Sayedul Abedin Nihal

Sayedul Abedin Nihal

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayedul Abedin Nihal, Health/Beauty, Rajshahi.

12/09/2024

নতুন কারিকুলাম বাতিল নয় ,সংস্কার চাই।
নতুন কারিকুলাম যুগোপোযোগী। শুধুমাত্র
মুখস্থ বিদ্যা দিয়ে দেশের উন্নতি করা যায় না।
দরকার অভিজ্ঞতা ও দক্ষতা নির্ভর কারিকুলাম।
তাই নতুন কারিকুলাম বাতিল না করে এটাকে সংস্কার
করা হোক।কিন্তু বর্তমান সরকার ও দেশের জনগণ তা
বুঝতে চাচ্ছে না।এখনও সময় আছে।আপনারা বোঝার চেষ্টা
করুন। এবং প্রতিবাদ করুন যেন নতুন কারিকুলাম বাতিল
করা না হয়।বিতর্ক না করে বোঝার চেষ্টা করুন।

নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি এমন হলে কেমন হয়?

Class 1 to 3
শিখন কালিন ১০০%।

Class 4,5
শিখন কালিন ৭০%।
সামষ্টিক মূল্যায়ন ৩০%।
সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ:
৭৫% কার্যক্রম। (দলগত ও একক কাজ দুটোই থাকবে)
১৫% অ্যাসাইনমেন্ট। (নিজের মত করে লিখবে ভেবেচিন্তে)
৫% আচরণ গত মূল্যায়ন (মূল্যায়ন চলাকালীন শিক্ষক করবেন)
৫% পরিবার দিবে।

Class 6-8

শিখন কালিন ৬০%।
সামষ্টিক মূল্যায়ন ৪০%।
সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ:
৬০% কার্যক্রম। (দলগত ও একক কাজ দুটোই থাকবে)
২০% লিখিত। (মুখস্থ নির্ভর যেন না হয়)
১০% অ্যাসাইনমেন্ট। (নিজের মত করে লিখবে ভেবেচিন্তে)
৫% আচরণ গত মূল্যায়ন (মূল্যায়ন চলাকালীন শিক্ষক করবেন)
৫% পরিবার দিবে।

Class 9-10
শিখন কালিন ৫০%।
সামষ্টিক মূল্যায়ন ৫০%।
সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ:
৬০% কার্যক্রম। (দলগত ও একক কাজ দুটোই থাকবে)
২০%লিখিত। (মুখস্থ নির্ভর যেন না হয়)
১০% অ্যাসাইনমেন্ট। (নিজের মত করে লিখবে ভেবেচিন্তে)
৫% আচরণ গত মূল্যায়ন (মূল্যায়ন চলাকালীন শিক্ষক করবেন)
৫% পরিবার দিবে।

Class 11,12.
শিখন কালিন ৩০%।
সামষ্টিক মূল্যায়ন ৭০%।
সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ:
৫৫% কার্যক্রম। (দলগত ও একক কাজ দুটোই থাকবে)
১৫% অ্যাসাইনমেন্ট। (নিজের মত করে লিখবে ভেবেচিন্তে)
২৫%লিখিত ( মুখস্থ নির্ভর যেন না হয়)
৫% আচরণ গত মূল্যায়ন (মূল্যায়ন চলাকালীন শিক্ষক করবেন)

10/04/2024

সকলকে জানাই ঈদ শুভেচ্ছা "ঈদ মোবারক"

Photos from Sayedul Abedin Nihal 's post 06/04/2024

রাজশাহী রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র। ❤💖

05/04/2024

নবনির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর সর্বশেষ পিলারের কাজ চলমান। এটি কমপ্লিট হলে, দৃশ্যমান হবে দেশের দীর্ঘতম রেল সেতু।
ছবি তুলেছেন প্রিয় লোকোমাস্টার সালাউদ্দিন।🖼

Photos from Sayedul Abedin Nihal 's post 05/04/2024

লাইট লাগালেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগবে🤣

©️ CHATTOGRAM CITY RAILWAY [CCR]

04/04/2024

ছবি দেখেই হয়তো বুঝতেই পারছেন আজ কথা বলছি ৬৬ সিরিজের অত্যাধুনিক EMD লোকোমোটিভগুলো নিয়ে।
আপনারা এই আমেরিকান অত্যাধুনিকগুলো সম্পর্কে সবাই অবগত আছেন! ২০২১ সালে যা বাংলাদেশে আসা শুরু করে এবং ২০২২ সাল থেকে ট্রেনে যুক্ত হওয়া শুরু করে। বাংলাদেশ রেলওয়ে ইতিপূর্বে যতগুলো ইঞ্জিন কিনেছে তার মধ্যে সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন এবং দ্রুতগতির ইঞ্জিন এটাই।
এই ইঞ্জিনগুলো সবথেকে হলমার্ক ফিচার হলো দ্রুতগতিতে স্পিড তুলে ফেলা, যা বাংলাদেশের রেল অঞ্চল বিশেষে খুবই দরকার।
এই ইঞ্জিনগুলো ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারে। এবার আসি মূল কথায়, আমাদের দেশে ১৪০ কিলোমিটার গতিতে চলার মত ইঞ্জিন আছে, ১২০ কিলোমিটার গতিতে চলার মত কোচ আছে। এতদিন আমাদের একটা কথাই ছিল আমাদের দেশে ভালো রেললাইন নেই যার জন্য তারা গতি তুলতে পারছে না। কিন্তু এখন তো আমাদের দেশে পদ্মা সেতু লিংক রেলপথে ১২০ পাউন্ডের রেললাইন রয়েছে। যেখানে বিভিন্ন সময় ট্রায়াল রানে ১২০+ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়েছে! তাহলে আমাদের কোচগুলো এবং রেললাইন সফলভাবে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর উপযুক্ত অবশ্যই।

মজার ব্যাপার হলো এত ভালো ৬৬ সিরিজের আধুনিক লোকোমোটিভগুলো ৯৯ কিলোমিটার গতিতে স্পিড লক করে দিয়েছে রেল কর্তৃপক্ষ! যেখানে সে ১৪০ কিমি গতি তোলার সক্ষমতা রাখে। বাংলাদেশে অন্যান্য ব্রডগেজ সেকশন স্পিড লিমিট ১০০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে পদ্মা সেতু রেলপথে ১১০-১১৪ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর অনুমোদন রয়েছে।
যেখানে এত ভালো রেললাইনে ১১৪ কিমি গতি তোলার অনুমতি রয়েছে, সেখানে আমাদের এই লোকোমোটিভগুলো ৯৯ কিমি গতিতে লক করা! এভাবেই আমাদের ৬৬ সিরিজের লোকোমোটিভগুলোকে লাগাম টেনে রাখা হয়েছে। যেখানে বহির্বিশ্বে দিন দিন ট্রেনের গতি বাড়ছে, আমরা সেখানে সুন্দর রেললাইন তৈরি করেও, যোগ্য লোকোমোটিভ কোচ এনেও আমরা আটকে রইলাম সেই ১০০ কিমির কাটায়। ৯৯ কিমি গতির ইঞ্জিন দিয়ে যদি ট্রেনই চালানো হবে তাহলে সেকশনাল স্পিড কেন ১১০-১১৪ দেওয়া হলো? বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হলে বাড়াতে হবে আমাদের রেলের গতি, আর সে কাজে সিদ্ধহস্তে পারদর্শী আমাদের এই ৬৬ সিরিজের EMD লোকোমোটিভ!
রেল কতৃপক্ষের কাছে অনুরোধ রইলো, পদ্মা সেতু অঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর জন্য ডেডিকেটেড কয়েকটি লোকোমোটিভ বেইজ করা হোক, এবং সেগুলোর লক খুলে দিয়ে পদ্মা সেতুতে চালানোর অনুমোদন দেওয়া হোক। চিতাবাঘ বন্দী থাকার জিনিস না, তাকে উন্মুক্তভাবে ছোটার সুযোগ করে দেওয়া হোক✊ ৬৬ সিরিজের ইঞ্জিনই হচ্ছে আমাদের চিতা❤️

Photos from Sayedul Abedin Nihal 's post 25/03/2024

কুষ্টিয়ার গড়াই রেলসেতুর পিয়ার স্ট্রাকচারের ভয়াল অবস্থা
পদ্মাসেতু চালু হওয়ার পর কুষ্টিয়ার গড়াই রেলসেতুর গুরুত্ব বেড়েছে বহুগুণ। এই রেল সেতুর উপর দিয়ে দিনে ০৪ টি আন্তঃনগর, ০১ টি কমিউটার ও ০২ টি শাটল ট্রেন আপ-ডাউন করে। হার্ডিঞ্জ ব্রিজের থেকেও বয়স বেশি এই ব্রিজটি বাংলাদেশ ভূখণ্ডের প্রথম মেজর রেলব্রিজ।

ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক নির্মিত গড়াই রেলসেতুটি বাংলাদেশ ভূখণ্ডের প্রথম মেজর রেলওয়ে ব্রিজ। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ১৮৬৫ সালে এবং এই সেতুর মাধ্যমে গড়াই নদীর উভয় পাড়কে সংযুক্ত করে কুষ্টিয়া-রাজবাড়ী সেকশন চালু হয় ১ জানুয়ারি ১৮৭১ তারিখে।

স্টিল পাইল ফাউন্ডেশনের উপর নির্মিত এটিই বাংলাদেশের প্রথম সেতু। ৮টি পিয়ারের উপর স্থাপিত এর ৭টি মেজর স্প্যান (১৮৫ ফুট করে প্রতিটি) এবং পশ্চিম প্রান্তে সংযুক্ত একটি ভায়াডাক্ট মিলিয়ে সেতুটির সর্বমোট দৈর্ঘ্য ৫১৫ মিটার। সেতুটির উপর একটি ব্রডগেজ রেললাইন রয়েছে। সেতুটির সুপারস্ট্রাকচার হিসেবে Pratt Steel Truss দিয়ে ৭টি স্প্যান নির্মিত হয়েছে, যেগুলো পিয়ারের উপর বসানো হয়েছে Rocker টাইপ বিয়ারিং দিয়ে। পশ্চিম প্রান্তের ভায়াডাক্টটি স্টিল বক্স গার্ডারের তৈরি এবং Shear Pad বিয়ারিং এর উপর বসানো।

কিন্তু বর্তমানে অধিক গুরুত্ব বহন করা এই সেতুতে সংস্কারের অভাবে মরিচা ধরে ভঙ্গুর হয়েছে পিয়ার স্ট্রাকচারগুলো। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, বড় কোনো দূর্ঘটনা ঘটার পূর্বেই, সেতুটি অক্ষুন্ন রেখে দ্রুত সংস্কার করা হোক।

📸 CCR

25/03/2024

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প।
ভাঙ্গা থেকে রূপদিয়া পর্যন্ত ট্রেন চলবে ১২০ কি.মি. স্পিডে (পরিক্ষামূলক)ভাবে
আগামী ৩০ ও ৩১ মার্চ।

25/03/2024

সময় সে তো বয়ে যায়। কিন্তু স্মৃতি! সে তো যুগযুগ ধরে অন্তরের গভীরে রয়ে যায়।
কোচটা দেখে কি কারো কিছু মনে পড়ে? 😕

©️CCR

Photos from Sayedul Abedin Nihal 's post 24/03/2024

ইদানীং যা ঘটছে তাতে রেলওয়ে কর্তৃপক্ষের দক্ষতা ও যোগ্যতা নিয়ে আমার যতেষ্ট সন্দেহ রয়েছে।

♦️লক্ষ্য করুন! 🎉👇

🔸️গত ১৭ ই মার্চ জামালপুর গামী বিজয় এক্সপ্রেস
হাসানপুরে বাজেভাবে লাইনচ্যুত।
🔹️পরেরদিন ১৮ ই মার্চ ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস
টাঙ্গাইলে লাইনচ্যুত।
🔸️দুইদিন পর ২০ শে মার্চ রাত ১০/১১ টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস নাটোরে লাইনচ্যুত।
🔹️একই রাতের ১২ টার দিকে লাকসাম থেকে ৭২১ মহানগর থেকে খুলে রাখা ইঞ্জিন ৩০০৫ হাসানপুর লাইনচুত্য।

◽আপনার কাছে কি মনে হয়...??
◾যেটা মনে হয় সেটাই বলে যান।

©️CCR

23/03/2024

বাংলাদেশ রেলওয়ের কিছু হাস্যকর চিন্তাভাবনা/সিদ্ধান্ত। টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাশ বাঁধা হচ্ছে❗❗ টিকিট যার ভ্রমণ তার এই নীতির বাস্তবায়নের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ।😂 প্রতিবারই এই নাটক করা হয় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়না।

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Rajshahi
RAJSHAHI