Swasty Yoga Institution
1. The Physical medicine,Yogapathy & Physio Therapy treatment completely will be available.
2. For refreshment Recitation, Songs & music wil be uploaded.
29/12/2022
ব্যক্তিত্ব
======
✒️ ডাঃ প্রদীপ কুমার দাশ
বেলাশেষে প্রস্ফুটিত পাপড়ি শুকায়;
রেখে যায় স্মৃতি, মায়ামৃদু চক্রবালে।
সারাদিনের সৌন্দর্য মোছে অন্তরালে-
বীজের ভিতর সব সত্বা সুপ্ত রেখে,
ক্ষনিকের বসন্তবেলায় মায়া-মেখে
আবার প্রস্ফুটিত হয় সে, নবডালে।
কোনো এক অরুনোদয়ের স্নিগ্ধকালে-
বেলাশুরু শুভেচ্ছায় সুবাস লুটায়।।
বার বার আসা আর যাওয়ার মাঝে,
ফুলের রং বাহারে, গন্ধ সুবাসের-
সাথে সাথে অমিয় মাধুর্য লীলায়িত।
তোমার তুমি ব্যক্তিত্ব সুরে সুরায়িত।
উদয়াস্তের মাঝে বাঁচা সংগ্রামের,
অস্তকালে দীপশিখা ঐ ব্যক্তিত্ব সাজে।।
চতুর্দশপদী ৮/৬ (১৪.২২)
২৯.১২.২০২২
09/12/2022
প্রেমের মনিকোঠা
============
_✒️ডাঃ প্রদীপ কুমার দাশ_
চোখের কোন বেয়ে ঝর্ণা ধারে
অকস্মাৎ অবিরাম-
সিক্ত হৃদয় দুমড়ে মুচড়ে বিষম
ভারে রচে একটি নাম।।
আনমনায় অজানা সূত্র গ্রথিত
মন ত্রাণের মন্ত্র লহরী
ভিজছি একলা আমি নিরবধি
হরসিত পরশে শিহরি।।
ভীষন ভাবে চাওয়াটা নিরন্তর
হো'ক দিন অথবা রাত-
কৃতিসম্বেগ নির্ঝরিত ব্রহ্মমার্গ
সত্তা-প্রবৃত্তির সংঘাত।।
তোমার ধ্যানের নীরবতা রোধে
সংঘাত পরিকাষ্ঠা।
তুমি আমার স্বতঃসর্বা বৈশিষ্ট্য
প্রেমের মনিকোঠা।।
কোলকাতা
০৮.১১.২০২২
27/10/2022
_*দ্বিতীয়ার ভোরে*_
"""""""""""""""""""""""""""""
✒️ ডাঃ প্রদীপ কুমার দাশ
কার্তিক এর শুক্লা দ্বিতীয়ায়
হিমেল হাওয়ায় তুই এসেছিলি
আবছা আবছা মনে পড়ছে,
কি এক আবৃত্তি করেছিলি...
হঠাৎ দৈব বাণী হলো ধ্বনিত
"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যম দুয়ারে পড়ল কাঁটা...."
