Savvy Sabrina

Savvy Sabrina

Share

“আমি ভাবনায় গঠিত
প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতাও
আমার মনে চিন্তার তরঙ্গ তোলে।”

29/08/2025

তোমরা যারা গোলাপকে অবহেলার তীরে বিদ্ধ করো,
শুধু তার কাঁটার ডালি থাকায়,
তোমরা কি তবে বর্ণান্ধ?
দেখো না কি গোলাপের রঙিন দীপ্তি,
না কি ভয় করো নিজের নিস্তেজ দৃষ্টির জ্যোতি হারিয়ে যাবে বলে?
কখনো কি ভেবেছো?
যদি খোদা তোমাদের মতোই কঠিন রায় দিতেন,
তবে হাশরের ময়দানে জান্নাতের পথে
কোনো পূণ্যই চোখে পড়তো না তাঁর?
তাহলে কেমন করে সাহস পাও,
এই জীবন যা বিধাতার দান,
তার উপর তীক্ষ্ণ বাক্য ছুঁড়ে
অন্য এক বান্দাহর হৃদয়কে আঘাত করতে?
তুমি নিজে ফুটিতে না পারায়,অন্যের ফুটে ওঠায় অট্টহাস্যে মেতে উঠো! ভেতরটা একবারো তোমায় বলে না এটা ভুল,এটা বড় অত্যাচারী কাজ?
আজো বুঝতে পারিনি,
এগুলো আসলে কী?
তাচ্ছিল্যের কটু ছোঁয়া,
না উপহাসের ঠাণ্ডা হাসি?
এ কি অপমানের আঘাত,
না অহংকারের ভারী দৃষ্টি?
আবার দৃঢ় ভাবে মনে হয় এগুলো আর কিছুই নয় শুধু হিংসের আগুন!
_Sabrina🍀

18/08/2025

প্রিয় মানুষ, আপনজন, ভালোবাসার মানুষ
আজকাল এ শব্দগুলো কি খুব সহজেই সস্তায় বিলিয়ে যায় ?
“তুমি আমার প্রিয়, আমি তোমার”
এই ভালোবাসার মাপই বা কে করে, কেমন করে? আমার তো এই কাজখানা ভারী শক্ত মনে হয়।

আমি যা জানি তা কেবল আমার সরল মনে কিছু অনুভূতি।আমার প্রিয় রং নেই, কখনো ছিলও না।
লালের কটকটে রূপ আমাকে ভীত করে,
তবু গাঢ় হালকা ফোটা লাল গোলাপ
সে তো আমার অন্তর ছুঁয়ে যায় অপার সৌন্দর্যে।
বিকেলের হাওয়ায় ভীষণ বৃদ্ধ নারিকেল পাতার হালকা দুলুনিওই শব্দে আমার মন ভরে ওঠে আনন্দে।
চুড়ি হাতে কাসার থালায় ভাত মাখতে গিয়ে
যে টুংটাং সুর ওঠে
সে-ই আমার পৃথিবীর শ্রেষ্ঠ সংগীত।
যত্নে লাগানো আমার অলকানন্দা টি যখন আমি অন্য শহরে ফেলে এসেছিলাম, সেদিন কি যে ছটফট করে কেঁদেছি তাও তো বলেছি বলে মনে পরে না!

এসব কি কখনো বলেছি তোমায় / তোকে / আপনাকে? না, বলিনি তো!
তবে যে তোমার বলো আপনারা আপনজন?
_সাবরিনা🍀

17/08/2025

ফুল কি তবে শুধুই ফুল হয়ে থাকতে পারে না?
তার কি অবশ্যই হতে হবে কারো প্রিয়তমার আঁকড়ে ধরা নিদর্শন?
আজীবন কি তার কপালে লেখা থাকবে কোনো জাতির প্রতীক হয়ে ফুটে থাকার শপথ?
কেনই বা তাকে হতে হবে প্রেমিকের মান ভাঙ্গার উপঢৌকন,
নিঃশব্দে বিলের জলে দোল খাওয়ার সহজ আনন্দই কি যথেষ্ট নয় তার জন্য?
আমরা কি তাকে নিছক ফুল হতে দিতে পারি না
যেনো সে শুধু সুগন্ধ ছড়ায়,
রঙে রাঙায়,
তবু কেবলই ফুল হয়ে বাঁচে,
অন্য কোনো তকমার ভার বহন না করে?
_সাবরিনা🍀

16/08/2025

আমার ভাবতে বেশ লাগে। সামান্য সময়েই মনে হাজারো চিন্তার পদ্ম ফুটে ওঠে।
হুটহাট রৌদ্রময় দিনের হঠাৎ নেমে আসা বৃষ্টির মতো এই ভাবনার জল আমার উত্তপ্ত মস্তিষ্ককে ভিজিয়ে দেয়।
ভাবি,আমাদের বেঁচে থাকার প্রতিটি প্রয়োজনীয় জিনিস কি কেবল বস্তুগত?
আমরা তো নাক দিয়ে টাকা টেনে নিচ্ছি না, তবে অক্সিজেন কেন নিই অবলীলায়?
তাহলে কি টিকে থাকার শিকড় বস্তু নয়, বরং অবস্তুগতের গভীরে প্রোথিত?

যাদের বহুতল অট্টালিকা, নরম ফোমের বিছানা, দামী চাদর তারা কেন শান্তি নামের সেই অবস্তুগত সম্পদের জন্য ছটফট করে?
আর কোনো দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা মানুষ
কেন তার ফেলে আসা দামী মোবাইলের জন্য আক্ষেপ করে না,
যদিও সেটি ছিল তার প্রিয় বস্তু?
রজনীর নিস্তব্ধতায় এ সকল ভাবনা আমাকে আচ্ছন্ন করিয়া ফেলে।
আপনারা হয়তো বলিবেন, আমি উন্মাদ!
কিন্তু বলুন তবে,
আপনাদের সেই ভাবনাকেই বা
কেন আমি আপন করিব?
ভাবনা কি তবে কোনো বস্তুগত বস্তু?
_ সাবরিনা🍀

05/08/2025

আমি এই আশঙ্কায় আকুল মন বুঝি…
মেঘালয়ের জলের মত নির্মল না হলেও চলে,
ডোবার ঘোলা জলে যে কম্পন ওঠে
তাতেও ধরা পড়ে কারো আশঙ্কার উদ্বিগ্নতা ।
একটা শুকনো পাতা, একদিনের সজীবতা হারা
জলেই জানিয়ে দেয় তার শেষ বিসর্জন।
আকাশে আশঙ্কার মেঘ দেখে কারো চাষা মন ঘাবড়ে উঠলে ,
তার আভাস আমিও পাই
উজ্জীবনের ক্ষণ আসে চুপিচুপি,
আমি বুঝে যাই
মন একটু নিজের মতো হলে,
মনই মনকে পড়ে ফেলে নিঃশব্দে।

_সাবরিনা🍀

05/08/2025

আমার সঙ্গ, আমার প্রসঙ্গ যদি কেহ ধুলার ন্যায় তুচ্ছ জ্ঞান করে,তবে তাহারা আজ এই বার্তাটি হৃদয়ে ধারণ করুক।
আমি সমুদ্র নই,
তবে সমুদ্রের অতল গর্ভে থাকা এক দূর্লভ মুক্তা বৈ আর কিছু নই।সঠিক আলোয় পড়িলে
আমার অস্তিত্ব, আমার ব্যক্তিত্ব
মুক্তার ন্যায় দীপ্তি ছড়ায়, চোখ ধাঁধায়।
তাই বলি
আমার সঙ্গকে যাহারা অবজ্ঞায় বরণ করে,
তাহারা মনে রাখুক এই শুভ্রতা বারবার উপেক্ষিত হইলে,
চিরতরে অন্তর্হিত হইয়া যাইবে!
আর তখন কেবল অনুশোচনাই বাকি থাকিবে।
_সাবরিনা🍀

15/06/2023

MUST be newly married! 🤧

30/05/2023

আমি কিন্তু রান্নার পাশাপাশি একটু একটু মেহেদীও দিতে পারি!😁

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet