Life=00
জীবনের সবচেয়ে বড় সত্য " মৃত্যু"
আত্মা ও দেহ:
আসলে আত্মাই প্রকৃত মানুষ।দেহ সে মানুষের বাহন বা খোলস মাএ। আত্মা সূক্ষ অদৃশ্য বস্তু হলেও এর একটা আকৃতি আছে এবং সে আকৃতি দেহের ই মতো। আত্মাই আসল। দেহটা নকল। দুঃখ - বেদনা, আনন্দ - বেদনা সবই আত্মার _ দেহের নয়। আত্মা ও দেহ পৃথক হলেও পরস্পর সম্পর্ক যুক্ত।
দেহের সম্পর্ক বস্তুজগতের সাথে_ আত্মার সম্পর্ক অনন্ত অদৃশ্য জগতের সাথে।
রাসুল (সা:) বললেন: দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার সাথে তো আমার সম্পর্ক এতটুকু যেমন কোনো পথিক পথ চলার সময় কোন একটি গাছের নিচে বিশ্রাম করে ক্লান্তি দূর করে,আবার যদি ক্লান্তি কেটে যায় পথ চলতে শুরু করে,আর গাছ তার নিজ স্থানেই থেকে যায়।
_(আহমদ,তিরমিযী,ইবনে মাযা)
নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে না'পা'ক জিনিস থাকে, তার কী হবে?!
উম্মে সালামা (রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী) থেকে বর্ণিত, তিনি বললেন:
“আমি তো একজন মহিলা, আমার পোশাকের নিচের অংশ লম্বা থাকে, আর আমি নোং'রা জায়গায় হাঁটি।”
তখন উম্মে সালামা বললেন:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তার পরের অংশই (যা পরিষ্কার মাটির সাথে লাগে) সেটাকে পবিত্র করে দেয়।”
> (আবু দাউদ: ৩৮৩), (তিরমিযি: ১৪৩), (ইবনে মাজাহ: ৫৩১), (আহমদ: ২৬৪৮৮) এবং আলবানী রহ. (মিশকাতুল মাসাবীহ: ৫০৪) এ সহিহ বলেছেন।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:
লোকেরা বলল:
“হে আল্লাহর রাসূল ﷺ, আমরা তো মসজিদে যেতে চাই, আর পথে না'পা'ক জায়গায় পা পড়ে যায়।”
তখন রাসূলুল্লাহ ﷺ বললেন:
“পৃথিবীর এক অংশ অন্য অংশকে পবিত্র করে দেয়।”
> (ইবনে মাজাহ: ৫৩২)
পোশাকের নিচের প্রান্তে যে ধূলা লাগে, তা নিয়ে উ'পহা'স করা যায় না, বরং সেটাই ই'জ্জ'তের প্রতীক এটা ল'জ্জা'শীলতা ও পবিত্রতার ধূলা।
আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান দান করুন। 🤲🤲🤲 আমিন।
সংগৃহীত
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rajshahi
