Da Doorbell
Imported Make-up,skin care, Bag, Broach, crown, Watch, headpieces, jewellery etc.
সেদিন একজন জিজ্ঞেস করলো, "আচ্ছা, বাফুফে ইলাবোরেশন কি???"
উত্তর দেবার আগেই পাশ থেকে আরেকজন তাচ্ছিল্যের সুরে বলে উঠলো, "ছিঃ এটাও জানিস না??? বাফুফে হচ্ছে বাংলাদেশ ফুড ফেডারেশন..."
😏😏😏
🙄🙄🙄
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।সুরা ইনশিরাহঃ ৬
07/06/2024
🏵️তাকবিরে তাশরিক
-اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْدউচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’অর্থ : ’আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’
ওয়াজিব আমলের সময় ও নিয়মহজের দিন (৯ জিলহজ) ফজর নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর নারী-পুরুষ (প্রাপ্তবয়স্ক) সবার জন্য ১ বার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে পড়লেও নারীরা তা নিচু আওয়াজে পড়বে। তবে ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব আর তারপর একাধিকবার পড়া মোস্তাহাব।
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
লেখক- হুমায়ূন ফরিদ স্যার ...🌼🍂
(এই সহজ কথা গুলো দ্বিতীয় লাইনটা সবাই বুঝতে পারে না। হয়তো তাদের বুঝার ইচ্ছাই থাকে না।)
কই বৃষ্টি, কোথায় বৃষ্টি, কিসের বৃষ্টি???
ঠাডা পরা রোদের গরমে জীবন তেজপাতা...!!!
🙄🙄🙄
এদের কথা বিশ্বাস করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল...!!! জীবনেও এদের প্রেডিকশন ঠিক হয় না...!!!
ঘোড়ার ডিমের আবহাওয়া"বিদ"😡😡😡
তারা আবহাওয়া"বিদ" না, আবহাওয়া"বদ"। হুদাই মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে...!!!
😑😑😑
অসুস্থতাও আল্লাহর দেয়া এক ধরনের নেয়ামত।
আল্লাহ শিফা দান করুন...
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক....
❤️❤️❤️
সবাইকে পরিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। সবার ঈদ পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দে কাটুক।
এবং সেই সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার আনন্দ যেন অন্যের কষ্টের কারন না হয়ে দাঁড়ায়।
❤️❤️❤️
09/04/2024
এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂
১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।
🙊
কালেক্টেড
মন খারাপ মার্কা একটা আবহাওয়া...
কেমন থম মেরে আছে সব কিছু...
🙄🙄🙄
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Narayanganj

09/04/2024