BeardBros Lab
Looking for Organic Beard Oil, Organic Beard Balm, Beard Shampoo, Beard Brush & Wooden Beard Comb? Just give us a knock
https://perfumancebd.com/beardbros-lab
09/05/2026
সুন্দর ও ঘন দাড়ি কেবল পুরুষের আভিজাত্যের প্রতীক নয়, বরং এটি আপনার ব্যক্তিত্বকে দেয় এক অনন্য পূর্ণতা। কিন্তু অনেকেই মনে করেন, দাড়ি রাখা মানেই কেবল ছেড়ে দেওয়া। বাস্তবতা হলো, ঠিক যেমন একটি মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে নিয়মিত পানি আর যত্নে সতেজ করে তোলা যায়, আপনার শখের দাড়িকেও সঠিক পরিচর্যার মাধ্যমে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত রাখা সম্ভব।
আপনার দাড়ির পরিপূর্ণ যত্নে বিয়ার্ড ব্রোস ল্যাব নিয়ে এসেছে প্রিমিয়াম সব সল্যুশন:
• বিয়ার্ড অয়েল: আমাদের 'গাটসি লাম্বারজ্যাক', 'স্পাইস মেরিনার' এবং 'স্পিক-এন্ড-স্প্যান' বিয়ার্ড অয়েল দাড়ির গভীরে পুষ্টি জোগায়। এতে থাকা আরগান ও জোজোবা অয়েলের ময়েশ্চারাইজিং ক্ষমতা দাড়ির রুক্ষতা ও দাড়িঝরা রোধ করে ত্বককে রাখে সুস্থ।
• শ্যাম্পু ও কন্ডিশনার: বাইরের ধুলোবালি ও দূষণ থেকে দাড়িকে মুক্ত রাখতে প্রয়োজন কম পিএইচ-যুক্ত শ্যাম্পু। আমাদের শ্যাম্পু ও কন্ডিশনার দাড়িকে পরিষ্কার করার পাশাপাশি দেয় সিল্কি ও ঝরঝরে অনুভূতি।
• বিয়ার্ড বাম: অবাধ্য দাড়িকে নিমিষেই সুন্দর শেপে আনতে 'ম্যাগনানিমাস বিয়ার্ড বাম' ম্যাজিকের মতো কাজ করে। এটি দাড়িকে কন্ডিশন্ড রাখে এবং দীর্ঘক্ষণ স্টাইল ধরে রাখে।
• স্যান্ডেলউড কম্ব ও সিসাল ব্রাশ: আপনার দাড়িকে জটমুক্ত এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে আমাদের গ্রিন স্যান্ডেলউড চিরুনি এবং বিশেষ বিয়ার্ড ব্রাশ অপরিহার্য। এটি মৃত কোষ দূর করে দাড়ি গজাতে সহায়তা করে।
দাড়ির যত্ন নেওয়া কোনো কঠিন কাজ নয়, বরং এটি একটি আত্মবিশ্বাসী জীবনযাপনের অংশ। আজই শুরু হোক আপনার দাড়ির পরিপূর্ণ যত্ন। মনে রাখবেন, সঠিক সরঞ্জামের ব্যবহারই পারে আপনার দাড়িকে দিতে সেই কাঙ্ক্ষিত 'ম্যানলি' ল্যুক!
05/04/2026
Beard শুধু grow করলেই হয় না, maintain করতে হয়।
Beardbros Lab আপনাকে দিচ্ছে একটা complete system: Wash দিয়ে Cleansing, Oil দিয়ে Nourishment, Balm দিয়ে Control, আর Comb/Brush দিয়ে Proper Shape.
