Movie A to Z
Daily knowledge gather
যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থেকে, নেট দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। বছরের প্রায় সময়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এই তালিকায় এবার ৬০২তম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেত্রী সিডনি স্যান্ডলার।
এই তরুণী প্রথম ২০১৬ সালে ‘দ্য গোল্ডেন রান’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সেই সিনেমায় কফি শপের একজন অভিনেত্রী হিসেবে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তিন বছর আর কোনো কাজ করেননি। পরবর্তী সময়ে স্বল্পদৈর্ঘ্য ও মিনি সিরিজে অভিনয় করেন। ২০২২ সালে ডোন্ট ওরি ডার্লিং সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন। তিন বছর পরে গত সপ্তাহ থেকে নতুন করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন জনপ্রিয় সিরিজ এলিয়েন: আর্থ–এ। অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন। নতুন করে তিনি ভক্ত ও সমালোচকদের নজর কেড়েছেন।
‘যাদের সন্তান নেই, তাঁদের কাছে এসব হয়তো নীরস শোনাবে’
‘মাতৃত্ব অসাধারণ। মজার ব্যাপার হলো, যাঁদের সন্তান আছে, তাঁদের বোঝানোর কিছু নেই, তাঁরা নিজেরাই বুঝে নেন। আর যাঁদের সন্তান নেই, তাঁদের কাছে এসব হয়তো একেবারেই নীরস শোনাবে,’ মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এভাবেই বলছিলেন মার্গো রবি। ১৭ অক্টোবর প্রথম সন্তানের জন্ম দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি মার্গো রবি–টম অ্যাকারলি দম্পতি। তবে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো কথা বলেছেন মাতৃত্ব নিয়ে।
সন্তান জন্মের পর থেকে লস অ্যাঞ্জেলেসে সময় কাটাচ্ছেন রবি। মার্গো রবির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, আগামী বছর বেশ কিছু কাজের পরিকল্পনা আছে অভিনেত্রীর; নিজেদের প্রযোজনা সংস্থা থেকেও কয়েকটি প্রকল্প আসবে। তবে এখন তিনি বিশ্রাম নিতে চান; ছেলেকে নিয়ে সময় কাটাতে চান। তিনি মাতৃত্ব উপভোগ করছেন।
টম আর মার্গো দুজনেই ঘরকুনো স্বভাব। একসঙ্গে বাড়িতে সময় কাটাতেই ভালো লাগে বেশি। এর আগে দেওয়া সাক্ষাৎকারে রবি বলেছিলেন, ‘শুটিংয়ের কাজটা এত ঝক্কির যে ফুরসত মিললে আমার তো বাড়ির বাইরে যেতেই ইচ্ছা করে না। নিজেদের মতো করে সময় কাটানো, বই পড়া, সিনেমা দেখে দিব্যি দিনের পর দিন কাটিয়ে দিতে পারি।’
হতে চেয়েছিলেন সাংবাদিক, ‘দেবদাস’ বদলে দিল জীবন
তিনি হতে চেয়েছিলেন সাংবাদিক। সেই পথেই পা রেখেছিলেন। কিন্তু ২০০২ সালে এক সিনেমা বদলে দিয়েছিল তাঁর জীবনের পথচলা। সঞ্জয়লীলা বানসালির প্রেমকাহিনি ‘দেবদাস’-এ শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের চোখধাঁধানো উপস্থিতি, অভিনয় আর পরিচালকের সৃজনশীলতা এক অনবদ্য ছাপ ফেলেছিল জ্যাকুলিন ফার্নান্দেজের মনে। সে সময় তিনি এক স্বপ্ন দেখেছিলেন, একদিন হয়তো বলিউডের স্বপ্নময় দুনিয়ায় নিজেও নাম লেখাবেন। আজ ১১ আগস্ট, ৩৯ বছর বয়সে পৌঁছে জ্যাকুলিনের সেই স্বপ্ন অর্ধেক বাস্তবতা, অর্ধেক এখনো অধরা।
বলিউডে পথচলা শুরু ২০০৯ সালে, ‘আলাদিন’ ছবিতে ছিল অন্য রকম উপস্থিতি। পরে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, ‘মার্ডার ২ ’, ‘কিক’, ‘জুড়ুয়া ২ ’সহ ৪০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ডেভিড ধাওয়ান, রোহিত শেঠি, মোহিত সুরি, সাজিদ খানের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তবে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। নিজেই জানিয়েছেন সেই অতৃপ্তির কথা।
