Homie's Craving

Homie's Craving

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homie's Craving, dhaka,bangladesh, Natore.

স্বাগতম Homies Kitchen-এ 🍞

ভালোবাসা, মমতা আর এক চিমটি জাদু দিয়ে বেক করি, যা আপনার দিনকে মিষ্টি করে তোলে। মজাদার রুটি থেকে শুরু করে কেক, পেস্ট্রির বিভিন্ন আইটেম। প্রতিটি সৃষ্টিতেই আছে যত্ন আর আনন্দ। আসুন, স্বাদে ভালোবাসার স্পর্শ অনুভব করুন।

30/09/2025

আসেন আজকে আমাদের Homie's Craving এ চকলেট নিয়ে পড়াশোনা করি😁

⭕চকলেটের আসল উপাদান কী⁉️
✅কোকোয়া বিন (Cocoa Beans) হলো চকলেট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ উপাদান।
⭕তবে এই কোকোয়া বিন কোথায় থেকে এসেছে সেটা জানাটা আপনার ও আমার জন্য অনেক বেশিই গুরুত্বপূর্ণ।
🌍তাহলে জেনে নেই এই কোকোয়া বিনের উৎপত্তির আদ্যপান্ত্য♻️

♻️✅1️⃣কোকোয়া গাছের (Theobroma cacao) আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল রেইনফরেস্ট।
বিশেষ করে আমাজন ও ওরিনোকো নদী অঞ্চল (বর্তমান পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা) কে কোকোয়ার জন্মস্থান ধরে নেয়া হয়।
♻️✅2️⃣খ্রিস্টপূর্ব ১৫০০ বছর আগে ওলমেক সভ্যতা প্রথম কোকোয়ার ব্যবহার শুরু করে।পরবর্তীতে মায়া সভ্যতা কোকোয়া বিন থেকে এক ধরনের পানীয় তৈরি করত, যাকে বলা হতো Xocolatl – হালকা তেতো, ঝাল ও ফেনাযুক্ত এক ধরনের ড্রিঙ্ক।তবে অ্যাজটেকরা কোকোয়া বিনকে এতটাই মূল্যবান মনে করত যে তারা একে মুদ্রা হিসেবে ব্যবহার করত।
3️⃣১৬শ শতকে স্প্যানিশ অভিযাত্রী হার্নান কর্টেজ কোকোয়া ইউরোপে নিয়ে আসেন।সেই সাথে প্রথমে এটি রাজপরিবার ও অভিজাতদের পানীয় হিসেবে ব্যবহৃত হতো।কিন্তু ধীরে ধীরে তাতে চিনি, দুধ ও ভ্যানিলা যোগ করে আধুনিক চকলেটের সূচনা হয়।
4️⃣ আধুনিক উৎপাদন অঞ্চলে, আজকের দিনে কোকোয়া প্রধানত ভূ-মধ্যরেখার ২০ ডিগ্রির ভেতরে উষ্ণ অঞ্চলে জন্মায়।
পশ্চিম আফ্রিকা → আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন (বিশ্ব উৎপাদনের প্রায় ৭০%)
লাতিন আমেরিকা → ব্রাজিল, ইকুয়েডর, পেরু
এশিয়া → ইন্দোনেশিয়া, মালয়েশিয়া।

🚫⚜️🚫সবশেষে এটাই বলবো “Born in the Amazon, crafted for the world – cocoa beans are the soul of every chocolate.”

28/09/2025

আসেন Homie's Craving এ একটু মাড কেক (Mud Cake) – উৎপত্তি ও বর্ণনা নিয়ে কথা বলি😁

🍫 মাড কেক কী?
মাড কেক একটি ঘন এবং অতিরিক্ত চকলেটি কেক। সাধারণ চকলেট কেকের তুলনায় এটি অনেক বেশি ভারী, স্যাঁতসেঁতে (moist) টেক্সচারের হয়ে থাকে। মাড কেক অন্যান্য কেকের তুলনায় বেক করার পর কিছুটা বসে যায় এবং কেকের ভেতরে ভেজা, ফাজি ও ক্রিমি ভাব থাকে। এজন্য অনেকেই এটিকে Mud Cake বলে।

এতে ব্যবহার করা হয়:
প্রচুর ডার্ক অথবা মিল্ক চকলেট🍫🍫
কখনো কখনো কফি☕বা কোকো🍫 পাউডারও যোগ করা হয় অতিরিক্ত স্বাদের গভীরতা বাড়ানোর জন্য😋

মাড কেকর অন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজরে আসে, সেগুলো নিয়ে যদি বলি তাহলে বলা যায়--

