Sadiq's Perfume Corner
Enhance well-being by acquiring high-quality attar at a lower cost & uncover life's unique vibrancy.
"শরীরের শান্তি অল্প খাবারে,
আত্মার শান্তি অল্প পাপে,
জিহ্বার শান্তি অল্প কথায়।"
— ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
সূত্র: যাদুল মা'আদ: ৪/১৮৭
"বান্দা যখন ঈমানের স্বাদ পেয়ে যায় এবং এর মিষ্টতা অনুভব করতে পারে, তখন তার জিহ্বায় ও অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব প্রকাশ পায়। তার জিহ্বায় আল্লাহর স্মরণ এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কথা মিষ্টি লাগে। তার অঙ্গ-প্রত্যঙ্গ তখন আল্লাহর আনুগত্যে ছুটে চলে। "
— ইমাম ইবনু রজব (রহ.)
সূত্র: লাত্বায়িফুল মাআরেফ
পরনারীর ভালোবাসায় এত বেশি অনিষ্ট রয়েছে, যার পরিমাণ শুধু আল্লাহ তাআলাই জানেন। এই ভালোবাসা প্রথমে প্রেমিকের দ্বীনকে বরবাদ করে, তার বিবেককে নষ্ট করে আর স্বাস্থ্যকে ভেঙে দেয়।
[মাজমুউ ফাতাওয়া ইবনি তাইমিয়া, খণ্ড : ১০, পৃষ্ঠা : ১৩২]
"যে আল্লাহর যিকর ও আল্লাহর কিতাবের তিলাওয়াত বাড়িয়ে দেয় তাঁর ঈমান বেড়ে যায়। আর যে জবানের আবশ্যক যিকর ছেড়ে দেয় তার ঈমান কমে যায়"।
~ ইমাম ইবনু রাজাব আল হাম্বলী [রাহ.]
[ ফাতহুল বারী: ১/৯]
পি এইচ ডি করার জন্য আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি যেতে পারলে অথচ বাড়ির পাশের মাদ্রাসা থেকে কুরআন শিখতে পারোনি।
---- মুফতি মুশতাকুন্নবি হাফিযাহুল্লাহ
আমি অন্যের হিদায়েত দেখেছি।
পড়েছি তার পরিবর্তনের গল্প কিন্তু
নিজেকেই পরিবর্তন করা হলো না।
(সংগৃহীত)
জীবনটা বড়ই অদ্ভুত! আমরা যখন আগমন করি তখন কিছুই ছিল না, তারপর সবকিছু পাওয়ার জন্য লড়াই শুরু করি। তারপর এক সময় কাউকে না জানিয়েই সবকিছু ছেড়ে অনন্তের পথে চলে যাই।
— শায়খ আব্দুল্লাহ আল কাফি (রাহিমাহুল্লাহ্)
“আমি সেই ব্যক্তিকে দেখে অবাক হই, যে জানে তার মাথার ওপরে জান্নাত সজ্জিত আছে, আর তার নিচে জাহান্নামের আগুন জ্বলছে; আর এই দুইয়ের মাঝে সে শান্তির ঘুম ঘুমাচ্ছে!”
~ আহমাদ ইবনু হারব আন-নাইসাবুরী রাহিমাহুল্লাহ (মৃত্যু ২৩৪ হিজরী। ইমাম আহমাদ ইবনু হাম্বল রহঃ এর সমসাময়িক)
(Mohammad Javed Kaisar ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া)
নিকাব মানে নিজের মূল্যবান চেহারাকে
অনুপযুক্ত ব্যক্তির দৃষ্টির আঁচ থেকে বাঁচিয়ে,
উপযুক্ত ব্যক্তির জন্য আড়াল করে রাখা।
- শায়খ আতিক উল্লাহ (হাফিঃ)
“দুনিয়া নিয়ে যে মানুষের আশা যত বেশি,
তার কষ্টও তত বেশি।”
— ইবনুল কাইয়্যিম (রহ.)
