TWOsun

TWOsun

Share

দৈনন্দিন জীবনের জন্য একটা করে দোয়া

18/05/2023
16/05/2023

প্রশ্ন : মোবাইল ফোন খোলা রেখে নামায পড়ার হুকুম কী?

উত্তর : মোবাইল সেট সাইলেন্ট করে নামায পড়তে অসুবিধা নেই । রিংটোন চালু রেখে মোবাইল ফোন খোলা অবস্থায় নামায পড়া মাকরূহ । তাই লক্ষ্য করে মোবাইল ফোন বন্ধ করে নামায পড়া চাই । একান্ত যদি বন্ধ করতে ভুলে যায় এবং নামাযে ফোন বেজে ওঠে, সে ক্ষেত্রে না দেখে এক হাত ব্যবহার করে মোবাইল ফোন বন্ধ করে দিবে। -তিরমিযী ১/৮৭; সহীহ বুখারী ১/৭৪১; বাদায়েউস সানায়ে ১/৫০৩; আল মুহীতুল বুরহানী ২/১৬২

14/05/2023

জরুরী মাসআলা-মাসায়েল

তাহারাত-পবিত্রতা

প্রশ্ন : কেউ কুলি না করে এবং নাকে পানি দেয়া ছাড়াই গোসল সম্পন্ন করে ফেললে করণীয় কী?

উত্তর : প্রশ্নোক্তক্ষেত্রে স্মরণ হওয়ার পর গরগরার সাথে কুলি করে নিবে এবং নাকের ভিতর পানি পৌঁছাবে। এতেই তাঁর গোসল সম্পন্ন হয়ে যাবে। পুনরায় গোসল করার প্রয়োজন নেই। -সুনানে দারাকুতনী ১/১২২; শরহুল মুনইয়া ৫০

প্রশ্ন : সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে উযু ভেঙ্গে যাবে কি?

উত্তর : হাঁ, সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে উযু ভেঙ্গে যাবে। রদ্দুল মুহতার ১/২৩৫; আলবাহরুর রায়েক ১/৬২; শরহে বেকায়া ১/৬৮

18/07/2022

১৩ টি কথা সবার জানা জরুরী –

১. আপনার শিশুকে বিশ্বস্ত ছাড়া কারো কো’লে বসতে দিবেন না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্যকরে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালা’উ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি ব’য়সি বাচ্চাদের মধ্যে অ্যা’বিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরা’জুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত ব’য়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নি’র্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুন।

৭. ব’য়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌ’মূ’ল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যা’রেন্টাল ক’ন্ট্রোল অপ’শন অ্যা’ক্টিভেট করে রেখেছেন কে’বল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়’শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গো’পন স্থা’নসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্প’র্শ করতে না পারে- নিষি’দ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বি’গিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যারা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভি’ড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূ’ল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভি’যোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না। মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দু’দিন বাদে, যে কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়…আপনার সচেতনতা আপনার পরিবারের নিরা’পত্তা।

08/07/2022

আরাফার দিনের ছওম ও দুআ’

আরাফাহ্‌ দিনের দোয়া

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাহ্‌ দিনের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:

لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

অর্থঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

তিরমিযী নং ৩৫৮৫; আর শাইখুল আলবানী সহীহুত তিরমিযীতে হাদীসটিকে হাসান বলেছেন, ৩/১৮৪; অনুরূপভাবে সিলসিলা সহীহায় ৪/৬।

আরাফার দিনের ছওম এর ফজিলত

যারা হজ্জ্বে যাননি তাদের জন্য আরাফার দিন ছওম রাখা মুস্তাহাব। এই দিনে ছওম রাখা খুবই ফযিলতপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের ছওম এর ব্যাপারে বলেছেন: “আমি আল্লাহর কাছে আশাবাদী, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।” (মুসলিম)

আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আরাফার দিনে ছওম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, তা পূর্বের এক বছর ও পরের এক বছরের গোনাহ মোচন করে দেয়। ( মুসলিম ২৮০৪, আবু দাঊদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ )

ইয়াওমুল আরাফা এর পরিচয়

জিলহাজ্জ মাসের ৯ তারিখকে (ঈদুল আযহার আগের দিন) ‘ইওয়ামুল আরাফাহ’ বা ‘আরাফার দিন’ বলা হয়,কারণ এই দিনে হাজ্জ্বিরা আরাফাহ্‌র ময়দানে একত্রিত হন। হজ্জ্বের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ আহকাম হলো যিলহাজ্জ মাসের ৯ তারিখ ‘আরাফার ময়দানে’ অবস্থান করা। এই দিনের গুরুত্ত্ব সম্পর্ক রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “আরাফার ময়দানে অবস্থান করাই হলো হাজ্জ্ব।”

আরাফার দিনের ছওম কি আরবদেশের সাথে মিলিয়ে রাখবো নাকি ৯ ই যিলহাজ্জ রাখব?

হাদীসে ইয়াওমুল আ’রাফা অর্থাৎ আ’রাফার দিনের কথা এসেছে ৯ ই যিলহাজ্জ্বের কথা আসে নাই। আর উকুফে আরাফা হাজ্জ্বের সাথে সম্পর্কিত।তাই হাজ্জ্বিগন যে দিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনই ছওম পালন করা অধিকাংশ আলেমদের অভিমত।তাছাড়া বাংলাদেশের সাথে সৌদিআরবের সময়ের ব্যবধান হচ্ছে মাত্র ৩ ঘণ্টা তাই ইয়াওমুল আরাফার দিন ই ছওম রাখা

01/05/2022

প্রশ্ন: শাওয়াল মাসের যে কয়দিন বাকী আছে সেদিনগুলো যদি রমজানের কাযা রোজা ও শাওয়ালের ছয় রোজা রাখার জন্য যথেষ্ট না হয় তাহলে কি কাযা রোজার আগে ছয় রোজা রাখা জায়েয হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

সঠিক মতানুযায়ী শাওয়ালের ছয় রোজা রমজানের রোজা পূর্ণ করার সাথে সম্পৃক্ত। দলিল হচ্ছে- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী:

مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّامِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ

رواه مسلم (1164)

“যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।” [সহিহ মুসলিম (১১৬৪)]

হাদিসে উল্লেখিতثُمَّ শব্দটিحرف عطف যাالترتيب (বিন্যাস) ও التعقيب (ক্রমধারা) অর্থে ব্যবহৃত হয়।এদিক থেকেহাদিসটি প্রমাণ করছে যে, আগে রমজানের রোজাপূর্ণ করতে হবে। সেটা সুনির্দিষ্ট সময়ে আদায় হিসেবে হোক অথবা (শাওয়াল মাসে) কাযাপালন হিসেবেহোক। অর্থাৎ রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়ালের ছয় রোজা রাখতে হবে। তাহলে হাদিসে উল্লেখিত সওয়াব পাওয়া যাবে।কারণ যে ব্যক্তির উপর রমজানের কাযা রোজা বাকী আছে সেতো পূর্ণ রমজান মাস রোজা রাখেনি। রমজান মাসের কিছুদিনরোজা রেখেছে। তবে কারো যদি এমন কোন ওজর থাকে যার ফলে তিনি শাওয়াল মাসে রমজানের কাযা রোজা রাখতে গিয়ে শাওয়ালের ছয়রোজা রাখতে পারেননি। যেমন কোন নারী যদি নিফাসগ্রস্ত (প্রসবোত্তর স্রাবগ্রস্ত) হন এবং গোটা শাওয়াল মাস তিনি রমজানের রোজা কাযা করেন তাহলে তিনি জিলক্বদ মাসে শাওয়ালের ছয় রোজা রাখতে পারবেন। কারণ এ ব্যক্তির ওজর শরিয়তেগ্রহণযোগ্য। অন্য যাদের এমন কোন ওজর আছে তারা সকলে রমজানের রোজা কাযা করার পর শাওয়ালের ছয় রোজা জিলক্বদ মাসে কাযা পালন করতে পারবেন। কিন্তু কোন ওজর ছাড়া কেউ যদি ছয় রোজা না রাখে এবং শাওয়াল মাস শেষ হয়ে যায় তাহলে সে ব্যক্তি এই সওয়াব পাবেন না। শাইখ উছাইমীনকে প্রশ্ন করা হয়েছিল: কোন নারীর উপর যদি রমজানের রোজার ঋণ থেকে যায় তাহলে তার জন্য কি রমজানের ঋণের আগে শাওয়ালের ছয় রোজা রাখা জায়েয হবে; নাকি শাওয়ালের ছয়রোজার আগে রমজানের ঋণের রোজা রাখতেহবে? জবাবে তিনি বলেন: যদি কোন নারীর উপর রমজানের কাযা রোজা থাকে তাহলে তিনি কাযা রোজা পালনের আগে ছয়রোজা রাখবেন না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّامِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ

19/02/2022

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَ أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ أَعُوذُ بِكَ مِنَ ضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযু বিকা মিন দ্বালা’য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই, কৃপনতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকেও আপনার আশ্রয় চাই

18/01/2022

খানা খাওয়ার দোয়া ।

উচ্চারণ: বিসমিল্লাহ । অর্থ হলো আমি আল্লাহর নামে শুরু করছি । তবে খাওয়ার পূর্বে ভুলে গেলে আল-হামদুল্লিাহ পড়তে হয় ।

খাওয়ার মধ্যখানের দোয়া ।

উচ্চারণ : আল-হামদুলিল্লাহ

খাওয়ার শেষের দোয়া :

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ।



দুধ পান করার পর যে দোয়া পড়তে হয় ।

উচ্চারণ : আল্লামুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু ।

কেউ মেহমানদারি করলে তার জন্য যে দোয়া পড়তে হয় ।

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাক্বতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ।

ইফতারের পূর্বের দোয়া ।

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াত কুল্লি শায়য়িন আন তাগফিরালি ।

ইফতারের পর যে দোয়া পড়তে হয় ।

উচ্চারণ : যাহাবাজ জমাউ ওয়াব তালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা –আল্লাহ ।

ঘুমানোর সময় যে দোয়া পড়তে হয় ।

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ।

ঘুমানোর অবস্থায় ভয় পেলে যে দোয়া পড়তে হয় ।

উচ্চারণ : আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মনি গাদাবিহি ,ওয়া ইক্বাবিহি ,ওয়া শারবি ইবাদিহি , ওয়া মিন হামাজাতিশ শায়াত্বিনি ,ওয়া আন ইয়াহদুরুন ।

ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া ।

আল-হামদুলিল্লাযি আহ-ইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলায়হিন নুশুর ।

বাজারে প্রবেশের দোয়া ।

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লাশিারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিইয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন ক্বাদির ।

বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া ।

উচ্চারণ: বিসল্লিাহি তাওয়াক্কালতু আলাল্লাহি , লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ।

বাড়িতে প্রবেশ করার সময় দোয়া ।

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাওজি ,ওয়া খায়রাল মাখরাজি ,বিসমিল্লাহি ওয়ালাজনা ,ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা ।

মসজিদে প্রবেশের দোয়া ।

উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহলী আব্ওয়াবা রাহমাতিক ।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া ।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক ।

টয়লেটে প্রবেশের দোয়া ।

উচ্চারণ : গুফরানাক

Photos from TWOsun's post 17/01/2022

আমল করতে পারেন এমন দোয়া

Bitly | Page Not Found | 404 17/01/2022

প্রতিদিনের মাসনুন আমলগুলো করার সুবিধার্থে এই প্রবন্ধের দোয়াগুলোর সাথে প্রয়োজনীয় আরও অনেক দোয়াসহ একটি অ্যা‌ন্ড্রয়েড অ্যাপ বানানো হয়েছে। যা পাওয়া যাবে এই লিংকে- http://bit.ly/masnun-app (এন্ড্রয়েড) http://bit.do/masnun-ios (আইফোন)

Bitly | Page Not Found | 404 This is a 404 error, which means you've clicked on a bad link or entered an invalid URL. Maybe what you are looking for can be found at Bitly.com. P.S. Bitly links are case sensitive.

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Badarganj
Rangpur
4530