Over conference
তুমি চাইলে বিজয় একদিন আসবে।
অন্ধকার চিরদিন থাকে না।
....💞💞
সম্পর্ক টিকে থাকে নিয়মিত যোগাযোগে, যত্নে আর সময় দেওয়ায়; শারীরিক দূরত্ব বড় বিষয় নয়, কিন্তু মানসিক দূরত্ব তৈরি হলেই সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যায়। দিনের পর দিন কথা না হলে মন ভরে ওঠে সন্দেহে; সম্পর্ক ভরে যায় অদৃশ্য দেয়ালে।
যে সত্যি ভালোবাসে, সে নীরবতায় সম্পর্ক ভে/ঙে যেতে দেয় না; বারবার ফিরে আসে, চেষ্টা করে, কারণ তার কাছে ভালোবাসা মানেই যত্ন নেওয়া। আর যে উদাসীন, সে যোগাযোগহীনতার ভেতরেই সব ছেড়ে রাখে; যেন একদিন সম্পর্কটা শব্দহীনভাবেই ম/রে যায়, শুধু কথা না বলার অভাবে। 🖤
22/02/2026
বাংলাদেশ সীমান্তে আবারো বিডিআরকে ফেরাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান..🚨
সীমান্তে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কয়টি জয় তার সবগুলোই এসেছিলো বিডিআরের আমলে। সেই বিডিআরকে আবারো ফিরিয়ে আনার জন্য ফাইল সাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিডিআর ফিরিয়ে আনার এই সিদ্ধান্তটি আপনি কিভাবে দেখছেন..??
| #বিডিআর | |
16/02/2026
সৌদি আরব রমজান
মাসে কর্ম ঘন্টা ৬ ঘন্টার বেশি হবে না। বলে ঘোষণা দিয়েছে
#বাংলাদেশ
#সৌদি
#আরবি_ভাষা_শিক্ষা
13/02/2026
সৌদি আরবের সব পু*লিশ এক নয়, দেখেন এই বাঙালী ভাইটি দুই বছর হলো সৌদি আসছে, কফিলে দেয়নি আকামা, দেয়নি ভালো একটা কাজ, অবশেষে বাধ্য হয়ে অ*বৈধ হয়ে বিভিন্ন জায়গায় কাজ করতো, হঠাৎ মান*সিকভাবে অসুস্থ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর এই অবস্থায় একজন পুলিশ তাকে দেখে পানির বোতল খেতে দেয়,মানবিকতা এখনো আছে ,
সৌদির পু*লিশকে অনেক ধন্যবাদ
12/02/2026
সৌদি আরবের কোথাও নিরাপত্তা নাই দেখেন মাঝরার কাজেও পু*লি*শ। কারন সৌদি পু*লি*শ জানে যত অবৈধ লোক আছে বেশীর ভাগই মাঝরায় কাজ করে। যারা মাঝরায় কাজ করেন সাবধান 🤲🤲
08/02/2026
সৌদি আরব রিয়াদ শহরে ভাতা মার্কেট বাংলাদেশের গুলিস্তানের চেয়েও বেশি তবে ইদানিং একটু জনসংখ্যা কম আগে শুক্রবার শনিবার এই ভাতা মার্কেটে যাওয়া সম্ভব হতো না এত পরিমাণ বাংলাদেশি মানুষের এবং সাথে অন্য দেশীয় ছিল এত পরিমাণ মানুষ জমায়েত হইতো এখানে ছুটির দিন এখন আর সেই এরকম হয়না ।
04/02/2026
অপ*রাধী নয়, অভাগা
আট মাস আগে হাসিমুখে দেশ ছেড়েছিল সে।
মা বলেছিল, “সাবধানে থাকিস বাবা।”
সে বলেছিল, “কিছুদিন কষ্ট, তারপর সব ঠিক হয়ে যাবে।”
কিন্তু সৌদি আরবে গিয়ে বুঝল—
সব কষ্ট সহ্য করা যায়,
বিশ্বাসভঙ্গের কষ্ট না।
দালাল কথা রাখেনি।
আকামা দেয়নি, কাজও দেয়নি।
দিনের পর দিন ছোট একটা রুমে বসে থেকেছে,
পকেটে টাকা নেই,
মনে শান্তি নেই।
শেষমেশ পেটের দায়ে
কাজ খুঁজতে বেরিয়েছিল বাইরে।
সে জানত না—
এই বের হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে।
পুলিশ ধরল তাকে।
কোনো চুরি নয়,
কোনো অপরাধ নয়—
শুধু কাগজ নেই।
হাত বাঁধা অবস্থায়
সে আকাশের দিকে তাকিয়ে ভাবল—
দেশে থাকলে সে গরিব ছিল,
আর বিদেশে এসে সে অপরাধী হয়ে গেল।
আজ সে কারাগারের ভেতর।
তার সাথে আরও অনেক বাংলাদেশি।
সবার চোখে একই প্রশ্ন—
“আমরা কি সত্যিই দোষী,
নাকি শুধু অভাগা?”
