Ravissa
www.ravissabd.com Values:
Authenticity: We are committed to offering only genuine skincare products that are safe, effective, and ethically sourced.
Customer-Centricity: We prioritize the needs and preferences of our customers, providing personalized recommendations and exceptional service. Transparency: We believe in open communication and transparency, providing clear information about our products, ingredients, and processes. Diversity and Inclusion: We celebrate diversity in beauty, embracing all skin types, tones, and textures, and foster
04/06/2026
অনেকেই অজান্তেই বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস করে থাকেন। প্রথমে এটি আরামদায়ক মনে হলেও আসলে এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে তুলতে পারে। এর কারণ হলো লালায় (saliva) প্রায় ৯৯% পানি থাকলেও এর সঙ্গে বিভিন্ন এনজাইম, লবণ এবং হজম প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদান থাকে। জিভ দিয়ে ঠোঁট ভেজানোর পর লালা খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, আর সেই সঙ্গে ঠোঁটের উপর থাকা প্রাকৃতিক আর্দ্রতাও টেনে নিয়ে যায়। ফলে ঠোঁট আগের চেয়ে আরও বেশি শুকিয়ে যায় এবং আবার জিভ দিয়ে ভেজানোর ইচ্ছা তৈরি হয়। এভাবে একটি “lick-dry cycle” বা বারবার ভেজানো ও শুকিয়ে যাওয়ার চক্র তৈরি হয়।
দীর্ঘদিন এই অভ্যাস থাকলে ঠোঁটের বাইরের সুরক্ষামূলক স্তর বা skin barrier দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে ঠোঁট ফাটা, খসখসে হয়ে যাওয়া, জ্বালাপোড়া অনুভব করা এবং কখনও কখনও লালচে প্রদাহ (inflammation) দেখা দিতে পারে। বিশেষ করে ঠোঁটের চারপাশে লালা বারবার লাগলে সেই অংশের ত্বকও শুষ্ক ও সংবেদনশীল হয়ে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় lip-licking dermatitis বলা হয়। এতে ঠোঁটের চারপাশে লালচে র্যাশ, কালচে দাগ বা চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে।
আরেকটি বিষয় হলো, ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় অনেক পাতলা এবং এতে তেল উৎপাদনকারী গ্রন্থি (sebaceous glands) প্রায় নেই বললেই চলে। তাই ঠোঁট স্বাভাবিকভাবেই দ্রুত আর্দ্রতা হারায়। যখন বারবার জিভ দিয়ে ভেজানো হয়, তখন লালার এনজাইমগুলো এই নাজুক ত্বকে আরও বেশি জ্বালা সৃষ্টি করতে পারে এবং ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে ঠোঁট ফেটে রক্ত বের হওয়া, ব্যথা হওয়া বা জীবাণু সংক্রমণের ঝুঁকিও কিছুটা বেড়ে যেতে পারে।
তাই ঠোঁট শুষ্ক লাগলে জিভ দিয়ে ভেজানোর পরিবর্তে একটি ভালো ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা এবং ঠোঁট কামড়ানো বা খোসা টেনে তোলার মতো অভ্যাস এড়িয়ে চলা বেশি উপকারী। এতে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং দীর্ঘমেয়াদে ঠোঁট সুস্থ ও নরম থাকে।
04/06/2026
মনে হয়েছে এমন, কোনো স্কিনকেয়ার টিপ ট্রাই করে?
04/06/2026
Feel-good moments 😊😇
কিউট এই ছবিগুলো শেয়ার করেছেন Nafiza Akter, Rahela Amin ও Shimu Bonik আপু 🌸
ভালোবাসা রইলো ❤️
04/06/2026
Oily scalp, খুশকি, বিল্ড-আপ?
