Maruf Vai 2.o

Maruf Vai 2.o

Share

please follow my page

13/06/2026

ব্রাজিল সমর্থকরা প্রস্তুত তো? 🔥⚽
আজ ভোর ৪:০০ টায় 🇧🇷 ব্রাজিল 🆚 🇲🇦 মরক্কো। কে জিতবে বলে মনে হয়?

10/06/2026

তামিম ইকবাল ৯৯% ভোট পেয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন ... পৃথিবীর ইতিহাসে এরকম জনপ্রিয় ছিলো মাত্র আর ৩ জন ব্যক্তি;

-উত্তর কোরিয়ার কিং জং উন ( ৯৬% ভোট পেয়েছিলো)
-সিরিয়ার বাসার আল আসাদ ( ৯৭% ভোট পেয়েছিলো)
-ভারতের শেখ হাসিনা ( বাংলাদেশে ৮৮% ভোট পেয়েছিলো)

তামিম ইকবাল সব রেকর্ড ভেঙে দিয়ে ৯৮% জনপ্রিয়তা নিয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন

বেচারা কিং জং উন, উনি আগে টেক্কা দিতেন বিশ্বের সাথে... এখন দিতে হবে বিসিবির সাথে।

ভেরি ভেরি প্রাউড

R Hossain

27/05/2026

কোরবানির ঈদ মানে শুধু পশু কোরবানি না,
অনেক মানুষ এই ঈদে নিজের ভেতরের হাজার ইচ্ছাকেও কোরবানি দেয়।

কেউ নতুন জামার শখ কোরবানি দেয় পরিবারের জন্য,
কেউ নিজের পছন্দের জিনিস ছেড়ে দেয় সন্তানের হাসির জন্য,
আবার কেউ নিজের কষ্ট লুকিয়ে রাখে শুধু ঘরের মানুষগুলো ভালো থাকুক বলে।

এই ঈদে শুধু ছুরি চলে না,
চলে মানুষের হৃদয়ের উপরও।
কারণ যাদের বাবা নেই,
তাদের কাছে কোরবানির ঈদ মানে মাংসের গন্ধের সাথে
একটা শূন্যতার গন্ধও মিশে থাকা।

কোরবানির ঈদ মানে ভোরবেলার তাকবির,
মায়ের ব্যস্ততা,
বাবার হিসাব মিলাতে না পারা,
আর ছোট বাচ্চাদের নিষ্পাপ আনন্দ।

কিন্তু এই আনন্দের মাঝেও
অনেক মানুষ চুপচাপ হয়ে যায়—
কারণ গত ঈদে যে মানুষটা পাশে ছিল,
সে আজ শুধু স্মৃতি।

কোরবানির আসল সৌন্দর্য মাংসে না,
সৌন্দর্যটা লুকিয়ে আছে ভাগ করে খাওয়ায়।
নিজের প্লেট থেকে এক টুকরো মাংস তুলে
অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই
এই ঈদের সবচেয়ে বড় শান্তি।

এই ঈদ শেখায়—
সবকিছু নিজের জন্য জমিয়ে রাখার নাম জীবন না।
কিছু ভালোবাসা বিলিয়ে দেওয়ার নামও জীবন।

তাই কোরবানির ঈদ আসলে
পশুর চেয়ে বেশি মানুষের অহংকার কেটে ফেলার শিক্ষা দেয়।
আর মনে করিয়ে দেয়—
ত্যাগ ছাড়া কোনো ভালোবাসাই পূর্ণ হয় না।

26/05/2026

আলহামদুলিল্লাহ

23/05/2026

ধরুন, কারো S*x উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ভিতরে পশু ছাড়া আর কিছু নাই। যেহেতু আশেপাশে কেউ নাই এবং তার পশুবৃত্তি জেগেছে সে রেপ করবেই। আল্লাহ, নবী, ভগবান কাউকে সে মানবেনা। শুধু আল্লাহ, নবী, ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে একজীবন সাধনা করতে হয়। একটা ভালো পরিবারে জন্ম নিতে হয়। মানবিক হতে হয়। টুপি, পুতি পরেছে অথবা অনেক সমাজ সেবা করেছে বলেই কাউকে সেই যোগ্যতা অর্জনকারী ভাববেন না। সারা বছর নামাজ পড়ে, পুঁজা করে, সমাজসেবা করে কাজের মেয়েকে প্রেগন্যান্ট করেছে এমন ইতিহাস হাজারো আছে।

