ABD Care

ABD Care

Share

ব্যথা মুক্ত জীবন উপভোগ সম্ভব প্রাকৃতিক উপায়ে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরী হোম মেড ম্যাজিক পেইন রিলিফ ওয়েল। নিমিষেই আরাম দিবে শরীরের যে কোন প্রকার ব্যথা থেকে।

18/11/2024

যেকোন ব্যথায় আরাম দেবে এবিডি কেয়ারের ম্যাজিক পেইন রিলিফ ওয়েল। 😍
👉অর্ডার করতে ভিজিট করুন www.abdcare.com অথবা মেসেজ করুন আমাদের পেজ ইনবক্সে।

13/11/2024

এবিডি কেয়ারের ম্যাজিক পেইন রিলিফ ওয়েল পিঠ বা কোমার ব্যথা কমিয়ে, ভালবাসা দেয় বাড়িয়ে। 😍

👉অর্ডার করতে ভিজিট করুন www.abdcare.com অথবা মেসেজ করুন আমাদের পেজ ইনবক্সে।

ক্যাশঅন হোম ডেলিভারীতে ভালবাসা বাড়িয়ে দিতে পৌঁছে যাবে আপনার ঘরে।

25/10/2024

গল্প:
কার্তিকের জোছনা

মিতু মাঝে মাঝেই অদ্ভূত একাটা কান্ড করে। তার এই অদ্ভূত কান্ড দিয়েই তার সাথে অমার পরিচয়।
একদিন আমি শাহবাগ থেকে রওয়ানা হলাম একটু কাকরাইল যাবো। পুরো রাস্তা জ্যাম। আমি হেটে এগুচ্ছি। হাটতে হাটতে রমনা পার্কে ঢুকলাম। ভাবলাম অনেক দিন পার্কে যাই না। তাছাড়া একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে হেটে কাকরাইল মসিজিদের গেট দিয়ে বেড়িয়ে যাবো। আমি লেকের কাছে আসার পরেই হুট করে প্রচন্ড মাথাব্যথা শুরু হলো। এই মাথা ব্যথার সমস্যা অবশ্য আমার আগে থেকেই। আমি হুট করেই একটা বেঞ্চে বসে গলাম। মনে হচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে। আমি কপালে নিজেই হাত দিয়ে মালিশ করতে থাকলাম। এমন সময় হুট করে একটা মেয়ে সামনে এসে হাজির।
বললো আমি মিতু। আপনার কি প্রচন্ড মাথাব্যথা করছে?
আমি তার মুখের দিকে তাকালাম। খুব স্নিগ্ধ উজ্জল শ্যামলা বর্ণের এটা মেয়ে। চোখগুলো মায়া কাড়া। তার কন্ঠেও যেনো একধরনের যাদু আছে। মেয়েটা একটা কালো রংয়ের থ্রিপিস পরে আছে। এমন সুন্দর মেয়ে সচরাচর দেখা যায় না।
আমি চট করে ভাবতে থাকলাম মেয়েটা আমার কাছে কেন এলো! শুনেছি পার্কে নানান ধরনের মেয়েদের আনাগোনা। তারা কাস্টমার খুঁজে। কিন্তু তাকে দেখে তেমন মনে হলো না। খুব সাবলিল ভাষায় সে আবার বললো- ‘আপনার কি প্রচন্ড মাথাব্যথা করছে?’
আমি কি বলবো বুঝতে পারছি না। কয়েক মুহুর্তের জন্য মনে হলো মাথাব্যথা উধাও হয়ে গেছে।
আমি আমতা আমতা করে বললাম ‘এই হালকা একটু মাথা ধরেছে। এরকম মাঝে মাঝেই আমার হয়। তাছাড়া আজ বাইরে প্রচুর রোদ। তাই ….হয়তো, ও কিছু না। একটু পরেই ঠিক হয়ে যাবে।
মেয়েটা তার ব্যাগ থেকে একটা বোতল বের করে হাত বাড়িয়ে দিয়ে বললো ‘এটা মাথাব্যথার তেল। দুই তিন ফোটা হাতে নিয়ে কপালে একটু মালিশ করুন। আশাকরি ভালো হয়ে যাবে।
আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। মেয়েটা বলে কি? আমি ভেবেছি কাস্টমার খোঁজা মেয়ে হবে। এখনতো দেখছি মলম পার্টি।
আমি মিতু। আমাকে বিশ্বাস করতে পারেন। আমি ইডেন কলেজে পড়ি।
সে তার গলায় ঝুলানো আইডি কার্ড বের করে বলে, এই যে আমার আইডি কার্ড। আর ঐযে দেখেছেন চার পাঁচটা মেয়ে, ওরা আমার বান্ধবী। সবাই ইডেনে পড়ি। আমরা এই গরমে ক্লাস ফাঁকি দিয়ে একটু ঘুরতে আসছি।
কোন রূপবতী মেয়ে সুন্দর করে কথা বলতে পারে না। যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তারা রূপবতী হয় না। এই প্রথম দেখলাম একটা রুপবতী মেয়ে এতো সুন্দর করে গুছিয়ে কথা বলছে।
কোন রূপবতী মেয়েকে উপেক্ষা করার ক্ষমতা পুরুষকে দেয়া হয়নি। আমি হাত পাতলাম। সে বোতলটা উপুর করে আমার হাতের তালুতে কয়েক ফোঁটা তেল দিল। আমি তেলটা নিয়ে আলতো করে কপালে মালিশ করতে থাকলাম। মেয়েটা তাঁর বোতল নিয়ে বান্ধবীদের দিকে হাটা শুরু করলো। আমার মনে হলো হঠাৎকরে মাথা অনেক ঠান্ডা হয়ে গেছে। খুব হালকা লাগছে। আমি বুঝতে পারছি না। ভাবতে লাগলাম, আমি হয়তো এখন জ্ঞান হারাবো, তারপর ওরা এসে তাদের কার্জ সমাধা করবে।
যা হবার হোক, আমি আরাম পাচ্ছি। আমি একটু চোখ বন্ধ করে মালিশ করতে থাকলাম। মিনিট খানেক পর চোখ খুললাম। না সব ঠিক আছে। মাথাব্যথা নেই। আমিও জ্ঞান হারাইনি। তার মানে মেয়েটা সব ঠিকই বলেছে। আমি উঠে দাড়ালাম। চারদিকে তাকালাম। খুব অবাক হলাম, মেয়োটাকে কোথাও দেখা যাচ্ছে না। এমন কি তার কোন বান্ধবীকেও আর কোথাও দেখতে পাচ্ছি না। তার মানে কি আকাশের পরী নেমে এসে আমার মাথাব্যথা দূর করে দিয়েছে?
যাই হোক, আমি কাকরাইলের দিকে হাটা শুরু করি।