"মা মৃয়স্ব,- মা জহি,-
শক্যতে চেৎ মৃত্যুমবলোপয়।"
"ম'রো না, মেরো না, যদি পার
মৃত্যুকে অবলুপ্ত কর।"
উজ্বল জ্যোতি ছিল তোর
চাউনিতে, তোর দৃঢ় প্রত্যয়
ললাটে এঁকে দিলি,
শিশির ভেজা দই চন্দনের
হলদে রঙের একটি ফোঁটা
উজ্জীবিত করে আমায়;
ছোট ছোট রাগ অভিমানের
পাহাড়গুলো সাথে নিয়েই,
অগাধ টানে মিষ্টি অনুভূতি।।
আল্পনা আঁকা তোর আঙ্গুল ছোঁয়া
মুছে দিল অশুভ যত ললাট লিখন,
অন্তর যেন গাইলো তখন-
প্রাণচঞ্চল উজ্বল ধারায় সিক্ত,
চির সবুজ হাসিটি তোর
চিরন্তন স্নিগ্ধতায় উদ্ভাসিত,
উজ্জ্বলতার পরশ জাগিয়ে,
উদ্দাম থাকুক।।
দ্বিতীয়া পেরিয়ে তৃতীয়া আসে
আবার কানটি ধরে-
খুনসুটিরা অবাধে আসে যায়,
কখনো ভাব আবার কখনো আড়ি হয়।
তবুও কেন আমরা ভাই-বোন
দুজনে দুজনকে চোখে হারায়;
অদ্ভুত এই কথা গুলো বলছি তোকে
হঠাৎ শঙ্খধ্বনি, ঘুম ভেঙে গেল
স্বপ্ন দেখছিলাম-
আবার দিন-যাপনের যাত্রা শুরু।।
২৭.১০.২০২২
ভাতৃ দ্বিতীয়া
কোলকাতা
25/10/2022
_*প্রেমদীপ*_
""""""""""""""""''"""""
_✒️ ডাঃ প্রদীপ কুমার দাশ_
সময়ের দিগন্তে হেঁটে যায় যাপন,
হৃদয় আলে ঐ ইচ্ছেবেলার আবেগ;
রোদ বেলার ক্ষণিক উজ্বলতায়-
হঠাৎ উচ্ছলিত এক সমুদ্র জলে,
উচ্ছল ইচ্ছেরা ডুবন্ত অসীম তলে।
শানিত অশান্ত নদীর উর্মিমালায়,
তোমার রঙেই রঞ্জিত প্রীতিসম্বেগ,
হাত ধরে ঐ তোমার আপন বাঁধন।
খামখেয়ালী প্রণয় হয় ছন্দবদ্ধ।
কমলা বেলাশেষে তুমি আমার প্রেম,
তুমি সাঁঝদীপে জ্বলন্ত শিখার রন্ধ্র,
গভীর রাতে নিদ্রাতে তুমিই অতন্দ্র;
তুমিই আবার প্রত্যুষের সাধন হেম
তুমি রচ দীপশিখাতে আলোক ছন্দ।।
২৫.১০.২০২২
কলকাতা
চতুর্দশপদী ৮/৬
শুভ দীপাবলি
07/07/2022
ধারাবাহিক- *"যোগ"*
-------------------------------
_*পর্ব-৩*_
~~~~~~~
আজ সারাদিন ব্যস্ত থাকায় সকালে লেখা সম্ভব না হওয়ায় এখন লিখলাম। অনেকেই আমার ইনবক্সে লিখেছেন আজ কি ধারাবাহিক যোগ পোস্ট হবে না? তাদের ও কোনো উত্তর দিতে পারিনি ব্যস্ততার জন্য। আপনাদের এই আগ্রহ আমায় লিখতে প্রেরণা দেয়, এবং উৎসাহিত করে।
যাই হোক এবার আসি আলোচনায়-
★গত পর্বে আমি অষ্টাঙ্গ যোগ এর প্রথম ধাপ 'যম' বা সংযম বিষয়ে একটু ধারণা দেবার চেষ্টা করেছি। বিষয়টি আরো বিস্তৃত। সেই বিস্তৃত আলোচনায় এখন যাচ্ছি না ক্রমশঃ আমরা পরবর্তীতে জানতে পারবো যতটা শ্রীশ্রীঠাকুরকে আমাদের জীবনে মূর্ত করে তোলার চেষ্টা করব ততই *'যম'* আমাদের জীবনে সহজাত হয়ে উঠবে।
এবার আসা যাক দ্বিতীয় ধাপে- অর্থাৎ - _*"নিয়ম"*_ এ
যেকোনো কার্যে সফল হবার জন্য সেই বিষয়ের যা যা নিয়ম অনুসরণীয় তা করতেই হয়। বিশেষতঃ বিষয়টি এই ভাবে ভাবা যায়- শ্রীশ্রীঠাকুরের কথায়-
