ADAL Bangladesh

ADAL Bangladesh

Share

ADAL (Advancing Development, Assistance and Love) is a Non-Government Organization.

ADAL (Advancing Development, Assistance and Love) is a Non-Government Organization.

Photos from ADAL Bangladesh's post 03/10/2025

আদল সোসাইটি - এর পক্ষ থেকে পথচারীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। 🌳🌿
সবুজ প্রকৃতি গড়ে তোলার এই যাত্রায় আমাদের ছোট্ট প্রচেষ্টা হয়তো আগামী দিনের জন্য রেখে যাবে বড় এক আশার বীজ। 💚

Photos from ADAL Bangladesh's post 28/08/2025

✨ গাছ রক্ষা করি, ভবিষ্যৎকে সুরক্ষিত করি ✨

কাউনিয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আদল সোসাইটি” দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করেছে। খাদ্য, স্বাস্থ্য ও আয়ের জন্য ফল, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক ও আজিজুল ইসলাম।

🌱 আমাদের লক্ষ্যঃ

খাদ্য, স্বাস্থ্য ও আয়ের জন্য ফল ও ঔষধি গাছ রোপণ

সবুজায়ন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য রক্ষা

টেকসই জীবনযাপন ও জলবায়ু স্থিতিস্থাপকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি

💚 আমরা বিশ্বাস করি, প্রতিটি গাছ শুধু ছায়াই দেয় না—এটি পুষ্টি, স্বাস্থ্যসেবা, আয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার প্রতীক।

Photos from ADAL Bangladesh's post 03/05/2025

আলহামদুলিল্লাহ SAWAB Bangladesh এর সহযোগিতায় ২০০ টিউবওয়েল ফাইনালি সিলেকশন শেষ।

30/03/2025

"খুশি তখনই পূর্ণ হয়, যখন তা সবাই মিলে ভাগ করে নেওয়া যায়। ❤️✨ ঈদ মোবারক! 🎉"

Photos from ADAL Bangladesh's post 29/03/2025

আলহামদুলিল্লাহ, আমাদের কয়েক জনের ব্যক্তিগত উদ্যোগে "ADAL Society" নামে একটি নন প্রফিট্যাবল অর্গানাইজেশনের যাত্রা শুরু কোরেছি। পর্যায়ক্রমে এটিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এটির লক্ষ্য হলো সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সম্ভবপর সহযোগিতা নিশ্চিত করা।

প্রাথমিকভাবে আমাদের নিজ এলাকা থেকে কার্যক্রম শুরু করেছি এবং পর্যায়ক্রমে এটি আরো ব্যাপোক আকারে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছি। এরই মধ্যে কাউনিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে অনেক ভাই আমাদের সাথে কাজ করার আগ্রহ পোষণ করেছেন। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ কেবল আমাদের একার নয়—এটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসের একটি মাইলফলক হয়ে উঠবে।

আমরা আশা করি, দেশের সকল হৃদয়বান মানুষ ও প্রবাসী ভাইয়েরা এই মহৎ উদ্যোগে পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সমাজের কল্যাণে অবদান রাখবেন ইনশাআল্লাহ।

আজ আমাদের এলাকায় ৩০০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। মানবতার এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, সাহায্য ও সহযোগিতা করেছেন— সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ যেন সকল দানকারীর দান কবুল করেন। আমিন 🤲

"ভালোবাসা দিয়ে গরি মানবতার গল্প"

ADAL (Advancing Development, Assistance & Love)

15/03/2025

**🔵 ভিটামিন-এ ক্যাম্পেইন ২০২৫ 🔵**

সারা দেশে **আজ ১৫ মার্চ, শনিবার** একযোগে **৬ মাস থেকে ৫ বছর** বয়সী সকল শিশুকে **ভিটামিন-এ ক্যাপসুল** খাওয়ানো হচ্ছে! ✅

👶 **শিশুর সুস্থ বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব রোধে ভিটামিন-এ ক্যাপসুল অত্যন্ত জরুরি।**
📍 **আপনার কাছের টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিশ্চিত করুন, আপনার শিশু যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়!**
⏰ **সময়মতো কেন্দ্রে যান, আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন!**

⚠️ **আপনার পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের জানিয়ে দিন, যেন কোনো শিশু বাদ না যায়!**

#শিশুর_সুস্থতা #ভিটামিনএ

14/03/2025
Photos from ADAL Bangladesh's post 30/06/2022

তিস্তার পারে সূর্যাস্তের সময়। মনমুগ্ধকর এক দৃশ্য।

এত সুন্দর ভ্রমণ তিস্তা পার্ক, তিস্তা ব্রিজ ও তিস্তা সেতু একসাথে || Tista Park Travel 09/05/2022

তিস্তা রেল সেতু:
তিস্তা রেল সেতু রংপুরের কাউনিয়ায় অবস্থিত বাংলাদেশের একটি পুরাতন রেলসেতু। ১৯৭৮ সালের ৪ মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তিস্তা সড়ক ব্রিজ:
২০১২ সালে কাউনিয়ায় অবস্থিত তিস্তা রেল ব্রিজ এর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হয়।

তিস্তা পার্ক:
২০২১ সালের ০৮ অক্টোবর তিস্তা পার্ক নামের নতুন এই বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করা হয়। টিকেট মূল্য প্রতি জন ১০ টাকা । বিভিন্ন প্রতি রাইডার ২০ টাকা। দোলনা ফ্রি। টি স্টল ও ফুড কর্নার রয়েছে।

এত সুন্দর ভ্রমণ তিস্তা পার্ক, তিস্তা ব্রিজ ও তিস্তা সেতু একসাথে || Tista Park Travel রংপুর সদর হতে প্রায় ২৩ কিঃমিঃ দুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর পাশেই তিস্তা পার্কট....

রাজপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে গড়ে উঠেছে সৌন্দর্যপূর্ণ স্পার্ক || Rajpur Spark Lalmonirhat 27/04/2022

কাউনিয়া তিস্তা নদীর ঐ পারে রাজপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে তিস্তা নদীর অববাহিকায় গড়ে উঠেছে সৌন্দর্যপূর্ণ স্পার্ক বাঁধ। সূর্যাস্ত দেখার জন্য একটি উত্তম স্থান।

https://youtu.be/O074vMRXw4k


#স্পার্ক #রাজপুর #লালমনিরহাট

রাজপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে গড়ে উঠেছে সৌন্দর্যপূর্ণ স্পার্ক || Rajpur Spark Lalmonirhat রাজপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে তিস্তা নদীর অববাহিকায় গড়ে উঠেছে সৌন্দর্যপূর্ণ স্পার্ক বাঁধ। সূর্যাস্ত দেখার জন্য...

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Rangpur
5440