ClassyPearlz Beauty Salon & Spa
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ClassyPearlz Beauty Salon & Spa, Makeup artist, Rajshahi.
We are Dedicated
.We’ve pledged to go every extent required to deliver the most perfect self
care and beautification services .And our team is motivated to achieve the
satisfaction of every customer we serve .
আসসালামু আলাইকুম, ফাইনালি এই পেজ হাতে পেলাম। এখন থেকে রেগুলার সবকাজের আপডেট পাবেন। ইনশাআল্লাহ।
25/10/2023
বিশেষ ধরনের ত্বক সমস্যায়
অনেকের ত্বকেই বিশেষ ধরনের নির্দিষ্ট কিছু চাহিদা মেটানোর প্রয়োজন। যেমন বুড়িয়ে যাওয়া ত্বকে চাই সজীবতা ও উজ্জ্বলতা। এ ধরনের ত্বকে অ্যান্টি–এজিং ফেসিয়ালই সেরা। অক্সি–কোলাজেনের মধ্যে অন্যতম এটি। কারও ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেলে ব্রাইট নারিশিং বা অক্সি ব্রাইট ফেসিয়ালগুলো বেছে নেওয়া যায় চোখ বন্ধ করেই। ত্বকে ধুলা–ময়লা আর মৃত কোষের প্রকোপ বাড়লে ডিপ ক্লিনজিং বা ডিটক্সিফায়িংয়ের মতো ফেসিয়ালগুলোতেই মিলবে এর সমাধান।
এ ছাড়া আলাদা করে চোখ, গলা, পিঠ আর হাত-পায়ের জন্যও মিলবে আলাদা আলাদা বিশেষায়িত সেবা, যা শুধু এ অংশের নির্দিষ্ট সমস্যাগুলো সারাতে জাদুকরি। তবে একবার ফেসিয়াল করেই যদি ফলাফলের আশায় বসে থাকা হয়, তা ভুল। কারণ বিশেষায়িত এসব সেবা করাতে হয় নিয়ম মেনে, নিয়মিত। তবেই এর পরিপূর্ণ উপকারিতা উপভোগ করা যায়।
25/10/2023
ত্বক যেমনই হোক, প্রতি মাসে ফেসিয়াল করা প্রয়োজন। একবারই যথেষ্ট। তবে প্রয়োজনে অনেকে ১৫ দিন পরপর করেন। বাসায় বসে রূপচর্চার পাশাপাশি সৌন্দর্যচর্চা কেন্দ্র বা বিউটি স্যালন থেকে নেওয়া বিশেষায়িত এসব সেবায় পরিপূর্ণ হয় রূপচর্চার রুটিন। সৌন্দর্যচর্চা কেন্দ্র বাছাইয়ের পাশাপাশি পরামর্শ করে নেওয়া প্রয়োজন রূপবিশেষজ্ঞদের সঙ্গে। কারণ, তালিকায় থাকা সব ফেসিয়াল সবার জন্য নয়। ত্বকের ধরন বুঝে নিতে হবে প্রথমেই। কারণ, তৈলাক্ত ত্বকে যেটা মানিয়ে যাবে, শুষ্ক বা মিশ্র ত্বকের জন্য সেটার মাধ্যমে খুব একটা উপকার না পাওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া ত্বকভেদে প্রয়োজনও পাল্টে যায় অনেকখানি। তাই ত্বকের ধরন বুঝে ফেসিয়ালের মতো বিশেষায়িত সেবা গ্রহণের কথাই বলে থাকেন ত্বকবিশেষজ্ঞরা।
আসসালামু আলাইকুম প্রিয় ক্লায়েন্ট গণ। অপেক্ষার পালা শেষ । আপনাদের পছন্দের সব ফেসিয়াল গুলা আমরা আবার ও শুরু করছি। শুক্রবার এর দিনের জন্য কয়েকটা স্লট ফাকা আছে চাইলে বুক করে দিন ডেট। এই পোস্ট আপনার কাছে রিচ করলে একটা করে কমেন্ট করে জিতে নিন ১৫% ছাড় যেকোনো ফেসিয়ালে।
28/08/2023
আপনার বয়স কি ২৫ পার করেছে?? তাহলে আপনার ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন
বাড়তি যত্ন টা কি??
এই যেমন রুটিন করে সপ্তাহে ৩ দিন অন্তত ফেস ম্যাসাজ করা। কারন ২৫ এর পরে কোলাজেন উৎপাদন হওয়া কমতে থাকে। তাই সহজেই ত্বকের চামড়া লুজ হয়ে ত্বক স্যাগি হয়ে যায়।
নিয়মিত কোলাজেন সমৃদ্ধ আমাদের এই ফেসিয়াল ম্যাসাজ মিল্ক দিয়ে ত্বক ম্যাসাজ করুন। এতে করে আপনার ত্বক থাকবে টান টান আর বলিরেখা সহজে পড়বেনা।
সাশ্রয়ী দামের মধ্য ত্বক টান টান রাখার বেস্ট সমাধান।
19/04/2023
মেহেদী ছাড়া ইদের সব কেনাকাটা ই যেন বৃথা। হাত সাজানো না হলে কি ঈদ মানায়?