"ধর্ম তোমার ফুটবে যতই
নিষ্ঠা, নীতি, ব্যবহারে
প্রতিষ্ঠাও আসবে তেমনি
পারবে না কেউ রুখতে তারে।।"
ধর্ম বলতে শ্রীশ্রীঠাকুরের কাছে এসে আমরা জানলাম অস্তিত্ব কে বজায় রাখতে যে অনুশাসন অনুসরণ করতে হয় তা পরিপালন করাই ধর্ম পালন।
যেমন ছোট বেলায় স্কুলের পরীক্ষায় প্রশ্ন হতো - জলের বা তরলের ধর্ম কি? উত্তরে লিখতে হতো উপর থেকে নিচে প্রবাহিত হওয়া।
আবার জল যখন বরফ এ বা কঠিন পদার্থে পরিনত হয় তখন কিন্তু প্রবাহিত হয় না। ঠিক তেমনি মানুষের ধর্ম বাঁচা ও বাড়া যা অনুশীলন করলে বাঁচতে পারে এবং একই সাথে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তা অনুশীলন করাই হলো ধর্ম পালন। এই অনুশীলন এর যে পদ্ধতি তাকেই নিয়ম বলা হয়। নিয়ম অনুসরণ না করে যেমন খুশি তেমন চলনে চললে যা হয় তা হলো-
"যা খুশি তাই করবে তুমি
তা কিন্তু রে চলবে না
ভালো ছাড়া মন্দ করলে
পরিস্থিতি ছাড়বে না।।"
প্রত্যেক টা বিষয়ের নির্দিষ্ট যা নিয়ম তা অনুসরণ করে চললেই সমস্ত জায়গায় শ্রী বজায় থাকে।
তাই কোনো কিছু করার আগে প্রকৃত ভাবে জানা প্রয়োজন তা অনুশীলনের সঠিক নিয়ম কী? এবং তা ঠিক ঠিক ভাবে পালন করা।
যোগ এর ক্ষেত্রেও প্রকৃত নিয়ম অনুসরণ করা একান্ত প্রয়োজন অন্যথায় যোগ করতে গিয়েও বিয়োগ এর সম্ভাবনা প্রবল হয়।
যোগে থাকা মানেই হলো সুরে থাকা বা ঈশ্বরের সাথে যুক্ত থাকা। আর বিয়োগ মানেই হলো অসুরে আসক্ত হওয়া।
মূলতঃ এই নিয়ম অনুশীলন করেই এগিয়ে চলার নামই *নিয়ম"*।
ক্রমশঃ
ডাঃ প্রদীপ কুমার দাশ
কলকাতা
06/07/2022
ধারাবাহিক- *"যোগ"*
------------------------------
_*পর্ব-২*_
~~~~~~
যোগের নিরন্তর সাধনা আমাদের জীবনের অঙ্গ কোনোভাবে নয়ত কোনোভাবে আমরা এর অনুশীলন করেই চলেছি যেদিন এটা বন্ধ সেদিন আমরা সচ্চিদানন্দময় এর হাত ছেড়ে বিপথে চলতে থাকি বা অস্তিত্বের বিরুদ্ধাচারণ করি। এই যোগের অনুশীলন করতে আমাদের অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেই এগোতে হবে। এবার আসা যাক এই অষ্টাঙ্গ যোগের প্রসঙ্গে-
★ *অষ্টাঙ্গ যোগ* ★
১. যম
----------
যম অর্থাৎ সংযম কাউকে আঘাত দিয়ে আমি অস্তিত্বের দিকে এগিয়ে যাবো তা সম্ভব নয়। তাই এই সংযম অনুশীলন যোগের প্রথম ধাপ।
বিষয়টি একটু পরিষ্কার করা যাক-