মিতুর সাথে আমার দ্বিতীয়বার দেখার ঘটনাটা বলি।
আমি অফিস থেকে বের হয়েছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অফিসের গাড়িতে বাসায় যেতে ইচ্ছে করছে না। একটা রিকশা নিয়ে নিলাম।
প্রচুর গরমের মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরবাসী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যারা বৃষ্টি নিয়ে অস্বস্তিতে আছে, তারা রিকশার হুড তুলে দিয়েছে। আমি হুড ফেলে রিকশা করে এগিয়ে যাচ্ছি।
রাস্তায় কিছু বাচ্চা ছেলের দল বৃষ্টিতে লাফালাফি করছে। তাদের পাশ কাটিয়ে যেতেই দেখি একটা যাত্রী ছাউনির পাশে একটা রিকশা থামে। রিকশা থেকে মিতুর মতো একজন মেয়ে নেমে যাত্রী ছাউনির নিচে গিয়ে দাড়ায়। রিকশাওয়ালাকে ডাকলে সেও যাত্রী ছাউনির নিচে যায়। আমি আমার রিকশা থামিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম এটাই মিতু কিনা। বৃষ্টির কারণে চেহারা পুরো বোঝা যাচ্ছিলো না।
আমি তাকিয়ে দেখি রিকশাওয়ালা যাত্রী ছাউনির বেঞ্চে গিয়ে বসেছে। মিতুর মতো মেয়েটা একটা বোতল থেকে তেল দিয়ে রিকশাওয়ালার মাথায় মালিশ করে দিচ্ছে। আমার মিতুকে চিনতে আর বাকি থাকলো না। আমি আমার রিকশাকে যাত্রী ছাউনির কাছে নিতে বললাম।
আমি রিকশা থেকে নেমে মিতুকে বল্লাম আপনি কোথায় যাচ্ছিলেন?
মিতু একটু অপ্রস্তুত হলো। বললো, আরে আপনি?! সেদিন রমনা পার্কে….
জ্বি, চিনতে পেরেছেন। আমার নাম দিপু। আপনি কোথায় যাচ্ছিলেন?
আমার বাসায়, ধানমন্ডি, ভূতেরগলি।
আমি মিতুর রিকশাওয়ালাকে ১০০ টাকা দিয়ে বললাম ভাই আপনি একটৃ রেস্ট নিন।মাথাব্যথা এখনি থেমে যাবে। বৃষ্টি থামলে আপনি চলে যাবেন।
তারপর আমার রিকশাওয়ালারকে ধানমন্ডি যাবে কিনা জিজ্ঞেস করলাম, সে যেতে রাজি হলো। আমি মিতুকে বল্লাম আমার রিকশায় উঠে পরুন। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।
মিতু সুন্দর সাবলিল ভাবে রিকশায় উঠে বসলো। আশ্চর্যের বিষয়, সে একটুও দ্ধিধায় পরলো না। বলতেই উঠে গেলো। আমি রিকশায় উঠে হুড তুলে দিতে চাইলে সে মানা করলো। বললো, থাক বৃষ্টি ভালো লাগছে। আপনি বরং আপনার মোবাইল ,মানিব্যগ একটু সেইফ করে রাখেন।
রিকশা চলতে থাকলো। এমন একটা রূপবতী মেয়েকে পাশে নিয়ে রিকশায় বৃষ্টিতে ভিজবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমার কাছে মনে হলো এটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহুর্তের একটা।। শুধু ব্যাকগ্রাউন্ডে ‘এসো করো স্নান নবধারা জলে’ এই গানটা বাজলেই একটা স্বর্গীয় মোডে চলে যেতাম।
আপনি কেমন আছেন? আপনার মাথাব্যথার সমস্যা কি কমেছে?
মিতু নিরবতা ভাঙলো। আচ্ছা এই মেয়েটা কি শুধু মানুষের মাথাব্যথা নিয়েই পরে থাকে? তার জগতে কি আর কিছু নেই? এমন একটা পরিবেশে সে জিজ্ঞেস করবে ‘আপনার বৃষ্টি পছন্দ কিনা, কখনো কোন মেয়ের হাত ধরে বৃষ্টিতে ভিজেছেন কিনা। তা’না, মাথাব্যথার খোঁজ নিচ্ছে। একটা মানুষের হৃদয়ের ব্যথার খবরের চেয়ে মাথাব্যথার খবর কি বেশি গুরুত্বপূর্ণ?
আমি বল্লাম, এটা আমার পুরোনো সমস্যা। মাঝে মধ্যেই হয়। পেইন কিলার খেলে ঠিক হয়ে যায়। ঐদিন আমার সাথে পেইন কিলার ছিলো না।
মিতু বলে উঠে, পেইন কিলারের অনেক সাইড এফেক্ট থাকে। তারচেয়ে বাহ্যিকভাবে কিছু দিয়ে ব্যথা কমানো গেলে ভালো।