1. সাধারণ চকলেট কেক হালকা হয়, কিন্তু মাড কেক অনেক বেশি ঘন (dense) ও সমৃদ্ধ।

2.ভেতরে ভেজা ও নরম ফাজি ভাব থাকে, যা মুখে গলে যায়।

3.এতে সাধারণত ডার্ক চকলেট ও কোকো দুটোই ব্যবহৃত হয়, ফলে চকলেটের স্বাদ হয় অনেক বেশি রিচ।

4. মাড কেক কয়েকদিন পর্যন্ত ফ্রেশ ও স্যাঁতসেঁতে( moist) থাকে, শুকিয়ে যায় না সহজে।

5.এর মজবুত ও ঘন বডির কারণে ফন্ড্যান্ট, গানাশ, বাটারক্রিম বা ভারী সাজসজ্জা দেওয়ার জন্য পারফেক্ট।

6. কেকটি ওভেন থেকে বের করলে সাধারণ কেকের মতো ফুলে থাকে না, বরং কিছুটা নিচু ও ঘন হয়ে যায়।

7. নামের মতোই এর গাঢ় বাদামি-কালো রং ও ভেজা লুক অনেকটা “কাদা”-র মতো লাগে, তাই নাম হয়েছে *Mud Cake😂

🌍 এখন কথা বলি উৎপত্তিস্থল নিয়ে🤔
মাড কেকের সঠিক উৎপত্তি নিয়ে কিছুটা বিতর্ক আছে কিন্তু!!

* অনেক গবেষক মনে করেন এটি **আমেরিকার মিসিসিপি অঞ্চল** থেকে এসেছে। সেখানে ১৯৭০ সালের দিকে “Mississippi Mud Cake” নামে এক ধরনের ঘন, ফাজি চকলেট কেক জনপ্রিয় হয়, যা পরবর্তীতে সংক্ষেপে **মাড কেক** নামে পরিচিত হয়।
* পরে এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানকার বেকারি সংস্কৃতিতে এটি খুব প্রচলিত একটি কেক হয়ে যায়।
তবে আজকাল মাড কেক শুধু আমেরিকা বা অস্ট্রেলিয়া নয়, বিশ্বের বিভিন্ন ক্যাফে ও কেক শপে অন্যতম সিগনেচার ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় কিন্তু😋

Photos from Homie's Craving's post 08/08/2025

Fi-amanillah....
Alhamdulillah❤️...
Finally it's moving at a snail's pace.

12/01/2025

📢 বাসায় বানানো সুস্বাদু খাবারের স্বাদ নিতে চান? Homie's Craving নিয়ে এলো আপনার পছন্দের তাজা ফাস্ট ফুড এবং বেকারি আইটেম 🥰

🍮 কারামেল পুডিং – নরম ও মখমলে মিষ্টি।
🍰 স্পঞ্জ কেক – হালকা, নরম ও সুস্বাদু।
🍩 ডোনাট – চকলেট বা চিনির কোটে মোড়ানো।
🧁 কাপকেক – ছোট ও রঙিন আনন্দ।
🍫 ব্রাউনি – চকলেটের মজার মিষ্টি।
🥧 এগ টার্ট – নরম কাস্টার্ডে ভরা ক্রিস্পি টার্ট।
🎂 ব্ল্যাক ফরেস্ট কেক – চকলেট ও চেরির
🍔 বার্গার – রসালো, চিজি এবং ভালোবাসা মাখা।
🌮 শাওয়ারমা – মসলা মাখা টেন্ডার ডেলাইট।
🍕 মিনি পিৎজা – দ্রুত ক্ষুধা মেটাতে আদর্শ।
🥪 স্যান্ডউইচ – তাজা ব্রেড ও লোভনীয় ফিলিংস।
🍰 কেক এবং পেস্ট্রি – দিন মিষ্টি করতে আমাদের বাসায় বানানো ডেজার্ট।

এছাড়াও আমাদের মেনুতে রয়েছে :

🥟 পেটিস – ইউনিক স্বাদে ভরপুর।
🌯 রোলস – ভেতরে মজার ফিলিংস।
🍖 মিট লোফ – নরম ও রসালো মাংসের স্বাদ।
🌭 সসেজ – টাটকা এবং মজাদার।
🥦 ভেজিটেবল আইটেম – স্বাস্থ্যকর ও সুস্বাদু।
🍗 নন-ভেজিটেবল আইটেম – তৃপ্তির স্বাদে পূর্ণ।

👉 অর্ডার করুন আজই! আমাদের খাবারের ফ্রেশনেসে পার্থক্য অনুভব করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Natore?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka,bangladesh
Natore
1216