Green Online TV

Green Online TV

Share

To provide accurate, timely, and unbiased news. For Promotion and advertisement : call +447955078034

07/07/2026

মুন্সিবাজার এসোসিয়েশন ইউ.কে এর বার্ষিক
সাধারণ সভা(AGM) অনুষ্ঠিত l
বিস্তারিত ফারিয়া আখতার সুমির রিপোর্টে:

#মুন্সিবাজার_এসোসিয়েশন_ইউকে #মুন্সিবাজার #রাজনগর #মৌলভীবাজার

#মুন্সিবাজার_এসোসিয়েশন_ইউকে #মুন্সিবাজার #রাজনগর #মৌলভীবাজার

07/07/2026

দীর্ঘদিন পর প্রবাসী ভাই বন্ধু গ্রুপের প্রাণবন্ত পুনর্মিলনী
বিস্তারিত ফারিয়া আখতার সুমির রিপোর্টে:

#ভাই_বন্ধু_গ্রুপ #ভাইবন্ধু #মিলনমেলা #পুনর্মিলনী #প্রবাসী_বাংলাদেশি #প্রবাসের_বন্ধুত্ব #ঐক্যের_বন্ধন #কমিউনিটি

06/07/2026

ময়মনসিংহে "মা" কে ধ/র্ষ/ণের প্রতিবাদে ৪
ভাই সেই ধ/র্ষ/ণ কারিকে ঘরে ঢুকে হত্যা করেছে!

#ময়মনসিংহ #বাংলাদেশ #ধর্ষণ #ধর্ষণবিরোধী #বিচার #বিচারহীনতা #আইনেরশাসন #অপরাধ

05/07/2026

ব্রিটেনে নাইজেল ফারাজকে ঘিরে নতুন বিতর্ক—অর্থ গোপনের অভিযোগ!

বিস্তারিত ফারিয়া আখতার সুমির রিপোর্ট কমেন্টসে:

05/07/2026

জনগণই আমার Promoter, জনগণই
আমার Critic, জনগণই আমার Protector

#জনগণ #জনতারশক্তি #মানুষেরভালোবাসা #জনগণেরকথা #বাংলাদেশ

04/07/2026

আগামী ১৯ জুলাই অ্যামব্রোসিয়ানস ইভেন্ট এবং ম্যানেজমেন্ট লিমিডেট এর উদ্যোগে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক আয়োজনে প্রথমবারের মতো লন্ডনে পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ।
অনুষ্ঠানের টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে । https://banglafest.co.uk/events । এছাড়া আপটন পার্ক নিশাস ক্যাফ, হোয়াইট চাপাল ক্যাফে কর্নার এবং ম্যানর পার্ক মাম ক্যাফে থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। টিকেট মূল্য মূল্য : .প্রিমিয়াম- £৩০ ,নরমাল-£২৫, ভিআইপি - £৮০ । বিশেষ প্রমো কোড ব্যবহারে মূল্য ছাড়ের সুযোগ আছে ।

04/07/2026

৩ জুলাই ২০২৪: ধর্মঘটে উত্তাল দেশ, ছাত্রলীগের হামলা!

আদালতের রায়ে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের পর নতুন করে শুরু হওয়া কোটা বাতিলের দাবিতে ধর্মঘটে ২০২৪ সালের ৩ জুলাই সারা দেশ উত্তাল হয়ে পড়ে। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। রাজধানীসহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ফটকে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র বহাল করে তা আইনে পরিণত করাসহ চার দফা দাবি জানান এবং পরদিন ৪ জুলাই বেলা ১১টায় সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।

সেদিন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-আরিচা, ঢাকা-বরিশাল, খুলনা-ঢাকা, খুলনা-যশোর ও খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শিক্ষার্থীদের বাধার মুখে স্থবির হয়ে পড়ে যানবাহন চলাচল। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে দেন এবং টানা দুই ঘণ্টা বিক্ষোভ করেন। অন্যদিকে কোটা পদ্ধতি বহালের দাবিতে দু-এক জায়গায় কর্মসূচি পালিত হয়।

04/07/2026

শান্তি আলোচনার মধ্যেই যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক কষেছিল ইসরায়েল!