এক সাক্ষাৎকারে জ্যাকুলিন জানিয়েছেন, ‘আমি দুচোখ ভরে সঞ্জয় লীলা বানসালির কাজ দেখেছিলাম, আর মনে মনে বলেছিলাম, এটাও কি সম্ভব! তাঁর ছবির দুনিয়া ছিল স্বপ্নের মতো সুন্দর। সত্যি বলতে, আমি সব সময় তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। “দেবদাস” আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল।
SEE MORE*******
‘গজনি’র ২৬ বছর আগে ১০০ কোটি আয় করে এই সিনেমা
ভারতীয় সিনেমায় ১০০ কোটি রুপি আয় করা সিনেমার কথা উঠলেই প্রথমে আসে ২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘গজনি’র নাম। এ আর মুরুগাদাস পরিচালিত সেই অ্যাকশন থ্রিলার ভারতের বাজারে ১০০ কোটি রুপির বেশি আয় করে নতুন এক যুগের সূচনা করেছিল। কিন্তু বিশ্বের বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলা প্রথম ভারতীয় ছবির জন্ম হয়েছিল তারও ২৬ বছর আগে অর্থাৎ ১৯৮২ সালে। নাচ ও অ্যাকশনের জাদুতে ভর করা ‘ডিসকো ড্যান্সার’–এর হাত ধরে।
বন্ধুত্ব নিয়ে এই ৫ হিন্দি সিনেমা দেখেছেন কি?
বন্ধুত্ব নিয়ে দুনিয়ার নানা প্রান্তে তৈরি হয়েছে নানা ধরনের সিনেমা। দশক পেরিয়ে গেলেও কোনো কোনো সিনেমার চরিত্রগুলোর কথা এখনো মনে আছে দর্শকদের। আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বন্ধুত্ব নিয়ে নির্মিত পাঁচ সিনেমার কথা। এই তালিকায় কেবল চলতি শতকের সিনেমাগুলোকেই বিবেচনায় নেওয়া হয়েছে।
১. ‘দিল চাহতা হ্যায় (২০০১)’
২. ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩)
৩. ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)
৪. ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১)
৫. ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩)
*** SUMAN ***
বন্ধুত্ব নিয়ে এই ৫ হিন্দি সিনেমা দেখেছেন কি?
বন্ধুত্ব নিয়ে দুনিয়ার নানা প্রান্তে তৈরি হয়েছে নানা ধরনের সিনেমা। দশক পেরিয়ে গেলেও কোনো কোনো সিনেমার চরিত্রগুলোর কথা এখনো মনে আছে দর্শকদের। আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বন্ধুত্ব নিয়ে নির্মিত পাঁচ সিনেমার কথা। এই তালিকায় কেবল চলতি শতকের সিনেমাগুলোকেই বিবেচনায় নেওয়া হয়েছে।
১. ‘দিল চাহতা হ্যায় (২০০১)’
২. ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩)
৩. ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)
৪. ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১)
৫. ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩)
**SUMAN**
**আটাত্তরে হার না–মানা ‘টার্মিনেটর’**
‘আমি ফিরে আসব’—মাত্র তিনটি শব্দ। কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি চলচ্চিত্রপ্রেমীর কাছে এ তিনটি শব্দ একটি বিশ্বাসের নাম, একটি প্রতিশ্রুতির প্রতীক। আর সেই প্রতীকের জীবন্ত রূপ আরনল্ড শোয়ার্জনেগার। আশির দশকের ভিসিআর কাঁপানো ‘টার্মিনেটর’ থেকে আজকের ডিজিটাল যুগের অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তিনি কেবল একজন নায়ক নন, তিনি একজন কিংবদন্তি। সিনেমায় তিনি ছিলেন ভবিষ্যতের যন্ত্রমানব, আর বাস্তব জীবনে হয়ে উঠেছেন হার না–মানা এক মানুষ, যাঁর জীবন কেবল রূপকথা নয়, অনুপ্রেরণার এক অফুরন্ত মহাসাগর। ভক্তরা এমনটাই মনে করেন।
আজ ৩০ জুলাই এই তারকার ৭৮তম জন্মদিন। এই দীর্ঘ জীবনে তিনি যা কিছু স্পর্শ করেছেন, তা সোনা, রুপা ও হীরা হয়ে কিংবদন্তিতে রূপ নিয়েছে। শরীরের গঠন, অভিনয়, রাজনীতি, ব্যবসা—সাফল্যের এমন নানা শিখর তিনি জয় করেছেন, যা সাধারণ মানুষের কাছে স্বপ্নেরও অতীত। তাঁর জীবনের গল্প যেন এক মহাকাব্য, যেখানে দারিদ্র্য, প্রতিকূলতা আর শারীরিক সীমাবদ্ধতাকে পরাজিত করে এক তরুণ নিজের ভাগ্য নিজেই লিখেছেন। চুল–দাড়ি সাদা হয়েছে বটে; তবে আগের মতোই যেন যুবক সাবেক বডিবিল্ডার।
ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত
বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য! এক ভক্ত তাঁর জন্য রেখে গিয়েছিলেন ৭২ কোটি রুপির (প্রায় ১০০ কোটি টাকা) সম্পত্তি। আর সঞ্জয় দত্ত? অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে।
সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন ২০১৮ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’ ওই ভক্ত নিশা পাটিল, ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংককে। তাঁর মৃত্যু হয় ২০১৮ সালে।
বিশ্বের জনপ্রিয় শীর্ষ ৫০ তারকার মধ্যে ভারতের একমাত্র অভিনেত্রী তিনি
আইএমডিবি নিয়মিত বিশ্বের আলোচিত তারকাদের একটি তালিকা তৈরি করে। ‘জনপ্রিয় তারকা’ শিরোনামের এই ক্যাটাগরিতে বিশ্বের যে তারকাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তাঁরাই শীর্ষে থাকেন। এই শীর্ষ ৫০ তারকার তালিকায় রয়েছেন বলিউডের এক অভিনেত্রী। কে সেই অভিনেত্রী?
শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’ সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে অনলাইনে। এদিকে ২ জুলাই মুক্তি পাওয়া ‘হেডস অব স্টেট’ সিনেমা দিয়ে হলিউডের দর্শকদের কাছে তিনি আলোচিত হয়েছেন। যে কারণে আইএমডিবিতে তাঁকে নিয়মিত খোঁজা হচ্ছে। এই অভিনেত্রীর নাম প্রিয়াঙ্কা চোপড়া। আইএমডিবির শীর্ষ ৫০ তালিকার ২২ নম্বরে রয়েছেন তিনি। এ তালিকায় বেশির ভাগ তারকাই কাজ দিয়ে শীর্ষে জায়গা করে নেন।
চলে গেলেন অমিতাভের ‘ডন’ নির্মাতা
‘ডনকে ধরা কঠিনই নয়, অসম্ভব’—অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবির এই সংলাপ সত্তরের দশকে ভারতের তরুণদের মুখে মুখে ফিরত। সেই ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রোববার মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিচালকের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানান, চন্দ্র বারোট সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিল রোগের কারণে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এর আগে তাঁকে জসলোক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
বিশ্বজুড়ে ‘সুপারম্যান’–ঝড়, তিন দিনে কত আয় করল ছবিটি
সুপারহিরো সিনেমা একটা সময় দাপিয়ে বেড়িয়েছে হলিউড বক্স অফিস। পশ্চিমে গ্রীষ্মে বড় তারকাদের নিয়ে মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমাগুলো যেন ছিল বক্স অফিস থেকে বিনিয়োগ ফিরে পাওয়ার প্রায় নিশ্চিত এক উপায়। কিন্তু গত কয়েক বছর ধরে যখন সুপারহিরো-জাদু ক্রমেই ফিকে হয়ে আসছে তখনই চমকে দিল ‘সুপারম্যান’। গত শুক্রবার মুক্তি পেয়েছে জেমস গানের সিনেমাটি। প্রথম দিনের আয় বলছে, সুপারহিরোর হারানো দিন ফেরানোর সব রকম সম্ভাবনাই আছে সিনেমাটির মধ্যে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Nengi
Satkhira
9440
