Amdadul Hoque

Amdadul Hoque

Share

Health knowledge.

Photos from Amdadul Hoque 's post 17/11/2025

A new products khaas honey has been launching at khaas daoyat❤️❤️

12/07/2023

আপনার বাসায় স্কুল পড়ুয়া ছেলেমেয়ে থাকলে:

১. বাসায় একটি লাইব্রেরি রাখুন। জোর করে পড়তে বলার দরকার নেই। তাদের কৌতূহল হলে নিজে থেকেই পড়া শুরু করবে। কিন্তু বই রাখুন। অনেক বই। নানা ঘরানার। বড়দের বই পড়লে কেউ নষ্ট হবে না বরঞ্চ মনে প্রশ্ন জাগবে, ম্যাচিউরড হবে। অবশ্যই চেষ্টা করুন তাদেরকে সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিতে।

২. বাসায় একটি বাংলা পত্রিকা রাখুন। তারা ধরে দেখুক, পড়ুক বা না পড়ুক। পুরনো হলে বিক্রি করে দিক। প্রতিদিন একটি পত্রিকায় চোখ বোলানো ভালো। তাদের জীবনের বাইরেও যে একটা জগত বর্তমানে বিরাজ করে তারা জানুক। সাধারণ জ্ঞান পোক্ত হোক।

৩. তাদেরকে অর্থশাস্ত্র শেখান। বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিতে টাকা চেনানো হয় না। আয়, ব্যয় বোঝনো হয় না। স্কুলেও শিক্ষা দেয়া হয় না। ফলে অর্থ বা টাকা পয়সা নিয়ে একটা ইমাজিনারি আইডিয়া নিয়ে তারা বড় হয়। বেশ একটা সময় পর্যন্ত ভালো আর্থিক সিদ্ধান্ত নেবার মত ম্যাচিউরড হয় না।

৪. যুগ বদলে গেছে। আজ থেকে দশ বিশ বছর পর শহরের সবারই নিজের কিছু কাজ নিজে করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, রান্না এবং ঘরের অন্যান্য কাজে তাদেরকে যুক্ত করুন। এটা এক ধরনের স্বাবলম্বিতা।

৫. যদি টাকা থাকে একটা শারীরিক কসরতের ট্রেনিং এ ভর্তি করে দিন। খেলাধুলা, কারাতে, রানিং, টেনিস, ভলিবল, যা কিছু হোক। শহুরে জনগোষ্ঠীর একটা বড় সমস্যা হয়ে উঠবে ইয়াং বয়সেই নানা অসুখ। শারীরিক কসরতের অভাবই হয়ে উঠবে বা উঠছে মূল কারন।

৬. অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ভালোভাবে সাঁতার শেখান, সাইকেল চালানো শেখান আর সম্ভব হলে গাড়ি চালানো শেখান। ড্রাইভিং এমন একটা স্কিল যা অন্য স্কিলগুলোকে শাণিত করে।

৭. তাকে চিন্তা করতে শেখান। সিদ্ধান্ত নিতে দিন। স্বাধীনতা দিন। সবকিছু চাপিয়ে দেবেন না, সব সময় প্যাম্পার করবেন না।

৮. ধর্মীয় শিক্ষা দিন। মুসলমান হলে অন্তত একবার কোরান শরীফ যেন পড়ে শেষ করতে পারে। নামাজ শিক্ষা দিন।

৯. তাদের সামনে চ্যারিটি করুন। তাদের হাত দিয়ে চ্যারিটি করান। এরে তারা সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে উঠবে।

১০. যদি সম্ভব হয় একটা ক্রিয়েটিভ প্যাশনের সাথে যুক্ত করুন। গান, কবিতা, আঁকা। তার ক্রিয়েটিভ সত্তা তার দু:খ আর একাকীত্বের দিনে সঙ্গ দেবে।

07/07/2023

ময়মনসিংহের মানুষ আমরা
চাচারে কই জ্যাডা
যেসব ধানে চাউল না থাকে
এইডারে কই চ্যাডা।

সবাই ডাকে টাকি মাছ আর
আমরা ডাকি লাডি
ষাঁড় গ'রুরে হাঁর কই আর
বকরিরে কই পাঁ'ডি।

মসজিদ রে কই মরচিদ এবং
বাতিরে কই বাত্তি
ঢাকনারে কই ঢাহুন আমারা
ছাতারে কই ছাত্তি।

সবাই যারে ঝাঁড়ু ডাকে
এইডারে কই হাচুন
বাতাস করার হাতপাখারে
আমরা বলি বিচুন।

টিকটিকিরে আড়ল কই আর
কাকেরে কই কাউওয়া
গুতা কিংবা খোঁচাটারে
আমরা বলি ঘাউওয়া।

খাবার দেখে লোভ করে যে
তারে ডাকি ছাব'ড়া
চু'রি করার অভ্যাস থাকলে
কই তারে হাত লাবরা।

কুয়াশা রে উঁশ বলি আর
ডাটারে কই ডেঙ্গা
কাঠের কিম্বা বাঁশের তৈরি
লাঠিরে কই টেঙ্গা।

লুঙ্গিরে কই তবন আমরা
শকু'নরে কই হ'হিন
বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত
গাভীরে কই বহন।

গ'রু ছা'গল হাঁস মুরগির
বিষ্টারে কই লেদা
ছোট বড় সব ধরনের
ছিদ্ররে কই ছে'দা।

ফুফুদেরকে ফুজি ডাকি
পাট গাছরে কই নাইল্যা
চিংড়ি মাছরে ইঁচা ডাকি
কালোরে কই কা'ইল্যা।

কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি
তবুও আমরা এমন করেই
কইতে ভালোবাসি।

আমরা মমিসিঙ্গা👌

05/07/2023
Want your business to be the top-listed Beauty Salon in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Boilazan, Fulbaria
Mymensingh
2216