Garnish Hunt
Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Garnish Hunt, Beauté, cosmétiques et remise en forme, Dhaka, Democratic Republic of the.
Authenticity means GarnishHunt.com
স্কিন টাইপ ও প্রবলেম বুঝে প্রোডাক্টস সাজেস্ট করা হয়,প্রোডাক্টস পাবার পর প্রত্যেকে আলাদা রুটিন করে দেওয়া হয়।আপনাদের স্যাটিসফেকশন আমাদের প্রাপ্তি🌸
কোন অভিমান থাকলে মেইল করুন: [email protected]
WhatsApp: 01522141559
05/07/2026
Take it personal যদি মানুষ বলে তুমি কিচ্ছু করতে পারবেনা। তুমি এটাকে পারসোনালি নিয়ে নাও। তুমি তোমার সবটা দিয়ে নিজেকে প্রমাণ করো তুমি চাইলে সব পারো।
It’s ok, মানুষ যদি বলে তোমার চেহারা সুন্দর না। তুমি এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেউ তোমাকে নিয়ে কী বললো সেটা নিয়ে বসে বসে নিজের কনফিডেন্স নষ্ট করো না।
Take it personal যদি কেউ তোমাকে বলে তুমি প্রিভিলেজড। সবকিছু তোমাকে রেডি করে দেওয়া হয়েছে। তুমি এই কথা মাথাতে গেঁথে নাও। নিজের জায়গা এতো ওপরে নিয়ে যাও যেন মানুষ বুঝতে পারতে তুমি আসলে কঠোর পরিশ্রমী।
It's ok মানুষ যদি তোমার সফলতা পছন্দ না করে। সবার পছন্দের মানুষ হতে যেওনা। তাহলে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। তুমি নিজের মতোন হও, অনন্য, একক।
আজকাল আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বুঝিনা কোনটা পারসোনালি নিতে হবে আর কোনটা 'It's ok' বলে ইগনোর করতে হবে। আবর্জনা বুকে নিয়ে বেঁচে থাকি আর আত্নসম্মানকে বিসর্জন দিয়ে দি।
যেদিন থেকে বুঝে যাবা এই মাইন্ড গেম সেদিন থেকে দেখবা জীবন সহজ হয়ে গেছে💗
Hit them with the perfect lip combo 🔥💋
05/07/2026
সংসারে সবচেয়ে কষ্ট সহ্য করে সে মেয়েরা যাদের শাশুড়ীর বয়স তুলনামূলক কম।
আমার পাড়ার এক মেয়ে শশুরবাড়ি আসার পর থেকে দুপুরের রান্না করে গোসল করে বিকেলে। কারণ কী জানেন? কারণ যতক্ষণ না শাশুড়ী সব বের করে দেয় বা সিদ্ধান্ত জানায় ততক্ষণ সে নিজে কিছু করতে পারেনা।
একটা মেয়ে বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে যায় যে সে কেমন করে সংসারটা সাজাবে কিন্তু গিয়ে যদি দেখে আগে থেকেই কেউ পুরো সংসারটাকে কব্জা করে রেখেছে তাহলে কেমন লাগে? মনে হয় নিজ সংসারেই বহিরাগত 🙂
আপনাদের অনেকেই এখন এমন সিচুয়েশনে আছেন। জানি অনেক খারাপ লাগে কিন্তু যদি কখনো এমন হয় যে কম বয়সে শাশুড়ী হয়ে যান তবে ছেলের বউকে কাজের লোকের মতোন ট্রিট কইরেন না। সংসারটা তারও, তাকে ডিসিশন মেক করতে দিয়েন, নিজের মতোন সাজাতে দিয়েন।
আশা করি আমাদের জেন-জি আপুরা সমাজের চোখে ভালো বউমা না হতে পারলেও ভালো সাশুমা হবে😍
04/07/2026
আমার ৬ বোতল শেষ 😭 নাম ও প্রাইস জানতে কমেন্টে লিখুন Price
04/07/2026
প্রোডাক্টের পেটের অসুখ 🙃
সেন্সিটিভ স্কিনের পেট খুবই বিরক্তিকর একটা জিনিস। কিছুই হজম করতে পারেনা সেন্সিটিভ স্কিন। প্রোডাক্টে একটু আর্টিফিশিয়াল কালার, ফ্রেগ্রেন্স থাকলেও লাইন ডিরেক্ট হয়ে যায়। লজ্জা পান কেন? এটাই তো সত্যি। একবার এক আপু একা একাই কী একটা প্রোডাক্ট কিনে মেখে এসে বলছে, “ আপু, এক রাতে ব্রণ উঠে ভরে গেলো। আমার ফ্রেগ্রেন্সে এলার্জি। দেখে কিনতে ভুলে গেসি।” বলেন এবার, লাইন ডিরেক্ট হয় কীনা?
কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমরা যখন সচেতন হয়ে ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট কিনে আনি, ভাবি এবার বেঁচে গেলাম। কিন্তু বোতলের বা প্যাকেজিং এর মুখ খুলে দেখি স্মেল!!!. কিনলাম ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট, তার মানে তো ফ্রেগ্রেন্স বা স্মেল কিচ্ছু থাকার কথা না। কোত্থেকে এলো? বোধহয় প্রোডাক্টের পেটে অসুখ.. মানে প্রোডাক্টে কিছু একটা গণ্ডগোল আছে।
শান্ত হন, আপুরা। আলাদা করে কোনো কৃত্রিম ফ্রেগ্রেন্স যোগ করা হয়নি বলে কি আমরা ধরে নিচ্ছি প্রোডাক্টটার নিজস্ব কোনো স্মেল থাকবেনা? এত স্বৈরাচার হওয়া কি ঠিক আমাদের😬 প্রোডাক্টটা তো কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো। একটা ফরমুলেশনের মধ্য দিয়ে যেয়ে প্রোডাক্ট আসে। স্মেল থাকবেনা ইনগ্রিডিয়েন্ট গুলোর? কিংবা এইযে যা তৈরি হলো, সেটার? ধরেন, আপনি কোনো মশলা না দিয়ে শাকসবজি রান্না করলেন। পেঁয়াজ রসুন পর্যন্ত দিলেন না। তেল দিয়ে ভেজেভুজে তুলে নিলেন। একটু শুঁকে দেখবেন তো স্মেল পাওয়া যায় কীনা😶 পাওয়া যাবে, আপুরা। যে খাবার ই তৈরি হোক না কেন, অ্যাডেড ফ্রেগ্রেন্স সেখানে থাকবেনা কিন্তু নিজস্ব স্মেল থাকবে। কোনো গন্ধই থাকবেনা এটা হতে পারে না। আলাদা করে যোগ করা হবেনা- এটা সঠিক। প্রোডাক্টের তার মানে পেট খারাপ হয়নি।
আরেকটা বিষয় হলো, কালার ওয়েদারের সাথে সাথে চেঞ্জ হতে থাকতে পারে স্লাইটলি। আপনার সংরক্ষণ পদ্ধতি, লিকুইড টেক্সচার হলে ঝাঁকিয়ে দেখছেন কীনা এমন কত কারণ থাকে। এটা নিয়ে প্যানিকড হওয়ার কারণ নেই।
আপনার প্রোডাক্টের পেট খারাপ হয়নি। অযথা সন্দেহ কইরেন না মাসুম বাচ্চাটাকে🥲
04/07/2026
সপ্তাহে ৩ বার বডিতে লবণ মাখেন। রান্নাঘর থেকে এক খাবলা লবণ তুলে নিয়েননা আবার। বাথসল্ট মাখতে বলতেসি🙂
বাথসল্ট মেখে কী লাভ? আপনার যদি কম বাজেটে ভালো একটা বডি কেয়ার রুটিন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে ১০০% লাভ।
বাথসল্ট নিয়মিত ইউজ করলে বডির স্কিন ডিপলি ক্লিন হওয়ার পাশাপাশি বডি ময়েশ্চারাইজড হয়ে যায়, স্মুদ হয়ে যায়। রান্নাঘরের লবণ তুলে এনে মাখলে এই রেজাল্ট পাওয়া যাবেনা। কারণ ফরমুলেটেড বাথসল্টে লবণের পাশাপাশি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যা বডির বিভিন্ন সমস্যার সল্যুশনের জন্য কাজ করে।