আমরা প্রতিদিন দিনের শুরুতে _*"স্বতঃ অনুজ্ঞা"*_ আবৃত্তি বা পাঠ করি এই _*"স্বতঃ অনুজ্ঞা"*_ বিষয়টি কি? নিজেকে নিজে শাসন করা বা ইংরেজিতে বলি _*Auto suggestion*_ অর্থাৎ নিজেকে পরামর্শ দিয়ে সেই মতো নিজের জীবন যাত্রা কে এগিয়ে নিয়ে চলা। আমাদের বৃত্তি প্রবৃত্তি কে বশে আনার সংকল্প করে থাকি, সেটাই সংযম বা যম। বশ করা মানে ওগুলোকে ত্যাগ করা নয়। বশ করা মানে সেগুলো আমার সঙ্গে থাকবে কিন্তু আমার নিয়ন্ত্রণে । সাধারণ মানুষ কেউ যদি বলে যে সে সকল প্রবৃত্তি ত্যাগ করেছে তবে তা ডাহা মিথ্যে কথা। তাদের প্রায়শঃ দেখা যায় অন্যের দোষ দেখতে এবং সমালোচনা করতে তাদের জীবনে যোগের ইচ্ছেই থাকে না শুধু বিয়োগের আবেগ কাজ করে। শ্রীশ্রীঠাকুর এই প্রবৃত্তি থেকে সাবধান করতে অনুশ্রুতি তে বাণী দিলেন-
"নিজের ত্রুটির ধার না ধেড়ে
পরের ঘাড়ে দোষ চাপায়।
অহং মত্ত এমন বেকুব
ক্রমে ক্রমে নষ্ট পায়।।" পরনিন্দা না করে পারলে তাদের সঙ্গ দিয়ে যাজন উদ্বুদ্ধ করে তাদের ও দোষমুক্ত করে যখন আমরা তাদের ও মঙ্গলে যুক্ত করে তুলি সেটাই যম। এই *যম* দিয়েই তৈরি হয় ব্যক্তিত্ব বা পারসোনালিটি। এই ব্যক্তিত্ব কারো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। সেইদিকে না তাকানো ভালো। ঐ দিকে তাকালে *যম* আর সম্ভব হবে না।
আমাদের সৃষ্টি হয়েছে প্রবৃত্তি থেকে তাই সেটা আমাদের মধ্যে চিরন্তন থাকবেই। এই প্রবৃত্তি কে আমার ব্যক্তিত্ব যখন নিয়ন্ত্রণ করে সঙ্গে নিয়েই চলে বা সমস্ত প্রবৃত্তি যখন ইষ্ট পুজোয় অর্ঘ্য হয়ে ওঠে তখন আমরা তাকে বশ করলাম । আমাদের _*"স্বতঃ অনুজ্ঞা"*_ সার্থক হয়ে উঠল বা আমাদের জীবনে স্বস্থ্যয়নির ২য় বিধি সার্থক হয়ে আমায় সংযমী করে যোগের প্রথম ধাপ *"যম"* অনুশীলন এ ব্রতী করে তুললাম নিজেকে। স্বস্থ্যয়নি র ২য় বিধি তে তেমনি পরমদয়াল বিধি দিয়েছেন- "নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিরোধঃ না করিয়া প্রবৃত্তির চাহিদা ও প্রয়োজনগুলিকে সর্বদা সমুন্নত সমবেগশালী করতঃ ইষ্টস্বার্থ প্রতিস্থাপন্ন করিয়া চালান।"
পরিবেশে যা কিছু আছে সেগুলো থেকে সমস্ত ভাল মন্দ নির্ধারণ করে ভালোটা যদি সার্থক ভাবে কাজে লাগিয়ে নিতে পারি তবেই তা আমাদের বশে আসল। আর তা না করে যদি বাদ দিয়ে চলি তবে নিজেরা পরাজিত হলাম সেই প্রবৃত্তির কাছে তাকে বশ করতে পারলাম না। তাই পরমদয়াল এক্ষেত্রেও ঐ যোগ এর কথাই বললেন বিয়োগের কথা নয়। এই ভাবেই আমরা অনুশীলন করি যোগের প্রথম ধাপ- _*"যম"*_
যোগ শাস্ত্রে দেখা যায় তাই আর্য ঋষি রা অনুভব করেছিলেন- প্রাণীদেহের মাংস ভক্ষণ করে লোভের বশে যাওয়া যায় লোভ কে বশ করা যায় না তাই সাধনায় বিভ্রাট ঘটেই থাকে প্রায়শঃ।
শ্রীশ্রীবড়দা বলতেন - _*"মাছ খাই অথচ নাম ধ্যান করে এ আমার বিশ্বাস হয় না।"*_
যম এর অনুশীলন মূর্ত না হলে কি করে সাধনার পরবর্তী স্তর গুলো তে আমরা এগোব বা সচ্চিদানন্দময় এর সাথে যোগ সাধিত হবে?