Beard Wash দাড়ির গোড়ায় সারাদিনে জমা সব dirt কে ঝেটিয়ে বিদায় করে। Beard Oil দাড়ির গোড়া hydrate করে, itch কমায়, আর beard কে smooth করে। Balm adds hold + thickness feel, মানে messy beard instantly styled look পায়। আর Comb/Brush ensures distribution - তখন product wasted না হয়ে evenly কাজ করে।
Simple কথাঃ Beardbros Lab ব্যবহার করলে আপনার beard শুধু বড় না, intentional দেখাবে। যারা serious about appearance, তাদের জন্য এটা optional না, একদম baseline !
25/02/2026
রোজার মাসে প্রতিবছরই আমরা চেষ্টা করি ইবাদতে মশগুল দাড়িয়াল ভাইদের দাড়ির যত্নে আরো শক্তভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে। তাইতো পুরো রোজার মাস বিয়ার্ডব্রোস ল্যাবের সকল প্রডাক্ট এ ১০% ডিসকাউন্ট থাকছে, আলহামদুলিল্লাহ।
চলুন একনজরে দেখে নিই কি কি আছে Perfumancebd.com/beardbros-lab এর ঘরে:
১. স্পিক-এন্ড-স্প্যান বিয়ার্ড অয়েলঃ দাড়ির সঠিক গ্রৌথে সহায়ক ভূমিকা রাখে।
২. গাটসি লাম্বারজ্যাক বিয়ার্ড অয়েলঃ দাড়ি শাইনি-সিল্কি রাখতে কাজ করে গোড়া থেকে!
৩. স্পাইস মেরিনার বিয়ার্ড অয়েলঃ দাড়িঝরা রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৪. গ্রিন স্যান্ডালউড বিয়ার্ড কম্বঃ দাড়িকে স্ট্রেইট আর শেইপে রাখতে সঠিক কাঠের চিরুনির বিকল্প নেই!
৫. বিয়ার্ড ওয়াশ উইথ কন্ডিশনারঃ দাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবার নির্ভরযোগ্য হাতিয়ার, নিয়মিত ব্যবহারে ঝরঝরে দাড়ির দেখা পাওয়া যায়!
৬. ম্যাগনানিমাস বিয়ার্ড বামঃ দাড়িকে দীর্ঘক্ষণ সুন্দর শেইপে রাখার জন্য প্রাকৃতিক উপাদানে তৈরি দাড়িযত্নপণ্য।
৭. সিসাল ব্রিসল বিয়ার্ড ব্রাশ: অল্প-দাড়ি যাদের, তাদের দাড়ি আচড়ে শেইপে রাখতে খুব কার্যকর। নিয়মিত ব্যবহারে দাড়ির গোড়ায় ব্লাড ফ্লো বৃদ্ধি পায়, ফলে নতুন দাড়ি গ্রোথের সম্ভাবনা তৈরি হয়।
পবিত্রতম মন ও শরীর নিয়ে কাটুক রামাদ্বান মাস। পবিত্র এই ইবাদতমাখা মাসে আপনার সাথে আছি আমরা বিয়ার্ডব্রোস ল্যাব পরিবার।
এমন উরাধুরা শীতে গোসল করা ছাড়াই দাড়ি পরিপাটি রাখতে চান? একটুখানি বাম মেখে নিন পুরো দাড়িতে, ব্যস!
দাড়ি আছে কিন্তু স্টাইল নেই?
Beardbros Lab থাকতে চিন্তা নেই!
যখন কেউ দাড়ি রেখে গুনাহের দিকে এগোয়, তখন তার অন্তরই প্রথমে কাঁপে— তার অন্তর যেন বলে ওঠে, “তুমি তো একজন মুসলিম! এই মুখে আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ ধারণ করে কীভাবে গুনাহ করবা?” দাড়ি তখন শুধুই দাড়ি নয়, হয়ে ওঠে এক প্রহরী—যে মনে করিয়ে দেয়, “তুমি অন্যদের থেকে আলাদা, তোমাকে তো আল্লাহর ভয় রাখতে হবে।”
এটাই ঈমানের সেই সতর্কবার্তা, যা তাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনে।
07/11/2025
অ্যাডভেঞ্চারপ্রেমি মানুষের কাছে শুক্র-শনিবার মানেই হচ্ছে কাজকর্ম সব দূরে সরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পরা: মুক্ত বাতাস, পাহাড়ের ডাক, অফ-রোডের ধুলোবালি আর ঝাঁঝালো রোদ!
