Toree's Herb
Beauty with nature.
24/09/2021
চুল পড়ে যাচ্ছে, মাথায় খুশকি কারোর আবার চুল লম্বা হচ্ছে না সব সমস্যার সহজ সমাধান হলো তেল। একটু চিন্তা করে দেখুন তো—মা, দাদি, নানিদের কাছ থেকে এই কথা নিশ্চয়ই অনেকবার শুনেছেন। চুলের যেকোনো সমস্যাতেই তেল লাগানোর প্রসঙ্গটাই আগে আসে। কিন্তু আসলেই কি তেলের এত উপকারিতা আছে?
হ্যা অবশ্যই তেলের উপকারীতা আছে।আমাদের চুল প্রোটিন দিয়ে তৈরি, তাই চুলের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত ভিটামিন ও অন্যান্য পুষ্টির প্রয়োজন। তেল চুলে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিয়ে চুলের যাবতীয় ঘাটতি পূরণ করে। স্ক্যাল্পে তেল দিয়ে মাসাজ করলে রোমছিদ্রগুলো খুলে যায়, ফলে তেলের শোষণ ভালো হয়। নিয়মিত অয়েল মাসাজ রাসায়নিক ও অন্যান্য হেয়ার ট্রিটমেন্টজনিত যাবতীয় ক্ষতি নিরাময় করে, রক্ত সংবহন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে, এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। অয়েল যে শুধু চুল পড়া বন্ধ করে তাই নয়, চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। কিন্তু অবশ্যই অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। বাজারে ফ্লেভারফুল এবং কেমিক্যাল মিশ্রিত তেল ব্যবহার না করাই ভালো।
"Toree Herbal hair oil"
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত হয় আমাদের "Toree" হারবাল হেয়ার অয়েল। ২৯টি উপাদানের মধ্যে প্রধান উপাদানগুলো হচ্ছে পিওর নারিকেল তেল, মেহেদী, আমলকি, মেথি, কালোজিরা, রিঠা, ভৃঙ্গরাজ। কেমিক্যাল বিহীন এই তেলটি বানানো হয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে।
"Toree Herbal hair pack"
উপাদান :মেহেদী, আমলকি, শিকাকাইসহ মোট ৭টি উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি।
18/06/2021
★১টি মাত্র উপাদানেই চুলের সমস্যার সমাধান★🎉
প্রতিদিনের ধোঁয়া-ধুলো-দূষণে চুল (Hair) স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলছে? তা হলে সেই জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে হবে মেথির মাস্ক। এটা বানাতে লাগবে- ২ টেবিল চামচ মেথি বীজ (Fenugreek Seeds) আর ১ কাপ পানি।পানি গরম করে তাতে মেথি বীজ দিয়ে ফুটিয়ে নিন। তার পর সারা রাত সেটাকে রেখে দিন। এর পর ওই মেথি বীজটা পেস্ট করে নিতে হবে। ওই পেস্টটা স্ক্যাল্প আর চুলের গোড়ায় লাগিয়ে নিন। সেই সঙ্গে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ওই পেস্ট মাসাজ করতে হবে। অন্তত ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন।
★এই মাস্কটা যে শুধু চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তা নয়, হেয়ার ফলও অনেকাংশে রোধ করবে।
14/06/2021
গরমকালে অতিরিক্ত উষ্ণতার পাশাপাশি থাকে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘাম হয় বেশি। সেই ঘাম বসতে পারে আপনার চুলের গোড়াতেও। এক টানা ঘামে ভিজে চুলের গোড়া হয়ে পরে দূর্বল। ফলে সহজেই চুল উঠতে শুরু করে। আপনার সুন্দর চুলের বারোটা বাজার আগেই তার যত্ন নিন। গরমে চুল সুন্দর রাখতে কি করবেন?
>একদিন অন্তর অবশ্যই শ্যাম্পু করার চেষ্টা করুন। শ্যাম্পু করার সময়ে আঙুল দিয়ে হালকা হাতে মাথায় মাসাজ করুন। শ্যাম্পুর পর ব্যবহার করুন কোনো ভাল কন্ডিশনার।
>একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রস নিন। তাতে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিন। চুলের গোড়ায় আলতো হাতে মাসাজ করুন। ৩০ মিনিট রাখুন। তার পরে তেল মাথায় মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন স্নান করার আগে এটি করার চেষ্টা করুন। চুলের গোড়া মজবুত হবে।
>চুলে জেল, ওয়াক্স, হেয়ার স্প্রে-এর ব্যবহার এড়িয়ে চলুন।
>রোজ প্রচুর পরিমাণে পানি খান। খাবারের পাতে রাখুন প্রচুর পরিমাণ শাক-সবজি ও ফল। নিয়মিত খান কাঁচা আমন্ড। রোজ সকালে খান এক চামচ মধু।
>গোসল করে বেরিয়েই জোরে জোরে চুল মুছবেন না। এতে চুলের গোড়া দূর্বল হয়ে যাবে। চুলে তোয়ালে জড়িয়ে শুকিয়ে নিন।
> চুলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার না করাই ভাল। এতে চুল সাময়িকভাবে দেখতে ভাল লাগলেও আখেরে ক্ষতি হয়।
বি:দ্র- ছবিটি নেট থেকে সংগ্রহকৃত!
04/06/2021
অনেকেই হয়তো আমাদের হেয়ার প্যাক জানেন না।
আমাদের "Toree's Herbal hair pack" টি মেহেদী, আমলকি, শিকাকাইসহ মোট ৭টি উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি।
কার্যকারিতা:
★চুল সফ্ট ও সিল্কি করবে (১ম বার ব্যবহারেই)
★চুল পড়া কমাবে,নতুন চুল গজাতে সাহায্য করবে
★চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
প্যাকটি খুব সহজেই মাথায় ইউজ করা যায়।
#হেয়ার_প্যাকটির_রিভিউ_মাশাল্লাহ_অনেক_ভালো 😇
১০০ গ্রাম= ৮০টাকা
27/05/2021
আজ থেকে ডেলিভারি ওপেন হয়েছে। খুব শীঘ্রই সবাই প্রোডাক্ট পেয়ে যাবেন😇🤍
24/05/2021
পেজের কাজ দেরিতে শুরু করার জন্য দুঃখিত। অয়েল স্টকআউট হয়ে গিয়েছিল। অনেকগুলো পেন্ডিং অর্ডার রয়েছে। খুব তাড়াতাড়ি সবগুলো অর্ডার ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ 🤍
07/05/2021
ঈদ তো চলেই এলো প্রায়। ঈদে জামা জুতার সাথে হেয়ার স্টাইলটাও কিন্তু মেটার করে। সুন্দর একটা ড্রেসের সাথে হেয়ার স্টাইলটা পারফেক্ট না হইলে সাজটা যেন বিবর্ন দেখায়।কিন্তু হেয়ার স্টাইল করতে গিয়ে রীতিমতো চুলের সাথে যুদ্ধ করি খানিকটা চুলের উপর অত্যাচারও বলা চলে। কেউ চুলে হিট দিয়ে কার্ল করে, কেউ করে স্ট্রেইট, যা চুলের ড্যামেজ এর অন্যতম একটা কারণ। সাথে হেয়ার স্প্রে, হেয়ার জেল তো রয়েইছে। এসবের কারণে চুল রুক্ষ, হেয়ার ফল, চুলের উজ্জ্বলতা কমে যায়। প্রয়োজন চুলের সঠিক যত্ন। চুলের পুষ্টি জোগানোর জন্য তেলের বিকল্প নেই। বাজারের কেমিক্যাল মিশ্রিত হেয়ার অয়েল না ব্যবহার করে হারবাল হেয়ার অয়েল ব্যাবহার করতে পারেন।
22/04/2021
ব্যস্ততার কারণে পেজে কোনো পোস্ট এবং আপডেট দেয়া হয়নি।😓 ৩ তারিখের পর থেকে ইনশাআল্লাহ নিয়মিত আপডেট দেয়া হবে
আমাদের ডেলিভারি প্রসেস কিন্তু ওপেন আছে। বগুড়ার কালিতলা থেকে "ডেলিভারি ফি ফ্রি"রিসিভ করতে পারবেন।এবং সারাদেশে হোমডেলিভারি চালু রয়েছে।
ধন্যবাদ সবাইকে😇
12/04/2021
নিজ গন্তব্যে পৌছে দিয়েছে🖤😇
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Puran Bogra
