Dr Debatri Datta, Dermatologist
Dermatologist based in Kolkata, Bengali at heart and soul. Interested in all things skin, hair and beauty. WhatsApp for consultation details.
দেখে নিন পুরো ইন্টারভিউ, রূপচর্চা ও চুলের যত্ন নিয়ে TV9 বাংলায়।
28/09/2025
আপনাদের ত্বকের জন্য ফেসিয়াল কতটা কার্যকরী?
ব্লিচ করা স্কিনের জন্য কতটা ক্ষতিকর?
ডার্মাটোলজিস্টদের কাছে ত্বক সুন্দর করার জন্য আছে কি কি চিকিৎসা?
পুজোর সময় কিভাবে ত্বক সুন্দর ও সতেজ রাখবেন?
জেনে নিন এইসব ও আরো অনেক কিছু, আমাদের TV9 Bangla digital - Prescription ও পুজোর আড্ডাতে।
লিংক প্রথম কমেন্টে।
অনেকেই প্রশ্ন করছেন ফর্সা কি করে হওয়া যায়। ফর্সা হওয়া কি সত্যিই সম্ভব, বা অভিপ্রেত? ফর্সা হওয়ার ক্রিমের বিক্রি বাড়ছে দিন দিন। ডার্মাটোলজিস্ট হিসেবে আমরা কি বলি, তা জানতে দেখুন এই ভিডিও। ত্বকের দাগ, ছোপ ও পিগমেন্টেশন জাতীয় সমস্যা দূর করতে কিভাবে বেছে নেবেন সঠিক প্রোডাক্ট? কি সাবধানতা অবলম্বন করবেন ত্বকের সমস্যা এড়াতে? জানুন ফেয়ারনেস ক্রিম-এর খুঁটিনাটি।
বিঃ দ্রঃ - নিজের ত্বকের রং পার্মানেন্টলি পরিবর্তন করা সম্ভব নয়।
আপনারা কি জানেন, মেচেতা (melasma) শুধু রোদে গেলেই নয়, এমনকি ঘরের ভেতরে রান্না করার সময় আগুনের তাপ থেকেও বাড়তে পারে? তাই প্রতিদিন SPF 30-50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। ভিডিওতে আরও জানতে পারবেন কীভাবে হরমোনের পরিবর্তন, বিশেষ করে গর্ভাবস্থায় বা মেনোপজের সময়, মেচেতার কারণ হতে পারে।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব মেচেতা কিন্তু একরকম নয়। কিছু মেচেতা ত্বকের উপরিভাগে থাকে যা চিকিৎসা করা সহজ, আবার কিছু থাকে ত্বকের গভীরে যা সারিয়ে তোলা বেশ কঠিন। ভিডিওটিতে বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন টপিক্যাল ক্রিম, কেমিক্যাল পিল, এমনকি লেজার থেরাপির কথাও বলা হয়েছে। তবে মনে রাখবেন, যেকোনো চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ কিছু শক্তিশালী ওষুধ যেমন হাইড্রোকুইনোন বা স্টেরয়েড সঠিক তত্ত্বাবধান ছাড়া ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।
মেচেতা একবার সেরে গেলেও কিন্তু আবার ফিরে আসতে পারে, তাই দীর্ঘমেয়াদী যত্ন ও সুরক্ষা অপরিহার্য। ত্বকের এই জেদি সমস্যা থেকে মুক্তির উপায় ও সঠিক পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে!
16/12/2024
ছোটবেলায় (বা এখনো) ত্বকের জন্য বোরোলিন ব্যবহার করেছেন? শুকনো ঠোঁটে লাগিয়েছেন না ফাটা গোড়ালিতে? জানেন কি বোরোলিন এত কার্যকরী কেন? ব্রণতে গরম করে বোরোলিন লাগানো উচিত নয়, কেন জানেন?
দেখে নিন আমার নতুন ভিডিওতে। লিংক কমেন্টে।
01/12/2024
শীতকালে ত্বকের যত্ন কিভাবে করবেন?
সানস্ক্রিন, ফেসওয়াশ কি পরিবর্তন করা উচিত?
কি উপাদান দেখে প্রোডাক্ট কিনবেন?
জেনে নিন আমার নতুন ভিডিওতে। সঙ্গে আছে বেশ কিছু প্রোডাক্ট suggestion ও।
লিংক প্রথম কমেন্টে।
20/11/2024
আজকে রাতে ৯টার সময় YouTube লাইভে আসবো আমি, আপনাদের স্কিন আর হেয়ার নিয়ে প্রশ্নের জবাব দিতে। চোখ রাখুন আমার চ্যানেলে। লিংক কমেন্টে।
16/11/2024
আমাদের YouTube পরিবারের সদস্যসংখ্যা ছুঁয়েছে ২৫০০০।
সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য।
সহজবোধ্য বাংলায় ত্বক ও চুলের সমস্যা, সমাধান, ও product review দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।
লিংক কমেন্টে।
01/10/2024
চুল পড়ার জন্য এখন বাজারে পাওয়া যায় অনেক রকম hair growth serum। কিন্তু কখন, কিভাবে ব্যবহার করলে এর সঠিক ফল পাবেন? জেনে নিন আমার নতুন YouTube ভিডিওতে।
লিংক কমেন্টে।
24/09/2024
জি বাংলায় ২৫ সেপ্টেম্বর বিকেল ৪.৩০টায় দেখুন রন্ধনে বন্ধন, আর জেনে নিন আমার পেপার পমফ্রেট রেসিপি!
খেতেও ভালো, ত্বকের জন্যও ভালো!
06/08/2024
Botox-এর নাম শুনেছেন?
সাধারণতঃ কপাল ও চোখের পাশের লাইনস দূর করার জন্য করা হয়, anti -aging procedure।
হাতিঘোড়া কিছুই নয়, ছোট্ট কয়েকটা ইনজেকশন, মুখের কিছু পেশী রিল্যাক্স করার জন্য। ১৫ মিনিটের procedure, ব্যথা-যন্ত্রণা কিছু নেই, একদম ন্যাচারাল results।
খুব safe procedure, side effect নেই বললেই চলে।
পছন্দ না হলে ৪-৬ মাসের মধ্যে এফেক্ট চলে যায়, আর না করলেই হলো।
পছন্দ হলে ৬ মাসে একবার করে করাতে পারেন।
অবশ্যই করান trained dermatologist/specialist- এর কাছে!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Kolkata
700054
