liton
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from liton, Health/Beauty, Dhaka, Tangail.
08/09/2025
মানুষ সবসময় ভালো কিছু করতে চায়—এটাই তার আকাঙ্ক্ষা। ভালো কিছু করার ইচ্ছা মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাকে স্বপ্ন দেখতে শেখায়। কিন্তু বাস্তবতার কঠিন নিয়ম হলো—চাওয়ার সঙ্গে পাওয়ার দূরত্ব অনেক। এই দূরত্ব অতিক্রম করতে হয় সময়, ধৈর্য আর পরিশ্রম দিয়ে।
জীবন আসলে রাত-দিনের মতোই নিয়মের বাঁধনে বাঁধা। যেমন রাত শেষে দিন আসে, আবার দিন শেষে রাত নামে—সবকিছুর জন্যই অপেক্ষা করতে হয় সময়ের। যদি কেউ রাতের আঁধার আপেক্ষা করে, তবে তাকে দিনের শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আবার কেউ যদি দিনের আলো চায়, তবে রাত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তার উপায় নেই। অথচ বাস্তবতা হলো—আমরা অনেকেই তাড়াহুড়ো করি। আমরা চাই আজ বীজ বপন করে কালই ফসল ঘরে তুলতে, যেমন আজ জামগাছ লাগিয়ে কালই জাম খেতে চাই । কিন্তু প্রকৃতির নিয়মে তা কখনোই সম্ভব নয়। এমনটা ঘটতে পারে কেবল ঘুমের ঘোরে স্বপ্নে, বাস্তব জীবনে নয়।
মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় এবং মুগ্ধকর বিষয় হলো—নিজেকে নিয়ে ভাবা, নিজের সম্পর্কে জানা। “আমি কে?”, “আমি কী চাই?”, “আমার জীবনের উদ্দেশ্য কী?”, “আমার কাজ করার সঠিক উপায় কী?”—এসব প্রশ্নের উত্তর মানুষকে ভেতর থেকে আলোকিত করে। যে মানুষ নিজের সম্পর্কে সচেতন হয়, সে-ই অন্যকে জানার প্রতি আগ্রহী হয়। আর এই জানার আগ্রহ থেকেই জন্ম নেয় নতুন কিছু শেখার ইচ্ছা, সৃষ্টির তাগিদ, আর উৎকর্ষের পথে অগ্রসর হওয়ার শক্তি।
কিংবদন্তি বা মহান মানুষ হওয়া কেবল কাকতালীয় ঘটনা নয়। এটি সচেতন প্রচেষ্টা, অদম্য পরিশ্রম এবং অবিচল ধৈর্যের ফল। যে মানুষ নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখে, নতুন কিছু আবিষ্কার করতে চায়, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহী থাকে—সেই মানুষই প্রকৃত অর্থে সৃষ্টিশীল হয়ে ওঠে।
আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে সৃষ্টির শক্তি। প্রয়োজন শুধু সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করা। যদি আমরা নিজেদের মেধা, শ্রম, সততা ও সাহসকে মানবতার কল্যাণে কাজে লাগাই, তবে আমাদের জীবনও স্থপতির নকশার মতো হয়ে উঠতে পারে—যা শত বছর পরেও মানুষকে অনুপ্রেরণা দেবে। যেমনভাবে একজন মহান স্থপতির সৃষ্টি সময়ের সীমা পেরিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বিস্মিত করে, তেমনি একজন সৃষ্টিশীল মানুষের কাজ মৃত্যুর শত বছর পরেও তাকে অমর করে রাখে।
তাই আমাদের প্রয়োজন স্বপ্ন দেখা, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য ধৈর্য ধারণ করা। প্রয়োজন নতুন নতুন উদ্দেশ্য খুঁজে বের করা, সাহস নিয়ে এগিয়ে চলা। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় অর্জনে রূপ নেয়।
মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। সত্য, ন্যায়, সৃজনশীলতা ও ত্যাগই মানুষকে অমর করে। আমাদের জীবন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আমরা শুধু নিজের জন্য নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিছু রেখে যেতে পারি।
অতএব, আমাদের সবার উচিত কিংবদন্তি স্বপ্ন লালন করা, এবং সেই স্বপ্ন পূরণের পথে অবিচল থেকে নিজেকে মানবতার কল্যাণে নিয়োজিত করা। কারণ মৃত্যুর পর আমাদের নাম নয়, আমাদের কাজই আমাদের পরিচয় হয়ে থাকবে।
People always want to do something good—this is their desire. The desire to do something good moves people forward, teaches them to dream. But the hard rule of reality is—there is a big gap between wanting and getting. This gap has to be crossed with time, patience, and hard work.