চলতি বছরের এপ্রিলে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানের শীর্ষ কূটনীতিক ও আলোচকদের হত্যার ছক কষেছিল ইসরায়েল—এমনটাই বলছেন মার্কিন প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের অনেকেই।

তাদের আশঙ্কা ছিল, ইসরায়েল যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কিংবা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার চেষ্টা করে, তবে এই শান্তি আলোচনা ভেস্তে যাবে এবং নতুন করে যুদ্ধ শুরু হবে।

চুক্তির জন্য যুক্তরাষ্ট্র এতটাই মরিয়া ছিল যে, তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মাধ্যমে ইরানকে এই সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্কবার্তাও পাঠিয়েছিল।

04/07/2026

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত!

চীন-বাংলাদেশ সম্পর্কের সব ধরনের অগ্রগতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দ্য ডেইলি স্টারের কলকাতা সংবাদদাতা জানান, শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রতিবেশী অঞ্চলের সব ধরনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।’

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান কৌশলগত সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন।

এসবের মধ্যে ছিল—চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা, প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর (বিএমসিইসি) এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিংয়ের সম্পৃক্ততা।

সাম্প্রতিক চীন সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই করিডর প্রকল্পের প্রস্তাব দেয় চীন।

গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এক দশকেরও বেশি আগে চীন এই করিডরের প্রস্তাব দিয়েছিল। তখন এতে ভারতকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।’

এখনো এই প্রকল্পে ভারতসহ অন্যান্য দেশের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রয়েছে বলেও জানান ইয়াও ওয়েন।

এছাড়া, তিস্তা প্রকল্পে বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় অংশ নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রকল্প কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।

২০১১ সালে সব প্রস্তুতি সম্পন্ন হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধিতার কারণে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি। এরপরই বাংলাদেশ এ প্রকল্পে চীনের সহযোগিতা চায়।

রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে ভারতের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে।’

তবে তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের অবস্থান কী, তা তিনি স্পষ্ট করেননি।

তিনি জানান, নয়াদিল্লি প্রতিবেশী অঞ্চলের সব ধরনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ প্রতিক্রিয়া জানাবে।

‘বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের উন্নয়ন অংশীদারত্ব পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এগুলো নিয়মিতভাবে পর্যালোচনাও করা হয়,’ বলেন রণধীর।

তিনি আরও জানান, বৃহত্তর আঞ্চলিক নীতি ও দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থের আলোকে বাংলাদেশ-সংক্রান্ত সব অগ্রগতি মূল্যায়ন অব্যাহত রাখবে ভারত।

04/07/2026

হেফাজতে মৃত্যু: ডিবির বর্ণনায় অসংগতি, মারধর-ঘুষ চাওয়ার অভিযোগ

গত ২০ জুন বিকেল ৫টার দিকে ফরিদপুরের মধুখালীর বাড়ি থেকে বের হন ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্ত। কয়েক মিনিটের মধ্যে বাড়ির সামনের রাস্তায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে। পরদিন সকালে ডিবি হেফাজতেই তার মৃত্যু হয়।

ডিবির দাবি, প্রান্তর (২৪) কাছে গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়েছিল। তাকে মারধর করা হয়নি এবং তার সঙ্গে ‘ভদ্র ও সৌজন্যমূলক’ আচরণই করা হয়। তারা জানায়, হেফাজতে থাকাকালীন ফজরের নামাজের পর প্রান্ত অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে ২১ জুন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

তবে, ডিবির এই দাবি প্রত্যাখ্যান করেছে প্রান্তর পরিবার, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, পশ্চিম গোন্দারদিয়ার বাড়ির সামনে প্রান্তকে মারধর করা হয়, পরিবারের অনুরোধ সত্ত্বেও তাকে নিয়ে যাওয়া হয় এবং পরে তার নামে একটি ‘মিথ্যা’ মাদক মামলা দেওয়া হয়।

সম্প্রতি সরেজমিনে প্রান্তর বাড়িতে গিয়ে তার পরিবার, স্বজন ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ডিবির বর্ণনায় অসংগতি পাওয়া গেছে। এতে প্রান্তর আটক, ডিবি কার্যালয়ের ভেতরে কী ঘটেছিল এবং হেফাজতে থাকা অবস্থায় তিনি কীভাবে মারা গেলেন—সেই প্রশ্ন উঠেছে।

এছাড়া, তাকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছ থেকে পুলিশ টাকা দাবি করেছে বলেও অভিযোগ রয়েছে।

হেফাজতে মৃত্যু এবং আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের অভিযোগ বাংলাদেশে একটি গুরুতর মানবাধিকার ইস্যু হিসেবেই রয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে চারজন মারা গেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১১ এবং ২০২৩ সালে ছিল আট।

বাড়ির কাছেই মারধর

মধুখালী বাসস্ট্যান্ড থেকে অল্প হাঁটা দূরত্বে স্মৃতি মা সাখিনা মার্কেটের কাছে মা খাদিজা আক্তার নিপা ও ছোট ভাই মির্জা আব্দুস সামাদের (১৪) সঙ্গে বসবাস করতেন প্রান্ত।

১৪ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে খাদিজা একাই দুই ছেলেকে বড় করেছেন। বড় ছেলে প্রান্ত পরিবারের অনেক দায়িত্বই পালন করতেন।

ফরিদপুর সুগার মিলসে কাজের পাশাপাশি জমি জরিপের কাজও করতেন প্রান্ত। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর আইনউদ্দিন কলেজ ইউনিটের সাবেক নেতা ছিলেন।

২০ জুন বিকেলে প্রান্ত লুঙ্গি পরে, সঙ্গে মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে বাড়ি থেকে বের হন।

ছেলেকে আটকের সময় কাছেই এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন খাদিজা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন কয়েকজন তার ছেলেকে মারধর করছে।

‘আমি দেখলাম তারা আমার ছেলের মাথায় ও কানে চড় মারছে। তারা বারবার বলছিল, “এটা তোর কাছে পাওয়া গেছে”। প্রান্ত বারবারই বলছিল, “আমার কাছে কিছু ছিল না। আমি কিছুই জানি না”। কিন্তু তারা প্রান্তকে মারতেই থাকে। কেউ কেউ হুমকি দিয়ে বলে, “তোকে মেরে ফেলব”,’ বলছিলেন খাদিজা।

খাদিজার অভিযোগ, ডিবি সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালাতে যায়। এক-দুটি কক্ষে তল্লাশি চালিয়ে তারা বের হয়ে এসে এক পর্যায়ে তারা আবার প্রান্তকে মারধর শুরু করে।

এরই মধ্যে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন এবং তারা প্রান্তকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন।

খাদিজা বলেন, ‘আমি বারবার বলছিলাম, “আমার ছেলেকে নিলে আমাকেও নিয়ে যান”। তখন তাদের একজন বলল, “তাহলে আপনাকেও গ্রেপ্তার করতে হবে”।’

খাদিজার মতো একই বর্ণনা দিয়েছেন আরও দুই প্রত্যক্ষদর্শী।

সন্ধ্যা ৬টার কিছু পর প্রান্তকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এফআইআরের তথ্য অনুযায়ী, কিছু মাদক চোরাকারবারি ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য জড়ো হয়েছে—এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে আটক করে।

ঘুষ ও দর-কষাকষি

ছেলেকে ছাড়াতে খাদিজা তাদের স্বজন সাবেক ছাত্রদল নেতা সোহেল মুন্সীকে ফোন করেন। সোহেল দ্য ডেইলি স্টারকে জানান, তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবির এসআই আহাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। আহাদুজ্জামান সেই অভিযানে ছিলেন এবং তিনি সোহেলের পরিচিত।

আহাদুজ্জামান সোহেলকে জানান, প্রান্তর কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। ‘আমি তাকে বলি প্রান্ত আমার ভাতিজা। সে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত নয়,’ বলেন সোহেল।

প্রান্তকে ছাড়া সম্ভব কি না, জানতে চাইলে সোহেলকে মধুখালী বাসস্ট্যান্ড থেকে ১৬ কিলোমিটার দূরে কানাইপুর বাজারে অপেক্ষা করতে বলেন ওই এসআই। সোহেল কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষা করেন এবং বারবার ডিবির ওই এসআইকে ফোন করেন।

এদিকে, খাদিজাকে কিছু টাকা জোগাড় করতে বলেন সোহেল। খাদিজা স্থানীয় একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছে ৪০ হাজার টাকা রেখে আসে বলে জানান সোহেল।

ডিবি দল রাত দেড়টার দিকে প্রান্তকে নিয়ে কানাইপুর বাজারে পৌঁছায়। ‘প্রান্ত বারবার মাথায় হাত চেপে ধরছিল এবং বলছিল ব্যথা করছে। আমি জিজ্ঞেস করলে সে জানায়, ডিবি পুলিশ তাকে মারধর করেছে। আমি ডিবি সদস্যদের অনুরোধ করি তাকে আর না মারতে,’ বলেন সোহেল।

এরপর ডিবি সদস্যরা কানাইপুর বাজারের একটি হোটেলে রাতের খাবার খান। সোহেল তাদের খাবারের বিল দেন। একইসঙ্গে তিনি প্রান্ত ও অন্য দুই আটক ব্যক্তির জন্য খাবার ও পানি কিনে দেন।

প্রান্তকে ছাড়ার জন্য সোহেল বারবার বললে এসআই আহাদুজ্জামান একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানান, তাকে ছাড়া সম্ভব নয়। কারণ আওয়ামী লীগের সমর্থকরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করে ফেলেছে।

এরপর তাদের কথোপকথন টাকার দিকে মোড় নেয় বলে অভিযোগ করেন সোহেল। ডিবি কর্মকর্তারা প্রথমে বড় অঙ্কের ইঙ্গিত দেন। সোহেল ৫০ হাজার টাকার কথা বললে তারা সেটা প্রত্যাখ্যান করে ৬৫ হাজার দাবি করে। পরে টাকার পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়।

সোহেল কিছু টাকা এখন এবং বাকি টাকা সকালে দেওয়ার কথা বলেন। ডিবি সদস্যরা সোহেলকে সকালে পুরো টাকা এনে প্রান্তকে নিয়ে যেতে বলেন এবং বলেন তারা ‘বিষয়টি ম্যানেজ করবেন’।

এরপর সোহেল বাড়ি চলে যান।

শেষ সময়

পুলিশ ও পারিবারিক সূত্র অনুযায়ী, ডিবি দল প্রান্তকে সাত থেকে আট ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘোরানোর পর তাদের কার্যালয়ে নিয়ে যায়।

২১ জুন ভোর সাড়ে ৬টার দিকে এসআই আহাদুজ্জামান ফোন করে সোহেলকে জানান, প্রান্তর শ্বাসকষ্ট হচ্ছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সোহেল বিষয়টি খাদিজা ও প্রান্তর মামা মিন্টু মোল্লাকে জানান এবং নিজে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।

পুলিশ সেখানে তাকে জানায়, ফজরের নামাজের পর প্রান্ত মাথা ঘোরার কথা বলে এবং তাকে ধরতে বলে। এরপর তার অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

‘এরপর পুলিশ আমাকে একটি কক্ষ দেখায়। আমি সেখানে গিয়ে দেখি প্রান্ত শুয়ে আছে, তার মুখ ঢাকা। সে মারা গেছে,’ বলেন সোহেল।

এর কিছুক্ষণ পরই খাদিজা ও মিন্টু সেখানে পৌঁছান। মিন্টু জানান, চিকিৎসকরা প্রথমে এক ঘণ্টার মধ্যে দাফনের কথা বলে প্রান্তর মরদেহ হস্তান্তর করতে চেয়েছিলেন। কিন্তু তিনি ময়নাতদন্তের দাবি জানান এবং চিকিৎসকরা রাজি হন।

তিনি বলেন, তিনি প্রান্তর নাক, মুখ ও কানে রক্ত দেখতে পান।

প্রান্তর চাচাতো ভাই মির্জা জয়ও অভিযোগ করেন, দাফনের আগে লাশ ধোয়ার সময় পায়ের তালুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

২১ জুন প্রান্তকে দাফনের দিনই এসআই আহাদুজ্জামান মধুখালী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন। এফআইআরে বলা হয়, তার প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

কিন্তু খাদিজা বলেন, আটক করার সময় তার ছেলে লুঙ্গি পরা ছিল। আটকের ঠিক আগে ধারণ করা একটি ভিডিও—যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে—সেটিতেও প্রান্তকে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় দেখা যায় এবং তার কাঁধে একটি ব্যাগ ছিল। ভিডিওতে কোনো প্যান্ট দেখা যায়নি। যদিও দ্য ডেইলি স্টার ওই ভিডিওটি যাচাই করতে পারেনি।

এফআইআরে দুই সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে—মরিচ বাজারের বিনয় কুমার সাহা এবং সাতক্ষীরার কালীগঞ্জের মো. আলমগীর হোসেন।

বিনয় ডেইলি স্টারকে জানান, অভিযানের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং গাঁজা উদ্ধারের কোনো ঘটনা তিনি দেখেননি। ‘তারা আমাকে সই করতে বলে। প্রথমে আমি অস্বীকার করি। পরে ভয়ে সাক্ষী হই,’ বলেন বিনয়।

আলমগীরের ফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এসআই আহাদুজ্জামান দাবি করেন, লুঙ্গির নিচে প্রান্ত প্যান্ট পরেছিলেন, সেখান থেকে গাঁজা পাওয়া যায়। তবে হাসপাতালে প্রান্তর পরনে কোনো প্যান্ট কেন দেখা যায়নি, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

হাসপাতালে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, প্রান্তর পরনে কোনো প্যান্ট ছিল না। এই ভিডিওটি-ও যাচাই করা হয়নি।

এই অসংগতির বিষয়ে জানতে চাইলে এসআই আহাদুজ্জামান বলেন, ‘প্রান্ত মারা যাওয়ায় এখন সাক্ষীরা গাঁজা উদ্ধারের কথা অস্বীকার করতে পারেন।’ রাতে সোহেলের সঙ্গে সাক্ষাৎ ও ঘুষ দাবির বিষয়ে জানতে চাইলে হঠাৎ ফোন কেটে দেন এই এসআই।

পরে হোয়াটসঅ্যাপে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট পাঠান, যেখানে দাবি করা হয়েছে প্রান্ত অসুস্থতায় মারা গেছেন। তবে আর কোনো ফোন বা খুদেবার্তার জবাব দেননি এসআই আহাদুজ্জামান।

প্রান্তকে আটকের সময় উপস্থিত এএসআই হাজীকুল ইসলামকে অন্তত ১০ বার ফোন করে ও কয়েকটি খুদেবার্তা পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘মাদক মামলাটি ডিবির একজন কর্মকর্তা দায়ের করেছেন। ডিবির দায়ের করা অভিযোগ আমরা কখনো পর্যালোচনা করি না। উদ্ধারকৃত আলামতও এখনো ডিবি কর্মকর্তাদের কাছেই আছে।’

এই ঘটনার সময় ফরিদপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সায়েদ মোহাম্মদ আলমগীর হোসেন। প্রান্তর মৃত্যুর পর তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনটি ভিন্ন নম্বর থেকে তাকে ফোন করা হলেও প্রতিবারই ডেইলি স্টার প্রতিবেদকের পরিচয় জানার পর তিনি কল কেটে দেন। পরে আর কোনো জবাব দেননি তিনি।

ন্যায়বিচার চায় পরিবার

প্রান্তর মৃত্যুর ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।

প্রান্তর মরদেহ দাফনের জন্য বাড়িতে আনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পরিবারের অনুরোধে তারা বিক্ষোভ প্রত্যাহার করে। পুলিশের চাপে পরিবার সেই অনুরোধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি এখন আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

খাদিজা বলেন, প্রান্ত সম্প্রতি তাদের বাড়ি মেরামতের কাজ শুরু করেছিলেন এবং তার জন্য পাত্রী খোঁজাও শুরু হয়েছিল।

‘সবকিছু এখন শেষ হয়ে গেছে,’ কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।

Want your business to be the top-listed Beauty Salon in London?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


London