ESDO RAISE Mcp & Apprentice Group

ESDO RAISE Mcp & Apprentice Group

Share

Capacity Development

22/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
আশা এন্টারপ্রাইজ
(রানার মটরসাইকেল ও ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার শোরুম)

আমাদের শোরুমের কার্যক্রম সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে কিছু দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:
মেকানিক্স – ২ জন
সার্ভিস সুপারভাইজার – ১ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা:
মেকানিক্স:
- মোটরসাইকেল সার্ভিসিং ও রিপেয়ারিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে
- ইঞ্জিন, ইলেকট্রিক্যাল ও জেনারেল সমস্যার সমাধানে দক্ষতা
- দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে

সার্ভিস সুপারভাইজার:
- মোটরসাইকেল সার্ভিস সেন্টার পরিচালনায় অভিজ্ঞতা
এইচ এস সি পাশ - কম্পিউটার বেসিক জানা থাকলে চলবে।

📍 কর্মস্থল:
আশা এন্টারপ্রাইজ
(রানার ও ইয়াদিয়া অথরাইজড শোরুম)
উপজেলা মসজিদ সংলগ্ন,বোদা

📅 আবেদনের শেষ তারিখ: [৩০/০৪/২০২৬ ইং]
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনার দক্ষতা ও পরিশ্রমই আমাদের সফলতার মূল চাবিকাঠি

12/04/2026

দৃষ্টি আকর্ষণ: ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

একটি সুনামধন্য এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানে 'ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স' ট্রেডে কাজ করতে আগ্রহী দক্ষ ও পরিশ্রমী জনবল নিয়োগ প্রদান করা হবে। আমরা মূলত ট্রেড কোর্স সম্পন্নকারী এবং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এমন ৩০ জন শিক্ষানবিশ (Apprentice) খুঁজছি।

চাকরির সংক্ষিপ্ত বিবরণ:

• পদের নাম: শিক্ষানবিশ (ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ান)।
• শূন্য পদ: ৩০টি।
• নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক।
• কাজের ক্ষেত্র: ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং নিয়মিত মেইনটেন্যান্স কাজ।
সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: ১২,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারণ করা হবে)।
• আবাসন: কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকার সুব্যবস্থা রয়েছে।
• কাজের পরিবেশ: আধুনিক প্রযুক্তির সাথে কাজ করার ও শেখার চমৎকার সুযোগ।

প্রার্থীর যোগ্যতা:
১. কারিগরি শিক্ষা বোর্ড বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কোর্স সম্পন্ন হতে হবে।
২. ইলেকট্রিক্যাল সার্কিট, ওয়্যারিং এবং মেইনটেন্যান্স সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
৩. সুশৃঙ্খল এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার ভাইদের প্রতি অনুরোধ: আপনাদের অধীনে থাকা যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের তালিকা বা সিভি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এটি তরুণদের জন্য একটি দারুণ কর্মসংস্থানের সুযোগ।

বি:দ্র:- আমাদের আওতায় ৩০ জন চাকরি আগ্রহী প্রার্থী নাই, ASIA TEL কম্পানির HR & ADMIN উক্ত জনবলের জন্য চাহিদা জানিয়েছেন।

প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:

ধন্যবাদান্তে,
সবুজ
ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার।
মোবাইল নং: ০১৭২৩-৭৮৬০৪৫
ইমেইল: [email protected]

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 11/04/2026

অদ্য ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় শিক্ষানবিশদের নিয়ে Recognition of Prior Learning (RPL) অনুষ্ঠিত হয় Eco Institute of Technology (EIT) তে।

Recognition of Prior Learning (RPL) পরীক্ষায় অংশগ্রহণ করেন
ফ্যাশন গার্মেন্টস (ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং) ট্রেডে ২৪ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২১ জন পাশ করেন।

বিউটিকেয়ার অ্যান্ড বিউটিফিকেশন ট্রেডে ২২ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২০ জন পাশ করেন।

20/03/2026
Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 28/12/2025

অদ্য ২৮-১২-২০২৫ ইং তারিখ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের সফল উদ্যোক্তা ও জব প্লেসমেন্ট পরিদর্শন করেন জনাব কাজী মশরুর উল আলম স্যার, প্রোগ্রাম ম্যানেজার, পিকেএসএফ।

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 24/12/2025

অদ্য ২৪-১২-২০২৫ ইং তারিখ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় নির্বাচিত শিক্ষানবিশদের নিয়ে ০৫ দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইএসডিও প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও এ সমাপ্ত হয়। উক্ত জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক, হেড অফ মাইক্রোফিন্যান্স, ইএসডিও এবং রেইজ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 15/12/2025

অদ্য ১৫-১২-২০২৫ ইং তারিখ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় নির্বাচিত শিক্ষানবিশদের নিয়ে ০৫ দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চেতনা বিকাশ কেন্দ্র, নিউ বোর্ড রুম এবং মেধা অনুশীলন কেন্দ্র ইএসডিও প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও এ সমাপ্ত হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল মনসুর সরকার, হেড অফ এইচআর, ইএসডিও ও জনাব দেবাশীষ সরকার ফোকাল পার্সন ইএসডিও রেইজ প্রকল্প এবং রেইজ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রশিক্ষণে মোটরসাইকেল সার্ভিসিং- ০৯ জন, ফ্যাশন গার্মেন্টস(ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং) - ১৩ জন, কনজিউমার ইলেকট্রনিক্স-০১ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং-০৪ জন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-০৮জন এবং বিউটি কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন-২৫ জন সহ মোট পুরুষ =-২২ জন এবং মহিলা -৩৮ জন অংশ গ্রহণ করেন।

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 09/12/2025

অদ্য ০৯-১২-২০২৫ ইং তারিখ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় নির্বাচিত মাস্টার ক্রাফটসপার্সনদের নিয়ে ০২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন চেতনা বিকাশ কেন্দ্র,ইএসডিও প্রধান কার্যালয়,ঠাকুরগাঁও এ সমাপ্ত হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল মনসুর সরকার, হেড অফ এইচআর, ইএসডিও ও জনাব দেবাশীষ সরকার ফোকাল পার্সন ইএসডিও রেইজ প্রকল্প এবং রেইজ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 16/09/2025

পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের সফল উদ্যােক্তা ও জব প্লেসমেন্ট পরিদর্শন করেন University of Bath,UK থেকে আগত Professor Mr Joe & Mathide.

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 06/08/2025

বৃক্ষরোপন কর্মসূচি

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 18/05/2025

১৭ ও ১৮ই মে ২০২৫ ইং তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় শিক্ষানবিশদের নিয়ে Recognition of Prior Learning (RPL) অনুষ্ঠিত হয় Eco Institute of Technology (EIT) তে।
উক্ত পরীক্ষায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার—কন্ডিশনিং ট্রেডে ১১ জন পুরুষ অংশগ্রহণ করেন এর মধ্যে ০৯ জন উত্তীর্ণ হন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে ০৭ জন পুরুষ অংশগ্রহণ করেন এর মধ্যে ০৫ জন উত্তীর্ণ হন এবং ফ্যাশন গার্মেন্টস (ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং) ট্রেডে ৪১ জন মহিলা ও ০৫ জন পুরুষ অংশগ্রহণ করেন এর মধ্যে ৪৪ জন উত্তীর্ণ হন। সর্বমোট ৬৪ জন পরীক্ষায় অংশুগ্রহণ করে ৫৮ জন পাশ করেন।

Want your business to be the top-listed Beauty Salon in Thakurgaon?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Thakurgaon
5100