Life is actually bound by rules like night and day. Just like day comes at the end of night, and night comes at the end of day—everything has to wait for time. If someone expects the darkness of night, then he has to be patient until the end of day. On the other hand, if someone wants the light of day, then he has no choice but to wait until the end of night. But the reality is—many of us are in a hurry. We want to sow seeds today and harvest tomorrow, just like planting a jam tree today and eating jam tomorrow. But according to the laws of nature, that is never possible. This can only happen in dreams in sleep, not in real life.
The most joyful and fascinating thing in a person's life is—thinking about oneself, knowing about oneself. “Who am I?”, “What do I want?”, “What is the purpose of my life?”, “What is the right way for me to work?”—the answers to these questions enlighten a person from within. A person who is aware of himself is interested in knowing others. And from this interest in knowing, the desire to learn something new, the urge to create, and the power to move forward on the path of excellence are born.
Becoming a legend or a great person is not just a coincidence. It is the result of conscious effort, indomitable hard work, and unwavering patience. A person who maintains the interest in learning something new, wants to discover something new, and is interested in working for the benefit of society and humanity—that person becomes truly creative.
Each of us has the power of creation within us. All we need to do is direct that power in the right direction. If we use our talent, labor, honesty, and courage for the benefit of humanity, then our lives can also become like an architect's design—which will inspire people even after hundreds of years. Just as the creation of a great architect transcends time and amazes future generations, so too does the work of a creative person immortalize him even after hundreds of years of death.
Therefore, we need to dream, but to have patience to realize that dream. We need to find new goals, move forward with courage. Small daily efforts will one day turn into great achievements.
A person lives through his work. Truth, justice, creativity and sacrifice are what make a person immortal. Our life becomes meaningful only when we can leave something not only for ourselves, but also for society and future generations.
Therefore, we should all cherish legendary dreams, and devote ourselves to the welfare of humanity by remaining steadfast on the path to fulfilling that dream. Because after death, not our name, but our work will be our identity.
16/07/2025
🕰️ সময়: অমূল্য এক নিয়ামত 🌅
প্রতিদিন আমরা পাই ২৪ ঘণ্টা—মিনিটে হিসাব করলে ১,৪৪০ মিনিট, আর সেকেন্ডে ৮৬,৪০০ সেকেন্ড! সময় প্রতিটি মানুষের জন্য সমানভাবে বরাদ্দ, কিন্তু সবাই কি একভাবে তার ব্যবহার করি?
আমরা টাকায় অনেক কিছু কিনতে পারি—জামা-কাপড়, প্রযুক্তি, এমনকি আজকাল তো চাঁদের জমিও! কিন্তু , সময়? সেটা কি কেউ কখনো কিনতে পেরেছে? উত্তরটা একটাই—না। সময় হলো এমন এক অমূল্য সম্পদ, যা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া অনন্য উপহার—যার কোনো দাম নেই, কোনো বিকল্প নেই।
কেউ হয়তো দিনে ১২ ঘণ্টা কঠোর পরিশ্রম করে জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যায়, আর কেউ সেই সময়টা কাটিয়ে দেয় অলসতায়। এখানেই পার্থক্য তৈরি হয়—কে কীভাবে তার সময়কে ব্যবহার করছে।
সময়কে আমরা থামাতে পারি না, কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সময়কে কাজে লাগানো সম্ভব। প্রতিদিন সূর্য ওঠে আর অস্ত যায়—এই চক্রের মতোই আমাদের জীবনের প্রতিটি দিন যাচ্ছে। প্রশ্ন হলো—আমরা সেই সময় কীভাবে কাটাচ্ছি?