এই রাফ অ্যান্ড টাফ উইকেন্ডের সঙ্গে মানিয়ে নিতে পারে একমাত্র সেই পুরুষ, যার ভেতরে আছে আত্মবিশ্বাস, শক্তি আর স্টাইলের মিশেল। আর এই স্টাইলের অন্যতম প্রতীক—দাড়ি। কিন্তু রুক্ষ রোদ, ধুলোবালি আর ঘামের চাপে সেই দাড়িটাই হয়ে পড়ে নিষ্প্রভ ও এলোমেলো।
এজন্যই প্রতিদিনের মতো অ্যাডভেঞ্চার ট্রিপেও নিতে হবে দাড়ির সঠিক যত্ন। Beardbros Lab এর Beard Wash with Conditioner আপনার দাড়িকে শুধু পরিষ্কারই করে না, রাখে নরম, মসৃণ এবং সতেজ। এর কম পিএইচ ফর্মুলা দাড়িকে রুক্ষতা থেকে বাঁচায় এবং প্রাকৃতিক তেলগুলোর ভারসাম্য বজায় রাখে—যে কারণে দাড়ি হয় মজবুত কিন্তু মোলায়েম।
শ্যাম্পু করার পর আপনার সঙ্গী হোক Beard Comb আর Beard Brush। গ্রিন-স্যান্ডালউড বিয়ার্ড কম্ব দাড়ির প্রতিটি স্তরে প্রাকৃতিক তেল ছড়িয়ে দেয়, গিট্টু খুলে দেয় নিখুঁতভাবে। আর সিসাল-ব্রিসল বিয়ার্ড ব্রাশ মুখের মৃত কোষ দূর করে, দাড়িকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল ও সঠিক আকৃতি।
আজ থেকে হোক প্রতিজ্ঞা: পাহাড়ের ঢাল, সমুদ্রের বাতাস বা মরুভূমির রোদ - যেখানেই থাকুন না কেন, দাড়ি যেন থাকে তার নিজস্ব স্টাইল ও শৃঙ্খলায়। অ্যাডভেঞ্চার যতই কঠিন হোক, দাড়ির কেয়ারে থাকুক Beardbros Lab-এর ছোঁয়া — যেখানে রাগেডনেস মিশে যায় রিফাইনড গ্রুমিং-এ!
02/11/2025
: হেই দাড়িয়াল ব্রো, হোয়াটস আপ ড্যুড!
- আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিতা খবর বালানি বাইসাপ?
: সরি, হোয়াট ইউ ছে ব্রো!
- বললাম, কেমন আছো ভাই?
: ওউ ব্রো, এটা ভালো করে বললেই তো হয়।
- আমিও তো তোমাকে এই কথা বুঝাইতে পারিনা। একটু সাধারণভাবে কথা বলো 😑 আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ দাড়ি রেখে দিয়েছো মনে হচ্ছে!
: কি যে বলেন না ব্রো! জানেন না, এখন No Shave November ট্রেন্ড চলছে?
- ওহ আচ্ছা , এই তাহলে কাহিনী!
: আমি তো দাড়ি রাখতেই পারিনা। অল্প অল্প চুলকায়। তবে ট্রেন্ড চলছে বুঝেনই তো। আমরা আবার ডিজিটাল আধুনিক ছেলে।
- হ্যা তা তো জানি। আচ্ছা ছোটভাই, দাড়ির ব্যাপারে তোমার ব্যক্তিগত চিন্তা জানাও তো। দাড়িভর্তি চেহারা কেমন লাগে দেখতে?
: ভালোই ত ব্রো। মুখভর্তি দাড়ি তো এখনকার স্টাইল, ম্যান!
- আচ্ছা শুনো, স্টাইল যেহেতু করছো সেহেতু চিরতরে দাড়ি রাখার ব্যবস্থা করো। খোঁজ নিলে দেখবে দুনিয়ার যত বড় মহামানব, দার্শনিক এদের সবারই সুন্দর দাড়ি ছিলো। শুধু নভেম্বর মাসে ছিলো এমন না, সারাবছরই!
আর পুরুষ মানুষ হবে সিংহের মত। মুখভর্তি যত্ন নেয়া দাড়িতে চেহারায় একটা পৌরষত্বের ছোঁয়া থাকে। কি ঠিক বলেছি কিনা?
: কথা তো ঠিক, মাঝেমধ্যে আপনার সুন্দর দাড়ি দেখে হিংসা হয় কিন্তু আমার।
- ভাইয়া, হিংসা না, বলো ঈর্ষা। আর সুন্দর জিনিস দেখলে যে কারো তা পেতে ইচ্ছা করে। এই যে দাড়ি রেখেছো, এখন কিন্তু তোমার চেহারায় একটা মার্জিত, সুন্দর ও পৌরষত্বের ভাব ফুটে উঠেছে।
: কি যে বলেন না ভাইয়া। আমার তো অস্বস্তি লাগে। নামাজ পরতে ইচ্ছা হয়, পরে মনে খুতখুত করেঃ এইটুক গুড়িগুড়ি দাড়ি রেখে নামাজ পড়া শুরু করলে অনেকেই অনেক কথা বলবে 😔
- প্রিয় ভাইয়া, এসব তোমার মনের ভুল। এই ওয়াসওয়াসা বা অযথা অনুভূতি থেকে ফিরে আসতে হবে। আমার পুরনো দাড়িগুলো যেমন সুন্দর, তোমার নতুন রাখা দাড়িগুলোও কিন্তু অন্যরকম সুন্দর। শুধু একটু যত্ন নিতে হবে।
মাথার চুলের যত্ন নাও না? সেভাবেই ইকটু যত্ন করলে দেখবা নিজের কাছেই ভালো লাগছে। তাহলে দেখবা চুলকানি আঠাভাব কিছুই থাকবেনা। .. আর কেউ যদি কিছু বলে তবে বুঝে নিবা, লেজকাটা শিয়ালের বনে সবাই লেজকাটার বুদ্ধিই দিবে। কারণ লেজ দেখলে তাদের হিংসা হয়!
: ব্রো অনেক সুন্দর কথা বলেছেন। আপনার কথা শুনে খুবই ভালো লাগছে। তাহলে পার্মানেন্ট দাড়ি রেখে দিলাম ইনশাআল্লাহ।
- মাশাআল্লাহ। খুব খুশি হলাম শুনে.. ভাই নামাজের তো সময় হয়ে গিয়েছে। চলো এক সাথেই যাই।
: চলেন ভাই। আর একটা কথা, ছোট ভাই কিন্তু দাড়িয়াল ভাইকে আজকে সন্ধ্যার নাস্তা খাওয়াবে।
- আরেহ কি যে বলো, তুমি কেন খাওয়াবা? আমি আছি না!
: কেন ব্রো, ছোট ভাইদের থেকে খাওয়া যাবে না এমন সংকীর্নতা থেকে বেরিয়ে আসুন। আপনার সব কথা ভালো লাগলেও এই কথাটা পছন্দ হলোনা।
- আচ্ছা ভাইয়া ঠিক আছে। তাহলে এই নাও বিয়ার্ড কম্ব। তোমারে জন্য উপহার!
: অনেক অনেক শুকরিয়া। কিন্তু আমাকে দিলে আপনি কি ব্যবহার করবেন?
- ভাইয়া শুনো হাদিয়া দেয়া ও তা গ্রহণ করা দুইটাই সুন্নাহ। তোমাকে ছোটভাই হিসেবে এইটা হাদিয়া দিলাম।
: এটায় তো দেখছি Beardbros Lab লোগো খোদাই করা। এরা কারা, কোত্থেকে এলো এরা?
- এরা হচ্ছে, দাড়িয়াল ভাইদের জন্য দিনরাত খেটে যাওয়া প্রতিষ্ঠান। নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। দাড়ির যেকোনো সমস্যায় তাদের কাছে অনেক ভালো ভালো সলিউশন পাওয়া যায়।
: তাহলে তো আজকেই একটা নক মারা লাগে!
21/10/2025
একজন পরিপূর্ণ পুরুষের অন্যতম পরিচয় — তার দাড়ি। দাড়ি স্টাইল, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। কিন্তু সুন্দর, গোছানো আর স্বাস্থ্যবান দাড়ি পেতে চাই সঠিক যত্ন — আর সেই যত্নই নিশ্চিত করে Beardbros Lab.
বাইরের ধুলোবালি, রোদ আর দূষণ আপনার দাড়িকে করে তোলে রুক্ষ আর নিস্তেজ। প্রতিদিনের রুটিনে যোগ করুন আমাদের Beard Wash with Conditioner — কম পিএইচ ফর্মুলায় তৈরি এই শ্যাম্পু দাড়িকে পরিষ্কার রাখে, নরম করে আর দেয় ঝরঝরে ফ্রেশ ফিল।
আর দাড়িকে মসৃণ, শাইনি আর স্টাইলিশ রাখতে প্রতিদিন ব্যবহার করুন Gutsy Lumberjack Beard Oil। এতে থাকা আরগান অয়েল, টি ট্রি অয়েল আর ফ্রাংকিনসেন্স দাড়িতে আনে পুষ্টি, কমায় দাড়িঝরা এবং স্কিনের ড্রাইনেস।
যাদের দাড়ি ঘন হতে সময় নিচ্ছে, তাদের জন্য S***k & Span Beard Oil — এতে থাকা রোজমেরি ও পেপারমিন্ট অয়েল দাড়ির ফলিকলে রক্ত চলাচল বাড়ায়, নতুন দাড়ি গজাতে সাহায্য করে ইনশাআল্লাহ।
আর শেইপে আনতে ভুলবেন না Beardbros Lab Beard Balm — ২ মিনিটেই রুক্ষ দাড়ি হয়ে উঠবে স্মার্ট ও সুশৃঙ্খল। শেষে Green Sandalwood Comb আর Beard Brush দিয়ে দিন ফাইনাল টাচ — যাতে আপনার দাড়ি শুধু পরিপাটি নয়, দেখতেও লাগে “প্রিমিয়াম”।
কারণ, সুন্দর দাড়ি শুধু লুক বদলায় না, বাড়ায় আত্মবিশ্বাসও..
19/09/2025
দাড়ি শুধু মুখে গজানো কিছু লোম নয়, এটি আপনার ব্যক্তিত্ব, আপনার পরিচয়। এক ঝলকেই মানুষকে বোঝানো যায় আপনি কতটা যত্নশীল আর আত্মবিশ্বাসী। আর এই যত্নকে আরও সহজ করে দিতে পাশে আছে Beardbros Lab.