যতোই কন্ডিশনার, হেয়ার সিরাম ব্যবহার করেন — স্ক্যাল্প যদি সুস্থ না থাকে, চুলও সুস্থ থাকবে না। তাই স্ক্যাল্পের যত্নে ভালো একটি শ্যাম্পু ব্যবহার করা জরুরি। 🌿
Aromatica Rosemary Scalp Scaling Shampoo — স্ক্যাল্পে থাকা তেল, ডেড সেল আর প্রোডাক্ট বিল্ড-আপ ভালো মতো পরিষ্কার করতে সাহায্য করে। এই শ্যাম্পুটায় rosemary, mint, tea tree extract আছে। স্ক্যাল্পে ঠান্ডা অনুভূতি দিয়ে চুলকানি কমাতে এইগুলা বেশ কাজে দেয় এবং স্ক্যাল্পকে স্যুদ করতেও সাহায্য করে।
এটা দিয়ে স্ক্যাল্প খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, কিন্তু একটুও ড্রাই আউট করে না। আমার মনে হয়েছে, অনেক ক্ল্যারিফাইং শ্যাম্পু থেকে এইটা ভালো অপশন। কারণ, ক্ল্যারিফাইং শ্যাম্পুগুলো চুল ড্রাই আউট করে ফেলে। এজন্যই এটা আমার খুব পছন্দ 🌿
এখন যেহেতু অনেক গরম, চুলে ড্যান্ড্রাফ, বিল্ড-আপের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক। তাই এই শ্যাম্পুটা বেস্ট চয়েস হবে আপনার জন্য।
সুস্থ স্ক্যাল্পের জার্নি শুরু করতে অর্ডার করে ফেলুন এখনই!
04/06/2026
ইদের কয়েকটা দিন সাধারণত আমাদের রুটিনের বাইরে চলে যায়। একটু বেশি গরুর মাংস, একটু বেশি মিষ্টি, কম পানি খাওয়া, রাত জাগা—সব মিলিয়ে শরীরের মতো স্কিনেও সেই পরিবর্তনের প্রভাব পরে।
এই প্রভাব হিসেবে ইদের পরপরই স্কিনে র্যাশ, অ্যালার্জিক রিঅ্যাকশন, ওয়েলি স্কিন, ডালনেস কিংবা অ্যাকনের মতো সমস্যা দেখা দেয় অনেকেরই।
তাই ইদের পর স্কিনকে এক্সট্রা অ্যাক্টিভ দিয়ে ফিক্স করার চেষ্টা না করে, আগে একটু রিকভার করার সুযোগ দিন।
☘️ যা করতে পারেন:
▪️ জেন্টল ক্লিনজার নিয়মিত ব্যবহার করুন।
▪️ পর্যাপ্ত পানি পান করুন এবং স্কিনকে ভালোভাবে হাইড্রেটেড রাখুন।
▪️ লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
▪️ রুটিনে যদি panthenol, green tea, centella, ceramide-এর মতো হিলিং উপাদানযুক্ত টোনার, সিরাম বা ময়েশ্চারাইজার থাকে, তাহলে সেটাই ব্যবহার করুন। স্কিন দ্রুত রিকভার করতে হেল্প করবে।
▪️ প্রতিদিন স্ট্রিক্টলি সানস্ক্রিন মেইনটেইন করুন।
▪️ অ্যাকনে হলেই একসাথে অনেক অ্যাকটিভ ব্যবহার শুরু করে দিয়েন না আবার। শুধু lion pair acne cream-এর মতো অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিম আর অ্যাকনে প্যাচ ব্যবহার করতে পারেন।
মনে রাখবেন, ইদের কয়েকদিনের অনিয়মের প্রভাব একদিনে তৈরি হয়নি, তাই একদিনে ঠিকও হবে না। একটু যত্ন আর ধারাবাহিকতাই এই সমস্যা সমাধান করতে পারে 🌿✨
ইদের পর আপনার স্কিনে কি কোনো রিঅ্যাকশন দেখা দিয়েছে?
03/06/2026
কিছু ইনফ্লুয়েন্সারের মার্কেটিং দেখে অবাক না হয়ে পারি না!