👉 তাই আমাদের উচিত , সময়কে ছোট করে না দেখা । কারণ টাকা হারালে সেটা ফেরত পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না।
⏳ সময়কে ভালোবাসো, সময়ই তোমার জীবন বদলে দেবে।
15/07/2025
🌧️ বৃষ্টির দিনের স্মৃতি — এক কাপ চা আর অনুভব
আজ সকাল থেকেই আকাশটা ছিল মেঘে ঢাকা। সূর্যের দেখা নেই, চারদিকে ছড়িয়ে আছে ধূসর আলো। পাখিদের মধ্যে আজ তেমন কলরব নেই, যেন তারাও অপেক্ষায় ছিল—বৃষ্টি নামবে বুঝি! বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে বাতাসে নেমে আসে এক অদ্ভুত শীতলতা। ঠান্ডা, মৃদু হাওয়া আর চারপাশের স্তব্ধতা মিলিয়ে যেন এক অন্যরকম সৌন্দর্য তৈরি হয়েছিল। কিছুক্ষণ পরেই শুরু হলো বৃষ্টি—টিনের চালে ফোঁটা ফোঁটা টুপটাপ শব্দে মনটা যেন ভিজে উঠল।
বৃষ্টির দিনে ঘরের এক কোণে বসে, ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে প্রকৃতিকে দেখা—এটা যেন নিজের অবচেতন মনের সঙ্গে দেখা করার মতো। সেই চায়ের কাপটা শুধু চা নয়, সেখানে আছে আবেগ; জমে থাকা শত শত স্মৃতিও যেন ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরে তাকানো প্রকৃতির বিচিত্র রূপ—বারান্দা দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে টিনের ছাদে, আর কাদামাটির ঘ্রাণে শৈশব ফিরে আসে।
হঠাৎ করেই মনে পড়ে যায় গ্রামের সেই দিনগুলো—যেখানে বৃষ্টির দিনের একটা আলাদা রুটিন ছিল। মা’র হাতের গরম খিচুড়ি, সাথে ডিমভাজা, কিংবা সাদা ভাতে মাছভাজা, সাথে থাকতো আগে থেকে বানানো আম বা জলপাইয়ের আচার আর খাঁটি সরিষার তেল—সব মিলিয়ে যেন দুনিয়ার সবচেয়ে লোভনীয় খাবার।
সেই সময়টায় বিদ্যুৎ চলে গেলে কেউ কষ্ট পেত না, বরং মোমবাতি কিংবা হারিকেনের আলোয় ঘর আলোকিত হয়ে উঠত এক অন্যরকম আনন্দে। পরিবারের সবাই মিলে বসে যেতাম লুডু খেলতে, বড়রা খেলত ‘কারাম বোর্ড’। খেলার মাঝে দাদুর হাতে বানানো জ্যৈষ্ঠ মাসের ভাজা মুড়ি দিয়ে বানানো মুড়ি-চানাচুর মাখা, আর পাশে কাঁচা মরিচ—আহা! কত সহজ ছিল, অথচ কত আনন্দে মন ভরে যেত।
বৃষ্টির দিনে দরজার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরা ছিল এক অনন্য খেলা। কেউ কেউ উঠানে ভিজে ভিজে আনন্দ করত। আর সেই চিরচেনা দৃশ্য—বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, কাদা ছিটিয়ে হইচই, আর খেলার শেষে পুকুরে লাফ দিয়ে গোসল। কোনো ক্লান্তি যেন শরীর স্পর্শই করত না তখন।
আজ সেই দিনগুলো নেই। এখনকার শহুরে জীবনে বৃষ্টির দিন মানে অনেকটা অসহ্যতা—জটজট, আর ঘরে আটকে পড়া জীবন। কিন্তু তবুও—বৃষ্টি আজও হৃদয়ের দরজায় টোকা দেয়। বৃষ্টি মানেই একটা অজানা বিষণ্ণতা আর মিষ্টি আবেগ একসঙ্গে এসে বসে মনে।
এখনো যখন বৃষ্টি পড়ে, আমি চুপচাপ বসে থাকি জানালার পাশে, আর ভিতরে ভিতরে খুঁজি সেই হারিয়ে যাওয়া দিনগুলোর।
