Thank you CHCP
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thank you CHCP, Health/Beauty, Natore.
25/02/2026
সচিবালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাখাওয়াত হোসেন (এমপি) স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডাঃ এম এ মুহিত মহোদয়ের সাথে বাংলাদেশ সচিবালয় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকরাম চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি এবং রাজশাহী বিভাগ সভাপতি ফেরদৌস হোসেন তুহিন, ময়মনসিংহ বিভাগ সভাপতি মাঈন উদ্দিন রাহাত, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ হোসেন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় দ্বয় দের নেতৃবৃন্দ কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি দের পক্ষ থেকে ফুলেল শুভেচছা এবং কর্মরত সিএইচসিপি দের প্রাণের দাবীগুলো উপস্থাপন করেন।
(২৫/০২/২০২৬ ইং)
24/09/2025
অদ্য দুপুর ১:৩০ ঘটিকায় "সোনার পাড়া কমিউনিটি ক্লিনিক" উখিয়া, কক্সবাজার ভিজিটে আসেন খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ সিরাজগঞ্জের একটি টীম।
এই টীমে শিক্ষক ছিলেন ৭জন এবং স্টুডেন্ট ছিলেন দেশ এবং বিদেশেরসহ ৯৩ জন।
ভিজিটে এসে আগত স্বাস্থ্যসেবা গ্রহীতাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা প্রদাণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি'র) সার্বিক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কমিউনিটি ক্লিনিক(সিসি)কে তাদের কাছে একটুকরো মেডিকেল কলেজ অভিহিত করে মন্তব্য প্রকাশ করেন এবং কর্মরত সিএইচসিপিকে একটি ক্রেস্ট প্রদাণ করেন।
স্টুডেন্ট এবং সম্মানীত স্যারগণ ছিলেন অনেক আন্তরিক।
ধন্যবাদ সবাইকে।
15/09/2025
সৃজনশীল মনের একজন সিএইচসিপি Md Riazuddin ভাইয়ের হাতে তৈরিঃ
02/09/2025
কমিউনিটি ক্লিনিক এবং সততা স্টোর চালু করা হলো হেড অফিসেঃ
বিএমআরসি ভবনের দোতলায় কমিউনিটি ক্লিনিক এর হেড অফিসে কর্মরত কর্মচারী ও আগত অতিথিদের জন্য চালু করা হলো মডেল কমিউনিটি ক্লিনিক ও সততা স্টোর।
ডাক্তারের সুবিধা ও ২২ ধরনের ঔষধের সুবিধা এখান থেকে দেয়া হবে। আরও বাড়তি সুবিধা সংযোজন করা হয়েছে সততা স্টোর চালু করে। এই স্টোরে ঠান্ডা পানীয় এবং হালকা শুকনা খাবার(বিস্কিট চকলেট) পাওয়া যাবে। মূল্য পরিশোধ নিজ দায়িত্বে করতে হবে পাশে রক্ষিত বক্সে। দূর দুরান্ত থেকে আগত অতিথিরাও এই সুবিধা নিতে পারবে।
26/08/2025
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় একটি উদ্যোগ হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা। বর্তমানে প্রায় ১৪ হাজার ক্লিনিক থেকে বছরে গড়ে ১৬ কোটি মানুষ সেবা নিচ্ছে। গত ২৫ বছরে প্রায় ২১৬ কোটির বেশি মানুষ এসব সেবা গ্রহণ করেছে।
এ উদ্যোগকে শক্তিশালী করতে ১৪ হাজার সার্ভিস প্রোভাইডারের চাকরি সরকারীকরণ করা হয়েছে, ফলে তাদের কাজের গতি ও দায়িত্বশীলতা বেড়েছে।
এই ক্লিনিকগুলোতে জ্বর, সর্দি–কাশি, মাথাব্যথা, চুলকানি ও ছোটখাটো দুর্ঘটনার চিকিৎসা প্রান্তিক ৭০% হতদরিদ্র মানুষ পাচ্ছে। একই সঙ্গে নন–কমিউনিকেবল ডিজিজ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি) চিহ্নিত করে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্যশিক্ষা-পুষ্টি কাউন্সিলিং এর মাধ্যমে প্রান্তিকজনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় অবদান রাখছে। এমনকি নরমাল ডেলিভারির মতো প্রাকৃতিক প্রক্রিয়াকেও উৎসাহিত করা হচ্ছে, যাতে মা–শিশু দুজনই নিরাপদ থাকেন। এ কাজে সিএসবিএ প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ নারী সিএইচসিপিগণ অগ্রণী ভুমিকা পালন করছেন। সিএইচসিপি মেহেরুন নেছা ১২৫২টি নরমাল ডেলিভারি করেছেন।
কমিউনিটি ক্লিনিক এখন একটি শক্তিশালী হাব বা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে তৈরি বিপুল পরিমাণ ডাটা গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা ও আন্তর্জাতিক স্বীকৃতির কারণে এ মডেলটি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিজে এসে এটি পরিদর্শন করে প্রশংসা করেছেন, যা বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক অনন্য অর্জন।
কমিউনিটি ক্লিনিক ও
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP):
কমিউনিটি ক্লিনিকের প্রধান কাজ হলো তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। এটি মূলত একটি গণমুখী স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, এবং স্বাস্থ্য শিক্ষার মতো বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।
কমিউনিটি ক্লিনিকের প্রধান কাজগুলো হলো:
👉প্রাথমিক স্বাস্থ্যসেবা:
জ্বর, কাশি, ডায়রিয়া ইত্যাদি সাধারণ অসুস্থতার চিকিৎসা প্রদান করা এবং প্রয়োজনে উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা।
👉প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা:
গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন যত্ন, পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান করা।
👉সম্প্রসারিত টিকাদান কর্মসূচি:
শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করার জন্য টিকাদান কার্যক্রম পরিচালনা করা।
👉স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ:
রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও শিক্ষা প্রদান করা।
👉পুষ্টি বিষয়ক সেবা:
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করা।
👉নন-কমিউনিকেবল রোগের ব্যবস্থাপনা:
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি অসংক্রামক রোগের প্রাথমিক ব্যবস্থাপনা ও পরামর্শ প্রদান করা।
👉রোগ নির্ণয় ও রেফারেল:
প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগের তীব্রতা অনুযায়ী রোগীদের উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করার ব্যবস্থা করা।
কমিউনিটি ক্লিনিক গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
12/08/2025

Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Natore