Lovely Nain poem
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lovely Nain poem, Health/Beauty, saudi, Delhi.
হয়তো কোনোদিন | Hoito konodin | | Bangali New Sad Song | 2025
💐
1 Oct
2025
💐হয়তো কোনোদিন💐| Hoyto konodin | Lovely Nain | Bangali New Sad Song | 2025
🎙️Song : Hoito Konodin (হয়তো কোনোদিন)
🎙️Singer : Netul Yasmin
📝Lyrics :
🎙️Tune : Netul Yasmin
🎙️Music : Talukder Hamim
📀Label : Official
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to Lovely Nain Official. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
---
Ph--966--0573231073
আপনি যে কোয়ালিটি ভিডিও দেন,,, Vairal তো দূরের কথা,,6-7 জন ও দেখে না---একটি ফুলের ছবি দিলে মানুষ 12 থেকে 50 টা Like পাই,,, আপনার ভিডিও কোন কালের,, কোন যুগের তা আমার জানা নেই,,, সত্যি আপনি একটি অদ্ভুত একটি আজব মানুষ----
#
কখনো ভালোবাসনি-----করেছো শুধু অভিনয়---💐
15/09/2025
lovely nain:
তুমি ছিলে রাজ প্রাসাদে
আমার কুঁড়ে ঘর---
সুখের খোঁজে নিদ্রাবিহীন
এখন কিসে ডর!!---
অর্থ ছিলো রাশি রাশি তোমার
রাজকন্যার রূপ!
একাতিত্বে বসে কাঁদছো কেন?
নিরালায় আজ খুব!!
হারানোর পর চিন্তা ভাবনা
করে কি বল লাভ!
মাথায় তুমি জুতা মেরে
চাইছো এখন মাফ--
--Lovely
সকল দাবি ছাড়বি যখন
পাওয়া সহজ হবে।
এই কথাটা মনকে বোঝাই,
বুঝবে অবোঝ কবে?
নালিশ নিয়ে বেড়াস মেতে
পাস নি যা তার হিসাব পেতে,
শুনিস নে তার ভাণ্ডারেতে
ডাক পড়ে তোর যবে।
দুঃখ নিয়ে দিন কেটে যায়
অশ্রু মুছে মুছে,
চোখের জলে দেখতে না পাস
দুঃখ গেছে ঘুচে।
সব আছে তোর ভরসা যে নেই,
দেখ্ চেয়ে দেখ্ এই যে সে এই,
মাথা তুলে হাত বাড়ালেই
অমনি পাবি তবে।
বাল্যকালের দিনগুলো আবার
পেতাম যদি ফিরে!
আদর সোহাগে যত্নে রাখতাম
আমি স্মৃতিতে ধরে!!
বন্ধ চোখে ক্ষনিকের মধ্যে,
কভু ছোট্ট শিশু হয়!
দশটায় স্কুল, কান্নার রোল
ব্যাগে বর্ণ পরিচয়!!
জাত ভেদাভেদ, কালো সাদা ভুলে
একে অপরের প্রতি!
টিফিন বাক্স, ভাগ করে খাওয়ার
ছিল সুখ কোটি কোটি!!
জানি কভু আর আসবেনা ফিরে
সময় হয়েছে পার!
নিজের সংসারে শত ব্যাস্ততায়
কে এখন যে কার??
-----Lovely Nain (Delhi)
স্বার্থের উপর নির্ভর করে
কাটছে সবার দিন!
ক্ষতির হিসাব অঙ্ক কষে
হচ্ছে মনে Seen !!
যুক্তিকে নয় তর্কের মাঝে
হচ্ছি মোরা জয়!
আঁধারটাকে পথচারী ভেবে,
কষ্ট মনে আশ্রয়!!
অর্থের কাছে ভাবনা গুলো
দিচ্ছে সমাজ দাম!
মানুষের মধ্যে প্রেমের অভাব
হোকনা রহিম-রাম!!
------Lovely Nain(Delhi)
মানুষের কাছে মানুষই দাম
পাইনা মানুষ আর!
অর্থের কাছে সব জিতে যায়
দুর্নীতি প্রতিবার!!