বেশ কিছু ইনফ্লুয়েন্সারকেই (বিশেষ করে টিকটক, ইন্সটাগ্রামে) বলতে দেখি, একটা প্রোডাক্ট দিয়ে নাকি ৩দিনে/৭দিনে তাদের স্কিন স্মুদ, স্পটলেস হয়ে যায়! 🤦♀️
Anua Azelaic Acid Serum লঞ্চ হওয়ার পর থেকেই দেখেছি বেশ ভাইরাল, হাইপড। এটার মার্কেটিংয়েও ইনফ্লুয়েন্সারদের একই অবস্থা দেখেছি। ৩দিনে/৭দিনে অ্যাকনে, স্পট চলে গিয়েছে, স্কিন স্মুদ হয়ে গিয়েছে। ঢালাওভাবে মার্কেটিং করা হয়েছে অ্যাকনে ও অ্যাকনে মার্কসের জন্য।
কিন্তু সত্যি কথা হলো — সব কেইসে এটা কাজ করবে না। আপনার যদি হালকা অ্যাকনে, রেডনেসের সমস্যা থেকে থাকে, এই প্রোডাক্ট আপনাকে উপকার দেবে। কিন্তু অতিরিক্ত অ্যাকনে কিংবা সিস্টিক অ্যাকনে হয়, এমন কেইসে কাজ না-ও করতে পারে।
সিরামটার ফর্মুলেশন কিন্তু বেশ দারুণ! ব্যবহার করে খুব ভালো লাগবে। স্যুদিংয়ে ভালোই হেল্প করে। কিন্তু ইনফ্লুয়েন্সারদের গালভরা দাবী এটা পূরণ করতে পারে না।
এটার ব্যবহার নিয়েও ইনফ্লুয়েন্সারদের ঢালাও মার্কেটিং দেখেছি। টানা ৭দিন পুরো ফেইসে ব্যবহার করে স্কিন চকচকা হয়ে গেছে! আরে ভাই, এটা একটা অ্যাক্টিভ উপাদান। হুট করেই তো আর প্রতিদিন ব্যবহার করে ফেলা উচিৎ না।
আপনিও আবার এইগুলো দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যান। পরে স্কিনের বাজে বারোটা! অন্য অ্যাক্টিভসের মতো এটাও ধীরে ধীরে স্কিনে ইন্ট্রোডিউস করাতে হবে। পরবর্তীতে আপনার স্কিন কন্ডিশন বুঝে ব্যবহার বাড়াতে পারবেন।
এতো দারুণ একটা সিরাম নিয়ে এভাবে মার্কেটিং করায় অনেকের চক্ষুশূল হয়ে গেছে সিরামটি।
তাই শুধু ইনফ্লুয়েন্সারদের দেখে নয়, নিজেও একটু স্টাডি করে যেকোন প্রোডাক্ট ব্যবহার করবেন, প্লিজ। আর তাও না হলে, Ravissa তো আছেই আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিতে 😊
03/06/2026
আমি কিন্তু This 😁
03/06/2026
𝗠𝗼𝘀𝘁 𝙂𝙡𝙤𝙬𝙞𝙣𝙜 𝘽𝙚𝙖𝙪𝙩𝙞𝙚𝙨 𝗼𝗳 𝗠𝗮𝘆 🎊🎉
এক মে মাসে কতো কিছু হলো, ইদ সেল গেলো, ইদ গেলো, লিপস্টিক ক/ন/টে/স্ট গেলো, আবার My Eid Platter ক/ন/টে/স্টও — তাও আপনারা পেইজ ও গ্রুপে গঠনমূলক কমেন্ট ও পোস্ট করতে ভোলেন নি ☺️
পুরো মে মাস জুড়ে গ্রুপে ও পেইজে অনেক আপুই খুব অ্যাক্টিভ ছিলেন — হেল্পফুল পোস্ট, ফানি পোস্ট, অন্যের কোয়েরি পোস্টে সাহায্য করে, পাশে থেকেছেন পেইজের কনটেন্টগুলোয় কমেন্ট করেও।
এবারের গ্লোয়িং বিউটিজ কন*টেস্ট অন্য সময়ের থেকে ভিন্ন ছিলো! কারণ এবার সাথে লিপস্টিকের অ্যাক্টিভিটি ক/ন/টে/স্ট চলেছে।
অপেক্ষার পালা শেষ করে আজ প্রকাশ করতে যাচ্ছি Glowing Beauties-দের নাম–
Nujhat Ramisa
Tanzima Chowdhury
Humai Raa
অপরাজিতা অনু
Sanjida Jahan
Laboni Angel
MaRi Um
Sadia Zara