আচ্ছা আপনি কি সবসময় মাথাব্যথার তেল সাথে নিয়ে ঘুরেন? আর যদি দেখেন কারো মাথা ব্যাথা করছে ওমনি তাকে এই তেল দিয়ে দেন?
জ্বি, আমারও মাথাব্যাথার সমস্যা আছে। তাই সবসময় সাথে নিয়ে রাখি। আর কেউ যদি দেখি মাথাব্যথার যন্ত্রণায় ভূগছেন তখন তাকে হেল্প করার চেষ্টা করি। যেহেতু ঔষুধ আমার সাথেই আছে, তাহলে উপকার করা নৈতিক দায়িত্বের মাঝেই পরে।
তা ঠিক আছে। কিন্তু এতে আপনার বিপদ হতে পারে। আপনাকে যদি কেউ মলম পার্টি ভেবে থাকে…..
মিতু খিল খিল করে হেসে উঠে। আশ্চর্য , আমার কথায় লজ্জা পাওয়ার কথা, তা’না সে অরো হেসে উঠছে। অধিকাংশ রূপবতী মেয়ের হাসি সুন্দর হয় না। হাসলে মাড়ি বের হয়ে আসে। এই জন্য রূপবতীরা হাসে কম। হাসলেও হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কিন্তু এই মেয়ের হাসিও অদ্ভুত সুন্দর।
আমি জানি, আপনি ঐদিন ভয় পেয়েছিলেন। দেখুন আমি নিশ্চিত এই তেলে কোন ক্ষতি হবে না, মাথাব্যথা দূর হবে। তাই কোন ভয়ে না থেকেই আমি এরকম ভাবে মানুষকে সাহায্য করি। থাক বাদ দিন। আপনার কথা বলুন, আপনার সম্পর্কে কিছুই জানা হলো না।
আমি দিপু, একটা মল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। অফিস থেকেই বাসায় ফিরছিলাম। আপনার সম্পর্কে বলুন…
এই বৃষ্টিতে ভিজে রিকশায় চড়ে আমাদের প্রচুর গল্প হয়। তার পুরো ফ্যামিলি আমেরিকায় থাকে। সে তার চাচার বাসায় থাকে। ইডেন কলেজে একাউন্টিং এ পড়ছে।
আমাদের গল্পের ফাঁকে আমরা মোবাইল নম্বর আদান-প্রদান করি। এরমাঝে রিকশা ওর বাসার সামনে এসে থামে। সে রিকশা থেকে নামে, আমি বিদায় জানাই।
বৃষ্টির তীব্রতা বাড়ছে। এই বৃষ্টিতে ভিজতে খারাপ লাগলো না। বৃষ্টি উপক্ষো করেই আমার রিকশা ছুটে চলে।
রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে মিতুর সাথে ফোনে কথা হয়। ধীরেধীরে আমরা ক্লোজ হতে থাকি। মাঝে মাঝেই দেখা হয়, ফুটপাথে ফুচকা, চা খাই, রিকশায় ঘুরি। স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখি। রাস্তায় কারোর মাথাব্যথা দেখলে দুজন মিলে তেল দিয়ে মাথাব্যাথা দূর করে দেয়ার চেষ্টা করি।
এইভাবে আমাদের সময় ভালোই চলতে থাকে। কয়েক মাস চলে যায়। একসময় আমি তার প্রতি একধরনের আকর্ষণ ফিল করি। ধীরে ধীরে আবিস্কার করি আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার ধারণা হয় সেও আমাকে ভালোবাসে। আমি তাকে ভালোবাসার কথা জানাতে উদ্গ্রীব হয়ে উঠি। তার মতামতও জানা উচিত।
আমি তাকে কল দিয়ে বলি জরুরি কথা আছে, দেখা করে বলতে চাই। সেও বলে তারও নাকি কথা আছে, সেও দেখা করতে চায়।
আমার মনে হলো সেও আমাকে ভালোবাসার কথা বলতে চায়। আমি স্বপ্ন দেখতে থাকি তাকে নিয়ে। আমরা দুজনেই ঠিক করি আমাদের প্রথম যেখানে দেখা হয়েছিলো সেখানেই দেখা করবো।
সময়মতো দুজনই রমনার লেকের পারে হাজির হই। রমনার লেকে বরশি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। প্রচুর হৈইচই। কেউ একজন একটা বড় রুই মাছ ধরেছে। প্রচুর লোক মোবাইলে ভিডিও করছে।
মিতু বললো এখানে প্রচুর ক্রাউড, চলো ঐদিকটায় যাই। আমরা দুজনই হাঁটতে হাঁটতে একটা নিম গাছের নিচে গিয়ে দাড়ালাম।
মিতু বললো তুমি আমাকে কি বলতে চাও আমি জানি। আমি আগে বলি, তাহলেই তোমার কথার উত্তর পাবে।