প্রবাস সবসময় স্বপ্নের না—
কখনো কখনো
এটা নীরব কান্নার নাম।
30/01/2026
বয়স নয়, পরিস্থিতিই মানুষকে অভিজ্ঞ করে তোলে..!
'সুখের দিন হাসি দেয়,
দুঃখের দিন দেয় জীবনের আসল শিক্ষা।
27/01/2026
নীরবতা ভেঙে হঠাৎই ঘোষণা এলো 🇦🇪আবুধাবি থেকে। 🇦🇪 সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিলো, তাদের আকাশসীমা নয়, তাদের ভূমি নয়, তাদের সমুদ্রপথও নয় 🇮🇷 ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার জন্য ইউএই ব্যবহার হতে দেবে না।
এক কথায়, এটা পরিষ্কার মেসেজ ছিলো। এটা শুধু কূটনৈতিক বিবৃতি ছিলো না, এটা এক ধরনের স্ট্রাটিজিক রেড লাইন ছিলো। আরব ভূখণ্ডকে যুদ্ধের লঞ্চপ্যাড ভাবার দিন শেষ। 🇸🇦 সৌদি আরব হোক বা 🇦🇪 আমিরাত তারা বুঝিয়ে দিলো, অন্য কারও যুদ্ধে আরবের মাটি আর আকাশকে ব্যবহার করতে দিতে তারা রাজি না !!
✍️ MF
24/01/2026
এক দেড় লাখ টাকা বেতন পড়বে 😃
সেই ছেলে নাকি এখন বলদিয়ার রাস্তা ঝাড়ু দেওয়ার কোম্পানিতে আইসা পড়ছে।
কয়দিন আগেও ছেলেটা হাসিখুশি ছিল। আর এখন মন খারাপ করে বসে আছে। বলদিয়ার কোম্পানি অনেক ভালো। এখন মাসে ৫ লাখ কামাইতে পারবে 😄
দালাল কে বিশ্বাস করে আসলে এমনে হবে।
মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স এখন শূন্যের কাছাকাছি। তাই আর কাউকে নিয়ে বড় কথা বলি না, আর দাবি করি না—অমুক সম্পর্কটা টিকে যাবে, তমুক কখনো ছেড়ে যাবে না। মানুষ চিনতে আমি কাঁচা—এই সত্যিটা আমি মেনে নিয়েছি।
এখন আর অন্ধ বিশ্বাস রাখি না, অযথা প্রত্যাশাও করি না। কারণ অভিজ্ঞতা শিখিয়েছে, মানুষ কথায় একরকম, সময়ে আরেকরকম। সকালে কেউ কাঁধে হাত রেখে আশ্বাস দেয়, আর সন্ধ্যা নামতেই সেই হাতই বুকে আঘাত করে বসে—এখন এসব আমাকে খুব একটা অবাক করে না।
দিনে দিনে বুঝে গেছি, মানুষ এমনই। বদলায়, সরে যায়, নিজের সুবিধা দেখে সিদ্ধান্ত নেয়। তাই এখন আমি কম বিশ্বাস করি, বেশি বুঝতে চেষ্টা করি। নিজেকে প্রস্তুত রাখি—যাতে কেউ বদলে গেলেও, অন্তত আমি ভেঙে না পড়ি।🤍🌸
16/01/2026
আপনি ব্রেইনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছেন, মনটাকে বানিয়েছেন বুড়িগঙ্গা নদী। নেগেটিভ কথা, হতাশাগ্রস্থ বন্ধু আর আজাইরা পাবলিকদের সাথে থাকতে থাকতে আপনার পুরো ব্রেইনটাতে মরিচা পড়ে গেছে। আজ কিছু প্রশ্নের ব্যঙ্গাত্মক কড়া উত্তর দিলাম।
"যদি একবার সুযোগ পেতাম তবে আমিও কিছু একটা করে দেখিয়ে দিতাম।''
আপনাকে সুযোগ দেয়ার জন্য কেউ বসে নাই স্যার৷ সোজা বাক্যে স্বীকার করুন কিছু করার মত হিম্মত আপনার নাই। ইয়েস, আপনার নাই। ঠিকই শুনেছেন, আপনার কিছু করার হিম্মত নাই বললাম। পারলে করে দেখান।
"ঘুষ ছাড়া আজকাল কোনো চাকরিই নাই"।
তাই নাকি? সিরিয়াসলি? কয়টা চাকরিতে গিয়ে আপনার কাছে ঘুষ চেয়েছে? আপনি ঘুষ দিতে না পারার কারণে এখনো বেকার নাকি কোথাও টিকতে না পেরে বেকার? সরি স্যার, একটু লজ্জা দিয়ে ফেললাম। কিন্তু এতটুকু লজ্জা আপনার দরকার ছিল।
"গরীব ঘরে জন্ম নেয়াটাই আসলে পাপ"।
