Keya Patar Nouka
I am a sign artist , Painter , lyricist , poet
।। বনফুল।।
আমি যদি বনফুল না হয়ে
যদি হতাম গোলাপফুল। তখন আমার আদর থাকতো, দাম থাকতো
সবাই আমাকে ভালোবাসতো।
কিন্তু, আজ আমি নিঃস্ব, রিক্ত গন্ধহীন বনফুল,
তাই কেউ আর আমায় ভালোবাসে না।
আসে নাকো সেই ভ্রমর ভ্রমরা,
আসে না সেই প্রজাপতির দল।
তাই আজ পথ চেয়ে বসে আছি প্রতীক্ষার আশায়
কবে যে ঘুচবে বনফুল হতে গোলাপফুলে
আজো তাহা জানি না।
গোপাল হালদার রচিত , স্মৃতি কণা কাব্যগ্ৰন্থ থেকে নেওয়া। ওর ওই ও
।। নেতাজী।।
আজো পথ চেয়ে আছি মোরা
তোমারী প্রতীক্ষায় চেয়ে,
নগরে বন্দরে তোমারী প্রভাব
পড়ে আছে কেবল ছেয়ে।
ফিরে এসো, ফিরে এসো ওগো
ফিরে এসো মায়ের কোলে,
দুঃখীনি মায়ের বক্ষ ও যে
ভাসছে চোখের জলে ।
ওগো রক্ত অশ্রু অনেক দেবো
দুহাত ভরে নাও,
শুধু একটিবার মোদের কাছে
দেখা দাও, দেখা দাও।
গোপাল হালদার রচিত, স্মৃতি কণা,কাব্যগ্ৰন্থ, থেকে নেওয়া।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Jalangi
Berhampore
742305