প্রফেশনাল মেহেদী আর্টিস্ট এর দ্বারা মেহেদী দিতে চাইলে ইনবক্সে নক করুন। ডেট বুক করুন।
শেষ মূহুর্তে যারা কল করছেন তাদের ধন্যবাদ কয়েকটা স্লট আছে বুক করতে পারেন। ফেসিয়াল, হেয়ারকাট, আর মেহেদী আর্ট এর জন্য।
কোনো ছাড় এবার দিতে না পারায় দুঃখিত।
কল করুন :০১৭৭১৬৬২৫০৯ নাম্বারে।
17/04/2023
এই কড়া রোদে সান্সক্রিন ইউস না করেই যারা বাইরে যাচ্ছেন তাদের রোদে পোড়া দাগ হতে পারে। তাছাড়া ফেসিয়াল করে স্যালন থেকে বের হবার ১৫ মিনিট আগে সানস্ক্রিন এপ্লাই না করলে ফেসিয়ালের কার্যকারীতা অক্ষুণ্ণ থাকে না।
চুলে ভুলভাবে তেল দেওয়া,তেল দিয়ে ২/৩ দিন রেখে দেয়া এবং প্যারাবেন যুক্ত শ্যাম্পু ইউজ করা চুল পরার অন্যতম কারন🥲
12/04/2023
এই গরমেও ঠোঁট ফাটছে কেন, প্রতিকার কী?
ঠোঁট ভাল রাখতে খাবারের ভূমিকা—
শরীরের চামড়ার তুলনায় ঠোঁট বেশি ফাটে, কারণ এটি মূলত চামড়ার উপরিভাগের খুব পাতলা স্তর।
তাই শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং তখন চামড়ার এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত অর্থাৎ শুকিয়ে ফেটে যায়।
ঠোঁটের এই স্তরটিকে আমরা এপিডারমিস বা বহিঃস্তর বলি।
এটি পাতলা হওয়ায় তাপমাত্রার হেরফেরে বা বাতাস আদ্র হলে দ্রুত প্রভাব পড়ে এর ওপর,আবার ঠোঁট সামান্য শুষ্ক হলে অনেকে জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন।
কিন্তু পরে স্যালাইভা শুকিয়ে গেলে ঠোট আরও শুষ্ক হয়ে ওঠে ও ফেটে যেতে পারে।
অনেক সময় উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধও শরীর থেকে পানি বের করে নেয় এবং সে কারণেও
অনেকের ত্বক বিশেষ করে ঠোঁটে প্রভাব পড়ে।
আবার অনেক সময় ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাসের প্রভাবেও ঠোঁট শুষ্ক হয়ে ওঠে।
রোজার সময় আবার গরমও অনেক পড়ছে, যে কারণে অনেকেই পানিশুন্যতায় ভুগছেন।
গরমের কারণেই কারও ঠোঁট ফাটছে, আবার কারও কোষ্ঠকাঠিন্য হচ্ছে। কারণ চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে দ্রুত।
শুষ্কতার কারণে স্কীনের জলীয় অংশ দ্রুত কমে যাচ্ছে। ঠোঁট বেশি আক্রান্ত হচ্ছে, কারণ ঠোটের বাইরের দিকটার চামড়া থাকে খুবই পাতলা ধরণের,"
যারা রোজা পালন করেন, তাদের এটা বেশি হতে পারে। কারণ সেহেরি থেকে ইফতার পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হয় এই গরমে।
এটা কোন বড় সমস্যা নয়। তাপমাত্রার স্বাভাবিক প্রভাব। সচেতন থাকলেই এটি এড়ানো সম্ভব।
চিকিৎসকরা ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ দিয়ে থাকেন। এগুলো হলো:
•প্রচুর পানি পান করা
•ঠোঁটের যত্ন নেয়া
•তীব্র সূর্যালোক ও ধুলোবালি এড়ানো
•সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া
•প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করা (তবে রাসায়নিক মিশ্রিত কোন কিছু ব্যবহার থেকে সাবধান থাকার কথা বলেন চিকিৎসকরা।
মলিন ঠোঁট ভাল রাখতে খাবারের ভূমিকা-
মধু: ঠোঁটে সারারাত মধু লাগিয়ে রাখলে অথবা এক চা-চামচ করে মধু খাওয়া হলে তা ঠোঁটে সতেজ ও পরিষ্কার ভাব আনতে সাহায্য করে।
মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান যেমন- ম্যাগনেসিয়াম থাকে; যা ঠোঁটের বিবর্ণভাব দূর করতে জাদুর মতো কাজ করে।