মনে হয়, জীবনটা খুব জটিল নয়—একের ভেতর অনেক রঙ, অনেক স্তর। আর বৃষ্টি যেন সেই স্তরগুলোর পর্দা সরিয়ে আমাদের সবচেয়ে সরল অনুভবগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়।
তাই তো মনে হয়, জীবনের মাঝে মাঝে থেমে যাওয়াটাই সবচেয়ে বেশি জীবন্ত হয়ে ওঠে।
১৫-০৭-২০২৫
14/07/2025
🏡 গ্রামের দুপুরবেলা — স্মৃতির কোণে এক শান্তির দৃশ্য
নগরের এই কোলাহল আর যান্ত্রিক জীবনে দাঁড়িয়ে মাঝে মাঝে মনটা হু হু করে ওঠে—ফিরে যেতে ইচ্ছে করে সেই ফেলে আসা দিনগুলোতে, যেখানে দুপুরবেলা মানেই ছিল আরাম, ছিল প্রকৃতির কোলে নির্ভেজাল সুখ।
গ্রামের দুপুরবেলা শুধু একটা সময় নয়, বরং এক অনুভব, এক আবেগ, এক নরম আলোয় ভরা শৈশবের পাতা।
☀️ দুপুরের নির্জনতা
দুপুর হতেই গ্রামে নেমে আসত এক অনন্য নীরবতা। খাওয়া-দাওয়া শেষে সবাই একটু বিশ্রামে, কেউ শীতলপাটি পেতে ঘুমাচ্ছে, কেউ উঠোনে বসে গল্প করছে। গরুগুলো গাছের নিচে বসে আছে। দূরে কোথাও শুনাতে পাওয়া যাচ্ছে ঘুঘুর মধুর ডাক, আবার কোনো পুকুরঘাটে ভেসে আসে ছেলেমেয়েদের খেলাধুলার শব্দ।
এই সময়টায় বাতাসও যেন ধীর হয়ে যেত। তাল গাছের পাতা দিয়ে তৈরি পাখার হালকা ঠান্ডা বাতাস পেয়ে মন জুড়ানো গাছের পাতায় রোদের ঝিকিমিকি আলো, ছায়ায় ঢেকে আসা উঠোন, আর হালকা গন্ধে মাখা মাটির ঘ্রাণ—সব মিলিয়ে দুপুরটা হয়ে উঠত এক শান্তির ছবি।
🛶 পুকুরঘাটের প্রাণচাঞ্চল্য
দুপুর মানেই শুধু নিস্তব্ধতা নয়, ছিল প্রাণভরে আনন্দ করার সময়ও। গ্রামের ছেলেরা দল বেঁধে পুকুরে গোসলে নামত। ঝাঁপ দিয়ে ডুব, সাঁতার, হইচই—পানির ছিটায় মিশে যেত রোদের আলো। কেউ বাঁশের ভেলায় ভেসে বেড়ায়, কেউ ডাঙায় বসে হাতে তালি মারে।
পুকুরঘাট হয়ে উঠত যেন এক প্রাণবন্ত মেলা—খেলাধুলা, হাসি-ঠাট্টা আর বন্ধুত্বের এক অফুরন্ত ভাণ্ডার।
🪑 ছায়ার নিচে গল্পের আসর
বড় বড় গাছের নিচে ছায়া পেতে জমত গ্রাম্য আড্ডা। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন রূপকথা, যুদ্ধে জেতার গল্প, কিংবা কোনো হারিয়ে যাওয়া প্রেমের কথা!আমরা ছোটরা মুখ হাঁ করে শুনতাম, বিস্ময়ে ডুবে যেতাম অন্য এক জগতে!
বিকেল নামার আগে সেই দুপুরবেলা যেন হয়ে উঠত জীবনের শ্রেষ্ঠ পাঠশালা।
🍚 দুপুরের ঘ্রাণ ও ঘুম
গোসল শেষে মা’র ডাকে ফিরে আসা, গরম ভাতের থালায় মাছের ঝোল আর আলুভর্তা ডাল —এই যেন এক মায়াবী দৃশ্য। খাওয়ার পর কারো চোখে তন্দ্রা নামতো , আবার কেউ হালকা সময় জিরিয়ে উঠে ছুটে যেত খেলতে।
দুপুরে যখন প্রচণ্ড গরম পড়ত, তখন গ্রামে আইসক্রিমওয়ালা আসত মাইকিং করত । মা-বাবার কাছ থেকে দুই টাকা নিয়ে সেই ঠান্ডা মিষ্টি আইসক্রিমের স্বাদ পেতে ছুটতাম আমরা। কখনো ধানের বিনিময়ে কেনা হতো আইসক্রিম, যেন প্রকৃতির সঙ্গে এক সরল বিনিময়।
🛍️ ছোট দোকানের ছোট আনন্দ
বাড়ির পাশে ছোট্ট এক দোকান ছিল—সেখানে বিক্রি হতো চা, বিস্কুট, চকলেট, কদমা টানা, ছোট খেলনা আর সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক বল’। ওই দোকান ছিল আমাদের কাছে এক স্বপ্নপুরী, যেখান থেকে পাওয়া যেত নিখাদ আনন্দ। আর আমাদের কাছে সবচেয়ে প্রিয় খেলনা ছিল ম্যাজিক বল যা কিনে এনে বোতলে ভিজিয়ে রাখতাম।
---
🍂 দুপুরবেলা মানেই ছিল শান্তি আর সরল ভালোবাসা
আজ যখন চোখ মেলি শহরের এই যান্ত্রিক ছন্দে, তখন বারবার মনে পড়ে সেই গ্রামীণ দুপুরবেলাকে—যেখানে মানুষ ধীরে হাঁটত, হাসি ছিল মনের ভেতর থেকে, আর রোদেও ছিল স্নিগ্ধতা।
13/07/2025
হারিয়ে ফেলা এক রঙিন সকাল
শৈশব—একটা শব্দ, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে হাজারো গল্প, অগণিত হাসি, আর একরাশ মায়া। শৈশবের স্মৃতিচারণ মানুষকে নিয়ে যায় এক অনন্ত কল্পনার জগতে। জীবন যতই এগোয়, শৈশব ততই হয়ে ওঠে হৃদয়ের অমূল্য রত্ন—যা মানুষ আমৃত্যু লালন করে।
ভাবি, যদি ডোরেমনের সেই টাইম মেশিনটা সত্যিই থাকত! তাহলে হয়তো পৃথিবীর প্রতিটি মানুষ ছুটে যেত তার ফেলে আসা দিনগুলোতে—সেই শৈশবে, যেখানে সকাল হতো আম্মুর ডাকেই, আর দিন শুরু হতো মক্তবের পথ ধরে। ফিরে এসে আম্মুর হাতে গরম ভাত খেয়ে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটে যেতাম স্কুলে।
স্কুলে যাওয়ার প্রস্তুতিটাও মায়ের হাতে। কোমল হাতে চুল আঁচড়িয়ে দিতেন, গালে আদর করে চুমু এঁকে, হাতে ধরে পৌঁছে দিতেন স্কুলে। কোনোদিন মা না গেলে বন্ধু এসে ডাকত—“চল, একসাথে যাই।” রাস্তায় বড়ই গাছে ঢিল ছোড়া, হেসে খেলে স্কুলে যাওয়া—সবই যেন স্বপ্নের মতো।
বিকেল হতো খেলাধুলা আর গল্পের আসর। দাদু-দাদির মুখে ভূতের গল্প, ডাইনির উপকথা, কিংবা ছড়া-কবিতার জগৎ! শুক্রবার মানেই ‘আলিফ-লায়লা’র মোহে ডুবে যাওয়া, বন্ধুদের সঙ্গে চড়ুইভাতি, আর পুকুরে দল বেঁধে গোসল—আহা! কী দুর্দান্ত দিনগুলো ছিল।
মনে পড়ে, শুক্রবারে আব্বুর সাথে মসজিদে নামাজ পড়তে যেতাম। কখনো মসজিদের পেতাম জিলাপি কিংবা কদমা। আমরা সারি ধরে দাঁড়িয়ে সেই ছোট ছোট খুশিগুলো কুড়িয়ে নিতাম। সন্ধ্যায় মাগরিবের আজান পর্যন্ত চলত খেলা, তারপর পড়ার টেবিলে ফিরে আসা—মাকে খুশি রাখার জন্য।
কিন্তু আজ?
সবকিছু যেন সময়ের স্রোতে হারিয়ে গেছে। নেই সেই কোলাহল, নেই মায়ের হাতের ভাত খাওয়া, নেই বাবার সাথে মসজিদের পথচলা, নেই বন্ধুদের সেই প্রাণখোলা হাসি। বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছি সেই অমূল্য সময়গুলো।
এখন সময় চলে যাই, নিয়ে যায় আমাকেও। বাস্তবতার ঘূর্ণিতে কোথায় যেন হারিয়ে যায় আবেগ। এখন সবাই যার যার ব্যস্ততায় ডুবে। মা-বাবা কাছেই থাকেন না, অথচ একটা ফোন করেও মন খুলে বলা হয় না—“মা, তুমি কেমন আছো? ঔষধ খেলো তো?”
মা এখনও সংসারের সব কাজ করেন, যেন তিনি এক নিঃশব্দ যোদ্ধা। তার ক্লান্তি নেই, নেই বিরক্তি—যেন তিনিই পরিবারের একমাত্র প্রহরী। বাবা এখনও রোদে-বৃষ্টিতে কাজ করেন, একটুও বিশ্রাম নেন না। কখনো কি আমরা ভেবে দেখি—কেন? তার লাভ কোথায়?
আমরা ধীরে ধীরে ভুলে যাই, যে তারা আমাদের পৃথিবী।
আলো এনে দেওয়া সূর্য, আর ছায়া দিয়ে আগলে রাখা মা বাবা❤️
"শৈশব হারায় না, এটা লুকিয়ে থাকে মায়ের হাসিতে আর বাবার ক্লান্ত হাতে"
12/07/2025
সময়—একটি এমন উপহার, যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের সামনে নতুন সিদ্ধান্তের দরজা খুলে দেয়। কেউ সময় নষ্ট করে, কেউ তা কাজে লাগায়। কিন্তু এই দুইয়ের মাঝখানে থাকে কিছু অমূল্য সময়, যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে যায়।
মানুষ থেমে থাকার জন্য নয়, গড়ার জন্য জন্মেছে।
আল্লাহ মানুষকে জ্ঞান, বিবেক ও শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সে সৃষ্টিশীল কাজ করতে পারে। জীবনে একটি সময় থাকে শেখার জন্য, আরেকটি সময় থাকে শেখা জিনিসগুলো কাজে লাগানোর জন্য। এই দুটি সময়ের মাঝখানে ঘটে সবচেয়ে বড় পরিবর্তন—ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে।
আমরা প্রায়ই ভাবি—আমার একার ভালোবাসা বা ভালো ব্যবহার দিয়ে সমাজ বদলাবে কীভাবে?
কিন্তু একটি হাসি, একটি সহানুভূতির শব্দ, একজন বয়স্ক মানুষকে সম্মান করা—এসবই সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ছোট ছোট মানবিক কাজই একদিন বিশাল পরিবর্তনের সূচনা করে।
মানুষ পরিবারে জন্ম নেয়, পরিবারের ভালোবাসা পায়, দায়িত্বের শিকলে জড়ায়। কিন্তু মানুষ শুধু পরিবার নয়, সমাজেরও অংশ। তাই আমাদের চিন্তা-ভাবনা শুধু নিজেদের ঘর কিংবা আত্মীয়দের ঘিরেই সীমাবদ্ধ থাকলে চলবে না।
একজন সচেতন মানুষ হিসেবে আমাদের চিন্তা করতে হবে—
👉 আমার গ্রাম কেমন আছে?
👉 ইউনিয়নের মানুষগুলো কীভাবে চলছে?
👉 থানায় সেবা মিলছে কি?
👉 আমার জেলার উন্নয়নে আমি কী করছি?
👉 আর সবশেষে, আমার দেশের জন্য আমি কী দিতে পারি?
এভাবে ধাপে ধাপে চিন্তা করলে, আমরা একদিন নিজেদের উন্নয়নের সাথে সাথে সমাজ ও দেশকেও এগিয়ে নিতে পারব।
শেষ কথা:
পরিবর্তন বড় কিছু দিয়ে হয় না, শুরুটা হয় ছোট একটি সিদ্ধান্ত, একটি মানবিক আচরণ, একটি দায়িত্বশীল চিন্তা দিয়ে।
তাই আসুন—আমরা নিজেদের সময়ের মূল্য দেই, জ্ঞান কাজে লাগাই, মানুষকে ভালোবাসি আর নিজের দায়িত্ব শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে চারপাশে ছড়িয়ে দেই।
কারণ মানুষ যদি মানুষের জন্য না হয়, তবে মানুষ হওয়ার মানেই থাকে না।
ধন্যবাদ
11/07/2025
মানুষ যদি মানুষের উপকারে না আসে, তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়া নিছক বৃথা। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন— মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কিন্তু আজ মানুষ যা করে, তা দেখে মনে হয় না মানুষ সাধারণ; বরং মানুষ মানুষের জন্য হুমকির বার্তা হয়ে দাঁড়িয়েছে।
কথা অনুযায়ী কাজ না করলে আসে করঘাত, প্রতিঘাত— আসে নির্মম অত্যাচার। কিন্তু মানুষের ভিতরে সেই মানুষত্ব কোথায়? কোথায় মানুষের কোমল বিবেক? মানুষের মধ্যে আজ মায়া-মমতা নেই, কোথাও নেই।
বর্তমান পৃথিবীতে মানবতার বিরুদ্ধে অভিযোগ করা বোকামি, কারণ অভিযোগ করার মতো কোন মাধ্যম বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই। স্বার্থের কাছে সবাই বন্ধ। সিংহের সামনে ছাগলের মতো অবস্থা আমি, আপনি, আমরা সবাই। পরিস্থিতি সঙ্কটাপন্ন— উন্মাদ, রুষ্ট, চোখে মায়া নেই, বুকে ভালোবাসা নেই; আছে শুধু টাকার নেশা— "আরও চাই, আরও চাই।"
কত শত নিষ্ফল মায়া-মমতা আছে এই জগৎ সংসারে, কেউ কি জানে? আমরা শুধু দেখি টাকা-টাকা। ক্ষমতার বাইরে কি কিছু করার আছে? তাহলে কি মানুষ টাকার কাছে ক্ষমতার পালাবদলে বিক্রি করে দিয়েছে তার বিবেক?
নাকি সব বুঝেও শিশুর মতো আচরণ করে, যেন বিশ্বাসের আস্থা অর্জন করতে পারে? কিন্তু দিন শেষে বিশ্বাসের মাত্রা নির্ণয় করলে দেখা যাবে— তা অত্যন্ত নিম্নগামী।
মানুষের জীবনের কোনও দাম নেই এই পৃথিবীতে। তাহলে কি গণতন্ত্র “গণমন্তে” পরিনত হয়ে গেছে? যার হাতে ক্ষমতা, সে-ই তা প্রয়োগ করবে দুর্বল মানুষের ওপর?---
✅ শেষ কথা:
আমাদের বিচারব্যবস্থা কঠোর হতে হবে। প্রশাসনকে আমাদের পাশে থাকতে হবে। যে অন্যায় করে, তার বিচার অতি দ্রুত করতে হবে। শাস্তি চাই কঠোর, এবং পারলে মানুষের সামনে প্রকাশ্যে দিতে হবে, যাতে একটি ভুল একবার কেউ করলে তা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়— আর কেউ যেন সেই ভুল না করে
30/12/2024
শিরোনাম: ২০২৫ এর একটি নতুন ভোর, একটি নতুন প্রতিজ্ঞা প্রকৃতির প্রতি দায়বদ্ধ হই সবাই 🙏🙏🙏
নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন যা আমাদের জীবনে আশার বার্তা নিয়ে আসে। আমরা সবাই চাই এই দিনটি যেন আনন্দে ভরে থাকে। কিন্তু আনন্দ উদযাপন করতে গিয়ে আমরা কি কখনো ভেবেছি, আমাদের কিছু কাজ অন্য কারও জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়?
আতশবাজি ফোটানোর রঙিন আলো আমাদের আনন্দ দেয় ঠিকই, কিন্তু এর বিকট শব্দ এবং বিষাক্ত ধোঁয়া প্রকৃতি, পাখি, এমনকি আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা কি একবারও ভেবেছি? প্রতিবছর নতুন বছরের উদযাপন মুহূর্তে অসংখ্য পাখি আতশবাজির ধোঁয়া আর শব্দে আঘাত পেয়ে মারা যায়। কেউ হারায় নিজের আশ্রয়, কেউ আতঙ্কে পালিয়ে যায় চিরতরে।
তাহলে কেন আমরা এমন কিছু করবো যা আনন্দের বদলে কারও জীবনের ক্ষতির কারণ হবে? চলুন, এবার অন্যভাবে উদযাপন করি। প্রকৃতির ক্ষতি না করে, প্রাণীদের আতঙ্কিত না করে।
এই নতুন বছরে আমরা একটি প্রতিজ্ঞা করতে পারি—
প্রকৃতিকে ভালোবাসবো।
পাখিদের নিরাপদ আশ্রয় দেবো।
নতুন বছর এমন ভাবে উদযাপন করবো যা সবাই মিলে উপভোগ করতে পারি।
তোমার হাসি যেন কারও কান্নার কারণ না হয়। প্রকৃতির সঙ্গে মিলেমিশে নতুন বছরকে স্বাগত জানাই।
"আমাদের আনন্দ হোক শান্তির বার্তা, আমাদের উদযাপন হোক পৃথিবীকে রক্ষা করার প্রতিজ্ঞা।"
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!
True love Doesn't come easy . and Love that comes easy Isn't true!!!
15/08/2024
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
Tangail
74