শ্রদ্ধার কাছে, সংস্কারটাই ভবে
শিক্ষাটা, মূল্যবান!
ডিগ্রি অর্জনে লাভ নেই কোনো,
মানুষ্যত্ব শূন্যস্থান!!
রীতিনীতি আজ সমাজের কাছে
শক্তি, রঙ,ও জাতে!
অন্যায় দেখে, ভাষাহীন ভবে
বধির আমি দুনিয়াতে!!
---Lovely Nain(Delhi)
💐অনলাইন সুখ💐
💐Lovely Nain💐
ফেসবুক, ইনস্টা, whatsaap, বুঝি--
প্রতিদিন নিউ ফ্রেন্ড শুধু খোঁজা খুঁজি----
কত শত স্বপ্নটা ম্যাসেঞ্জার ভরে---
চ্যাট,চ্যাট শুধু চ্যাট, Hello, হাই, করে--
ঘুম নেই দু চোখেতে মিলিবার আশা---
রাতদিন ফিসফাস শুধু ভালোবাসা---
হানিমুন বিয়ে ছেলে সব হয় যদি---
বাবু, যান, সোনা, পাখি, চোখে সুখ নদী--
আরো কত কথা আছে, স্বপ্নের ঘোরে----
প্রতিরাত ভিডিও কল, ঘুম আসে ভোরে--
সংসার, সমাজেতে, নেই কিছু মনে---
নিঃশ্বাসে মিশে গেছে, প্রেম প্রতিদানে---
ভয় নেই কোন কিছু, দেখে নিবো সব----
কট, খাবো, ভুলে যাবো, না কলরব---
উৎসাহ শুধু মনে, ঠোঁটে প্রেম যতো--
কথা বলে ভুলে যায়, মনে-আছে ক্ষত--
পয়সার মূলটা, যায় না তো বোঝা---
অনলাইন মিডিয়ায় শত রূপ খোঁজা---
তৃপ্তিটা মিটে যায়, শুধু দেখে দেখে---
সবকিছু শেষ হয়, ব্লক করে রেখে---
দুইমাস sad song চলে রাতদিন---
শত চ্যাট পরে থাকে, হয় না তো seen---
এইভাবে আজকের শত প্রেম মনে---
Oniline মিথ্যা সুখ, করে কোটি জনে--
তাই বলি সময়ের মূলটা বোঝে ---
নিঃস্বার্থ প্রেম করো, অফলাইন খোঁজে---
💐বউ খোঁজ💐
💐Lovely Nain💐
আমার বউটা গ্রামের সেরা--সবাই এটা বলে!
তাঁহার সাথে কইলে কথা--কষ্টটা যায় চলে!
মুক্তা,চাঁদি,কোহিনূর, হীরা-বউটা আমার ঘরে!
তাঁহার কথাই কি মায়াতে- দুঃখটা যায় দূরে!!
শরির যেমন আছে শিরা-তেমন আমার বুকে!
দিবানিশি আমার সেবাই-আছে দুঃখে সুখে!!
প্রতিদিন ওই নিয়ম করে-মালিশ গরম তেলে!
খাবার নানা তৃপ্তির স্বাদ-বানাই হেলে দুলে!!
ঘুম আসেনা যেই নিশীতে-শুনাই নানান ছড়া!
ওই মায়াবী চোখটি শুধু-প্রেম দিয়ে তার গড়া!
লাজুক হাঁসি ঠোঁটের কোণে-লজ্জা খুবি তাঁর!
কোন মাটিতে তৈরি সে যে- রূপের কি বাহার!!
আধো আধো মুখের কথা-মিষ্টি মধুর সূর!
একটা মিনিট থাকতে আমি-চাইনা হতে দূর!!
সরল ভাষায় প্রকাশ করে-যেটি আসে মনে!
ভুলত্রুটি তার হাজার থাকে-রোজই প্রতিদিনে!
হাজার সরি নানান ভাবে-বলবে সবার মাঝে !
কানে আবার ফুসুর ফুসুর-করবে শুয়ে খাটে!!
বলবে শুধু মনের কথা-হাজার আবেগ নিয়ে!
আমায় পেয়ে সুখী তুমি-করেছো শখের বিয়ে!
