Aliya Akter

Aliya Akter

Share

ডাইরি লিখতে ভিষণ ভালোবাসি �

14/11/2025

আমার ১৭ মাসের ছেলেটা আজ ৪ দিন ধরে সর্দি, অন্য কোনো ঔষধ খাওয়ানো হয় নি ডাক্তার দেখানোও হয় নি,তাই আমি তার আব্বুকে বলেছিলাম একজন ডাক্তারকে দেখাতে সে রাতে ঘুমাতে পারে না সর্দির জন্য, আমি মা হয়ে কিভাবে বসে থাকি?তাই এইখানে ফার্মিসীতে একজন সাধারণ ডাক্তারকে দেখানো হয়েছিল,উনি বলছে আরও দুইদিন দেখতে,গরম পানি খাওয়াতে,গরম কাপড় পড়াতে,আরও কিছু পরামর্শ দিলো।এখন আমার শ্বশুর, ননাস আমাকে অনেক কথা শুনাইছে আমি নাকি পাগল হয়ে যাই কিছু হলে,এখন কেন আমার লাঙ্গে ঔষধ দিলো না আরও অনেক কিছু বলেছে,এটা কি আমার অন্যয়? আমি আমার বাচ্চাকে ডাক্তার দেখানোর কথা বলায়?

Photos from Aliya Akter's post 08/11/2025

খুবই অসহায় হয়ে একটা পোস্ট করেছি,দয়া করে কেউ খারাপ ভাবে নিয়েন না,আমি ৭ মাসের গর্ভবতী,স্বামী উপর থেকে পড়ে ব্যাথা পেয়েছে (উনি রাজমিস্ত্রী) আমি অনেক দিন ধরে অসুস্থ, ডাক্তার কোনো ভাবে দেখালেও টেস্ট করতে পারছি না,যদি কেউ পারেহ আমাকে একটু সাহায্য করেন,দরকার হলে সত্যতা যাচাই করতে পারেন।প্লিজ দয়া করে খারাপ মন্তব্য করবেন না😔

27/10/2025

খুব কান্না আসতেছে, কি করবো কিছুই বুঝতেছি না,আমার শ্বাশুড়ি মানসিক রোগী, উনাকে আমাকেই সামলাতে হয়। এখন বাসায় কেউ নাই বাবুর আব্বু কাজে গেছে,তার দাদা ও বাসায় নাই।আমার শ্বাশুড়ি ঘর ছেড়ে চলে যেতে চাচ্ছে আমি বাঁধা দিতে গেলে আমাকে ধাক্কা মারে,আমি(৬মাসের গর্ভবতী) আরও খারাপ ব্যবহার করছে, আমি একা একা সামলাতে পারছি না।অন্য সময় এমন করে না হঠাৎ হঠাৎ এমন করে। আমার নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, না পারছি ছেড়ে দিতে না পারছি ধরে রাখতে।আমার কথা তো শুনছেই না উল্টো তুই তুকারি,আর ধাক্কা মারছে আমি পারছি না বাথরুমেও যেতে।😭😭

Photos from Aliya Akter's post 24/10/2025

যেই আপুরা চুড়ি খুব বেশি,পছন্দ করে তাদের জন্য এটা 🥰😍 কোনটা বেশি সুন্দর আপুরা🥰😍

23/10/2025

শুনেছি শ্বশুর নাকি বাবার মতো হয়?আসলেই কি সত্যি, কই আমার শ্বশুর তো তেমন না!😅

Photos from Aliya Akter's post 22/10/2025

অনেক শখ করে এই জিনিস টা কিনেছি,জামাইয়ের একদিনের রোজ প্রায়,উনি রাজমিস্ত্রীর কাজ করে পায় ৭৫০ টাকা তার মধ্যে এইটার দাম পরেছে ৪০০+১৫০ টাকা মোট ৫৫০ টাকা, সে বলে আমার কাছে তো এতো টাকা নাই,কিন্তু এইটা আসতে আসতে ৩ দিন লাগবে তার মধ্যে টাকা অল্প অল্প করে রেখে দিও,বাজারের টাকা কমিয়ে কমিয়ে সে এটা কিনে দিছে,এটা তেমন কিছু না অন্য কারো কাছে কিন্তু আমার কাছে সোনার চেয়ে কম না,এতে আছে আমার স্বামীর ভালোবাসা,পরিশ্রমের টাকা।এখন অনেকেই বলবে এতো টাকা দিয়ে এটা কিনার কি দরকার ছিল,গরিব হতে পারি তবুও তো দিনশেষে আমরা মানুষ, মেয়ে মানুষ যাদের আল্লাহ এমন ভাবেই বানিয়েছেন,একটু শখ হয় আল্লাদ হয়,নিজের স্বামীর কাছেই করি সেই আবদার, কিনে দিতে না পারলেও শ্বান্তনা তো দেয় এতেই আলহামদুলিল্লাহ 🥰

20/10/2025

সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দোন,আমার স্বামী ছাদ থেকে পরে পিঠে অনেক আঘাত পেয়েছে,কাজের সময়। উনার ২০/২৫ দিন ধরে কাজ নেই, চেষ্টা করেও কাজ হচ্ছে না। ঋণ করে এতোদিন কোনো রকম এতো দিন চলেছি, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে কালকে খাবার মতো চালও নাই, সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন।