টমেটো: লাল টমেটো সেলেনিয়াম নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ঠোঁট ও সারা শরীরের রোদপোড়াভাব দূর করে।
খাবারে সালাদ হিসেবে টমেটো রাখুন এবং তাৎক্ষনিকভাবে রোদপোড়াভাব কমাতে ঠোঁটে টমেটোর পেস্ট ব্যবহার করুন, এটা বেশ ভালো কাজ করে।
গ্রিন টি: কর্মচঞ্চল দিন শুরু করার জন্য সকালে এক কাপ কফি খেতে পারেন। তবে জানা প্রয়োজন যে, কফি ঠোঁট কালো হওয়ার জন্য দায়ী। তাই কফির বদলে গ্রিন টি পান করুন।
এর পলিফেনল বয়সের ছাপ ও সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পেতে সাহায্য করে।
ঠোঁটের রংয়ের অসমতা দূর করতে গ্রিন টি’র ব্যাগ ঠোঁটে লাগিয়ে রাখুন। তাছাড়া শুষ্ক ও নির্জীব ঠোঁট সুরক্ষার জন্য গ্রিন টি’র ব্যাগ ঠোঁটে ঘষতে পারেন।
নারিকেল: নারিকেলের পানি, এর কাঁচাশাঁস অথবা তরকারি রান্না করতে নারিকেল ব্যবহার করতে পারেন।
ত্বক পরিচর্যায় নারিকেলের উপকারিতার প্রমাণ পাওয়া যায়। এটা ঠোঁট আর্দ্র রাখে। নরম, কোমল ঠোঁট পেতে নারিকেলের তেল ঠোঁটে লাগান।
লেবু: শরীরের দূষিত উপাদান যেমন- অ্যাসিড ও ক্ষারজাতীয় রাসায়নিক উপাদানের কারণে ঠোঁটে রংয়ের অসমতা দেখা দেয়। গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করুন এতে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যাবে।
লেবু প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত। লেবুর সঙ্গে সামান্য চিনি নিয়ে ঠোঁটে ঘষুন দৃশ্যমান পরিবর্তন চোখে পরবে।
অ্যালোভেরা: রয়েছে ফ্লাভানয়েড উপাদান যা অ্যালোসিন নামে পরিচিত। এই উপাদান ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে। এর পলিফেনোলিক যৌগ ত্বকের রংয়ের অসমতা দূর করে স্বাস্থ্যোজ্জ্বল ও রঙিনভাব আনতে সাহায্য করে।
অ্যালোভেরার জুস পান করতে পারেন অথবা ঠোঁটে ঘষতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা ও কোমলভাব বজায় থাকবে।
বিট: এটা ভিটামিন ও খনিজের ভালো উৎস। বেগুনি রংয়ের সবজি ঠোঁট ও ত্বকে জাদুর মতো কাজ করে। এটা ঠোঁটকে আর্দ্র রাখে, বয়সের ছাপ দূর করে এবং ত্বকের রংয়ের অসমতা দূর করে।
এতে আছে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করার উপাদান যা ত্বক পরিষ্কার করে ও ঠোঁট উজ্জ্বল করে। ভালো ফলাফলের জন্য নিয়মিত এটা ব্যবহার করুন।
১০ তারিখ এর পরের শিডিউল অলমোস্ট সব বুকড। তাই ক্লাসিপার্লজ এর এক্সট্রা কেয়ার, দক্ষ হাতের ফেসিয়াল যারা নিতে চান ইনবক্সে ডিটেইলস দিয়ে দিন।
মার্চ ১৪ হতে মার্চ ২৪ তারিখ পর্যন্ত স্যালন বন্ধ থাকবে ।
একটা মেয়েকে অলরাউন্ডার হওয়া উচিত।
যেনো
যেকোনো পরিস্থিতিতে উঠে দাঁড়াতে সম্ভব হয়।
এ যুগে হযরত আয়েশা (রা.) এর মতো বুদ্ধিমতি হওয়া যেমন জরুরী,তেমন হযরত খাদিজা (রা.) মতো ব্যবসাহীও হওয়া জরুরী।
দ্বীনের পথে ব্যয় করতেও আপনার অর্থ প্রয়োজন হবে!
ইসলাম ব্যবসাকে হালাল করেছে।
দ্বীন মেনে বিজনেস করা অনুচিত কিছু নয়।
নিজেকে গড়ে তুলুন এবং আল্লাহকে ভালোবাসুন
বিশ্বাস করুন এটাই যথেষ্ট হবে আপনার জন্য।❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Rajshahi
GPO-6300
Opening Hours
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 10:00 - 22:00 |
| Friday | 10:00 - 22:00 |
| Saturday | 10:00 - 22:00 |