মিতু আমার মুখোমুখী দাড়িয়ে বললো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমারও তোমাকে অনেক ভালো লাগে। কিন্তু সব ভালো লাগা, ভালোবাসার রূপ প্রেমে রূপান্তর হয় না। আমি জানি তোমার অনেক খারাপ লাগবে। আমারও অনেক খারাপ লাগছে। তবু বাস্তবতা মেনে নিতেই হবে। আমি আমেরিকায় চলে যাচ্ছি। আগামিকাল রাতে ফ্লাইট। আমার খালাতো ভাই আমেরিকায় থাকে, তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমার কগজপত্র হতে দেরি হয়েছে, তাই বাবা-মার সাথে যেতে পারিনি। কাল রাত ১১ টায় এয়ারপোর্ট যাবো। তুমি এসো, শেষ দেখাটা হলো। বলো আসবে না?
আমি কি করবো বুঝতে পারছি না। পাশের বট গাছটায় কিছু চামচিকা কিচির মিচির করে উঠলো। এতো বিৎঘুটে কিচিরমিচির আমি জীবনেও শুনিনি।
আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। তুমি অনেক ভালো ছেলে। তুমি আরো অনেক ভালো মেয়ে পাবে, আমি দোয়া করি। আমি কতোটা ভালো থাকবো জানি না। তবে ভালো থাকার চেষ্টা করবো। তুমিও ভালো থাকার চেষ্টা করবে।
আমি হুটকরেই চারপাশ অন্ধকার দেখছি। চলেই যদি যাবে তাহলে ক্ষণিকের জন্য আসার দরকার কি ছিলো।
মিতু ব্যাগ থেকে একটা মাথাব্যথার তেলের বোতল বের করলো করে আমার হাত ধরে বললো ‘তোমার হৃদয়ের ব্যথা তো দূর করতে পারলাম না, কিন্তু মাথাব্যথাটা দূর হবে ইনশাআল্লাহ। মাথাব্যথা হলেই এটা মালিশ করবে। এটা এবিডি কেয়ারের ম্যাজিক পেইন রিলিফ ওয়েল। কোন সাইড এফেক্ট নেই। এইটা শেষ হয়ে গেলে দেখবে বোতলের গায়ে তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, নাম্বার সব দেয়া আছে। অর্ডার করলে হোম ডেলিভারি দিয়ে যাবে। সম্ভব হলে সবসময় সাথে রাখবে। নিজের মাথাব্যথার পাশাপাশি অন্যকারো মাথাব্যথা করতে দেখলে এটা দিয়ে হেল্প করবে।
মিতু ভাঙা ভাঙা কন্ঠে বললো ‘হৃদয়ের ব্যথা দূর করার ক্ষমতা প্রকৃতি মানুষের হাতে দেয়নি। কিন্তু বাহ্যিক ব্যথা দূর করার ক্ষমতা আমাদের আছে। তাই যে যেভাবে পারি আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করবো। ভালো থেকো’।
এই কথা বলে মিতু হাটতে হাটতে চলে যায়। তার কথাবলার সময় আমি লক্ষ করেছি তার চোখ ভিজে আসছিলো। তারও খুব কষ্ট হচ্ছে নিশ্চয়।
আমি কি করবো বুঝতে পারছি না। আমি কাল রাতে তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাবো, নাকি যাবো না। এই দেখাটাই শেষ দেখা হয়ে থাকবে।
নাকি কালকে রাতে এয়ারপোর্টে গিয়ে বলবো ‘আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে রেখে বিদেশে যেতে পারবে না। মানুষ যদি কারো হৃদয়ের ব্যথার কারণ হয়, তাহলে সেই হৃদয়ের ব্যথা দূর করার ক্ষমতাও মানুষের আছে। আজ রাতে কার্তিকের পূর্ণিমা। চলো দুজন মিলে পূর্ণিমা দেখবো’। আমাদের হৃদয়ের সমস্ত ব্যথা ধূয়ে যাবে চাঁদের আলোয়’।
আচ্ছা এই কথা বললে কি মিতু ফ্লাইট ক্যান্সেল করবে? তার টিকেট ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে কাদতে কাদতে বলবে ‘চলো পূর্ণিমা দেখতে যাই’।
এবিডি কেয়ারের মাজিক পেইন রিলিফ ওয়েলের বোতল হাতে নিয়ে দাড়িয়ে আছি। কি করবো বুঝতে পারছি না। পার্কের নিম গাছটার উপর থেকে একটা কোকিলের ডাক শোনা যাচ্ছে। এই কার্তিক মাসে কোকিল কেন ডাকছে জানি না। কোকিল কি তাহলে ঋতু ভুলে গেছে?
চলবে…
লেখক: রাহাত রেজা