16/10/2025

ওই যে কথায় আছে না ফ্যামিলির মধ্যে এমন একজন থাকবেই যার কারণে সংসারে অশান্তি হয়!সবাই বলে সবার শ্বাশুড়ি নাকি খারাপ হয়,আমি আমার বিয়ের পরে আমার শ্বাশুড়িকে অসুস্থ পেয়েছি,(মানসিক রোগী)।না কোনো কথা বলে, না ঠিক মতো খায়,না ঠিক মতো ঘুমায়,সব সময়ই ঔষধ খাওয়াতে হয় নইলে ঘর ছেড়ে চলে যায়।উনাকে নিয়ে কোনো সমস্যা হয় না আমার। আমার স্বামী ও ভালো মানুষ।ননাস রাও ভালো কিন্তু আমার শ্বশুর তার উল্টো মানুষ, বদমেজাজী, সারাদিন এই করো নাই সেই করো নাই,এটা হয় নি সেটা হয় নি,ঘরে বসে বসে সারাদিন চিল্লা চিল্লি করে। আমার ছোট একটা ছেলে তার মধ্যে আমি গর্ভবতী,সংসারের সব একা হাতে করি,তারপরও যদি শুধু দোষ দেখায় তাহলে কেমন লাগে বলেন?উনার সকালের নাস্তা থেকে শুরু করে,রাতে ঘুমানো পর্যন্ত সব কিছু আমি করে দেই নিজের মন থেকে করে দেই,তারপর কত কথা বলে।

14/10/2025

এই রকম চুড়ির আলনা কেমন লাগে?ভেবেছি একটা কিনবো কিন্তু একরকম আলনা কোথায় পাবো!ছবিটা অনলাইন থেকে নেওয়া।সিলেটের কোথাও কি এই ধরনের আলনা পাওয়া যায়?কেউ কি জানলে একটু ঠিকানা টা দিবেন প্লিজ!

13/10/2025

আপুরা আমার একটু ভালোবাসা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।আমার ছেলের যখন ১২ মাস তখন ভুলবশত আমি আবার কন্সিভ করি। আমি একদমই প্রস্তুত ছিলাম না মানসিক এবং শারীরিক দুই দিক দিয়েই।আমার স্বামী যখন জানতে পারে তখন সে বলে বাচ্চা টা রেখে দিবে,আমি কোনো ভাবেই চাচ্ছিলাম না বাচ্চা টা রাখার জন্য,আমি ভাবছিলাম ফ্যামিলির সবাই কি বলবে,আশেপাশের মানুষ কি বলবে।কিন্তু সে বলল,দুনিয়ার সব একদিকে আর আমার বাচ্চা আরেক দিকে, সে নাছোড়বান্দা রাখবেই। আলহামদুলিল্লাহ এখন আমার ৫ মাস,সে আমার সকল কাজে সাহায্য করে,কাপড় ধোয়া,রান্না করা,আমার ছেলেকে সে সব সময় ঘুম পাড়ায়,খাইয়ে দেয়, বাথরুম করায় সব করে যখন বাসায় থাকে,লেখা টা বেশি বড় হয়ে গেছে তাই অন্য দিন আবার লিখবো।

Photos from Aliya Akter's post 13/10/2025

অভাবের সংসার দেখেই বিয়ে করেছিলাম ভালোবাসার মানুষকে,আলহামদুলিল্লাহ সব কিছুই আছে,সুখ শান্তি, ভালোবাসা,কিন্তু টাকা নাই।আসলে বাস্তবতা এতোটা কঠিন যে এখন বর্তমানে টাকা ছাড়া চলা খুব কঠিন। আমার স্বামী যখন যা চাই কিনে দিতে পারে না তবে শান্তনা দেয় যে টাকা হলে দিবো তুমি মন খারাপ করো না,কিন্তু মনের অজান্তেই খুব অভিমান হয় কষ্ট হয়।আমারও তো কত কিছু কিনতে ইচ্ছে করে,কিছু খেতে ইচ্ছে করে কিন্তু পারি না,বাবু হওয়ার আগে কিছু টিউশনি করাতাম তা দিয়প নিজের জন্য আলাদা ভাবে কিছু কিনতে পারতাম কিন্তু এখন বাচ্চা হওয়ার পর থেকে আর টিউশন করতে পারি না।মাঝে মাঝে মন খারাপ হয়। কিন্তু আমার স্বামী সাধ্য মতো চেষ্টা করে সব কিছু ম্যানেজ করতে তার উপর আমার কোনো অভিমান নেই।সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কারণ ভালো একটা স্বামী পাইছি।

12/10/2025

যেই আপুরা রিলেশন করে বিয়ে করেছো তাদের সংসার জীবন কেমন যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার একটা ১৫ মাসের ছেলে বাবুও আছে,আল্লাহর রহমতে আবার মা হবো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন জানুয়ারীতে আমার ২য় সিজার।একটু ভয় হচ্ছে ছোট ছেলেটাকে রেখে কিভাবে যে O.T তে যাবো।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


সিলেট
Sylhet
2023