Ihsan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ihsan, Health/Beauty, Narsingdi.
07/05/2026
“চুলের স্বাস্থ্য কখনও এত সহজ ছিল না!”
“রোজমেরি তেল—প্রাকৃতিকভাবে চুলকে ঘন ও মসৃণ করে। আজই ট্রাই করুন 🌿”
18/04/2026
💥 Chemical না, এবার natural care!
রোজমেরি তেল দিয়ে চুল হবে ঘন, লম্বা আর healthy 🌿
স্কিনেও পাবেন fresh & clear look ✨
07/04/2026
“Beauty hack যা সবাই মিস করছে!”
“রোজমেরি তেল—চুলের growth & skin care-এর জন্য প্রাকৃতিক সমাধান। 💚 এখনই ট্রাই করুন!”
04/04/2026
“প্রাকৃতিকভাবে ঘন চুলের সিক্রেট!”👀
“রোজমেরি তেল নিয়মিত ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যবান ও ঘন। 🌱
আজই অর্ডার করুন!”
30/03/2026
অনেকদিন ধরে পেইজের কার্যক্রম বন্ধ ছিলো।আবার শুরু করবো ভাবছি।যারা রোজমেরির তেল নিতে চান ইনবক্স করুন। রোজমেরি তেল ফ্রেশ কাচা পাতা দিয়ে তৈরি করা হয়।যারা আগে অর্ডার করে রাখবেন, একসাথে তৈরি করবো ইন শা আল্লাহ
07/08/2025
🌿 রোজমেরি – এক গাছ, অনেক গুণ! 🌿
রোজমেরি একটি ঘ্রাণযুক্ত ভেষজ উদ্ভিদ, যা শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতেই নয়, চুলের যত্নেও দারুণভাবে কার্যকর।
✅ রান্নায় ফ্লেভার বাড়াতে
✅ চুলে ওয়েল ও টোনার হিসেবে ব্যবহারযোগ্য
✅ রোজমেরি ড্রাই লিফ দিয়ে বানানো চা — একেবারে স্পেশাল!
💚 আমাদের কাছে পাবেন রোজমেরি ড্রাই লিফ, রিজেনেবল দামে।
📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!
06/04/2025
দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?
কী চরম তামাশা!
যদি তাই হবে, একটা নীরিহ উপত্যকায় পরিপূর্ণ আয়োজনের সাথে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই ভয়ঙ্কর, ভয়াবহ ধ্বংসলীলা দেখেও গোটা দুনিয়া কীভাবে না দেখতে পাওয়ার ভান করে আছে?
প্রতিদিন হাজারে হাজার মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হচ্ছে। কিন্তু গোটা দুনিয়া তো বটেই, ইসলামি বিশ্বের কোথাও কোনো হেলদোল নেই। যালিমেরা কোনো লুকোচাপার আশ্রয় আর নিচ্ছে না৷ যা করছে প্রকাশ্য দিবালোকে—ঘোষণা সমেত। অথচ দুনিয়ার মানুষ এমনভাবে নিশ্চুপ হয়ে আছে, যেন কোথাও কিছু হচ্ছে না, কোথাও কিছু ঘটছে না।
মানব ইতিহাস এই ঘৃণ্য স্মৃতি কীভাবে সংরক্ষণ করবে?
