Samaun saki
﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
لا إله إلا الله محمد رسول اللّه -
𝓑𝓵𝓸𝓸𝓭 𝓖𝓻𝓸𝓾𝓹
o+ 01747405884
আপনারা সকলে আমন্ত্রিত
▌পাপ কাজের পাঁচটি কুফল
ইমাম ইবনে তাইমিয়া (রহিমাহুল্লাহ) বলেন,
ইবনে আব্বাস (রা.) বলেন, “নিশ্চয় পাপ কাজে লিপ্ত হলে তার কারণে:
(১) অন্তরে অন্ধকার সৃষ্টি হয়,
(২) চেহারা কালো হয়,
(৩) শরীর দূর্বল হয়,
(৪) রিযিক কমে যায় এবং
(৫) তার প্রতি মানুষের ঘৃণা তৈরী হয়”।
উৎস: [মাজমাউল ফাতাওয়া : ১৫/২৮২]
❁ জান্নাতীদের বৈশিষ্ট্য ❁
" তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী "
• আলে-ইমরান | আয়াত ১৭
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাঁর পর আর কোনো নবী নাই।
কাদিয়ানিরা কাফের কাফের।
আজকের আন্তর্জাতিক খতমে নবুওত সম্মেলন সফল হোক।
আলহামদুলিল্লাহ ❤️আপনারা শুনে অনেক খুশি হইবেন অল্প সময় অর্থাৎ এক বছর এক মাস সময়ের ভিতরে
মহাগ্রন্থ ঐশী বাণী আল কুরআনুল কারিমের শেষ সবক শোনানোর মাধ্যমে পূর্ণ কুরআনুল কারীম মুখস্ত করেন।
বাশগাড়ী বেপারী বাড়ী দারুসসালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র
💚হাফেজ মুহাম্মদ হুজাইফা
পিতাঃ মুহাম্মদ আব্দুররহিম
গ্রামঃ পূর্ব আব্দুল্লাহপুর
থানাঃ কলিয়ারচর
জেলাঃ কিশোরগঞ্জ
তারিখ ০৩/১১/২০২৫ইং রোজ সোমবার
পরিশ্রম যখন সফলতা নিয়ে আসে।
মন তখন আনন্দে ভাসে,,,,,,,
অনেক অভিনন্দন ও শুভকামনা রইল তোমার জন্য হাফেজ হুজাইফা এর জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আমিন।
বুক ফেটে আমার কান্না আসে। আহ! একজন সম্মানিত খতিব, আজ তার এ অবস্থার দায়ি কারা?
সেই চিঠিগুলো কারা দিয়েছিল, প্রশাসন সেটাইতো খুঁজলো না। উল্টো তাকেই বানালো নিজেকে নিজে গু'মকারী!
আজ যদি বিক্রমপুরীর মত লোক এগিয়ে না আসতো, তাহলে এই খতিবও আলোচনায় আসতো না, গু'ম থেকেও ফিরে নাও আসতো। গাজীপুরের আশামনি ঘটনাও অজানা থাকতো।
দেশে, একদিকে নির্বাচন-গণভোট নিয়ে চলছে দলাদলি, আর এদিকে নিরবেই ঘটে যাচ্ছে কতকিছু।বুক ফেটে আমার কান্না আসে। আহ! একজন সম্মানিত খতিব, আজ তার এ অবস্থার দায়ি কারা?
সেই চিঠিগুলো কারা দিয়েছিল, প্রশাসন সেটাইতো খুঁজলো না। উল্টো তাকেই বানালো নিজেকে নিজে গু'মকারী!
আজ যদি বিক্রমপুরীর মত লোক এগিয়ে না আসতো, তাহলে এই খতিবও আলোচনায় আসতো না, গু'ম থেকেও ফিরে নাও আসতো। গাজীপুরের আশামনি ঘটনাও অজানা থাকতো।
দেশে, একদিকে নির্বাচন-গণভোট নিয়ে চলছে দলাদলি, আর এদিকে নিরবেই ঘটে যাচ্ছে কতকিছু।
ভাইয়ের আত্মা ভাই হয়। আর আজ সেই আত্মার ছোট ভাই মামুন দেশ ছেড়ে প্রবাস জীবনে পাড়ি দিচ্ছেন। ছোট ভাইয়ের প্রবাস জীবনের জন্য অনেক দোয়া রইল আল্লাহ তায়ালা যেন সবসময় ভালো রাখেন ।
27/10/2025
গতরাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদ্রাসায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে পুরো শুনলে।
এক ছোট্ট শিশু। হিফজখানায় পড়ত। অন্যদিনের মতো রুটিনমাফিক কুরআন পড়ে সবার সাথেই ঘুমিয়েছিল। কে জানত যে, এটাই তার জীবনের শেষ ঘুমে পরিণত হবে! তখন রাত তিনটা বাজে প্রায়। তারই আরেক ক্লাসমেট; যার সাথে কয়দিন আগে কোনো একটা তুচ্ছ বিষয়কে ঘিরে ঝগড়া হয়েছিল। তার বয়সও বড়জোর তেরো হবে। চৌদ্দর বেশি কোনোমতেই হবে না। সে এই ঝগড়ার ক্ষোভ ভিতরে রেখে দেয়। ভিতরে ভিতরে ভয়ংকর সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মতে তিনদিন আগে বাজার থেকে কিনে এক ধারালো ছুরি। ছুরি নিয়ে সে তার সিদ্ধান্ত অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে। আর গতরাতে তিনটার দিকে ঘুমন্ত সেই শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুখ চেপে সোজা গলায় সেই ছু/রি চালিয়ে নৃশংসভাবে হ/ত্যা করে। ধস্তাধস্তির শব্দে সাথের শিশুরাও জেগে ওঠে। লাইট জ্বালিয়ে আবিষ্কার করে একজনের হাতে ছুরি, অপরজন মৃত্যুর দিকে তড়পাতে তড়পাতে এগিয়ে যাচ্ছে। রক্তে ফ্লোর, বেডবিছানা লাল হয়ে গেছে এতক্ষণে। সাথে সাথেই হুজুররা ছুটে আসেন।
কিন্তু হায়! যা ঘটার রাতের অন্ধকারে আগেই ঘটে গেছে। এখন শুধু করুণ দৃশ্য অবলোকন করার সময়!
