Saaj Beauty Parlour
Exclusive Bridal Make-Up We are providing the best beauty solution for women as a pioneer,Thank you
19/01/2026
মেয়ে মানুষ বিয়ের পরে খুশি থাকলে সেইটা তাদের চেহারা দেখলেই বুঝা যায়!
এই আপুটার ভিডিও কাল থেকে হোমপেইজে বারবার আসতেছে। উনি উনার জামাইর নাম মেহেদী দিয়েই হাতে লিখেই খুশি! শুধু খুশি না,মারাত্নক খুশি। বিয়ে হইছে এক মাস, নিজেকে 'সোহাগের বউ' বলে উনি যেই হাসি টা দিলো! বেশিইই সেরা!!
এইখানে 'ক্রেডিট' টা কার? সোহাগ নামের ভদ্রলোকের। সবাই বলবে 'জামাই কি যে সুখে রাখছে!'
পুরুষ মানুষের এইটাই করা উচিত, আপনি আপনার প্রিয়তমা কে সুখে রাখবেন, পুরা দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করবে! সবাই বলবে 'দেখ, জামাই কি সুখে রাখছে!' বউ আপনার,প্রশংসা ও আপনার!
আর সবচেয়ে বড়ো সত্যি কি জানেন? আপনার ওয়াইফ খুশি মানে আপনার সংসার খুব স্মুথ যাবে। 'আলাদা" কিছু মেয়ে থাকে,এরা বাদে প্রত্যেকেই মূলত কেয়ার, রেসপেক্ট আর ভালোবাসা' ই চায়। এগুলা দিয়েই আপনি তাদের খুশিতে রাখতে পারবেন। সবাই কে তারা বলে বেড়াবে 'আমার জামাই টা এত্ত ভালো মাশাল্লাহ!'
খুশি রাখতে চাইলে খুশি রাখা যায়। হ্যাপি থাকতে চাইলেই থাকা যায়!'
বউ রে নিজের সব টা দিয়ে ভালোবাসবেন, ছোট্ট একটা জীবন। সুখে ই থাকা উচিত!❤️
06/10/2025
যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, সে আসলে নিজের সম্মানই ছোট করে
বাইরের মানুষ নয়, ঘরেই ইজ্জত হারায়।
একটা সংসারের আসল শক্তি কী জানেন?সেটা টাকা-পয়সা নয়, বাড়ি-গাড়ি নয়, বরং পারস্পরিক সম্মান।যে মুহূর্তে সেই সম্মান ভেঙে যায়, সে মুহূর্তেই ভেঙে পড়ে পুরো দাম্পত্যের ভিত।
👉 অনেক নারী ভাবে“আমি তো শুধু নিজের মতামত দিচ্ছি।”কিন্তু সত্যিটা হলো, মতামত দেওয়া আর মুখে মুখে তর্ক করা এক জিনিস নয়।
যখন স্বামী কিছু বলে, আর স্ত্রী প্রতিটি কথায় পাল্টা জবাব দেয়, তখন সেটা আলোচনায় সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে সেটা রূপ নেয় ক্ষমতার লড়াইয়ে।এমনকি যদি স্ত্রী সঠিকও হয়, তার সেই তর্ক স্বামীর কাছে অপমান হয়ে দাঁড়ায়।
ভেবে দেখুন একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরেছে।সে চায় একটু শান্তি, একটু সম্মান।কিন্তু ঘরে ঢুকেই যদি শুনতে হয়,“তুমি ভুল বলছো, তোমার কিছুই ঠিক না, আমি-ই সঠিক”তাহলে কি তার মন শান্ত হবে?না,সে আরও ক্ষুব্ধ হবে, আরও ঠাণ্ডা হয়ে যাবে।
⚠️ আসল বিপদটা কোথায় জানেন?এই অভ্যাসটা বাইরে ছড়িয়ে পড়ে।শ্বশুর-শাশুড়ির সামনে, আত্মীয়দের সামনে, এমনকি সন্তানের সামনেও যদি স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে, তবে সেটা শুধু স্বামীর নয়, স্ত্রীরও সম্মানহানি ঘটায়।
কারণ মানুষ ভাবে“যে নারী নিজের স্বামীকে সম্মান দেয় না,তাকে আর ক’জন মানুষ সম্মান দেবে?”