(আল-ফাওয়াইদ: পৃ. ৯৯)
20/04/2024
𝗢𝗨𝗗 𝗔𝗟 𝗟𝗔𝗬𝗟 ( উদ আল লাইল) 🔥
আপনি কি এমন কোনো সুগন্ধি চাচ্ছেন যে, আপনি সুগন্ধি লাগিয়ে যে পথ দিয়ে হেঁটে যাবেন, সেই পথ দিয়ে আপনার পেছনে হেঁটে আসা কোন ব্যক্তি কিছু মুর্হুতের জন্য সুগন্ধীটির সুঘ্রাণে বিমোহিত হবে? উদ আল লাইল এমন একটি মিষ্টি সুগন্ধি যা ব্যবহারের সাথে সাথেই ছড়িয়ে পড়ে চারিদিকে। বিশেষ করে এর হালকা উদি, সুইট, ফ্রুটি এবং হালকা স্পাইসি নোটসের সংমিশ্রণই সব থেকে আলাদা করেছে একে। এটি ব্যবহারের সাথে সাথেই প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়।
আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া আতরের মধ্যে একটি হলো এই উদ আল লাইল। সুগন্ধিপ্রেমীরা একবার যদি এই উদ আল লাইল ব্যবহার করেন, তাহলে এর ফ্যান হয়ে যাবেন বলেই আশা রাখি।
যারা একটু ইউনিক স্মেল এর পারফিউম অয়েল খুঁজছেন এবং যারা কড়া আতর পছন্দ করেন না, তাদের জন্য এই উদ আল লাইল পছন্দের একটা সুগন্ধী হতে পারে। এর স্মেল কারো বিরক্তির কারণ হবে না, ইনশাআল্লাহ। সকল পেশার, সকল বয়সের মানুষের জন্য যেকোন পরিবেশে ব্যবহারে চমৎকার একটা অপশন হতে পারে এই সুগন্ধীটি। তাই হাদিয়া হিসেবে কিংবা নিজের দৈনন্দিন জীবনের সঙ্গী করে নিতে এখনই অর্ডার করুন আমাদের পেইজে।
18/04/2024
❤️ 𝙀𝙝𝙨𝙖𝙨 𝘼𝙡 𝘼𝙧𝙖𝙗𝙞𝙖 - এহসাস আল আরাবিয়া ❤️
মিষ্টি ধাচের সুগন্ধি গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ও বেশ চাহিদা সম্পন্ন এক সুগন্ধি হচ্ছে এই এহসাস আল আরাবিয়া। এটার নামের মধ্যে যেমন একটা রাজকীয় ভাব আছে তেমনি এর ভ্যানিলা কিংবা হালকা ফ্লোরাল-ফ্রুটি ফ্লেভার, আপনাকে দিবে অন্যরকম স্নিগ্ধতা, মিষ্টতার অনুভূতি।
এহসাস আল আরাবিয়ার প্রশংসা জানান দিতে কাউকে বলে বুঝাতে হয় না, ঘ্রাণ ও প্রজেকশন এর মাধ্যমেই এহসাস আল আরাবিয়া নিজের অস্তিত্বের জানান দেয়। আর তাই আতরপ্রেমী না হলেও আপনি একবার ব্যবহারেই এই আতরের প্রেমে পড়ে যাবেন। সকল বয়সের মানুষই আতরটি ব্যবহার করতে পারে। এই সুগন্ধির ঘ্রাণে আপনি কিংবা পাশের মানুষজন কখনো বিরক্ত হবেন না।
যারা কর্পোরেট বেজের মধ্যে পারফিউম টাইপ হালকা মিষ্টি সুগন্ধের আতর পছন্দ করেন তাদের জন্য এহসাস আল আরাবিয়া হতে পারে মোক্ষম একটা সুগন্ধী। পরখ করলে বুঝা যাবে, এই আতরের নোটসগুলো বিভিন্ন সুঘ্রাণের কম্বিনেশনে ভরপুর। কখনো চকোলেটের ঘ্রাণ, আবার কখনো আম্বারের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবেন। এর সুঘ্রাণের মিষ্টতার ভাব আপনাকে দিবে আভিজাত্যের ছোঁয়া।
লাস্টিং আর প্রজেকশন নিয়ে বলতে গেলে এর ঘ্রাণ যেমন মন মাতানো তেমনই এর লাস্টিং ও প্রজেকশনও চমৎকার। আবহাওয়া, কাপড়, শরীরভেদে প্রজেকশন ও লাস্টিং এর অভিজ্ঞতার কিছুটা পার্থক্য হয়ে থাকে।
𝙎𝙖𝙙𝙞𝙦'𝙨 𝙋𝙚𝙧𝙛𝙪𝙢𝙚 𝘾𝙤𝙧𝙣𝙚𝙧 এ এই আতরটিসহ ভালো মানের আতর পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে, ইনশা'আল্লাহ! অর্ডার করতে ঝটপট নক করুন ইনবক্সে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Tangail