সবাই অশ্রুচোখে তাকিয়ে থাকলেন। শিশুরা কান্নাকাটি করতে থাকল। হুজুররাও নিরুপায় ও অসহায়ের মতো এদিকসেদিক তাকাতে থাকলেন। আস্তে আস্তে এলাকাবাসী আসল তারপর আসল প্রশাসন আর এখন যাচ্ছে মিডিয়াকর্মীরা। নিউজ হচ্ছে বিভিন্ন শিরোনামে চমকপ্রদ ভাষায়!
‘মাদ্রাসায় শিশুকে জ/বাই করে হ/ত্যা, শিক্ষার্থীকে মাদ্রাসায় জবাই করে খুন’ ইত্যাদি শিরোনামে সোশ্যাল মিডিয়া কাঁপছে।
কিন্তু কেউ সঠিকভাবে ’মাদ্রাসায় শিশুর হাতে আরেক শিশু খু/ন’ নিউজ প্রচার করছে না।
ফলে মানুষ সরাসরি ধারণা করছে—শিক্ষক ছাত্রকে ছু/রি দিয়ে জবাই করেছে। অথচ এটা কত জঘন্য আগ্রাসন হচ্ছে। এটাই বাস্তবতা।
শিশুর হাতে শিশু খুনের এমন নজির অহরহ হচ্ছে। এর প্রধানতম কারণ হলো—সিআইডির, ফিল্মসহ নানান শর্ট ফিল্ম; যেখনে নানা সময়ে নানা এপিসোডে দেখানো হয়েছে শিশু কতৃক শিশুকে কোন ট্যাকনিকে খু/ন করা হয়। যদিও পরবর্তীতে এটিকে প্রশাসনের মাধ্যমে বের করে এনে শাস্তি নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের কোমলমতি শিশুরা শুরুর চ্যাপ্টারটা গ্রহণ করে নেয়। ফলে এরকম খুনের দৃষ্টান্ত দিনদিন বেড়েই চলেছে।
ভারতের একটি ঘটনা ছিল বেশ সাংঘাতিক ছিল। এক শিশু আরেক ক্লাসমেট শিশুকে সিআইডির দেখানো পদ্ধতিতে খুন করে দূরের নির্জন জায়গায় ফেলে আসে। পুলিশ এটিকে তদন্ত করতে গিয়ে অবাক হয়ে বলেছিল—এগুলো শিশুরা আগে জানত না, বুঝত না, কল্পনাও করতে পারত না। কিন্তু এখন শিশুরা এগুলো দেখে দেখে শিখছে। তাদের কাছে পরিণতি নিয়ে অনুশোচনা খুব একটা নেই। এই বয়সে অনুশোচনা হওয়ারও কথা না। শিশু তো শিশুই।
সে মোবাইল, ডিস, টেলিভিশন থেকে যা শিখে তার কাছে শিক্ষক ও বাবা-মার শিক্ষা গৌণ। সারাক্ষণ কোমল স্মৃতিতে তাই ভাসতে থাকে। এখানে এসেই হয়তো বাবা-মা, শিক্ষকরা ব্যর্থ।
নোয়াখালী এক মাদ্রাসার শিক্ষার্থীকে জবাই করে হত্যা করেছে Part 6
26/10/2025
শূন্য পথের বাঁকে
গোধূলি আলোয় যখন ছায়া নামে,
পুরোনো স্মৃতিরা ফিরে আসে মনন ধামে।
যে পথে হেঁটেছিলাম হাতে হাত রেখে,
আজ সে পথ শূন্য, নীরব সব বাঁকে।
প্রতিটি পদধ্বনি এখনো কানে বাজে,
তোমার হাসির প্রতিধ্বনি বাতাসে ভাসে।
ভাবনার গভীরে আজও তোমার ছবি আঁকা,
তবে আজ আর নেই আমাদের পথ চলা।
চোখের জলে লেখা কত না বলা কথা,
হৃদয়ে বিঁধে আছে নীরবতার ব্যথা।
হয়তো সময় সব ভুলিয়ে দেবে একদিন,
তবুও শূন্যতা থাকবে, রয়ে যাবে চিরদিন।
দূর দিগন্তে তাকিয়ে, স্বপ্ন দেখি ক্ষীণ,
যদি আবার আসে সেই সোনালী দিন।
কিন্তু জানি, সে পথ আজ ভিন্নমুখী,
বিচ্ছেদের দহন, মন তবু খুঁজি।
অজানা এক ভুবনে তুমি আজ বিভোর,
আমি এখানে দাঁড়িয়ে, একা, নির্বাক, ঘোর।
স্মৃতিরা দেয় সান্ত্বনা, তবু হয় না পূরণ,
শূন্য পথের বাঁকে, বিচ্ছেদই চিরন্তন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
বি-বাড়িয়া
Rajshahi Division
