Hriday Krishna JPS

Hriday Krishna JPS

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hriday Krishna JPS, Health/Beauty, Nillphamari, Rangpur.

26/05/2025

ধান এবং ধানের তুষ দেখতে অনেকটা একই রকম । যে ধান থেকে চাল বের করতে জানে সে অভিজ্ঞ, কিন্তু যে তুষকে কিছু পাওয়ার আশায় বার বার আঘাত করে, সে বৃথাই শুধুমাত্র তার শ্রমের অপচয় করে । তদ্রুপ যদি কেউ বেদের মূল লক্ষ্য শ্রীকৃষ্ণের সন্ধান ছাড়া বেদ শিক্ষা লাভ করে, সে কেবল তার মূল্যবান সময়ের অপচয় করে ।
ড. ষ্টালকে পত্র, ফেব্রুয়ারী ১৫, ১৯৭০
#শ্রীল_প্রভুপাদ ।

26/05/2025

_*❀অধর্মের পাঁচটি শাখা কি কি?❀*_
_*❀প্রকৃত ধর্মজ্ঞ ব্যক্তির অধর্মের এই পাঁচটি শাখা একেবারেই ত্যাগ করা কর্তব্য কেন?❀*_
*•••••••••┈┉━❀❈🙏🏼🙏🏼❈❀━┉┈•••••••••*
_*❈❀জানি স্বধর্মবিরুদ্ধ যা, তাই অধর্ম, কিন্তু ধর্মই বা কি, আর অধর্মই বা কি? আবার অধর্মের পাঁচটি শাখা হয় কিভাবে? সেগুলো না জানলে তা ত্যাগ করব বা কি করে? আসুন আমরা শ্রীমদ্ভাগবতের আলোকে সেই জ্ঞান প্রাপ্ত হই!*_

_*❈❀━┉┈“ধর্ম” কি? শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল উদ্ধার প্রসঙ্গে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন যমরাজ বলেছেন--“ধর্ম তু সাক্ষাদ্ ভগবৎপ্রণীতম্--” অর্থাৎ, “ভগবানের প্রনীত আইনই হল ধর্ম” ভগবানের দ্বারা প্রদত্ত ধর্মই প্রকৃত ধর্ম,ঠিক যেমন সরকারের দেওয়া আইনই যা সংবিধানে লিপিবদ্ধ থাকে তা হল প্রকৃত আইন। কেউই তার ঘরে বসে মনগড়া আইন তৈরী করতে পারে না, ঠিক তেমনই কেউই ধর্মও তৈরি করতে পারে না। শ্রীমদ্ভাগবতের অন্যত্র বলা হয়েছে--“স বৈ পুংসাং পরোধর্মো যতো ভক্তিরধোক্ষজে--” অর্থাৎ, প্রকৃত ধর্ম হচ্ছে সেই ধর্ম যা মানুষকে ভগবানের ভক্তে পরিণত করে।*_🙏🏼🙏🏼

_*❈❀━┉┈“অধর্ম” কি? যে ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্মরণ গ্রহণের বিরোধী, তাই অধর্ম বা ধর্মের নামে কপটতা।*_
_*এই অধর্মের আবার পাঁচটি শাখা রয়েছে, সেগুলি কি কি? শ্রীমদ্ভাগবতে(৭/১৫/১২) বলা হয়েছে---*_

_*“বিধর্মঃ পরধর্মশ্চ আভাস উপমা ছলঃ।*_
_*অধর্মশাখাঃ পঞ্চেমা ধর্মজ্ঞোঽধর্মবৎ ত্যজেৎ॥”*_

_*❈❀━┉┈ অর্থাৎ,“ধর্মের পাঁচটি শাখা--(১)বিধর্ম,(২)পরধর্ম,(৩)ধর্মাভাস,(৪)উপধর্ম ও(৫)ছলধর্ম।ধর্মজ্ঞ ব্যক্তির অবশ্য এগুলি ত্যাগ করা কর্তব্য”*_❤️💙❤️

_*❈❀━┉┈যাঁরা প্রকৃত ধর্মে নিষ্ঠাপরায়ণ ব্যক্তি, তাঁদের ধর্মের নামে কপটতা অবশ্যই ত্যাগ করা কর্তব্য। মানুষের কর্তব্য শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তাঁর শরণাগত হওয়া। তা করতে হলে অবশ্য অতি উন্নত বুদ্ধিমত্তার প্রয়োজন, যা বহু জন্ম-জন্মান্তরে ভগবদ্ভক্তের সঙ্গ করার ফলে এবং কৃষ্ণভক্তির অনুশীলনের ফলে উদিত হয়। শ্রীকৃষ্ণের উপদিষ্ট ধর্ম--“সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ”(সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া)--- ব্যতীত অন্য সবকিছু অধর্মরূপে পরিত্যজ্য।*_🙏🏼🙏🏼

_*❈❀━┉┈(১)বিধর্মঃ-- ভাঃ-৭/১৫/১৩*_
_*“ধর্মবাধো বিধর্মঃ স্যাৎ পরধর্মোঽন্যচোদিতঃ।*_
_*উপধর্মস্তু পাখণ্ডো দম্ভো বা শব্দভিচ্ছলঃ॥”*_🙏🏼🙏🏼

_*❈❀━┉┈অর্থাৎ, “যে

26/05/2025

সর্বাপেক্ষা প্রাচীন বৈদিক সংস্কৃতির অন্তর্গত দশবিধ সংস্কারের অন্যতম হলাে চূড়াকরণ বা শিখাধারণ। বৈদিক সংস্কৃতি অনুসারে, চূড়াকরণ ও উপনয়ন তথা দীক্ষাকালে মস্তক মুণ্ডন মস্তক এর পেছন দিকে মধ্যভাগে একগুচ্ছ কেশ রাখতে হয়। এই কেশগুচ্ছকে বলা হয় শিখা। আবার, ভগবৎ-চেতনা দান করে বলে একে চৈতন্য বলা হয়💓

গৌড়ীয় বৈষ্ণব অভিধানে শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন, শিখা হচ্ছে মস্তক মধ্যস্থ কেশপাশ। বৈদিক সংস্কৃতির অঙ্গ হওয়া সত্ত্বেও কলিযুগের প্রভাবে অপসংস্কৃতি চর্চায় উৎসুক মনুষ্য আজ এসম্পর্কে কোনাে ধারণাই রাখে না। সেকারণে শাস্ত্রজ্ঞানের অভাবে তথা অজ্ঞতাহেতু একে টিকি-এন্টেনা বলে কাউকে উপহাস করতে দেখা যায়। আবার কেউ কেউ মনে করে থাকেন এটি অশাস্ত্রীয়। তাই এখানে শিখা সম্পর্কিত বিশেষত শাস্ত্র প্রমাণ উল্লেখ করা হলাে📜

📜ব্রাহ্মণৈশ্চ বিশেষেণ বৈষ্ণবৈশ্চ বিশেষতঃ।
উপবীতং শিখা যদ্বচ্চক্রং লাঞ্ছনসংযুতম।।
🔖স্কন্দপুরাণ, বিষ্ণুখণ্ডে-মার্গশীর্ষমাসমমাহাত্মম্ ৩/৫৭🔖
📑"অর্থাৎঃ-বিশেষত ব্রাহ্মণ-বৈষ্ণব গনের পক্ষে যেরূপ উপবীত ও শিখা নৃত্য ধারণীয়, তদ্রপ নিত্য চক্রচিহ্ন যুক্ত হবেন।"

তিলক ধারণকালে বিষ্ণুর দ্বাদশ নাম উচ্চারণপূর্বক দ্বাদশ অঙ্গে যেরূপ বিষ্ণুনাম ন্যাস করা হয়, তদ্রপ শরীরের বিভিন্ন স্থানে ভগবানের বিবিধ নাম ন্যাস প্রসঙ্গে পদ্মপুরাণে বলা হয়েছ🔽

📜শিখায়াং শ্ৰীধরং ন্যস্য শিখাধঃ শ্রীকরন্তথা ।।
🔖পদ্মপুরাণ, উত্তরখণ্ড, ৭৮/১৭🔖
📑অর্থাৎঃ- "শিখায় শ্রীধর, শিখানিম্নে শ্রীকর বিন্যাস করিবে।

📜সশিখাশ্চ যথা শূদ্রা কপিলাক্ষীরপায়কঃ।
দ্বাদশী দশমীযুক্তা তথা রাষ্ট্রমবৈষ্ণবম।।
🔖স্কন্দপুরাণ, বিষ্ণুখণ্ডে-মার্গশীর্ষমাসমাহাত্মম্ ১১/৩২🔖
📑অর্থাৎঃ- যেরূপ শুদ্রের শিখাধারণ ও কপিলাদুগ্ধপান এবং যদ্রূপ দশমীযুক্ত দ্বাদশী (বর্জনীয়)-অবৈষ্ণব রাষ্ট্রও তদ্রপ।" (যেখানে বাস করা উচিত নয়-ন তু রাষ্ট্রে অবৈষ্ণবে-১১/২৪)।

📜অবৈষ্ণবস্ত যাে বিপ্রঃ স পাষণ্ডঃ প্রকীর্ত্তিতঃ।
শিখোপবীতত্যাগী বিকর্ম্মস্থ ইতীরিতঃ।।
🔖পদ্মপুরাণ উত্তরখণ্ড ২৩৪/২৭🔖
📑অর্থাৎঃ- "অবৈষ্ণব বিপ্র পাষণ্ড বলে কথিত হয়, আর শিখা ও উপবীত পরিত্যাগী ব্যক্তি বিকর্মস্থ।"

ভগবদ্গীতা অনুসারে, কর্ম তিন প্রকার3️⃣। যথা কর্ম, অকর্ম ও বিকর্ম। বেদ বিহিত জড় কামনা-বাসনাযুক্ত কর্মকে বলা হয় কর্ম, জড়কামনা শূন্য হয়ে ভগবানের সন্তুষ্টিবিধানার্থে যে কর্ম, তাকে কলা হয় অকর্ম এবং বেদবির

31/12/2024

_ Happy New Years !!

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Nillphamari
Rangpur