02/09/2024

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না। আর কিছু কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায়না।

31/08/2024

হীরার বদলে কাঁচের টুকরো বিক্রি করেছে এতকাল। এমন খবরই আলোচিত হচ্ছে সারা দেশে। 🥲

এমন হতাশার খবরের মাঝে যারা শরীরে বিভিন্ন ব্যথার যন্ত্রণায় ভূগছেন তাদেরকে এবিডি কেয়ার দিচ্ছে সুখবর। 😍

হ্যা, সত্যি শুনেছেন। একেবারে হীরার মতোই খাঁটি এক সমাধান, যা ব্যবহারে নিমিষেই আপনার ব্যথার যন্ত্রণা গায়েব হয়ে যাবে। 🫶

হ্যা, বলছি ১৩ টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী ম্যাজিক পেইন রিলিফ ওয়েলের কথা। 👍

আয়ূর্বে দিক নিয়মে তৈরী হোমমেইড এই তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নিরাপদে। কয়েক ফোঁটা তেল মালিশে নিমিশেই আপনার ব্যথার যন্ত্রণা দূর হয়ে যাবে। ইনশাল্লাহ। ✌️

তাই হাঁটু ব্যথা, পিঠের ব্যথা, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, সিজার অপারেশন পরবর্তী ব্যথাসহ বিভিন্ন ধরণের ব্যথার যন্ত্রণা থাকলে এক্ষুনি অর্ডার করুন ABD CARE -এর Magic Pain Relief Oil.

🛒 অর্ডার করতে
ভিজিট করুন- www.abdcare.com
অথবা কল করুন- 01710335545 নাম্বারে
অথবা আমাদের ইনবক্স করুন।
মূল্য: ১০০ এমএল ১০৫০ টাকা। (ক্যাশ অন হোম ডেলিভারী)

প্রাকৃতিক উপায়ে উপভোগ করুন ব্যথার যন্ত্রণামুক্ত জীবন।

30/08/2024

ফ্যাসিবাদ বিদায় হয়ে স্বাধীনতা এলো, বাঁধ খুলে বন্যা এলো, সময়ের স্রোতে বন্যাও চলে যাবে, আবার মানুষ নতুন করে জীবন শুরু করবে।

কিন্তু আপনার কি হবে?! এখনো রয়েই গেলো সেই হাঁটুর ব্যথার যন্ত্রণাময় জীবন। আপনার কি ইচ্ছে হয় না, ফ্যাসিবাদের মতো আপনার এই ব্যথার যন্ত্রণাকেও বিদায় দিয়ে স্বাধীন দেশে ব্যথামুক্ত শান্তিময় জীবন উপভোগ করতে?