As a token of love, আপনাদের প্রত্যেকের জন্য থাকছে ৫০০ টাকার গিফট ভাউচার! 💌
আপনারা ৮জনই আমাদের কমিউনিটির সুন্দর দিকগুলোই রিপ্রেজেন্ট করেন — কেয়ারিং, শেয়ারিং এবং ইন্সপায়ারিং। আপনাদের প্রত্যেককে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা 🥀
আপনাদের এনগেইজমেন্ট আর ভালোবাসাই Ravissa-কে আলাদা করে তোলে। আমরা চাই সবাই যেন আরও অনুপ্রাণিত হোন—
✔️ অন্যকে সহায়তা করতে
✔️ নিজে ও অন্যকে আত্মবিশ্বাসী হতে
✔️ নিজের অভিজ্ঞতা শেয়ার করতে আর
✔️ একসাথে গ্লো করতে ✨
Ravissa একসাথে একটি Confident Glowing Family ❤️
অনেক শুভেচ্ছা রইলো glowing beauties-দের জন্য 💞
Stay with Ravissa, Beauties! 🫶
03/06/2026
স্কিন কেয়ারে আমার নেওয়া একটা বেস্ট ডিসিশন ছিল এই Anua Rice 70+ Glow Milky Toner টা 💯
গত বছর ডিসেম্বরে আমার স্কিন এত বেশি ডাল আর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল যে সত্যি বলতে স্কিন নিয়ে খুব হতাশ হয়ে পড়েছিলাম। শীত আসলেই আমার স্কিনের অবস্থা এমন হয়ে যায়। তখন থেকেই এই টোনারটা আমার উইশলিস্টে ছিল। অনেক ভালো রিভিউ দেখার পর অবশেষে ট্রাই করলাম, আর এখন মনে হচ্ছে আবারো রিপার্চেস করা লাগবে।
এই টোনারটা ইউস করার পরে স্কিনে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আসে। আমার স্কিন সেন্সিটিভ হওয়ায় প্রায়ই রেডনেস হতো, কিন্তু এই টোনারটা স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে আর রেডনেসগুলোকে শান্ত করে দেয়। এখন আগের মতো রেডনেস প্রায় নেই বললেই চলে।
শীত আসলেই আমার আরেকটা বড় সমস্যা হয় স্কিন ব্যারিয়ার ড্যামেজ। স্কিন রাফ হয়ে যায়, টান টান লাগে আর স্কিন খুব সহজেই ইরিটেট হয়ে পড়ে। কিন্তু এই টোনারটা ব্যবহার করার পর বুঝলাম এটা শুধু হাইড্রেশনই দেয় না, বরং স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করতেও অনেক সাহায্য করে। স্কিনটা আগের থেকে অনেক বেশি সফট, প্লাম্প আর হেলদি লাগে।
Anua Rice 70+ Glow Milky Toner এর সবচেয়ে ভালো দিক হলো এটা খুব লাইটওয়েট কিন্তু গভীরভাবে হাইড্রেটিং। এতে থাকা Rice Extract স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ডালনেস কমায় এবং স্কিনে একটা হেলদি গ্লো নিয়ে আসে।
যাদের স্কিন ডাল, ডিহাইড্রেটেড, সেন্সিটিভ বা শীতে রাফ হয়ে যায়, তাদের জন্য এই টোনারটা সত্যিই খুব ভালো একটা অপশন হতে পারে। আমার স্কিনে এটা যেভাবে কাজ করেছে, সত্যি বলতে এটা এখন আমার স্কিনকেয়ারের মাস্ট হ্যাভ প্রোডাক্ট হয়ে গেছে। ✨
03/06/2026
এটা আপনার কাছে Myth নাকি Fact বলে মনে হয়?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
K. B Saha Road
Narayanganj
1400