ওহ আচ্ছা, তাই নাকি? তা আপনার কতজন বড়লোক বন্ধু এই পর্যন্ত বেহেশতের টিকেট পেয়ে গেছে? আর কতজন গরীব বন্ধু নরকের ভিসা নিয়ে কান্নাকাটি করছে? এসব ছাড়ুন। বাবার আর্থিক অক্ষমতা নিয়ে হতাশ না হয়ে নিজের একটু ক্ষেমতা (ক্ষমতা) দেখান স্যার। আপনি গরীব ঘরে জন্মেছেন, কিন্তু নিজেকে আর আজীবন গরীব হয়ে থাকতে না হয় মত কিছু একটা করে তো দেখান। না হলে কিছুদিন পর তো আপনার সন্তানও গরীব ঘরে জন্মাবে৷
"আমাকে দিয়ে কিছু হবে না"
ওহ, সিরিয়াসলি!! আপনি ভবিষ্যৎ বলতে পারেন? প্লিজ আমার মুখটা দেখে একটু বলে দেন না আমার ডুপ্লেক্স বাড়ি হবে নাকি ট্রিপ্লেক্স বাড়ি হবে? ওহ সরি সরি, ভবিষ্যৎ যারা বলতে পারে তারা তো মুখ দেখে না, হাত দেখে৷ আমি আমার হাতের একটা ছবি আপনাকে পাঠিয়ে দিব। হ্যালো ডিয়ার, কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না? নাকি কোনো ডায়াগনস্টিক সেন্টারে বডি চেক আপ করিয়ে রিপোর্ট পেয়েছেন আপনার বডি সফলতার জন্য রেডি না!
"আমার ছোটখাটো কিছু করতে ইচ্ছে হয় না"
আরে, এ তো দেখি নবাব সিরাজউদ্দৌলা। জাহাপনা আপনি ভুল সময়ে এখানে চলে এসেছেন। এখানে ডাইরেক্ট নবাব হওয়ার সুযোগ নেই। এখানে বড় পদে যেতে হলে ছোট ছোট পদে কাজ করার অভিজ্ঞতা লাগে। ডাইরেক্ট কেউ ম্যানেজার পদে চাকরি পায় না। এক্সিকিউটিভ থেকেই এখানে শুরু করতে হয়, জাহাপনা। এই দুনিয়ায় এক লাফে বড়লোক হওয়ার রাস্তা একটাই। সেটা হলো নায়ক জসিমের মত লটারির টিকেট কেনা।
"আমার ভালো সিজিপিএ নাই। আমি ভালো কোনো কলেজ পড়তে পারিনি। তাই আমি হতাশ।"
যেকোনো কিছুতে হতাশ হওয়া একটা বিলাসিতা। আপনার ভালো সিজিপিএ নাই কেন? ভালো কলেজে পড়তে কে নিষেধ করেছে? স্টুডেন্ট লাইফে ফাঁকিবাজ ছিলেন এটা স্যার একটু স্বীকার করে নেন। আর ফাঁকিবাজি করিয়েন না। এসব হতাশা বাতাসা কিছুই না। মূল সমস্যা আপনি অলসের ডিব্বা। যা হওয়ার হয়ে গেছে। এখন আর সিজিপিএ বাড়াতে পারবেন না, নতুন করে কলেজে ও ভর্তি হতে পারবেন না। পারলে আজ থেকে কিছু একটা করার চেষ্টা করেন যেন ক্যারিয়ার নিয়ে আবার আজকের মত কয়েকবছর পর হতাশ হতে না হয়। অনেক সময় আছে এখনো। যা নাই তা নিয়ে হতাশ না হয়ে, যা সামনে চান তা নিয়ে কাজ করুন।
এবার একটু সহজ কথা বলি। আপনি যা চেয়েছেন তা যদি না পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি সামনে তাই পেতে যাচ্ছেন যা স্রষ্টা চেয়েছেন। তাঁর চাওয়া নিঃসন্দেহে আপনার চাওয়ার থেকে অনেক বেশি উৎকৃষ্ট। আপনার কোনো ভালো পরিকল্পনা ফেল করার মানে হচ্ছে এর চেয়েও সেরা কোনো পরিকল্পনা সৃষ্টিকর্তা আপনার জন্য করে রেখেছেন। মনে রাখবেন- কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে তা পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না। ক্ষমা চেয়ে নিচ্ছি আজ এভাবে কথা বলার জন্য। মন থেকে বলুন আজ কে কে হিট হয়েছেন কথাগুলো শুনে?
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Tangail Korotia Tangail
Tangail
1902