লক্ষ গুণের পূর্ন সে যে- আমার ভূবন জুড়ে!
মনটাকে সে শীতল করে-দুষ্টামি ঘুরে ফিরে!!
আসলে ঘরে ফোনটাকে-সে করে সুইচ অফ!
তুমি আমার মনের পাখি-বলে তুমিই সব!!
বউটা এমন যার আছে ভাই-স্বর্গ তাঁহার ভবে!
সত্যি এমন বউ কোথাও-খুঁজে পাওয়া যাবে?
💐হটাৎ রাগ💐
💐Lovely Nain💐
হটাৎ করে রাগ করেছে আজকে আমার বউ-
জানিনা যে মনের খবর বকেছে নাকি কেউ-
এড়িয়ে চোখে আমার দিকে, সাপের মত ফুলে
হাতের বালা,টিপ,নূপুর ওই,কানে পাশা খুলে-
বলেছে না যে কোন কথা আমি নীরব সুরে-
কি হয়েছে?তাই শুনে খুব দেখে আমায় ঘুরে-
ঢোক গিলে খায়,তবুও ভয়ে বলো কিছু কথা
চুপ করে সে বোবা হয়ে, মান করে অযথা--
আলমারিটা সেই খুলে যে, শাড়ি চুড়ি ফেলে-
গ্যাসটা যে অন করেদেয়,শুধু আগুন জ্বলে!
টিভি আবার বন্ধ করে, দিলো গালে হাত!
ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু,শুয়ে যে চিৎপাত!
কথার জবাব না দিলে এই বুঝবো কিসে রাগ
কেমন করে সুখ দুঃখ করবো আমি ভাগ!
খাবার গুলো ঠিক রান্নায়-প্রতিদিনের মতো!
ভুলটা খুঁজে পাচ্ছি না যে, আমি অবিরত!
খাবারটাকে এনে দিল, একটি কাগজ হাতে!
সামনে রেখেছিঁড়ে দিল- দাঁতটি রেখে দাঁতে!
হেঁচকি দেখে দৌড়ে গিয়ে, জলের গ্লাস ভরে!
ঠান্ডা গরম মিক্স দিলো, ভক্তি আদর করে!
নখটি দাঁতে কাটছে এখন, নড়ছে আঙ্গুল পা!
একটা শুধু বললো কথা, গিলে গিলে খা!!
বুঝতে আমি পারছি না যে,করবো কি যে আর
উত্তর কিছু, থাকলে জানা, বলো বন্ধু বারংবার
আঁধার রাতে পূর্ণিমার আলো
শীতল করা তোমার রূপ----!
শিহরণ জাগে তোমায় দেখে
মন খেয়ালে থাকে চুপ-----!!
মায়াবী ওই কৃষ্ণচূড়া ঠোঁটের
দরজা মনে বন্ধটাই---!
যুগল ভ্রু, নেশাই চোখে প্রিয়,
অনুভূতি ইচ্ছাটাই!!
শুভ্র স্বেদন ললাটে সর্বদায়
প্রেমে মহৎ নেশাই ঘোর-----!
গোধূলি রঙ মন মাতিয়ে
ইচ্ছা মিলন রাত্রি ভোর---!!
বাঁধন হারা, অগোছালো কেশে
দোদুল দোলে,অন্তরে---!
শুদ্ধ হওয়ায়,মহীয়ান প্রেমের
ঝলকানি শতরূপে-----!!
বক্ষ চূড়ায়, উদাসীন আঁচল
মনকে আনন্দে কভু-----!
রক্তজবা, মন মন্দিরে আমার
পূজার যে দেবী তবু----!!
উত্তপ্ত বক্ষে, প্রেমের জোয়ার
গোল্ড প্রিন্ট শাড়ির ছাপে-----!
লজ্জার হাঁসি, ঠোঁটের কোণে
নতশিরে শতক লাজে----!!
বিভোর হয়ে চাতকের মতোই
অপেক্ষায় আজও বসে----!
পতিক্ষায়,রব সারাটি জনম
শুধু তাঁকে ভালোবেসে----!!
-------Lovely Nain
নিরিবিলি সেই মধ্যরাতটি
গেছো কি তুমি ভুলে-----!
সময়ের সাথে পাল্টে নিজেকে
বহু দূর গেছ চলে-----!!
ভাবনার মাঝে কত স্বপ্ন পূরণে
ছিলাম যোগ্য সাথে-----!
বিবেচনা ছিল ছাড়বেনা ভবে
হাতটি রাখিয়া হাতে-----!!
নেইমনে কিছু অতীতের সবই
আজকে স্মৃতির পাতা----!
তোমার দেওয়া বেদনা গুলো
থাকবে হৃদয়ে গাঁথা----!!
প্রভাতে, নিশীতে স্বপনে, শয়নে
যত ভাবি যায় ভুলে----!
চোখের কোণে, ততবার আসে
ছল ছল আঁখি জলে----!!
-----Lovely Nain (Delhi)
কতদূর গেলে, আমাকে ফেলে,
যতনে করিয়া পর!
অভিনয় মধুর, আবেগে ভরপুর
ভাঙিলে মনের ঘর!!
কোটি আশা নিয়ে, মনে মন দিয়ে,
ভাঙিলে স্বপ্ন শত!
কোন ভূলে তবে, একা রেখে ভবে
করিলে মনকে ক্ষত!!
জানা অজানার, নিজস্ব সংসার
রয়েছে অনেক বাকি!
টাকা মাসে শুধু, কথায় ভাষা মধু
মিলনে বন্ধু ফাঁকি!!
নারীদের মন, না অৰ্থ সর্বক্ষণ
কিঞ্চিৎ ভালোবেসে!
তুমি পাশে এসে, জান বলে হেঁসে
অভিমানে রব ঘেঁষে!!
এই খুশি যে মনে, দিন প্রতিদিনে,
চাতকের মত থাকি!
শুধু স্মৃতিগুলো, মনে এলোমেলো
ভেবে ছল ছল আঁখি!!
-----Lovely Nain
💐বাংলা ভাষা💐
💐Lovely Nain💐
বাংলার খেয়ে, বাংলায় আজি,
বাঙালি কে দিস গালি---!
সিরাজ, ক্ষুদিরাম, বন্দে,
মাতরাম কি করে যাস ভুলি---!!
জাতীয় সংগীত, জন গণ, মন
কার লেখা ভুলে যাস---!
অপমান করিস বাংলা ভাষাকে
খুলে দেখ ইতিহাস----!!
ব্রিটিশের অত্যাচার, স্বাধীনতার,
স্বাদ দিলি এই প্রতিদান---!
নেতাজি সুভাষ সেই ছিল জাতি,
বাংলা মায়ের সন্তান------!!
আজ ভুলে তোরা অপমান,
করিস রাজ্যে সবার সাথে----!
দেশটা তোদের নয়তো একা,
বুঝবি এই প্রতিবাদে----!!
যাদের নিয়ে মাথা উঁচু করে
বলিস যে ভারতবাসী-----!
বাংলা ভাষা শুনলে কেন?,
বলিস আজ বাংলাদেশী----!!
ইতিহাস টাকে খুলে দেখ, কভু
বাঙালীর অবদান----!
ভুলে যাবি তোরা হিন্দি স্বাদটা
বাঙালির কি শান----!!
থাকতে সময় নিজেকে পাল্টা,
বাঙালি যদি জাগে---!
ইতিহাস থেকে মুছে যাবি তোরা'
বাঙ্গালী সবার আগে----!!
তুমি মনে তাই মনের পাখিটা
রাত ভোর সারাক্ষন-----!
তোমাকেই খুঁজে শুধু বার বার
এই মন আজীবন----!!
তোমার মুখের কথা গুলো শুনে
ভরে যায় এই মন----!
যানিনা এমন কিসের মায়া এতো
কি মমতার বন্ধন-----!!
একাকী যখন ঘরে মোর থাকি
চিন্তায় রোজ ভাবি-----!
তুমি যে আমার জীবন মরণ
তুমি সবটাই দাবি----!!
সব বুঝেও তুমি চুপচাপ থাকো
জানি তোমার মনটাই----!
আমার থেকেও খুব ভালোবাসো
বুঝি আমি সবটাই----!!
----Lovely Nain----
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Saudi
Delhi