কারো বডি প্রতিদিন সাবান দিয়ে ঘষাঘষি করেও ডাল হয়ে থাকে। কারো বডি কিছুতেই ব্রাইট হয় না। কারো বডির চামড়া স্মুদ লাগেনা।
এ সমস্যাগুলোর জন্য এক্সফোলিয়েটিং গ্লাভস ভালো কাজ করে, বাথ সল্টের সাথে কম্বোটা জোস। কিন্তু এক্সফোলিয়েটিং গ্লাভস এর সাথে আপনি যদি ইউজ করতে না চান সেক্ষেত্রে শুধু বাথসল্টও কম হেল্পফুল না।
বাথসল্টের রেজাল্ট নিয়ে কারো দ্বিমত থাকবেনা ইউজের পর❤️
প্রাইস জানতে কমেন্ট করুন Price
04/07/2026
ব্রণ-বাম্পস কমানোর ক্রিম💚
যাদের স্কিন বছরের ১২ মাসই সেন্সিটিভ থাকে, ব্রণ-বাম্পস পিছু ছাড়েনা তাদের জন্য এত ভালো একটা ময়েশ্চারাইজার পেয়ে গেলাম হঠাৎ করে। স্কিন ব্যারিয়ার ড্যামেজড যাদের, তারাও নড়েচড়ে বসুন।সেন্সিটিভ স্কিনের অধিকারীরা এ ক্রিমের খোঁজ আগে পেলে আর কোনো কিছু কিনতোই না।
এতে আছে প্যান্থেনল, টি ট্রি এক্সট্র্যাক্ট, সেন্টেলা এশিয়াটিকা, সেরামাইড - মানে স্কিনের জন্য গরমের এসি। অয়েলি, কম্বিনেশন, নরমাল স্কিনের জন্য তো ঠিকঠাক সেরামাইড বেজড ক্রিম পাওয়া কঠিন। যা পাওয়া যায় সব ভারী টেক্সচার। সেখানে এরকম লাইটওয়েট, সুদিং ময়েশ্চারাইজার পেয়ে গেলে সবাই তো খুশি হয়ে যাবেই।
Skin1004 এর সব প্রোডাক্ট ভালো। একটা প্রোডাক্টও খারাপ দেখিনি। এই ব্র্যান্ড যা তা ক্লেইম করেনা। একটা প্রোডাক্ট বানিয়ে যা করতে পারবেনা তা নিয়ে ভাব নেয় না। আরেকটা বিষয়ও ভালো লাগে যে এই ব্র্যান্ড একটা প্রোডাক্ট এর মধ্যে যাবতীয় ইনগ্রিডিয়েন্টস ঢেলে দেয় না। মানুষের সমস্যা বুঝে প্রোডাক্ট বানায়। অন্য ব্র্যান্ড তো পারলে অয়েলি স্কিনের নাম শুনেই নায়াসিনামাইড দিয়ে দেয় প্রোডাক্টে।
এটা জেল বেজড ক্রিম। গরমে দিনের বেলায় জেল বেজড ক্রিম ছাড়া টিকে থাকা মুশকিল। যারা ময়েশ্চারাইজার থেকে অতিরিক্ত ঘামের অভিযোগ করেন, ঘাম গরমে একটু হবে তবে লাইটওয়েট জেল বেজড ময়েশ্চারাইজার ইউজ করলে কিছুটা শান্তি পাবেন।
জেল বেজড বলে হাইড্রেশনের কমতি নেই। সপ্তাহখানেক এর মধ্যে স্কিনে ইরিটেশন কমে একটা স্মুদ, calm স্কিন পাওয়া যায়। আমাদের কাছে স্টিকি লাগেনি টেক্সচার। মেকাপের নিচে ইউজ করতে পারবেন।
প্রাইস জানতে কমেন্ট করুন Price
04/07/2026