✍️ Arif ajad
29/03/2025
সৌদিতে চাঁদ দেখা গিয়েছে,আগামীকাল রবিবার সৌদিতে ইদ।তাক্বাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম🌸
29/03/2025
আজ রামাদান মাসের সর্বশেষ বিজোড় রাত।
গোটা রামাদান আপনি কীভাবে কাটিয়েছেন তা একপাশে রেখে, আজকের রাতটা যেন কোনোভাবেই হেলাফেলায় চলে না যায়। আজকের রাতটাও পবিত্র লাইলাতুল কদরের একটা সম্ভাব্য রাত্রি।
রামাদানে যারা অনেকবেশি আমল ইবাদাতে কাটায়, তারা শেষ মুহূর্তটাতে এসে ক্লান্ত হয়ে পড়ে। এটা স্বাভাবিক যে, দীর্ঘ একমাসের সিয়াম, কিয়াম আর নানাবিধ আমলকেন্দ্রিক ব্যস্ততায় শরীর ক্লান্ত হয়। তবে, সারা মাসের পরিশ্রম যেন আপনাকে এই আত্মতৃপ্তিতে না ভোগায় যে, কদরের রাত আপনি ২১ অথবা ২৩, অথবা ২৫, কিংবা ২৭ এ পেয়ে গেছেন। এমন হওয়া খুব সম্ভব যে—কদরের রাতটা ২৯ এ যাচ্ছে এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে নির্দিষ্ট না করে গোপন রেখেছেন, যাতে আমরা শেষের সময়গুলোতে হাল ছেড়ে না দিই।
আর, যারা সারা মাস অযত্ন আর অবহেলায় কাটিয়েছে, এই শেষের মুহূর্তগুলোতে এসে তারা এতোবেশি হতাশ থাকে যে, ফরয সালাতগুলোতেও তারা হয়ে পড়ে অনিয়মিত।
হে আল্লাহর বান্দা! গোটা রামাদান আপনি হয়তো উদাসীনতায় কাটিয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে, শেষ মুহূর্তের একটু ইস্তিগফার, শেষ বেলার সিজদায় একটু চোখের জল, আল্লাহর দরবারে গোনাহ মাফের একটু কাতর অনুনয় আপনাকে এমন মর্যাদা এনে দিতে পারে, যা সারা মাস ইবাদাতে কাটিয়েও অনেকে অর্জন করতে পারবে না।
হে রাহমানের বান্দা! আপনি এমন একজনকে আপনার রব হিশেবে স্বীকার করেন যার ক্ষমা সবসময় তাঁর ক্রোধকে অতিক্রম করে যায়। পূর্ব যুগের এক ব্যভিচারিনী মহিলার ঘটনা আমরা আল্লাহর রাসুলের হাদিস থেকে জানতে পারি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন শুধু একটা ক্ষুধার্ত কুকুরকে পানি পান করানোর উসিলায়। আপনার রব যদি একজন ব্যভিচারিনীর প্রতি এতোটা দয়াপরবশ হতে পারেন, এই রামাদানে আপনি তো কিছুটা চেষ্টা হলেও করেছেন। কষ্ট করে দিনের বেলা সিয়াম রেখেছেন, কম আর বেশি রাতে তারাবীহ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন।
আজকের শেষ বিজোড় রাতটা, কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই রাতেই আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আজকের রাতে আল্লাহর স্মরণে দুই ফোঁটা চোখের জল ফেলুন। কান্না আসে না? যদি কান্না না আসে, কান্নার ভান করুন। ঘর বা মসজিদের একাকী, নির্জন নিস্তব্ধ কোণে যদি আপনি কান্নার ভানের কোশেশটাও অন্তত করেন, কে জানে, এই ভানটুকুই হয়ে যাবে আপনার নাযাতের উসিলা।
আপনাকে উদ্বুদ্ধ করতে একটা সুন্দর হাদিস জানিয়ে শেষ করছি আজকের আহ্বান। আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বান্দা তার রবকে যেভাবে কল্পনা করে, রব তার সাথে তেমন আচরণই করেন’।
তার মানে, আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন যে, আজ রাতের ইবাদাতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, যদি এই ইয়াকীন অন্তরে ধারণ করে আজকের রাতটা আপনি ইবাদাত, ইস্তিগফার আর যিকিরের মাঝে কাটান, তাহলে হাদিসের বক্তব্য অনুযায়ী—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ক্ষমাশীলই হবেন। ইন শা আল্লাহ।
সর্বশেষ সুবর্ণ সুযোগ! কে জানে, আগামি বছর আমাদের অনেকে হয়তো কবর দুনিয়ার বাসিন্দা হয়ে যাব।
রামাদানের শেষ দরোজাগুলো এখনও বন্ধ হলো না, তাহলে কেন আমি আর আপনি হাত গুটিয়ে বসে থাকব?
উঠে দাঁড়ান। আজ রাতে রূপকথা হবে—শুধু আপনি আর আপনার রবের মাঝে 💚
✍️আরিফ আজাদ
27/03/2025
কেউ একজন বলেছেন!
মুখ থেকে ক্ষমা করতে সময় লাগে না, কিন্তু
অন্তর থেকে ক্ষমা করতে বয়স পেরিয়ে যায়!💔
____অন্যের মনে কষ্ট দিয়ে সালাতের সিজদাহ্'য় জান্নাত তালাশ করা ছেড়ে দিন.! 🙂🥀
~মাওলানা তারিক জামিল 🖤🌸
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Narsingdi