🔑 মনে রাখবেন তর্কে জেতা মানে সংসার হারা।স্বামীর মুখে মুখে জবাব দিয়ে হয়তো সাময়িকভাবে নিজেকে বিজয়ী মনে হয়,কিন্তু সেই জয়ের বিনিময়ে আপনি হারাচ্ছেন স্বামীর ভালোবাসা, বিশ্বাস আর সম্মান।
আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন👉 আপনি কি সত্যিই সম্মানিত স্ত্রী হতে চান,নাকি তর্কে জয়ী হয়ে নিজের ইজ্জতকেই ছোট করতে চান?
27/09/2025
আমাদের এ্যপার্টমেন্ট এর উপর তলায় একজন ভদ্র মহিলা ভাড়া থাকতো আজ থেকে ২ বছর আগে।
তো ওই ভদ্রমহিলার সাথে আমার সম্পর্ক মোটামুটি ফ্রেন্ড এর মতই ছিলো কারন আমরা সেইম এইজের ছিলাম।
তো উনি ছিলেন প্রচন্ড সংসারী টাইপের এবং গুছানো।
তবে উনি নিজের জন্য কখনোই ২ টাকা ও খরচ করতে চাইতেন না তাই উনি কোন বিয়ের প্রোগ্রাম বা কোন অনুষ্ঠানে যাওয়ার সময় আমার কাছে আসতো সাজতে বা ব্যাগ, ড্রেস, জুতা এইসব নিতে (আমি ছোট করার জন্য বলছি না) এমন না যে আপুটার কেনার এ্যাবিলিটি ছিলো না অনেক ভালো এ্যাবিলিটিই ছিলো উনাদের কারন উনার হাসবেন্ড একজন আইটি কর্মকর্তা।
আমি যখনি উনাকে কথায় কথায় বলতাম আপু আপনি অমুক পেইজ থেকে তো নিতে পারেন জিনিস গুলো। প্রতিবারই তিনি উওর দিতো আরেহ মিতু আপু! ভাড়া বাসায় থাকি একটা ফ্ল্যাট কিনতে হবে, আপনার ভাইয়া বাইকে করে অফিস এ যায় একটা গাড়ি কিনতে হবে তাই সেভিংস করছি৷ ইনশাআল্লাহ দুটো হয়ে গেলে বিদেশ যাবো ঘুরতে,ব্র্যান্ড এর সব জিনিস কিনবো।
উনি কখনো হাসবেন্ড বললেও ঘুরতে যেত না বা কোন দামী রেস্টুরেন্ট এ ও কখনো খেতে যেতে দেখিনি, কারন উনার ভাষ্যমতে এই টাকা'টা ডিপোজিট করলে আরো কিছু সেভিংস হবে। আমার এখনো মনে পড়ে একবার উনার হাসবেন্ড উনাকে চুল রিবন্ডিং করার জন্য কিছু টাকা দেয় সে টাকা দিয়ে উনি সংসার এর জন্য অনেক গুলো ক্রোকারিজ আইটেম কিনে নিয়ে আসে এই ঘটনায় তার হাসবেন্ড ও খুব বিরক্ত হয়েছিল যতদূর মনে পড়ে।
উনার বর্তমান নিয়ে কোন চিন্তা ছিলো না উনার চিন্তা ছিলো শুধু ভবিষ্যত নিয়ে, সংসার নিয়ে। বলতো সব শখ এক এক করে পূরন করবো ফ্ল্যাট আর গাড়িটা কিনা হোক । তো উনারা ১ বছর আগে আমাদের বাসা থেকে কিছু দূরেই একটা ফ্ল্যাট কিনে ভাইয়া একটা সাদা টয়োটা গাড়ি কিনলো।
আপুটা ওই বাসাটা মনের মত করে নিজের কেনা প্রতিটা জিনিস দিয়ে সাজালো। অনেক রিনোইন্ড ইন্টোরিয়র ডিজাইনার দিয়ে বাসাটা ডেকোরেট করলো।
তখন মনে হলো উনার থেকে সুখী আর দুনিয়ায় কেউ নাই! এইবার উনি ঘুরবে, দামী দামী জিনিস কিনবে, সব শখ পূরন করবে৷
কিন্ত আল্লাহর প্ল্যান মনে হয় ছিলো ভিন্ন! আপুটার সেকেন্ড প্রেগন্স্যাসি (উনার সাড়ে ৩ বছরের একটা ছেলে ছিলো) ওই প্রেগন্স্যাসি টা ছিলো এপটোপিক pregnancy!