কি ভাবছেন? এই ব্যথার যন্ত্রণাকে বিদায় করা অসম্ভব? নাহ, অসম্ভব নয়। এর জন্য আপনাকে রাজপথেও নামতে হবে না। ঘরে বসেই দূর করতে পারবেন হাঁটু ব্যথার যন্ত্রণা।

আর এই হাঁটু ব্যথার যন্ত্রণাময় জীবন থেকে আপনাকে মুক্তি দিতে আপনার পাশে আছে এবিডি কেয়ারের ম্যাজিক পেইন রিলিফ ওয়েল।

প্রাকৃতিক উপাদানে তৈরী এই তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নিরাপদে। কয়েক ফোঁটা তেল মালিশে নিমিশেই আপনার হাঁটু ব্যথার যন্ত্রণা দূর হয়ে যাবে। ইন-শা-আল্লাহ।

তাই নিজের হাঁটু ব্যথার যন্ত্রণা থাকলে এক্ষুনি অর্ডার করুন ABD CARE -এর Magic Pain Relief Oil.
অথবা পরিবার বা পরিচিতজনদের কেউ হাঁটু ব্যথার যন্ত্রণায় থাকলে তাদেরকে উপহার দিতে পারেন ABD CARE -এর Magic Pain Relief Oil.

🛒 অর্ডার করতে
ভিজিট করুন- www.abdcare.com
অথবা কল করুন- 01710335545 নাম্বারে
অথবা আমাদের ইনবক্স করুন।
মূল্য: ১০০ এমএল ১০৫০ টাকা।

প্রাকৃতিক উপায়ে উপভোগ করুন ব্যথার যন্ত্রণামুক্ত জীবন।

27/08/2024

ওষুধ ছাড়াই, শরীরের ব্যথা কমানোর প্রাকৃতিক ৫টি খাবার!

‘পেইন কিলার’ বা ব্যথা কমানোর ওষুধ শরীরের ব্যথা দ্রুত কমালেও এসবের রয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। তাই প্রাকৃতিক খাবারের দিকে হাত বাড়ান। প্রকৃতিতে এমন কিছু খাবার রয়েছে যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার শরীরের ব্যথা দ্রুত কমাতে পারে।

প্রাকৃতিকভাবে ব্যথা কমায় এমন খাবারগুলো ভেষজ ও ওষধি গুণ সম্পন্ন। আয়ুর্বেদশাস্ত্রের পাশাপাশি চিকিৎসা শাস্ত্রেও এসব খাবার সমাদৃত। আসুন জেনে নিই পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রাকৃতিক পেইন কিলার খাবারের নাম।

১। হলুদ: হলুদের মধ্যে কারকিউমা নামের একটি উপাদান রয়েছে। এ উপাদান ব্যথা উপশম করতে সহায়তা করতে পারে। বিশেষত হাঁটুর অস্টিওআর্থারাইটিসের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। আয়ুর্বেদ শাস্ত্রতেও ব্যথানাশক হিসেবে হলুদের প্রচলন রয়েছে। প্রদাহ কমানোর জন্যেও অত্যন্ত কার্যকর হলুদ। রূপের দ্যুতি বাড়ানোর পাশাপাশি শরীর ফিট ও ব্যথামুক্ত রাখতে নিয়মিত গরম ভাতে আধা চামচ হলুদ খাওয়ার অভ্যাস করুন।

২। আদা: গবেষণা বলছে, শরীরচর্চা এবং দৌড়ানোর ফলে মাংসপেশির যে ব্যথা হয়, ৫ দিন এক টানা ২ গ্রাম করে আদা খেলে সেই ব্যথা হ্রাস পায়। কারণ আদার বিভিন্ন উপাদান রোগমুক্তি ত্বরান্বিত করতে পারে এবং ব্যায়াম সম্পর্কিত প্রদাহ কমাতে পারে।

৩। মরিচ: মরিচের মধ্যে প্রাকৃতিক ব্যথা উপশমের পদ্ধতি হিসেবে উপস্থিত ক্যাপসাইসিন। এই পদার্থটি ত্বকের ওপর প্রয়োগ করা হলে একটি হালকা জ্বলন বা ঝাঁঝাল সংবেদন সৃষ্টি হতে পারে। একটি মরিচ খাওয়ার পর শরীরে ক্যাপসাইসিন ব্যথা কমাতে কার্যকরী হয়ে পড়ে। এ কারণে ব্যথা উপশমকারী ওষুধেও ক্যাপসাইসিন উপাদান দেয়া হয়।

৪। পুদিনা পাতা: ব্যথা কমাতে কার্যকরী পাতা বলা যেতে পারে পুদিনাকে। এ পাতার মেনথল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী। একই সাথে হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে দারুণ কাজ করে পুদিনা পাতা।

৫। টক দই: প্রতিদিন দুপুরের খাবারের পর ছোট এক বাটি টক দই খাওয়ার অভ্যাস করুন। টক দইয়ে রয়েছে মাইক্রো-ফ্লোরা নামে বিশেষ একটি উপাদান। এটি শরীরের প্রদাহ এবং বদহজমের কারণে সৃষ্ট গ্যাস্ট্রিকের ব্যথা কমাতে সাহায্য করে।

এই ৫ খাবার ছাড়াও কমলা, গ্রিন টি, আনারস, টমেটো, অলিভ ওয়েল, রোজমেরী তেল, পাকা পেঁপে, তিল, বাদাম, ডার্ক চেরি, কফি, আপেল সবুজ শাক- সবজি শরীরের ব্যথা কমাতে দারুণ কাজ করে।

এছাড়াও ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে ব্যবহারে করতে পারেন ABD CARE -এর Magic Pain Relief Oil.
আপনার বা আপনার পরিচিত কারো এমন সমস্যা থাকলে 🛒 অর্ডার করতে
ভিজিট করুন- www.abdcare.com
অথবা কল করুন- 01710335545 নাম্বারে
অথবা আমাদের ইনবক্স করুন।
ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ: ABD Care

24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর। কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যা ট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।

আরো একটা সমস্যা হচ্ছে এসব কারণে। যেহেতু ছোট ছোট গ্রুপগুলো খুব ভিতরে যেতেই পারবে না এবং তাদের সহায়তার পরিমাণও খুব কম এবং তাদের মূল লক্ষটাই যেহেতু একটু ছবি তোলে মানুষকে দেখানো, সেহেতু তারা কাছাকাছি মানুষের কাছে সহায়তাগুলো দিয়ে চলে আসবে।

এরফলে কিছু মানুষ অনেক পাবে আবার কিছু মানুষ পাচ্ছেই না। সাথে এই অধিকসংখ্যক লেঅক দূর্গত এলাকায় যাওয়ার কারণে প্রয়োজনের তুলনায় অধিক ভীড় হচ্ছে। যা প্রকৃত সেচ্ছাসেবকদের কাজকেও বিগ্নিত করছে।

আবার এমনও হচ্ছে, এসব বন্যা ভ্রমনকারীরা প্রবেশ পথেই সেখান কিছু স্খানীয় লোকজনের কাছে ত্রান সহায়তা দিয়ে চলে আসতেছে। এই সুযোগে সেসব এলঅকায় একশ্রেনী চক্র সিক্রিয় হয়েছে, যারা এসব ত্রান কালেক্ট করে নগদ মূল্যে অন্য কোথাও বিক্রি করে দিচ্ছে।

হুজুগে আবেগ আর শো অফ করার সময় নয় এটা। এটুকু বুঝে গেলেই আমরা জাতি হিসেবে সাকসেস।
🇧🇩✊✊✊

শো অফ করার অনেক সময় ও সুযোগ পাবেন। সবার দূর্গত এলাকায় যাওয়ার দরকার নেই। আপনার যদি সত্যি ইচ্ছে থাকে, তাহলে আপনার এলাকায় আপনি ত্রান কালেক্ট করেন তারপর আপনার যে প্রতিষ্ঠানকে বিশ্বস্থ মনে হয় সেই প্রতিষ্ঠান বা সংগঠণের কাছে ত্রানগুলো পৌছে দিন।

এরফলে ত্রানের সুষম বন্টন যেমন হবে, ঠিক তেমনি অনেক বেশি লোক উপকৃত হবে। বিশৃংখলা ও ভোগান্তিও কম হবে।

নীচে কিছু প্রতিষ্ঠান ও সংগঠণের তালিকা ও যোগাযোগের ডিটেলস দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। যাকে ভালেঅ লাগে তার কাছেই পৌছে দিন আপনার সহযোগিতা-

বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো:
বাংলাদেশের বন্যা ২০০৪

১. As Sunnah Foundation
https://www.facebook.com/share/p/Z8U3JPibrqabNy9t/?mibextid=oFDknk

২. Sab'a Sanabil Foundation
https://www.facebook.com/share/p/fo8Nxi1NDxz7DpGc/?mibextid=oFDknk

৩. Muslim Youth, Noakhali
https://www.facebook.com/share/p/SeXFQUScfmVDKvq7/?mibextid=oFDknk

৪. Siraat Foundation
https://www.facebook.com/share/p/LdqD3z4t1eyUf4SK/?mibextid=oFDknk

৫. 3Tk/Day For Ummah
https://www.facebook.com/share/p/EqjPYmMuNmRKqWk6/?mibextid=oFDknk

৬. হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন।
https://www.facebook.com/share/p/8HZGrREYQ9TbiCan/?mibextid=oFDknk

৭. Madrasatus Sunnah Noakhali
https://www.facebook.com/share/p/6D8ywibChigsAU6y/?mibextid=oFDknk

৮. হাফিজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
https://www.facebook.com/share/p/iRKkT5YDmBzE13oG/?mibextid=oFDknk

