Mustard oil

Mustard oil

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mustard oil, Health/Beauty, Satkhira.

আসসালামু আলাইকুম,
আপনি কি সুলভ মূল্যে ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল এবং নারিকেলের তেল খোঁজ করছেন? তাহলে এখনই রূপসী বাংলা অয়েল মিলের সাথে যোগাযোগ করুন।

সাশ্রয়ী মূল্যে আপনি রূপসী বাংলা অয়েল মিলের খাঁটি সরিষার তেল এবং নারিকেলের তেল ব্যবহার করতে পারেন।

16/03/2025

নারকেল তেল খাঁটি কিনা বুঝবেন কীভাবে?

নারকেল তেল সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
তবে বাজারে অনেক ভেজাল নারকেল তেলও পাওয়া যায়। তাই নারকেল তেল কেনার সময় সতর্ক থাকা জরুরি।
নারকেল তেল খাঁটি কিনা বোঝার কয়েকটি সহজ উপায় নীচে দেওয়া হল।
নারকেল তেল সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে বাজারে অনেক ভেজাল নারকেল তেলও পাওয়া যায়। তাই নারকেল তেল কেনার সময় সতর্ক থাকা জরুরি। নারকেল তেল খাঁটি কিনা বোঝার কয়েকটি সহজ উপায় নীচে দেওয়া হল:

১. ফ্রিজ টেস্ট:

একটি ছোট পাত্রে নারকেল তেল নিয়ে ফ্রিজে ৩০ মিনিটের জন্য রাখুন।

যদি তেল সম্পূর্ণ জমে যায়, তাহলে তেলটি খাঁটি।

ভেজাল নারকেল তেল সম্পূর্ণ জমে না, বরং তেলের উপরে একটি আস্তরণ জমে থাকে।

২. জলে মিশিয়ে পরীক্ষা করুন:

একটি গ্লাস জলে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন।

৩০ মিনিট অপেক্ষা করুন।

যদি তেল জলে মিশে যায়, তাহলে তেলটি ভেজাল।

খাঁটি নারকেল তেল জলে মেশে না, বরং জলের উপরে ভেসে থাকে।

৩. গন্ধ পরীক্ষা:

খাঁটি নারকেল তেলের একটি নিজস্ব, হালকা নারকেলের গন্ধ থাকে।

ভেজাল নারকেল তেলে রাসায়নিক গন্ধ থাকে। ভাল করে গন্ধ পরীক্ষা করলেই বুঝতে পারবেন।

৪. রঙ পরীক্ষা:

খাঁটি নারকেল তেল স্বচ্ছ, সাদা বা হালকা হলুদ রঙের হয়।

ভেজাল নারকেল তেলের রঙ গাঢ় হলুদ বা বাদামী হয়।

৫. দাম:

খাঁটি নারকেল তেলের দাম ভেজাল নারকেল তেলের চেয়ে বেশি হয়।

তাই খুব কম দামে বিক্রি হওয়া নারকেল তেল সম্ভবত ভেজাল।

উপরের এই পরীক্ষাগুলির মাধ্যমে নারকেল তেল খাঁটি কিনা তা বুঝতে পারবেন। নারকেল তেল কেনার সময়েও তা ১০০% খাঁটি নারকেল তেল কিনা তা যাচাই করে তবেই কিনুন।
ঘানি ভাঙ্গা খাঁটি নারিকেলের তেল ক্রয় করতে যোগাযোগ করুন ০১৭১২৫৪৮৮৪৫।

01/03/2025

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আরো অনেক গুণ রয়েছে। নারকেল তেলের রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বক, চুল এমনকি দেহের বিভিন্ন উপকার করে থাকে। তাই আজ আপনাদের জন্য থাকলো নারকেল তেলের বিস্ময়কর ৮ টি গুণের কথা যা জানলে আপনি অবাক হবেন। চলুন তাহলে নারকেল তেলের ৮ টি বিস্ময়কর গুণের কথা জেনে নেয়া যাক।

১. ঠোঁটের যত্নে
শীত হোক বা গরম, অনেকেই সারা বছর ঠোঁট ফেটে যাওয়া বা নিষ্প্রাণ ঠোঁটের সমস্যায় ভুগে থাকেন। ঠোঁট দুটোকে সুন্দর রাখতে সারা বছর হিমসিম খেতে হয়। তাদের জন্য নারকেল তেল একটি সুন্দর সমাধান হতে পারে, কারণ এটি আপনার ঠোঁটকে হাইড্রেট করবে এবং সেই সাথে ময়েশ্চারাইজড করে তুলবে এক নিমেষেই। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এক-দুই ফোঁটা নারকেল তেল ঠোঁটে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পরুন। আর সকালে উঠেই পান সুন্দর, কোমল ঠোঁট
২. দাঁতের যত্নে
বাসায় হঠাৎ করে টুথপেস্ট শেষ হয়ে গিয়েছে? নতুন পেস্ট টিউব কিনতে যাওয়ার সময় নেই? কোন চিন্তা নেই, বাসায় নারকেল তেল আছে তো, এতেই হবে। অল্প নারকেল তেলের সাথে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর এটা দিয়ে দাত ব্রাশ করে ফেলুন। তারপর দেখুন আপনার দাঁত কেমন ঝকঝক করছে। হেলদি গাম, স্ট্রং দাঁত এবং ফ্রেশ নিশ্বাস পাওয়ার জন্য নারকেল তেল খুবই ভালো কাজ করে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে এবং দাঁতের মাড়িকে শক্তিশালী করে তোলে। আপনি চাইলে ১ কাপ পানির সাথে ১ চা চামচ নারকেল তেল যোগ করে এটা দিয়ে কয়েক মিনিট গারগল করতে পারেন। এটি আরো ভালো কাজ করে। এটাকে ‘Oil pulling’-ও বলা হয়ে থাকে।

৩. নখের যত্নে
অনেকেই পাতলা এবং ভঙ্গুর নখের সমস্যা ফেইস করেন। কারো কারো নখ একটু বড় হলেই ভেঙে যায় বা নেইল পলিশ বেশিদিন ইউজ করলে নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়, তাদের জন্য নারকেল তেল খুব ভালো একটি সমাধান। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার নখগুলিতে নারকেল তেল ব্যবহার করুন, কারণ সারাদিনের ব্যস্ততা শেষে এটি সবচেয়ে ভালো সময়। ম্যানিকিওর করার পরেও আপনি এটি ব্যবহার করতে পারেন।

নখের যত্নে নারকেল তেলের ব্যবহার

৪. মেকআপ তুলতে
প্রত্যেক রাতে, আমি ব্যক্তিগতভাবে আমার মেকআপ রিমুভ করার জন্য নারকেল তেল ব্যবহার করি। আমি একটি তুলোর প্যাড-এর উপর একটু নারকেল তেল নিয়ে আস্তে আস্তে মুখে চেপে চেপে মেকআপ তুলে নেই। কোন রকম কষ্ট ছাড়াই খুব সহজেই মেকআপ উঠে আসে। তারপর আমি হালকা গরম পানি এবং ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই তারপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেই।

৫. গর্ভাবস্থায় ত্বকের যত্নে
নারকেল তেল গর্ভাবস্থার সময় ত্বক পরিষ্কার করে, ত্বক ময়েশ্চারাইজড করে এবং সাথে সাথে ত্বক প্রসারণের চিহ্নগুলিও রিমুভ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় ত্বকের ফাটা দাগগুলো আগে থেকেই ম্যানেজ করতে চাইলে নারকেল তেল ঐ দাগে একবার সকালে এবং রাতে একবার প্রয়োগ করা উচিত।

৬. শেভিং ক্রিম হিসেবে
শেভিং ক্রিম হিসেবে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। টুথপেস্ট-এর মত শেভিং ক্রিমও যদি হঠাৎ শেষ হয়ে যায়, তখন এর বদলে নারকেল তেল মেখে শেভ করা যেতে পারে। এক্ষেত্রে শেভিং এড়িয়া-তে এটি মেখে শেভ করে নিতে হবে এবং শেভ করার পরে দেখতে পাবেন এটি শুষ্ক এবং রুক্ষ ত্বকের পরিবর্তে আপনার ত্বক মসৃণ এবং আর্দ্র করে দিয়েছে।

৭. বডি অয়েল হিসেবে
সত্যি বলতে গেলে, বাজারে বিক্রিত বডি ম্যাসাজ অয়েল-গুলো একটু ব্যয়বহুল হয়। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নারকেল তেল। কারণ বডি অয়েল এবং কোকোনাট অয়েল-এর কাজ কিন্তু প্রায় একই। এ দুটোই বডি ময়েশ্চারাইজিং-এর কাজ করে থাকে। তাই অযথা ব্যয় করার কি দরকার বলুন?

৮. সানস্ক্রিন হিসেবে
আপনি কি জানেন নারকেল তেলে আছে প্রাকৃতিক এসপিএফ ৪? এটি একটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে। আর তাই প্রতিবার গোসল শেষে ত্বক মুছে নিয়ে সাথে সাথে আপনার ত্বকে নারকেল তেল মালিশ করুন। এটি শুষ্ক ও রুক্ষ ত্বককে হাইড্রেট করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টস ত্বককে ভেতর থেকে কোমল করে তোলে এবং ত্বকের বুড়িয়ে যাওয়া ও রিংকেল পড়া থেকে ত্বককে রক্ষা করে।

তাহলে দেখলেনতো, নারকেল তেল শুধুমাত্র চুলের যত্নেই নয় এমনকি ত্বকের যত্নে এবং বিভিন্ন কাজেও ব্যবহার হয়ে থাকে। তাই সম্পূর্ণ দেহের সুরক্ষায় আজ থেকেই নারকেল তেল ব্যবহার করা শুরু করে দিন।

01/03/2025

আমাদের দেশে নারকেল তেল শুধু চুলেই ব্যবহার করা হয়। রান্নার কাজে তেমন ব্যবহার করা হয় না বললেই চলে। কিন্তু রান্নায় নারকেল তেল ব্যবহার করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যাওয়া এবং হজম ক্ষমতা বৃদ্ধিসহ অনেক উপকারিতা পেতে পারেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারকেল তেল শরীরে উপকারী কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রা বাড়তে সাহায্য করে। তাই পাঠক জেনে নিন রান্নায় নারকেল তেল ব্যবহার করলে কী ধরনের উপকারিতা পাবেন।

ওজন কমায়

অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে নারকেল তেল খেতে ভুলবেন না। কারণ এই প্রকৃতিক উপাদনটিতে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড পেটে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত মেদকে ঝরিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে এই তেল শরীরের মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয় যা আপনার ওজন বৃদ্ধির আশঙ্কাও কমে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নারিকেল তেল বেশ উপকারী। কারণ এর অ্যান্টিমাইক্রোবিয়াল লিপিড, ল্যারিক অ্যাসিড, ক্যাপরিক অ্যাসিড এবং ক্যাপরাইলিক অ্যাসিড শরীরে প্রবেশ করার পর ইমিউনিটিকে শক্তিশালী করে তোলে। যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।

হজম ক্ষমতা বাড়ায়

গবেষণায় দেখা গেছে, হজম ক্ষমতার বৃদ্ধিতে নারকেল তেলের কোনও বিকল্প হয় না। আসলে এই তেলটির ভেতরে থাকা একাধিক উপকারি উপাদান একদিকে যেমন পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, তেমনি বিভিন্ন ধরনের পেটের রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে।

দাঁতের স্বাস্থ্যের উন্নতি

দাঁতের সুরক্ষায় ক্যালকিউমিন নামক একটি উপাদান বিশেষ ভূমিকা পালন করে। এই উপাদানটি যাতে ঠিক মতো শরীর দ্বারা শোষিত হয়, সেদিকে খেয়াল রাখে নারকেল তেল। এই কারণে নারকেল তেল খাওয়া শুরু করলে দাঁতের কোনও ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা কমে যায়।
শরীরের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়

নারকেলে তেলের মধ্যে থাকা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে কিডনি এবং প্যানক্রিয়াসে যাতে কোনও ধরনের রোগ বাসা বাঁধতে না পারে, সেদিকেও খেয়াল রাখে।

01/03/2025
20/02/2025

আমাদের মিলে কোল্ড প্রেস নারকেলের তেল তৈরি হচ্ছে। যেটা আপনি খেতে পারবেন। যোগাযোগ ০১৭১২৫৪৮৮৪৫।

20/02/2025

কাঠের ঘানিতে ভাঙ্গানো খাটি সরিষার তেল এবং নারিকেলের তেল আমাদের মিলে উৎপাদিত হচ্ছে। যোগাযোগ ০১৭১২৫৪৮৮৪৫।

20/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Photos from Mustard oil's post 07/10/2024

আসসালামু আলাইকুম,
আপনি কি সুলভ মূল্যে ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল এবং নারিকেলের তেল খোঁজ করছেন? তাহলে এখনই রূপসী বাংলা অয়েল মিলের সাথে যোগাযোগ করুন।

সাশ্রয়ী মূল্যে আপনি রূপসী বাংলা অয়েল মিলের খাঁটি সরিষার তেল এবং নারিকেলের তেল ব্যবহার করতে পারেন। আমাদের তেলটা তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গায়ে মেশিনের মাধ্যমে ফিল্টার করে বিক্রি করা হয়। এখানে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। আপনি নিশ্চিন্তে আমাদের শতভাগ খাঁটি পণ্যগুলো ব্যবহার করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পণ্য সরবরাহ করা হয়। উল্লেখ্য, পছন্দ না হলে আমাদের বিক্রয়কৃত মালামাল ফেরত নেওয়া হয়।

বিশেষ দ্রষ্টব্য: সরিষার তেল এবং নারিকেল তেলের পাশাপাশি আমাদের মিলে ভাঙ্গানো হলুদ এবং মরিচের গুঁড়া বিক্রি করা হয়।

প্রোপাইটার,
মামুনুর রশিদ
রূপসী বাংলা অয়েল মিল
(সাবেক ব্যাংক কর্মকর্তা)
মোবাইল নাম্বার ০১৭১২৫৪৮৮৪৫

17/09/2024

Shakira Collectorate school and college

Want your business to be the top-listed Beauty Salon in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Satkhira
9400