আপুটা সার্জারির সময় না ফেরার দেশে চলে যায়।, তার সাজানো সংসার, তার ছোট একটা বাচ্চা,তার ভালোবাসার হাসবেন্ড এবং শত শত অপূরনীয় শখ পিছনে রেখে।
তো আজকে আমার বাসার কাজের খালা এসে জানালো ভাইয়া আবার বিয়ে করছে, বউকে নিয়ে সেই সাজানো ফ্ল্যাট এ উঠছে৷ সদ্য বিবাহিত নবদম্পতির ডিস্টার্ব হবে তাই বাচ্চাটাকে তার নানীর কাছে রেখে এসেছে !!😅
কথাগুলো শুনে আমার উনার হাসবেন্ড এর উপর মোটেই রাগ হয়নি বরং মৃত মানুষটার উপর রাগ হচ্ছে যে ভবিষ্যত ভবিষ্যত করে তার সব শখ মাটিতে চাপা দিছিলো। কি হলো আজকে? উনার সাজানো সংসার আজকে অন্য কারো! সেই গাড়ি, বাড়ির রাজরানি অন্য কেউ!
এই যে আপনারা বলেন শখের বয়সে ধৈর্য ধরা শিখছি, এই কথাটা গুরুতর বিরোধিতা করি আমি। কেন শখের বয়সে ষোল আনা শখ পূরন করবো, বেড়ষোল আনা শখ পূরন করবো, বেড়ানোর বয়সে বোড়াবো, খাওয়ার বয়সে সব ভালো ভালো জায়গায় খাবো৷ ভবিষ্যতে কি হবে কে জানে? আজকে আছি কালকে থাকবো কিনা সেটা কে বলতে পারবে?
এই যে আপুটার হাসবেন্ড হার্ডলি কোন সুন্দর মেমোরি পাবে রিকল করার জন্য কারন উনি কখনোই কোথাও ঘুরতে যেতেন না।
তাই আমি বলবো সময় থাকতে হাসবেন্ড ওয়াইফ ঘুরুন, বেড়ান, সুন্দর সুন্দর মোমেন্ট কালেক্ট করুন আপনাদের মেমোরি তে❤️ যাতে আপনি না থাকলে ওই সুন্দর মোমেন্ট গুলো মনে করে হলেও আপনাকে খুঁজে আপনার পার্টনার।
ফিউচার, ফিউচার একটা সিকিউর ফিউচার বানাতে গিয়ে বর্তমানকে শেষ করবেন না! একটা সময় দেখা যাবে দুজনেরই হাতে সময় এবং টাকা সব আছে কিন্ত ঘুরতে, বেড়াতে যাওয়ার মত শক্তি বা হেলথ কোনটাই আর নাই!
শখের বয়সে ষোলআনা শখ পূরন করুন নিজের সাধ্যর মদ্ধে।
অনেক কষ্ট নিয়ে লেখা গুলো লিখা💔
Farhana Abedin Mitu
26/08/2025
মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না, তার ভেতর কতটা জীবন বয়ে চলে। তার মুখে হয়তো একরাশ শান্তি, চোখে একটুখানি ক্লান্তি—কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী, যেটা ধীরে ধীরে বয়ে যায়। এই নদী যেন নীরব, তবে থেমে নেই। প্রতিদিনের অভিজ্ঞতা, ভালোবাসা, হারানো-বিলুপ্ত কিছু স্মৃতি—সব মিলে তার কামনা তৈরি হয় এক নতুন রূপে, এক অনন্য ভাষায়।
এই বয়সে সে আর কারো মন জেতার জন্য হাসে না। সে নিজেকে লুকিয়ে রাখে না, সাজিয়ে তোলে না কেবল কারো নজর কাড়ার জন্য। বরং সে নিজেকে ভালোবাসে গভীরভাবে। জানে—তার শরীর ঠিক যেমন, তেমনটাই সুন্দর। তার যৌনতা এখন আর দেহের খেলায় সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে উঠেছে বোঝাপড়ার, সম্মান আর সংবেদনের জায়গা।
তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে, হঠাৎ নিভেও যায়। সেখানে থাকে আবেগের ঝড়, না বুঝে ফেলার এক উন্মাদনা। কিন্তু মধ্যবয়সী নারীর কামনা অনেক বেশি ধৈর্যের, অনেক বেশি আত্মবিশ্বাসের। সে জানে, কীভাবে তার শরীরের প্রতিটি প্রতিক্রিয়া বোঝে নিতে হয়। সে জানে, কখন আগলে রাখতে হয় নিজেকে, আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা।
এই নারী কাউকে ছুঁতে চায়—কিন্তু ছোঁয়াটার আগে সে বোঝে নেয় সেই মানুষটার ভেতরটা। সে শুধু শরীর খোঁজে না—সে এমন একজন সঙ্গী খোঁজে, যার স্পর্শে থাকে শ্রদ্ধা, যার চোখে থাকে নিরাপত্তা। সে জানে কার পাশে ঘুমালে শান্তি নামে, আর কার পাশে থাকলে ভালোবাসা শুকিয়ে যায়।
তার কামনা আর শিশুর মতো নিষ্পাপ নয়। বরং তাতে এক ধরনের প্রাপ্তবয়স্ক মমতা থাকে, থাকে বোঝাপড়া। সে জানে কখন চাওয়া, কখন না বলা। সে জানে, ‘না’ বলাটাও নিজের প্রতি এক রকম ভালোবাসা। তার ভালোবাসা এখন আর পাগলামি নয়—তা গভীর, সযত্নে বাছাই করা, বোধসম্পন্ন।
সমাজ হয়তো ভাবে এই বয়সের নারী নিঃসাড়, নিঃস্পৃহ। কিন্তু তারা জানে না, তার ভেতরটায় প্রতিদিন ঢেউ খেলে যায়। তার চোখে জমে থাকা পুরনো গল্পের আলো ঝিলমিল করে, তার হাসিতে মিশে থাকে না বলা ভালোবাসার রেশ। এই নারী চাইলেই কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে, আবার কাউকে বিদায়ও জানাতে পারে নিঃশব্দে—এক বিন্দু তিক্ততা ছাড়াই।
তার যৌনতা আজ আর কারো কাছ থেকে অনুমতি চায় না। সে নিজের শরীর, নিজের কামনা, নিজের মনের দায়িত্ব নিজেই নেয়। সে জানে—কে তার জলের গভীরে স্নান করার যোগ্য, আর কে কেবল পাথর ছুড়ে জল ঘোলা করতে চায়।
মধ্যবয়স মানে ক্ষয় নয়, সেটি এক নবজন্ম। একজন নারী এই বয়সে এসে হয়তো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়
23/08/2025
আমি ৮ মাসের প্রেগন্যান্ট.... বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০দিন হলো...!!
আমার ফলমূল, ঔষধ যাবতীয় সব খরচ আমার হাজবেন্ড ই দেয়... শুধু ৩ বেলা ভাত খাই বাবার বাসায়....!! তো এই ১০ দিনে হাজবেন্ড মাত্র এক দিন আসছে এখানে...!!
আজ আবার আসার কথা আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে...
যখন হাজবেন্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকেই মাছ বা মাংস কিনে খাওয়াই কারন বাবার হাতে টাকা থাকে না সবসময়... আমার থেকে টাকা দিয়ে ই বাবাকে বাজার করে আনতে বলি...
কারন আমার শশুর বাড়ির অবস্থা অনেক ভালো... আমার হাজবেন্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত... তার পরেও এখানে আসলে যা পায় তাই খায় কখনো কোনোকিছুতে ভুল ধরেনা...!!
এখন কথা হলো... আজ আমার হাজবেন্ড আসবে এরজন্য ১ পোয়া নদীর মাছ আনছে আমার বাবা তাও এক দম ছোট মাছে... পেয়েলি না কি যেন বলে আমি মাছ খুব কম চিনি....!! এটা দেখে আমার মা বাবাকে বলেছে....
"শুধু এত ছোট মাছ আনছো জামাইকে কি খেতে দিবো..? এক হাজার টাকা নিয়ে গেছো বাজারের থেকে ভালো একটু বড় মাছ তো অন্তত আনতে পারতে"
শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপর অনেক রা*গ করছে... এই সামান্য কথা নিয়ে কথা কা"টা'কা'টি হচ্ছে...!😰
বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারা'প লাগছে...! 😭 এখন তো আমি চাইলেও নিজে থেকে শশুর বাড়ি চলে যেতেও পারবো না কারণ আসছি বাচ্চা হবার পর যাবো এটা বলে... কিন্তু ইচ্ছা করছে এখনই চলে যায় আর হাজবেন্ড কে মানা করি এখানে আসতে...!!🥹
আমার হাজবেন্ড তো এখানে খেতে আসে না... আমাকে দেখতে আসে... বিয়ের পর থেকেই আমি অসুস্থ আমার মাসে অনেক টাকার ঔষধ লাগে সব কিছু আমার হাজবেন্ড দেয়... সে কখনো বলে না যে তোমার বাবা দিক...
আমার বিয়ে হয়ছে এক বছর একটা সুতাও দেয় নাই আমার বাবা আমাকে.... আর আজ সামান্য কারণে এমন রা"গা"রা"গি দেখে খুব খারাপ লাগছে...!!
আল্লাহ এরকম বাবা যেনো কাউকে না দেয়... সব মেয়েরা বাবার রাজকন্যা হয়না আপুরা..!😭
আমাকে পরামর্শ দিবেন প্লিজ আমি কি এখন হাজবেন্ড আসলে তার সাথে ঐ বাড়ি চলে যাবো..?? এটা কি ঠিক হবে...??
নাম প্রকাশে অনিচ্ছুক
Pic For attention
26/06/2025
স্বামীর প্রতি রুষ্ট নয়, প্রেমময়ী হোন — জীবন বদলে যাবে
একজন নারীর হৃদয়ে থাকে অফুরন্ত ভালোবাসা, আত্মত্যাগ আর সহমর্মিতা— যা একটি সংসারকে সুস্থ, সুন্দর ও পূর্ণতা দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, স্বামী সংসারের কাজ, দায়িত্ব ও জীবনের ব্যস্ততায় স্ত্রীকে সময় দিতে পারে না, মনোযোগ দিতে পারে না— ফলে অভিমান, হতাশা আর রুষ্টতা জমে ওঠে স্ত্রীর মনে। কিন্তু ভাবুন তো, এই ক্ষোভ বা রাগ কি সত্যিই সমাধান আনে? বরং তা ধীরে ধীরে সম্পর্ককে ক্লান্ত করে তোলে, স্বামীকে আরও দূরে ঠেলে দেয়। অথচ এই অভিযোগের জায়গায় যদি আপনি একটু কোমলতা রাখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। পুরুষেরা আবেগপ্রবণ হলেও তারা তা প্রকাশে কুণ্ঠিত— তারা চায় সম্মান, চায় নির্ভরতা, আর চায় এক শান্ত আশ্রয়। একজন প্রেমময় স্ত্রী যখন দিনের শেষে স্বামীর পাশে এসে দাঁড়ান, বলেন "তুমি আছো বলেই তো সব সম্ভব", তখন সেই পুরুষটি পাহাড় ভাঙার সাহস পায়।
রুষ্টতা নয়, ভালোবাসা দিয়ে তাকে কাছে টানুন। দিনের শেষে এক কাপ চা, একটুখানি হাসি, একফোঁটা স্পর্শ— এসব ছোট ছোট জিনিসই পারে বড় বড় দূরত্বকে মুছে ফেলতে। আপনার ভালোবাসাই পারে তাকে নতুন করে অনুপ্রাণিত করতে, ভুল থেকে শিক্ষা নিতে বাধ্য করতে। মনে রাখবেন, কঠিন কথায় কেউ বদলায় না, বদলায় যখন বুঝতে পারে, কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একজন স্ত্রী যদি প্রতিদিন একটু ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে জল দেন, তাহলে সেই দাম্পত্য গাছটি কখনোই শুকাবে না। তাই চাইলেই জীবন বদলাতে পারে, শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে— রুষ্ট হয়ে নয়, আমি প্রেম দিয়ে জয় করব। সেই প্রেমই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, স্বামীর সবচেয়ে বড় আশ্রয়, আর সংসারের সবচেয়ে বড় আশীর্বাদ।
20/06/2025
কনটেন্ট বানানো বন্ধ করুন..😡
তাহলে করবেন টা কি? চেক দ্যা কন্টেন্ট!
ফেসবুক খুললেই দেখি সবাই কনটেন্ট ক্রিয়েটর।
একজন বলছে “এই ৩টা স্টেপে আপনি ডলার ইনকাম করবেন।”
অন্যজন বলছে “Reels বানান, ক্লায়েন্ট পাবেন।”
আরেকজন ইনবক্সে মেসেজ দিয়ে বলে “ভাই, আমি পোস্ট করি, কেউ আগ্রহী না কেন?”
আসল কথা শুনেন। বর্তমান মার্কেট এমন একটা টাইমলাইন পার করছে যেখানে content তৈরি করা আর demand তৈরি করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
Content মানুষকে educate করে।
Demand মানুষকে compelled করে।
আর এই compelled feeling ই হয় triggered emotion আর urgent logic দিয়ে।
Step 1: এমনভাবে বলুন যেন না কিনে থাকাটা একটা “ব্যর্থতা” হয়..
কেন মানুষ অ্যাকশন নেয় না?
কারণ তারা ভাবে “আরে পরে করব, এখন দরকার নাই।”
আর আপনি যদি তাদের এই ইলিউশন ভাঙতে না পারেন, আপনি কখনোই CTA পর্যন্ত পৌঁছাতে পারবেন না।
একটা ভালো কপি তখনই কাজ করে যখন তারা পড়ে মনে করে, “Oh no... আমি এটা না নিলে প্রতিদিন ঝামেলায় পড়তেছি।”
Daniel Priestley তাঁর বই Oversubscribed এ বলেছেন,
“When something is limited in supply, but deeply desired people move faster than logic can calculate.”
তাই আপনার কনটেন্ট এমন হতে হবে যেন এটা দেখে একজন মনে করে: “Sh*t… I can’t afford NOT to do this.”
যেমন: “প্রতিদিন যেই ভুলের কারণে, ক্লায়েন্ট হারাচ্ছেন!”
Step 2: তাদের ভুল ধারণা গুলো চ্যালেঞ্জ করেন
মানুষ কেন কিনবে না?
কারণ তারা ভাবে, “আমি জানি আমি কি করছি।”
আর এই আত্মবিশ্বাস ই হচ্ছে তাদের ব্যর্থতার বড় কারণ।
তাদের মনে করিয়ে দিতে হবে-
"Just because you're consistent doesn't mean you're converting."
The Social Network মুভিতে একটা দৃশ্য আছে যেখানে Mark Zuckerberg বলে: “If you were the inventors of Facebook, you’d have invented Facebook.”
মানে? You think you know - but do you, really?
যেমন: “আপনি ভাবেন প্রতিদিন পোস্ট করলেই ইনকাম হবে? না ভাই।
Sales effort থেকে আসে না - আসে psychology থেকে।
এই psychology না জানলে আপনি আজীবন ফ্রিতেই খাটবেন।”
Harvard Business Review এর ২০২৩ সালের রিপোর্ট বলছে: “Consumers don’t choose the best product. They choose the product they feel best understood by.”
তাই তাদের ভুল মাইন্ডসেট ভাঙাই প্রথম কনভার্সন হ্যাক।
Step 3: এমন এক FOMO তৈরি করুন যা মানুষকে ঘুমাতে দিবে না
আপনার প্রোডাক্ট শুধু চাইলো আর পেয়ে গেল এমন জিনিস না, এইটা হোক এমন কিছু “যা ছাড়া অডিয়েন্স আগাতে পারে না।”
যেমন: Apple যখন নতুন iPhone রিলিজ করে, মানুষ জানে তার পুরানটা এখনো কাজ করছে তাও সে নতুনটা নেয়ার জন্য এভাবে প্রতিযোগিতা করে কেন?
Because Apple doesn’t sell phones. It sells identity. আর আপনি যদি এমন কিছুর জন্য কনটেন্ট তৈরি না করেন, আপনি ক্লিকে থাকবেন বাট কনভার্সনে না।
সো, আপনার মেসেজ হোক:
“এটা শুধুই একটা কোর্স না। এটা আপনার ইনকাম লাইফস্টাইল, ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম, সেলস সাইকোলজি আর সারভাইভাল কিট সব একসাথে।”
Hormozi সাহেব এজন্যই বলেন:
“Don’t create offers. Create no-brainers.”
সে আসলে বোঝাতে চাইছে, আপনি এমন কিছু অফার করেন যেটা দেখে মানুষ ভাবে:
“এটা না নিলে আমি আসলেই বোকা।”
তার $100M Offers বুক ইন্ডাস্ট্রিতে পুরো perception shift করে দিয়েছে।
কেন?
কারণ সেটা শুধু কনটেন্ট না, একটা ডিমান্ড ক্রিয়েটর।
সোজা বাংলায় যদি বলি…
শুধু পোস্ট করে যাইয়েন না ভাই।
কনটেন্ট বানানোর নামে মানুষকে শুধু ঘুম পাড়াবেন না।
ডিমান্ড তৈরি করেন - যেন মানুষ ঘুম থেকে উঠে আপনার জিনিস খোঁজে।
আপনার কনটেন্ট এমন হোক যা দেখে মানুষ ভাবে,
“না নিলে আমি মিস করবো।”
আপনি যদি স্রেফ কনটেন্ট মেশিন হয়ে যান - তাহলে হয়ত আপনি সবার মতো হবেন। কিন্তু আপনি যদি ডিমান্ড তৈরির ফিজিক্স বোঝেন আপনি হবেন ম্যাজিশিয়ান।
এইটাই ছিল আজকের ম্যাজিক।
কনটেন্ট কিভাবে বেসিক থেকে এডভান্সে গিয়ে সেলস মেশিনে রূপ নেয়, সেটা বোঝাতে চাইছিলাম।
আর মনে রাখবেন, কনটেন্ট তৈরি করতে অনেকেই পারে, কিন্তু ডিমান্ড তৈরি করতে পারে কেবল সেই, যে মানুষকে বোঝে।
আপনি কি সেই মানুষ হতে চান?
But wait, this is just the beginning! 😏
Want to go next-level?
Hit and smash the follow button::
💥💥💥 Saimstory
Tomorrow at 5PM—I’m dropping more gems! 🔥
18/06/2025
মেয়ের বিয়েতে শুধু অর্থ নয়, প্রাধান্য পাক মানুষের মানবিকতা
✍️ একটি সচেতনতা মূলক নিবন্ধ বাবা-মায়েদের জন্য
আজকের সমাজে মেয়ের বিয়ে মানেই যেন একটি চুক্তি—যেখানে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স আর চাকরির পদের উপর ভিত্তি করেই মূল্যায়ন করা হয় একটি পাত্রের যোগ্যতা। কিন্তু প্রশ্ন হলো, এইসব বাহ্যিক বিষয়াদি কি একজন মানুষের চরিত্র, মানসিকতা ও ভালোবাসার সামর্থ্য বোঝায়?
বেশিরভাগ বাবা-মা এই একটি বড় ভুল করেন—তারা মেয়ের জন্য পাত্র নির্বাচন করার সময় প্রথমেই খোঁজ নেন ছেলের পারিবারিক অবস্থা, অর্থসম্পদ, এবং কত বড় বাড়ি আছে সেটা। অথচ তারা একবারও প্রশ্ন করেন না—ছেলেটা মানুষ হিসেবে কেমন? তার আচরণ কেমন? সে কি মাদকাসক্ত? নাকি বউকে সম্মান করতে জানে?
আমরা সমাজে প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনা দেখতে পাই, যেখানে তথাকথিত “ভালো ঘরের” ছেলের সাথে বিয়ে হয় মেয়ের, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই স্বপ্নের সংসার রূপ নেয় এক বিভীষিকায়। মেয়েটি মানসিক কিংবা শারীরিক নির্যাতনের শিকার হয়, কিংবা ছেলেটি এমন কোনো অভ্যাসে লিপ্ত, যা একটি মেয়ের জীবন একেবারে বিষাদময় করে তোলে।
তাই বাবা-মা হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে—আপনার মেয়ের ভবিষ্যৎকে নিরাপদ ও সুন্দর করা। শুধু টাকার পরিমাণ দেখেই বিয়ে দিয়ে দিলে সেটা দায়িত্ব নয়, সেটা অবহেলা। বিয়ে দেওয়ার আগে যাচাই করে দেখুন—
ছেলেটি কি মানুষ হিসেবে ভালো?
তার নেশার কোনো অভ্যাস আছে কি না?
সে কি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী?
সে কি পরিশ্রমী ও দায়িত্বশীল?
সে কি একজন নারীর সম্মান ও অনুভূতি বোঝে?
একজন নারী কখনো শুধুমাত্র ধন-সম্পদে সুখী হয় না। তার সুখ নির্ভর করে তার স্বামীর ভালোবাসা, যত্ন, সম্মান আর দায়িত্ববোধের উপর। একটি বড় দালান কোঠা আর ব্যাংক ব্যালেন্স সেই ভালোবাসা দিতে পারে না, দিতে পারে না কেয়ার কিংবা নিরাপত্তা।
🔔 একটি আন্তরিক আহ্বান
সমাজের প্রতিটি বাবা-মা’র প্রতি অনুরোধ, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলেটির মানুষিকতা, নৈতিকতা এবং আচরণ আগে দেখুন। টাকা-পয়সা থাকলেই যে সে ভালো জীবনসঙ্গী হবে, তা নয়। বরং একজন ভালো মানুষ হলে, সে সামান্য দিয়ে হলেও আপনার মেয়েকে সুখ দিতে পারবে।
16/06/2025
“শাশুড়ি কেন ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারেন না — কারণ ও করণীয়”
একটি পরিবার মানেই অনেক মানুষের ভালোবাসা, দায়িত্ব এবং মিলেমিশে থাকা। কিন্তু আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে ছেলের বউ আসার পর থেকেই শাশুড়ি-বউয়ের সম্পর্কটা জটিল হয়ে পড়ে। বিশেষ করে, অনেক সময় দেখা যায়—ছেলের বউ যদি সুখে-শান্তিতে থাকতে চায়, স্বাধীনভাবে নিজের মতামত দিতে চায় বা ছেলের ভালোবাসা পায়, তখনই শাশুড়ির চোখে সেই বউ ‘অতি বুদ্ধিমতী’ কিংবা ‘সাজানো নাটকের নায়িকা’ হয়ে ওঠে। প্রশ্ন হলো—কেন এমন হয়? একজন নারী হয়ে আরেক নারীর সুখ দেখে ঈর্ষাবোধ হয় কেন?
কারণসমূহ:
১. অহংবোধ ও মালিকানা বোধ:
অনেক শাশুড়ির মধ্যে ছেলের প্রতি এক ধরনের মালিকানা বোধ কাজ করে। ছেলে বড় হয়ে প্রেম, বিবাহ বা বউয়ের প্রতি বেশি মনোযোগ দিলে মনে হয়—বউ তাকে 'ছিনিয়ে নিচ্ছে'। সেই মালিকানার জায়গা থেকেই বউয়ের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়।
২. নিজের জীবনের অতৃপ্তি:
বহু শাশুড়ির নিজের দাম্পত্যজীবন হয়তো সুখকর ছিল না। সেই অতৃপ্তি থেকে তারা চায় না, পরবর্তী প্রজন্ম সহজে সুখ পেয়ে যাক। নিজের কষ্টের রেশ তারা অনিচ্ছাকৃতভাবে ছেলের বউয়ের ওপর প্রক্ষেপণ করে।
৩. পরিবর্তনের ভয়:
বউ আসার পর সংসারে নতুন নিয়ম-কানুন আসে। অনেক শাশুড়ি এই পরিবর্তন মেনে নিতে পারেন না। তারা ভাবেন—“আমি যা করেছি, সেটাই ঠিক; নতুন কেউ এসে সেটায় নাক গলাতে পারবে না।”
৪. অদৃশ্য প্রতিযোগিতা:
অনেক সময় ছেলের ভালোবাসা ও সময় ভাগাভাগি হওয়ায় শাশুড়ি মনে করেন—তিনি যেন ছেলের জীবনে ‘দ্বিতীয়’ হয়ে গেছেন। এই প্রতিযোগিতার মানসিকতা থেকেই তিনি ছেলের বউয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেন।
৫. সমাজ-সংস্কৃতির প্রভাব:
আমাদের সমাজে বহুদিন ধরে এই ধারণা চালু—“শাশুড়ি মানেই বউকে শাসন করবে।” এই ভ্রান্ত ধারণার ফলেই অনেক শাশুড়ি অকারণে কড়া হয়ে ওঠেন।
সমাধানের টিপস (শাশুড়ি ও বউ দু’জনের জন্য):
✅ শাশুড়িদের জন্য টিপস:
ছেলেকে ভালোবাসার পাশাপাশি বুঝতে হবে, তার স্ত্রীও তার জীবনের অংশ।
বউকে নিজের মেয়ের মতো গ্রহণ করুন। এতে পরিবারে শান্তি আসবে।
নিজের অতীত না চাপিয়ে, বউকে নিজের মতো চলতে দিন।
ঈর্ষা নয়, অভিজ্ঞতা দিয়ে তাকে গড়ে তুলুন।
✅ বউদের জন্য টিপস:
শাশুড়িকে মায়ের মর্যাদা দিন, যতই কঠিন হোক না কেন।
একসাথে সময় কাটান—কথা বলুন, গল্প শোনান, রান্নায় সাহায্য করুন।
ছেলের মধ্যে ‘বিচারক’ না বানিয়ে, সম্পর্কের মধ্যে ভারসাম্য আনুন।
একটা কথা মনে রাখা দরকার—শাশুড়ি-বউ কোনো জন্মশত্রু নন, বরং একই পরিবারের সদস্য। একে অপরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়া থাকলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হয় না। পুরুষদেরও দায়িত্ব—দুই প্রিয় নারীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। পরিবার মানেই তো ভালোবাসার জায়গা—সেখানে ঈর্ষা ও দুঃখ নয়, থাকুক সম্মান আর শান্তি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh
2200
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Friday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |
