sod love story
sad song by sad story
24/03/2025
সালটা ২০২২/১৬ ই মার্চ, সকাল ০৬:৩০ am আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাই দুজন দুজনকেই ভালো লাগে, আমি মেয়েটাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা প্রথমে কিন্তু কিন্তু করলেও শেষমেষ রাজি হয়ে যায়। আমাদের দুজনের ভালোই কথা হতো। আমি বাদুড়িয়াতে থাকতাম আমি যেখানে কাজ করতাম সেখানে তার দিদিমা রান্না করতো, দিদিমাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম, মেয়েটা যখন তার মামা বাড়ি আসতো তখন দেখা করতাম এমনকি দিদিমা থাকাই আমি মেয়েটাকে সিঁদুরও পরিয়েছিলাম, দিনটা ছিল ২৮/০২/২০২৪। তারপর মেয়েটা বাড়ি চলে যাই কিন্তু মেয়েটার কোন নিজস্ব ফোন ছিল না। দাদু ঠাকুমার ফোন বা বাড়ির ফোন থেকে লুকিয়ে লুকিয়ে ফোন করতো। বা মেসেজ করতো মেয়েটার বাড়িতে কেউ জানতো না, ৭-৮ মাস ভালোই কথা হয়, তারপর আমি আমার বাড়িতে আমাদের দুজনের ভালবাসার কথা বলি আমার ফ্যামিলি রাজি হয়ে গিয়েছিল, তারপর থেকে মেয়েটার সাথে আমার বাড়ির সবাই কথা বলতো।
মাঝে মাঝে আমরা দেখাও করতাম, কিন্তু আস্তে আস্তে মেয়েটার মা আর দাদা জেনে যায়। যেহেতু মেয়েটার বাড়ি থেকে আমাদের দুজনের সম্পর্ক মেনে নেবে না, কারণ আমার বাড়ি মেদিনীপুর, কেশপুর, মোহবনী গ্রাম,আর মেয়েটার বাড়ি উত্তর ২৪ পরগনা, যদুরহাটি গ্রাম, যেহেতু আমি কাজের সূত্রে উত্তর ২৪ পরগনা বাদুড়িয়া গ্রামে এসেছিলাম। প্রবলেম ছিল এই দূরত্বটা ১৮০ কিলোমিটার রাস্তা। এই কথাটা আমি মেয়েটাকেও অনেকবার বলেছিলাম তোমার বাড়ি থেকে আমার বাড়ি ১৮০ কিলোমিটার রাস্তা মেয়েটা তারপরেও রাজি ছিলো আমাকে বিয়ে করতে। তারপর তারিখটা ছিল ২২শে মে ২০২৪ মেয়েটা আমার সাথে দেখা করতে আসে সেদিন আমি মেয়েটাকে আবার সিঁদুর পরিয়েছিলাম, কিন্তু কেও জানতো না। তখন থেকে আমাদের ভালোবাসাটা বাড়তে থাকে, আমরা দুজন দুজনকে খুব ভালবাসতাম।অনেক দুষ্টুমি ঝগড়া কথা
কা টাকাটি রাগ সবই হতো, তবে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনতাম না।
মেয়েটা ছিল অনেক রাগী, ফোনে কথা বলতে বলতে আমি যখন রাগিয়ে দিতাম নিজেই ফোন কেটে দিতো আবার নিজেই ফোন করতো। যেমন আমাকে রাগ দেখাতো, তেমন অনেক বেশি ভালোও বাসতো, এমনকি আমাকে পাওয়ার জন্য মেয়েটা মা কালীর কাছে মানসিক-মান্দ করে, হঠাৎ একদিন তারিখটা ৫ই নভেম্বর ২০২৪ এই দিন মেয়েটার বাবা জানতে পেরে যায় আমাদের সম্পর্ক। মেয়েটার বাবা রাগের মাথায় বাড়ির ফোনটা ভেঙে দেয়। তারপর থেকে আমাদের কথা খুব একটা হয় না মাসে একবার বা দুবার কথা হতো, তাও অন্যের ফোন থেকে আজ ৩০শে নভেম্বর ২৫ দিন হয়ে গেল একবারও কথা হয়নি, আমারও ইচ্ছে হয় আমার ওই
কু ত্তাটার সাথে কথা বলতে, কথা বলতে পারি না বলে খুব কষ্ট লাগে মনের মধ্যে, জানিনা কবে যে কথা বলতে পারবো। আমার যত্নে গড়া ভালবাসার মানুষটার সাথে। কি করছে, কেমন আছে, তাও জানিনা, জানিনা তুমি আমার কপালে আছো কি না তবে এইটুকুই চাইবো আমার কু ত্তা টা যেখানেই থাকে যেন ভালো থাকে।
এই লেখাটা তুমি যদি দেখে থাকো, তাহলে আমার ভালোবাসা তুমি একটু হলেও বুঝবে।
পাঠিয়েছেন
ছোট্টু (ইন্ডিয়া থেকে)
Follow : Woman Personal Care Shop
( গল্প শেয়ার করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন)
25/06/2023
24/06/2023
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Badhuriya
Barasat