তাই যোগের প্রথম ধাপ ই হলো _*"যম"*_ ।
ক্রমশঃ
ডাঃ প্রদীপ কুমার দাশ
কলকাতা
05/07/2022
*আজ থেকে শুরু করছি একটি ধারাবাহিক লেখা*
_*বিষয়-"যোগ"*_
*১ম পর্ব*
---------------
যোগ দর্শনের ৮টি অঙ্গ যাকে বলা হয় _*অষ্টাঙ্গ যোগ*_-
১. যম, ২. নিয়ম, ৩. আসন, ৪. প্রাণায়াম, ৫. প্রত্যাহার, (এই ৫টি নিয়ে হঠ যোগ) এবং
৬. ধারণা, ৭. ধ্যান ও ৮.সমাধি (এই তিনটি নিয়ে রাজ যোগ)
গত ২১শে জুন বিশ্ব যোগ দিবসে একটি লেখা আমার ভীষণ ভালো লেগেছিল . Rajesh Chowdhury দার লেখা। সেই লেখার পরিপ্রেক্ষিতে এই লেখার প্রচেষ্টা।
শ্রীশ্রীঠাকুরের কথায় অনেক সময় এই _*যোগ দর্শনের বা পাতঞ্জল দর্শনের*_ কথা তিনি বলেছেন- এখন প্রশ্ন হলো এই পাতঞ্জল বা যোগ দর্শন আসলে কি? এই প্রসঙ্গে কিছু বলার আগে বোঝার সুবিধার্থে একটু প্রসংগান্তরে যায়- সাধনার কিছু স্তর আছে এই স্তর গুলো আমাদের সাধনায় উত্তরণে সহযোগিতা করে মাত্র এছাড়া এদের কোনো ভূমিকা থাকে না । যেমন - আমরা ফুলের মালা দিয়ে বিগ্রহ বা প্রতিকৃতি সাজায়, সামনে ধুপ জ্বালায় এগুলো র কি প্রয়োজন ছিল? আপনি ভাবুন আপনাকে যে ভালোবাসে সে আপনার গলায় বেশ কিছু ভারী ভারী মালা, পরিয়ে আপনাকে বসিয়ে আপনার নাকের কাছে ধুপকাঠির ধোয়া দিয়ে আপনার ভজন শুরু করল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, আপনার সাময়িক একটু ভালো লাগলেও তা কি নিশ্চিতরূপে বেশিক্ষন ভালো লাগবে নাকি অস্বস্তি হবে ? ঐ ভারী ভারী মালা গলায় পরে বা ধুপকাঠি বা ধূপের ধোঁয়ায়। আপনার যদি অস্বস্তি হয় তাহলে বিগ্রহে প্রাণ সঞ্চারিত হলে তার ও অস্বস্তি হবে। এটা স্বাভাবিক। তা সত্বেও আমরা ওই বাহ্যিক ক্রিয়া গুলো করার একটা বিজ্ঞান সম্মত কারন ও আছে, ওই ধূপের গন্ধ, ফুলের সজ্জা আমাদের মন কে প্রফুল্লিত করে আমাদের মন কে আরাধ্যের প্রতি একাগ্র করে। আমাদের সাধনায় সাহায্য করে, এবং বিষাক্ত আবহাওয়া ধংস করে।
ঠিক তেমনি অষ্টাঙ্গ যোগ অনুশীলন একেকটা ধাপ ঈশ্বর আপ্ত করার বা আত্মার সঙ্গে পরমাত্মার যোগ করার।
আমরা জানি যোগ মানে ইংরেজিতে add বা যুক্ত করা। ঈশ্বরকে আপ্ত করে তার সাথে যখন আমরা যুক্ত হয় তা ও যোগ সংখ্যার সাথে সংখ্যা যুক্ত হওয়া যোগ, শ্রীশ্রীঠাকুরের একটা বাণী উল্লেখ করে বলি -
"You are for the Lord
Not for others
You are for the Lord
& So for others. "
এখানে ও ঐ যোগের কথাই আছে আমি একমাত্র ঈশ্বরের অন্য কারো নয়, একমাত্র ঈশ্বরের তাই আমি সকলের এখানেও কোনো বিয়োগের কথা নেই, যোগের কথাই রয়েছে।
