Live 24 News TV . Net
ন্যায়ের পক্ষে আমরা
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন
17/03/2022
বঙ্গবন্ধুর জন্ম বাষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলার উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ স Tweetবঙ্গবন্ধুর জন্ম বাষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলার উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ সভায় প্রফেসর শিরিন...
14/01/2022
কাউন্সিলর পদপ্রার্থী মহাসিন ভূঁইয়ার লাটিম মার্কার বিশাল শোডাউন। - Live 24 news Tweetনিজস্ব প্রতিবেদক নাজমুল হোসেন জুয়েল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে ।আজ নাসিক ৮ নং ওয়ার্ডে লা...
13/01/2022
কাউন্সিলর পদপ্রার্থী মহসীন ভূঁইয়াকে জয়ের মালা পরিয়ে ঘরে ফিরবেন ৮নং ওয়ার্ডবাসী। - Live 24 news Tweetনিজস্ব প্রতিবেদক, নাজমুল হোসেন জুয়েল । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার....
18/08/2021
বাবা হলেন মোঃ ফারুক মিয়া
গত ১৭ আগস্ট রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে সেতু জেনারেল হসপিটালে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় । বর্তমান মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলেন এসময় তিনি আল্লাহর অশেষ রহমত কামনা করে দেশবাসীর কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য আশীর্বাদ ও দোয়া চেয়েছেন ।
31/07/2021
"গাঁজাসহ আসামী গ্রেপ্তার"
মৌলভীবাজার জেলার বিশেষ প্রতিনিধিঃ
মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বদিউজ্জামান স্যারের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩০/০৭/২০২১ খ্রি. রাত ১৯.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ রোডস্থ মুছি পট্টির " মা আধুনিক ড্রাই ক্লিনার্স "এর সামনে থেকে ০২ (দুই) জন আসামীকে ০২ (দুই) কেজি গাঁজাসহ ধৃত করা হয়। ধৃত আসামীর নাম ১। সহজ কেরোয়াল (৫৫), পিতা- মৃত হরিলাল কেরোয়াল, মাতা- মৃত লালমনি কেরোয়াল, সাং- ভুরভুরিয়া চা বাগান (০৮ নং কালীঘাট ইউপি), ও ২। মোঃ আব্দুস সামাদ (৪১), পিতা- আব্দুর রাজ্জাক, মাতা- সখিনা বেগম, সাং- পশ্চিম ভাড়াউড়া (জেডি রোড ০৩ নং শ্রীমঙ্গল ইউপি), উভয় থানা- শ্রীমঙ্গল ও জেলা- মৌলভীবাজারদ্বয়কে ০২ (দুই) কেজি গাঁজা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।
বি:দ্র: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
30/07/2021
নবীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে মারধোরের অভিযোগে সাবেক কাউন্সিলর মিজানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের
স্বপন রবি দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধোর করার অভিযোগে পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ও আরও ২ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার গন্ধ্যা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ও একই গ্রামের মোঃ বারিক মিয়ার পুত্র মোঃ ফুল মিয়া এবং অজ্ঞাত আরও একজনসহ ৩ জন মিলে গত রবিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪ টায় পল্লী বিদ্যুতের গ্রেড-১ এর লাইনম্যান মোঃ সাজেদুর রহমানকে অফিসে এসে অশালীন ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এক পর্যায়ে সাজেদুর রহমানকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে উপকেন্দ্রের নিকট নিয়ে যায় ওই ৩ জন। এ সময় নিরাপত্তা প্রহরী, গ্রেড-১ এর লাইনম্যান আব্দাল হোসেন ও লাইন শ্রমিক মুজিবুর রহমানের সহযোগিতায় মিজান ও তার সহযোগীদের আক্রমণ হতে সাজেদুর রহমানকে রক্ষা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, কমিশনার মিজান প্রায়ই বিদ্যুত চলে গেলে তাৎক্ষণিক অফিসের ডিজিএম, এজিএম ও অভিযোগ কেন্দ্রে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এছাড়া লাইনক্রুদের রাস্তায় চলাচলের সময় মোটর সাইকেল আটকিয়ে হুমকি প্রদান করেন। ইতিপূর্বে আনুমানিক এক মাস পূর্বে অফিসের কাঁটাতারের বেড়া চুরি করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন সময় বিদ্যুত চলে গেলে লোকজন জড়ো করে অফিসে হামলার অপচেষ্টা চালান কমিশনার মিজান ও তার সহযোগীরা। এছাড়া প্রায়ই সাবষ্টেশন পুড়িয়ে দেয়ারও হুমকি প্রদান করেন মিজান। মামলায় আরও উল্লেখ করা হয় পল্লী বিদ্যুতের নবীগঞ্জ জোনাল অফিস একটি কেপিআই স্থাপনা হওয়া সত্ত্বেও মিজান ও তার সহযোগীদের এহেন সন্ত্রাসী অতৎপরতা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সামিল। অভিযোগের প্রেক্ষিতে বুধবার মধ্য রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
22/07/2021
চকরিয়ায় ফাঁসিয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩,আহত ৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় ফাঁসিয়াখালীতে যাত্রাবাহী স্বাধীন পরিবহন এর ধাক্কায় চান্দের গাড়ি (জীপগাড়ি) খাদে পড়ে ৩ নিহত হয়েছে। এসময় আরো ৫ যাত্রী আহত হয়েছে। তৎমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২২জুলাই২০২১ইং) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন- চকরিয়া উপজেলা কৈয়ারবিল স্টেশন এলাকার আবু সৈয়দের স্ত্রী সুফিয়া বেগম (৩১), আলীকদম উপজেলার সিরাজ কারবারিপাড়ার তালেব আলীর ছেলে আলী হোসেন (১৩) সে জীপ গাড়ির হেলপার ছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা মো. মুবিন (৪০), নাঈম (১৪), কবির আহমদ (২৮), মোহাম্মদ ফারুক (১৮) ও নিহত সুফিয়া বেগমের কন্যা শিশু আদিফা মনি (৩)। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে মুবিন ও নাঈম-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। হতাহতরা সবাই জীপ গাড়ির যাত্রী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুর দেড টার দিকে কক্সবাজার থেকে যাত্রীবাহি স্বাধীন পরিবহন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। অপরদিকে চকরিয়া পৌরশহর থেকে আলীকদমের উদ্দেশ্যে দুপুরে দেড়টার দিকে একটি জীপগাড়ি (চাঁন্দের গাড়ি) ছেড়ে ফাঁসিয়াখালীস্থ ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে জীপগাড়ি দুমড়েমুচড়ে যায়।
এ সময় দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত ও পাঁচজন কমবেশী গুরুতর আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে ২জনের লাশ উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ।
অপর নারী পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহ ফাহিম আহমাদ ফয়সাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা ও ছাড়পত্র দেওয়া হয়েছে।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, ‘ঘটনাস্থল থেকে জীপগাড়ির হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। দুর্ঘটনা কবলিত বাস, জীপগাড়ি ও ইজিবাইক জব্দ করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Narayanganj