মেয়েদের গায়ে মারের দাগ থাকলেও সমাজ তা দেখে না। চরিত্র যতো ভালো হোক না কেন তাতে দাগ বের করে🙂
গ্রামের দিকে একটা কথা প্রচলিত আছে, "সোনার আংটি বাঁকা হলেও ভালো"। এটা বলে বোঝানো হয় যে পুরুষ মানুষের চরিত্র খারাপ হলেও সে পুরুষমানুষ। আমি জানিনা মেয়ে মানুষ সমাজের কোনো বাড়া ভাতে ছাই দিয়েছে। মেয়েরা পড়ালেখা করলে সমস্যা, চাকরি করলে সমস্যা, ঘরে বসে থাকলে সমস্যা মানে যা করুক সবকিছুতেই সমস্যা।
একটা সংসারে যতো ঝামেলা হোক না কেন এখনো বাঙালি মেয়েরা নিজে থেকে সেপারেশনে যেতে পারেনা। জানেন কেন? কারণ একটা মেয়ে যতো কষ্ট করুক না কেন সে যদি নিজ থেকে সরে আসে তারমানে সে খারাপ।
ভালো মেয়েরা তো নিজের সংসার ছেড়ে আসেনা। ভালো মেয়েরা কোনো প্রতিবাদ করেনা। ভালো মেয়েরা ডিভোর্স নেয়না। ভালো মেয়েরা কাউকে দুঃখের কথা বলেনা🙂
আমি কখনো এমন ভালো মেয়ে হতে চাইনা যে সব সয়ে চুপ করে থাকবে। যে লোকের কথা হজম করবে। যে মারধরের পরেও সবর করবে। আপনারাও হবেন না।
এটা আমার অনুরোধ 🙏
04/07/2026
লামিয়ার পেটজুড়ে অজস্র ফাঁটা দাগ। বাচ্চা পেটে থাকাকালীন সময়ে এমন হয়ে গেছে তার পেটসহ শরীরের নানান অংশ। এ নিয়ে সে সারাদিন মন খারাপ করে থাকে।
লামিয়ার বর সারাদিন পর বাসায় আসে। স্ত্রীকে গোমড়া মুখে দেখে তার ভালো লাগেনা। ভাতের প্লেট হাতে নিয়ে সে স্ত্রীর পাশে বসে তাকে অভয় দেয়। তাকে বোঝায়ে এগুলো নরমাল বিষয়। একসময় ঠিক হয়ে যাবে আর ঠিক না হলেও সমস্যা নেই। লামিয়াকে সে একইভাবে ভালোবাসবে। সব শুনে ঝলমলিয়ে ওঠে লামিয়া।
ওদের পাশেই আরেক ফ্ল্যাট। এক নববিবাহিত কাপল থাকে। রাত হলেও শোনা যায় তাদের ঝগড়া। কেন মেয়েটি আরেকটু ফর্সা নয়, কেন সে খাটো, কেন চুলগুলো সোজা না হয়ে কোঁকড়া! মাঝেমধ্যে মারামারির পর্যায়ে চলে যায়। মেয়েটি প্রায় বারান্দায় এসে কাঁদে। বিলাসবহুল ফ্ল্যাটটা কেমন খা খা করে তখন🙂
ওর মনে হয় নিজের চামড়া ছিলে যদি ফর্সা চেহারা পেতাম তবে সেটাই করতাম। ওদিকে লামিয়া ও তার হাসবেন্ড ঘুম। কী সুন্দর সম্পর্ক তাদের।
কিন্তু সবার তো এমন সুন্দর হয়না। কারণ সবাই লামিয়ার হাসবেন্ডের মতোন গ্রীন ফ্ল্যাগ পায়না 💔
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Site Web
Adresse
Dhaka
Democratic Republic Of The
