, যা নার্ভাস সিস্টেমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই এটি বিষণ্ণতা কমাতেও সাহায্য করে।

18/01/2022

মাশরুমে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্টসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।

মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তশূন্যতাজনিত সমস্যা দূর করতে পারে।
মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী।
মাশরুমে রয়েছে পটাসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান এরিটাডেনিন, লোভাস্ট্যাটিন, এনটাডেনিন, কাইটি রয়েছে মাশরুমে। তাই মাশরুমকে খাদ্য তালিকায় রাখলে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
মানুষের শরীরের দুটি প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট পলিফেনল ও সেলেনিয়াম রয়েছে মাশরুমে। এগুলো স্ট্রোক,নার্ভের রোগ এবং ক্যানসার থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। মূলত স্তন ক্যানসার এবং প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করতে মাশরুমের কোনও তুলনা নেই।
ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় হাড়ের শক্তি বৃদ্ধিতে ও গাঁটের ব্যথা কমাতে মাশরুমের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
মাশরুমে ভিটামিন ডি পাওয়া যায়।
সুন্দর ত্বক পেতে চাইলে খেতে পারেন মাশরুম, কারণ এটি ত্বককে নরম রাখতে সাহায্য করে।
মাশরুমে থাকা এনজাইম খাবার হজম করায় ও অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সহায়তা করে।
বয়সজনিত কারণে যে স্মৃতিশক্তি কমে যাওয়ার রোগ প্রতিরোধ করে মাশরুম।
নিয়মিত মাশরুম খেলে হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করাও সম্ভব।
মাশরুমে সোডিয়ামের পরিমাণ খুব কম, এটি কিডনি-সংক্রান্ত রোগ হওয়া থেকেও বাঁচাতে পারে।

18/01/2022

মাংসের ঝাল ঝাল মজাদার কিছু রান্না করতে যাচ্ছেন? এতে গোলমরিচ দেবেন না, তা কি হয়? ছোট ছোট কালো গোল এই মসলা দিলে তরকারির স্বাদ যে পাল্টে যায়, তা ভোজনরসিকেরা জানেন। দেখতে একরত্তি, অথচ প্রবল তেজি এই মসলা নিজের গুণেই রান্নাঘরে অপরিহার্য হয়ে উঠেছে।

গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত মসলা হিসেবে মনে করা হয়। এর আছে নানা ঔষধি গুণাগুণ। সাধারণত জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকর। তা ছাড়া গোলমরিচ ও পেঁয়াজবাটা একসঙ্গে চুলের জন্য পুষ্টিকর। কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ্য, রক্তাল্পতা, দাঁতের রোগ, ডায়রিয়া ও হৃদ্‌রোগেও উপকারী গোলমরিচ।

জেনে নিন গোলমরিচের নানা গুণের কথা:
১. গোলমরিচ মসলা ও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। পিপারিন নামের রাসায়নিক উপাদানের কারণে এটি ঝাল ঝাল হয়। এই মসলা আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ, জিংক, ক্রোমিয়াম, ভিটামিন এ ও সি এবং অন্যান্য উপাদানে ভরপুর।

২. গোলমরিচকে দারুণ প্রদাহনাশক হিসেবে ব্যবহার করা হয়।
৩. আবহাওয়া বদলের সময় ও ঠান্ডায় সর্দি-কাশির সমস্যা খুবই সাধারণ। শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে গোলমরিচ।
৪. পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়িয়ে হজমে সাহায্য করে। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করতে ভালো হজম হওয়া জরুরি। পেটের গ্যাস হওয়া ঠেকাতে পারে গোলমরিচ।
৫. গোলমরিচ ক্ষুধামান্দ্য ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। ওজন কমাতে সাহায্য করে।
৬. শরীরে চর্বি দূর করতে পারে। এ ছাড়া অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে শরীররে শক্তি জোগায়।
৭. গোলমরিচে রয়েছে ডায়রিয়া, কলেরা ও আরথ্রাইটিস প্রতিরোধের ক্ষমতা। এটি রক্তপ্রবাহ বাড়িয়ে অস্থিসন্ধির ব্যথা কমাতে পারে।
৮. গোলমরিচে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে

18/01/2022

কিসমিসের উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না। এমনকি কিসমিস ভেজানো পানিও শরীরের জন্য অনেক উপকারী। কিসমিসে ভিটামিন,খনিজ,অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, পলিফেনলস এবং অন্যান্য বেশ কয়েকটি ফাইবার রয়েছে। কিসমিস শরীরে যেমন শক্তি যোগায় এবং রক্ত উৎপাদনেও সহায়তা করে। কিসমিসের কয়েকটি যাদুকরী উপকারীর কথা আলোচনা করা হবে।

কোষ্ঠ্যকাঠিন্য দূর করে:

কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের পরিপাকক্রিয়ায় দ্রুত সাহায্য করে। এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরের কোষ্ঠ্যকাঠিন্যর মত সমস্যা দূর করে।

সুস্থভাবে ওজন বাড়ায়:

সবাই ওজন কমাতে চায় না। এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়াতে চায়। আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিস হতে পারে আপনার পরম বন্ধু।

ক্যান্সার প্রতিরোধে:

কিসমিসে ক্যাটেচিন নামক একধরনের অ্যান্টিওক্সিডান্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি র‍্যাডিকলগুলিকে লড়াই করে নিঃশেষ করে। শরীরের এই ফ্রি র‍্যাডিকলগুলো ক্যান্সার সেলের স্বতঃস্ফুর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটাস্টাসিসেও সাহায্য করে। কিসমিস রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টিওক্সিড্যান্ট এর মাত্রা বৃদ্ধি পায়,ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:

কিসমিসে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে। শরীরে থাকা উচ্চমাত্রার সোডিয়াম, রক্তচাপ বাড়ার প্রধান কারণ। কিসমিস শরীরের সোডিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

কিসমিসে ভিটামিন এবং খনিজগুলির সাথে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলগুলির মতো অন্যান্য যৌগগুলির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলি আমাদের সিস্টেমে ফ্রি র‌্যাডিকালগুলোর সাথে লড়াই করতে, এগুলিকে স্থিতিশীল করতে এবং তাদের শ্বেত রক্তকণিকা সহ আমাদের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতির কারণ হতে রোধ করে যা আমাদের ইমিউন সিস্টেম গঠন করে।

হাড়ের স্বাস্থ্য বর্ধন:

কিসমিসে পাওয়া যায় আরো এক উপাদান, ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজন। এছাড়াও, বোরন নামক এক মাইক্রোনিউট্রিয়েন্টও কিসমিসে থাকে যা সঠিক ভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে। মাইক্রো নিউট্রিয়েন্ট শরীরে খুব অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব অসীম। তাই বোরন মেনোপজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্টিয়োপোরসিস এবং হাড় ও জয়েন্ট এর জন্য খুব উপকারী।

ঘুম ভালো হয়:

ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্রে যাদুকরী ভূমিকা পালন করে কিসমিস। কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে। আমরা সবাই জানি, আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উত্পাদন বৃদ্ধি করে না বরং বিপাক ক্রিয়া উন্নত করে।

কিসমিস মানসিক অবসাদ দূর করতে কি ধরণের ভূমিকা পালন করে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি তবে কিসমিস ভালো ঘুমের ব্যবস্থা করে এবং শরীর ও মন মেজাজ দুটোকেই শান্ত রাখে।

Photos from 24 Weight loss's post 18/01/2022

ডিমের উপকারিতা

Photos from 24 Weight loss's post 18/01/2022

ফুলকপির উপকারিতা

Photos from 24 Weight loss's post 18/01/2022

জাফরান এর উপকারিতা

Want your business to be the top-listed Beauty Salon in Muradpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Chittagong CDA Avenue Modina Market Third And Fifth Floor
Muradpur