আমাদের জনপ্রিয় বিয়ার্ড অয়েল – ‘গাটসি লাম্বারজ্যাক’, ‘স্পাইস মেরিনার’ ও ‘স্পিক-এন্ড-স্প্যান’। প্রতিটি অয়েলই ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটায়। সিল্কি-শাইনি লুক থেকে শুরু করে দাড়িঝরা প্রতিরোধ কিংবা নতুন দাড়ি গজানো—সবকিছুর জন্য আলাদা সলিউশন। আরগান অয়েল, জোজোবা অয়েল, রোজমেরি ও টি-ট্রি’র মতো প্রিমিয়াম উপাদান দাড়িকে রাখে পুষ্ট, স্বাস্থ্যকর ও আকর্ষণীয়।
শুধু অয়েল নয়, বাইরের ধুলোবালি আর দূষণ থেকে দাড়িকে ক্লিন রাখতে আছে আমাদের বিয়ার্ড শ্যাম্পু + কন্ডিশনার। কম পিএইচ-এর কারণে এটি দাড়িকে রুক্ষ না করে বরং দেয় এক ঝরঝরে সতেজতা।
যাদের স্টাইলিংয়ে বাড়তি মনোযোগ, তাদের জন্য আছে Magnanimous Beard Balm. সম্পূর্ণ প্রাকৃতিক এই বিয়ার্ড বামটি Cocoa Butter, Beeswax সহ আরো কিছু উপকারী উপাদানে তৈরি, যা মুহূর্তেই দাড়িকে দেয় কাঙ্ক্ষিত শেপ আর দীর্ঘস্থায়ী ময়েশ্চার।
দাড়িকে সঠিকভাবে সাজাতে দরকার সঠিক টুলস। তাই আছে Green Sandalwood Beard Comb এবং Sisal Bristle Beard Brush. এগুলো শুধু দাড়িকে শেপেই আনে না, বরং ত্বকের ন্যাচারাল অয়েল ছড়িয়ে দিয়ে দাড়িকে করে তোলে আরও শক্ত ও মজবুত।
মনে রাখবেন, দাড়ি আপনার স্টাইলকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আর দাড়ির সঠিক যত্নে আত্মবিশ্বাসী পুরুষ হয়ে উঠতে বেছে নিন Beardbros Lab – কারণ দাড়িই আপনার স্টাইল, আপনার আত্মবিশ্বাস।
Perfumance - Perfume and fragrance store in Bangladesh সুন্দর ও মজবুত দাড়ির জন্য বিয়ার্ড অয়েল, বিয়ার্ড বাম এবং বিয়ার্ড কম্ব
দাড়ির সঠিক যত্ন শুধু তেল বা বামেই সীমাবদ্ধ নয়, দরকার একটি ভালো মানের কম্বও। 𝘎𝘳𝘦𝘦𝘯 𝘚𝘢𝘯𝘥𝘢𝘭𝘸𝘰𝘰𝘥 বিয়ার্ড কম্ব দাড়ি গুছিয়ে রাখে, ফ্রিজ কমায় এবং ত্বকে প্রাকৃতিক তেলের সঠিক বন্টন ঘটায়। এর মসৃণ দাঁত দাড়ি টানাটানি ছাড়াই স্টাইল ধরে রাখে এবং নিয়মিত ব্যবহার করলে দাড়ি হয় আরও স্বাস্থ্যকর, ঘন ও আকর্ষণীয়।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই কম্ব সব জায়গায় সহজে বহন করা যায়। ভ্রমণ, অফিস কিংবা দৈনন্দিন বাইরে যাওয়ার সময় পকেট বা ব্যাগে রেখেই দাড়ি ঠিক করা সম্ভব। মানসম্মত কাঠের তৈরি হওয়ায় এটি দীর্ঘস্থায়ী এবং প্লাস্টিক কম্বের মতো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করে না। স্টাইলিশ এবং প্র্যাকটিকাল থাকতে, আপনার দাড়ির রুটিনে যোগ করুন গ্রিন স্যান্ডালউড বিয়ার্ড কম্ব
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Shop 171 & 179, Level/3, Khilgaon Paka Masjid Market, Khilgaon Taltola
Sahar Khilgaon
Opening Hours
| Monday | 10:00 - 21:00 |
| Tuesday | 10:00 - 21:00 |
| Wednesday | 10:00 - 21:00 |
| Thursday | 10:00 - 21:00 |
| Friday | 10:00 - 21:00 |
| Saturday | 10:00 - 21:00 |