কোনো লোকের S*x উঠলে তার মাথা সিগন্যাল দেয় "Pe*****te your p***s into a hole. Ej*****te your semen, no matter how old, young or ungly the hole is, how innocent the hole is, how sinnest the hole is. Be perverted, be the beast." এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই? এই সিগন্যালকে রুখতে ব্রেনে একটা এন্টি সিগন্যাল সৃষ্টি করতে হবে - জাতীয় ভাবে প্রতিটি ব্রেনে এই সিগন্যাল সৃষ্টি করতে হবে।

সিগন্যাল হলো- প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অথবা এমন শাস্তি যার কথা ভাবলেও মনে ভয় চলে আসে। গা শিহরিত হয়।

দেশের প্রচলিত আইনে যদি জনসম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় তাহলে এমনকি পশুরও যদি সেক্স ওঠে তাহলে তার ব্রেন তাকে সিগন্যাল দিবে। এমনভাবে ধর্ষনের শাস্তি প্রচার করতে হবে যে দেশের প্রতিটি মানুষ তা জানবে।

বাংলাদেশের মানুষ পুলিশ দেখে ভয় পায়না কিন্তু RAB দেখে ভয় পায় কেন, আরমি দেখে ভয় পায় কেন? RAB দেখলে ব্রেন 'ক্রসফায়ারের' সিগন্যাল দেয়, মানুষ ভয় পায়।

আমি মন্ত্রীদের সম্পর্কে, বিরোধীদলের লোকদের সম্পর্কে, আমার চেনা খারাপ কিছু মানুষের সম্পর্কে, ক্ষমতাশালীদের সম্পর্কে হাজারো লেখা লিখে আবার মুছে দেয়- কারন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় এদের সম্পর্কে লিখলে আমার একটা চাকরি নাও হতে পারে। আমি সাপ ধরিনা - কারন আমার ব্রেন সিগন্যাল দেয় সাপ কামড় দিলে মারা যাবো।

কাউকে শাসন করতে হলে ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয়ের সিগন্যাল তৈরি করতে হয়। এটা অন্যায় না।

ধর্ষণ রুখতে একটা সিগন্যাল তৈরি করতে হবে ব্রেনে। আমি বুঝিনা একটা গণতান্ত্রিক দেশের ৯০% লোক যে আইন চায় সেই আইন কেন বাস্তবায়িত হয়না।

ঐ যে ব্রেন সিগন্যাল তৈরি করেছে এদেশে বিচার নাই -

লিখা সংগ্রহীত

20/05/2026

আজ রামিসা…
কাল হয়তো আরেকটি শিশু…
তারপর আবার নতুন একটি নাম।
শুধু বদলায় নাম, বদলায় না এই পচনশীল বিচারব্যবস্থা।
অপরাধীরা কেন এত সাহস পায়?
কারণ তারা জানে—
বছরের পর বছর মামলা চলবে,
তারিখের পর তারিখ পড়বে,
টাকার জোরে, ক্ষমতার ছায়ায়, আইনের ফাঁকফোকরে একদিন বেরিয়েও যেতে পারবে।
যে দেশে কোমলমতি শিশুও নিরাপদ না,
যেখানে ধর্ষণ আর হ-:ত্যার বিচার ঝুলে থাকে বছরের পর বছর,
সেখানে শুধু বক্তৃতা আর চেতনার বুলি দিয়ে সমাজ বদলায় না।
দরকার দ্রুত বিচার, কঠোর শাস্তি, আর আইনের সবার জন্য সমান প্রয়োগ।
আজ যারা নীরব,
আগামীকাল হয়তো আগুন তাদের দরজাতেও পৌঁছাবে।
কারণ অন্যায়ের বিচার না হলে, অন্যায় আরও সাহসী হয়।
আমরা স্বাধীন দেশের নাগরিক—
কিন্তু সত্যিকারের স্বাধীনতা তখনই হবে,
যখন একটি শিশুও ভয় ছাড়া বাঁচতে পারবে।



#বাংলাদেশ
#দ্রুত_বিচার
#শিশু_নিরাপত্তা

20/05/2026

বাংলাদেশ স্বাধীন—
কিন্তু স্বাধীনতার স্বাদ কি সবাই সমানভাবে পায়?

এখানে খাদ্যে ভেজাল,
ওষুধে ভেজাল,
বিবেকে ভেজাল,
কথায় ভেজাল,
এমনকি মানুষের বিশ্বাসেও ভেজাল মিশে গেছে…!

যে মানুষটা পেটের দায়ে একটা রুটি চুরি করে,
সমাজ তাকে “চোর” বলে ঘৃণা করে।
আর যারা হাজার কোটি টাকা লুটে বিদেশে বাড়ি বানায়,
তারাই আবার সমাজের “স্যার”, “সম্মানিত ব্যক্তি” হয়ে ঘুরে বেড়ায়!

আইনের চোখে সবাই সমান বলা হয়,
কিন্তু বাস্তবে কারো জন্য শাস্তি,
আর কারো জন্য ক্ষমতা।

আহা, কি সুন্দর স্বাধীনতা!
যেখানে গরিবের অপরাধ খবর হয়,
আর বড়লোকের অপরাধ ইতিহাস থেকেও হারিয়ে যায়…!

#বাংলাদেশ #স্বাধীনতা #ভেজাল #সমাজ #দুর্নীতি #বাস্তবতা #মানুষেরকথা

18/05/2026

মাসআল্লাহ .o #টেসলা .0

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range nof automotive tastes and luxury segments.

18/05/2026

রাগ করলা,,!

ভাই ফেইসবুকে এখন কি চলছে, রাগ করলা,চলে ভাই রাগ করলা,

18/05/2026

কি অমানুষ হলাম আমি…
নিজের ভুলে ভেঙে ফেলি সব,
তবুও আয়নার সামনে দাঁড়িয়ে বলি —
“নির্দোষ আমি…”

নিজের দোষ ঢাকতে গিয়ে
অন্যের নামে ছড়াই অপবাদ,
মানুষের চোখের জল দেখেও
ভেতরে জাগে না কোনো অনুতাপ।

ভালো মানুষের মুখোশ পরে
হাসি সবার সামনে,
আর একা রাতে নিজের বিবেক
নীরবে আমায় দগ্ধ করে।

আহ… কি অমানুষ আমি!
নিজের স্বার্থের জন্য
কত সম্পর্ক পুড়িয়ে ছাই করেছি,
যারা নিঃস্বার্থ ছিল পাশে
তাদেরই কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি।

ভুলগুলো ছিল আমার,
তবুও আঙুল তুলেছি অন্যের দিকে,
নিজের অন্ধ অহংকারে
হারিয়েছি আপন মানুষগুলোকে।

আজ চারপাশে মানুষ আছে,
তবুও কেমন একা আমি,
কারণ বিশ্বাস ভাঙার শব্দ
এখনও কানে বাজে প্রতিদিন।

আমি ভালো সাজতে চেয়েছি,
কিন্তু ভালো হতে পারিনি,
মিথ্যা অভিনয়ের ভিড়ে
আসল মানুষটাকেই হারিয়েছি আমি।

আহ… কি অমানুষ আমি!
নিজের পাপ লুকাতে গিয়ে
অন্যের চরিত্রে কালি মেখেছি,
আর শেষে বুঝলাম —
সবচেয়ে বড় বিচারক
মানুষ না, নিজের বিবেকই।

আজ যদি সময় ফিরে আসতো,
হয়তো বদলে ফেলতাম নিজেকে,
কারণ দেরিতে হলেও বুঝেছি —
অন্যকে কাঁদিয়ে
কখনো শান্তিতে থাকা যায় না।

কি অমানুষ হলাম আমি…
নিজের ভুলে সবকিছু হারিয়েও
এতদিন বলেছি —
“দোষী সবাই… নির্দোষ শুধু আমি…” ।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sylhet
Sylhet
3100