এই যোগ এ যতক্ষন আমরা থাকি ততক্ষণই সত্তা সচ্চিদানন্দময়। আর বিয়োগের চিন্তা মাথায় আসলেই তা শোকে পরিনত হয়। শোকে ঈশ্বরের অস্তিত্ব থাকে না। তাই আচার্য্য দেব বলেন-
*"শোকের আকর্ষণ কিন্তু নাই, শোকে বিকর্ষণ হয়। এখান থেকে কেউ শোক নিয়ে যেতে আসিনি।আমরা পুরুষোত্তম ধামে আছি।যার যেটা হারিয়েছে,তার তার মতন হারিয়েছে।আমরা শ্রীশ্রীঠাকুরের মানুষ,আর সত্তা সচ্চিদানন্দময়, তিনি বলেছেন। আর এই আনন্দেই আমাদের থাকতে হবে, আর তাঁকে নিয়েই আনন্দে ভরপুর হয়ে থাকতে হবে।"*
কথা প্রসঙ্গে একটি নজরুল গীতির পংক্তি মনে আসছে- *"তোমার মহাবিশ্বে কিছু হারায় নাকো কভু
আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু।।
কিছু হারায় নাকো কভু।।
তোমার মতোই তোমার ভুবন
চির পূর্ন হে নারায়ন
অন্ধ নয়ন দেখতে না পায়
তাই দুঃখ প্রভু
তোমার মহাবিশ্বে কিছু হারায় নাকো কভু।।"*
প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে যোগ হয়েই চলে, জন্মের পরে বাৎসল্য পূরণ করে সবটা জুড়ে থাকেন 'মা' তিনিই যুক্ত করেন বাবার সাথে, বাবা শিক্ষার সঙ্গে পূর্নতা দিতে আমাদের হাত তিনি জুড়ে দেন শিক্ষকের সাথে কখনো চিকিৎসকের হাতে, আবার সেই শিক্ষক ও আরোতর পূর্নতা দিতে আরো উন্নত শিক্ষকের হাতে আমাদের হাত জুড়ে দেন, এই ভাবে আমাদের জীবনে যোগের পরিক্রমা চলতেই থাকে। যোগে থাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেখানেই বিরাজ করেন ঈশ্বর। কোথাও কোনো বিয়োগ যেন আমাদের মন স্পর্শ না করে। যদি করে তবে তা ঈশ্বরের বিপরীত চলন। আর ঈশ্বরের সঙ্গে যোগ মানেই হলো বর্তমান পুরুষোত্তমে যুক্ত হয়ে চলা । আর তার সঙ্গে যুক্ত হওয়া মানেই তার সবটা মনে প্রানে নিয়ে চলা। সেখানেও কোনো বিয়োগ যেন না ঘটে।
ক্রমশঃ
ডাঃ প্রদীপ কুমার দাশ
কলকাতা
30/06/2022
যে-কোনো স্কুল / সংগঠন / ক্লাব / আবাসন পরিচালন কমিটি আমাদের এই প্রজেক্ট এ সামিল হতে চাইলে যোগাযোগ করুন +919830531557 / +918240521014
WhatsAap- +919830531557
সুযোগ, সুবিধা, শর্তাবলী, কোর্স ফী ও সিলেবাস সংগ্রহ করে নিন । সীমিত সময়ের মধ্যে এখন শুধুমাত্র কলকাতা, উঃ ও দঃ ২৪পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মেদিনীপুর ও বর্ধমান জেলার জন্য।
20/11/2021
বিজ্ঞপ্তি
--------
*Virtually প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান*
_*E-Certificate*_