৯. তরঙ্গ সংঘ।
https://www.facebook.com/share/p/LHi2HfHbXKMRo2VM/?mibextid=oFDknk

১০. কুমিল্লা দাওয়াহ সার্কেল।
https://www.facebook.com/share/p/Nki865hfTCjercQ5/?mibextid=oFDknk

১১. Youth Foundation Talora
https://www.facebook.com/share/8RA3skDTxYVchPH7/?

১২. আল কুরআনের দারস
https://www.facebook.com/share/p/AjnYw4JuuTjvW5u5/?mibextid=oFDknk

১৩. সিল্ম ফাউন্ডেশন
https://www.facebook.com/silmfoundation

১৪. বন্যার্তদের সহায়তার জন্য মিউজিশিয়ানরা GET UP STAND UP প্ল্যাটফর্ম থেকে ত্রাণের জন্য ডোনেশন সংগ্রহ করছে এবং যথাযথ উপায়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছে।
ডোনেশনের আর্থিক স্বচ্ছতা রক্ষার্থে সকল হিসাবের ডাটাবেইজ লিংক কমেন্টে যুক্ত করে দেওয়া হলো, যেটা প্রতি ছয় ঘন্টা পরপর আপডেট করা হয়। এবং আমরা স্বচ্ছতার জন্য ডোনেশন কার্যক্রম সমাপ্ত করার পর সমস্ত হিসেবের স্টেটমেন্ট রাখবো।
সাহায্য পাঠানোর মাধ্যমঃ
* বিকাশ পেমেন্ট নম্বর - 01818956153 (Make payment)
* নগদ পেমেন্ট নম্বর - 01913036428 ( make payment)
* ব্যাংক একাউন্ট
Brac bank
1520204367461001
MD AMIT HASAN EATHER
Karwanbazar Branch, Dhaka
দেশের বাইরে থেকে টাকা ডোনেট করতেঃ
* বিকাশ পার্সোনাল (শুধুমাত্র দেশের বাইরে থেকে)
01713415840
Gowtam Kumar
* PayPal
[email protected]
যেকোনো তথ্যের জন্য
টুটুল - 01797557902

১৫. Bangladesh Navy
https://www.facebook.com/bangladeshnavy.mil.bd
বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহবান জানাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আপনাদের যে কোন রকমের সহযোগিতা (অর্থ, খাদ্য, চিকিৎসা) সংগ্রহ করে বন্যার্তদের নিকট পৌঁছে দেয়া হবে। বন্যার্তদের নিকট খাদ্য সামগ্রী প্রেরণের জন্য যানবাহন সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নিম্নোক্ত ব্যাংক হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
Account Number: 01214-02000279
Account Name:
BNFWA Donation Fund.
Sonali Bank PLC, NHQ Branch, Banani, Dhaka.
Branch Routing Number: 200263434
জাভেদ- 01878057805

১৬. Border Guard Bangladesh
https://www.facebook.com/BorderGuardBangladeshOfficial

আপনার সাধ্যমত যেকোনো অ্যামাউন্ট ডোনেট করে বন্যার্তদের পাশে দাঁড়ান। এই পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন; তাহলে আরো অনেকেই ডোনেট করতে পারবে।

আর যারা খাদ্য, ঔষুধ, কাপড় বা অন্যান্য সামগ্রী ডোনেট করতে চান তারা সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের পেজে বা কনটাক্ট নাম্বারে যোগাযোগ করুন।

আমাদের দেশ আমরাই গড়ি। তাই আমি, আপনি, আমরা সবাই মিলেই বাংলাদেশ।

আবারো, অনুরোধ করছি, অযথা সবাই দূর্গত এলাকায় গিয়ে ভীড় বাড়াবেন না।

Photos from ABD Care's post 23/08/2024

বন্যাদুর্গত এলাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ পর্যন্ত মোট ৭৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
হটলাইন : ১০২, ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩-০৩৮১৮১

(দূর্গত মানুষের সহযোগিতায় পোস্টটি শেয়ার করে অসহায় মানুষের পাশে দাড়ান, ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করুন।)

Photos from ABD Care's post 23/08/2024

অবিরাম ভালোবাসা বাংলাদেশ সেনাবাহিনী।❤️❤️
যতোই বাধা আসুক থমকাবে না বাংলাদেশ।

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ
১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০
২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮
৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪
৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০
৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২
৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮
৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬
৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬

(দূর্গত মানুষের সহযোগিতায় পোস্টটি শেয়ার করে অসহায় মানুষের পাশে দাড়ান, বাংলাদেশ সেনাবাহিনীর কাজে সহযোগিতা করুন।)

22/08/2024

ফেনীতে হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু হচ্ছে। কোনো জায়গা থেকে কাউকে উদ্ধার করা লাগলে যোগাযোগ করুন
01968842962 হোয়াটসঅ্যাপে নক করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sabujbag Moar, Khalifapara
Rangpur