আগামী ইংরেজি ২১শে নভেম্বর ২০২১ রবিবার ও আগামী ২২শে নভেম্বর ২০২১ সোমবার বাংলা ৫ই অগ্রহায়ণ সোমবার পরম পূজ্যপাদ শ্রীশ্রীবড়দা র শুভ ১১১তম জন্ম দিবসে
🙏🏻স্বস্তি-বার্তা🙏🏻 (Holy family in WhatsAap world) র বিশেষ নিবেদন
*"তোমার প্রেমল আকাশে"*
_*virtually*_ অনুষ্ঠিত হবে _Googlemeet_ এ নির্দিষ্ট লিংকে👇🏻
*https://meet.google.com/ntv-wnkd-use*
অংশগ্রহণ করতে ইচ্ছুক দাদা, মা, ভাই ও বোন সকলে আগামীকাল ২১শে নভেম্বর ২০২১ রবিবার দুপুর ২টার মধ্যে অথবা নির্দিষ্ট প্রতিযোগিতা র নির্দিষ্ট সময়ের অন্তত একদিন আগে। নাম নথিভুক্ত করতে করুন নির্দিষ্ট ফরম্যাটে WhatsAap করে *+919830531557* এই নং এ।
*নাম নথিভুক্ত করার নির্দিষ্ট ফরম্যাট*👇🏻
নাম-
পিতার নাম-
ঠিকানা-
ফোন নং-
প্রতিযোগিতার বিষয়-
প্রতিযোগিতার তাং-
বিতর্ক প্রতিযোগিতার প্রতিযোগী হলে পক্ষে/বিপক্ষে উল্লেখ করবেন।
১. প্রতিযোগিতার বিষয়- *কুইজ*
প্রতিযোগিতার তাং- ২২শে নভেম্বর (সোমবার) সন্ধ্যে ৬.৩০টা-৭.৩০টা নির্দিষ্ট লিংকে।
_*প্রতিযোগিতার প্রশ্ন হবে নিচের ভিডিও লিংক সমূহ থেকে।*_
১. *https://youtu.be/4V-mrgois1w*
২. *https://youtu.be/oNdVWJ7Y10U*
২. প্রতিযোগিতার বিষয়- *স্বরচিত কবিতা পাঠ* ( _*কবিতার বিষয় অবশ্যই ইষ্ট বিষয়ক হতে হবে।*_)
প্রতিযোগিতার তাং- ২৮শে নভেম্বর সন্ধ্যে- ৬.৩০টা থেকে ৭.৩০টা
৩. প্রতিযোগিতার বিষয়- *তাৎক্ষণিক বক্তৃতা* ।
বক্তৃতার বিষয় প্রত্যেক প্রতিযোগী নির্দিষ্ট WhatsAap নং থেকে প্রতিযোগিতার আগের দিন ৪ঠা ডিসেম্বর ২০২১ সংগ্রহ করবেন। এবং প্রতিযোগিতার তাং- ৫ই ডিসেম্বর ( *শ্রীশ্রীবড়দা র শুভ ১১১তম জন্ম তিথি* ) সন্ধ্যে ৬.৩০টা থেকে ৭.৩০টা।
৪. প্রতিযোগিতার বিষয়- *বিতর্ক*।
তাং- ১১ই ডিসেম্বর ২০২১ রবিবার সন্ধ্যে ৬.৩০টা থেকে ৭.৩০টা।
বিষয়- সভার মত- ১. *নিরামিষ আহার ই একমাত্র স্বাস্থ্য সম্মত আহার।*
প্রতিযোগিতার নিয়মাবলী প্রতিযোগিতা শুরুর ১০ মিনিট আগে বিচারক মন্ডলী জানাবেন সঞ্চালকের মাধ্যমে।
বিঃ দ্রঃ- প্রতিযোগীর সংখ্যা বেশি হলে প্রতিযোগিতার দিন ও সময় বর্ধিত হতে পারে।
অনিবার্য্য কারনে প্রতিযোগিতার সময় ও দিন পরিবর্তিত হতে পারে।
বিচারকের রায় চূড়ান্ত।
🙏🏻জয়গুরু🙏🏻
এডমিন প্যানেল
*🙏🏻SWASTY-BAARTA🙏🏻*
(HOLY FAMILLY IN WHATSAAP WORLD)
04/11/2021
With Regards, & love
17/10/2021
With Regards, Love & Best wishes
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata
