Weight management & skin improvement
Weight management & skin problem solution
12/05/2022
কোকেনের থেকেও মারাত্মক চিনির আসক্তি!
"চিনি" শব্দটি শুনতে আপাতদৃষ্টিতে মিষ্টি মনে হলেও আমাদের শরীরে এর প্রভাব শুনলে কিন্তু আর তাকে মিষ্টি লাগবে না। তবুও যদি মিষ্টি লাগে এবং খেতে ইচ্ছে করে তাহলে ধরে নিতে পারেন, আপনি ইতিমধ্যেই চিনিতে আসক্ত হয়ে গেছেন।
গবেষণা বলছে, কোকেইন থেকে ১ নয়, ২ নয় , ৮ গুণ বেশী আসক্তিকারক বা নেশাকর হচ্ছে চিনি! যারা মিষ্টিজাতীয় খাবার খুব পছন্দ করেন তারা হয়ত ইতিমধ্যে আঁতকে উঠেছেন।
আমাদের শরীরে চিনি কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলে?
সরাসরি কিংবা বিভিন্ন খবারের সাথে মিশ্রিত অবস্থায় অতিরিক্ত চিনি(ময়রার বা মিষ্টির দোকানের সকল মিষ্টিই চিনি থেকে প্রস্তুত হয় এবং মিষ্টিকে রং করার ক্ষেত্রেও চিনি পুড়িয়ে তা ব্যবহার করে থাকে। যেমন, মিষ্টি দই এর লালচে রং ইত্যাদি) গ্রহণ বিভিন্ন হৃদরোগ, স্থূলতা, ইনসুলিন প্রতিরোধকতা, নিম্নমানের ইমিউনিটি, মানসিক বিভিন্ন অসুখ সহ আরো স্বাস্থ্যসমস্যা ঘটাতে পারদর্শী বটে।
আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাত্র এক চা চামচ পরিমাণ চিনি বছরে আমাদের শরীরে এক কেজি পরিমাণ চর্বি বাড়াতে সক্ষম, আমরা বেশিরভাগ মানুষ ঠিকমত জানিই না যে আমরা কি পরিমাণ চিনি দৈনিক গ্রহণ করছি। এমনকি আমাদের সংস্কৃতিতে যে কোনো অনান্দানুষ্ঠানেই আমরা উদযাপন করি মিষ্টিজাতীয় খাবার খেয়ে। সুতরাং রাতারাতি এটাকে নির্মূল করা হয়ত আমাদের পক্ষ্যে সম্ভবও নয়।
আমরা সাধারণত জানি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনি খুব খারাপ প্রভাব ফেলতে পারে। কিন্তু চিনির খারাপ প্রভাব এর চেয়েও বেশি। অতিরিক্ত চিনি গ্রহণ উপরে উল্লিখিত রোগ ছাড়াও মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
প্রকৃতপক্ষে চিনি গ্রহণ কে নেশার সাথে তুলনা করা যায়। যত আপনি গ্রহণ করবেন, ঠিক তত আরো ইচ্ছে করবে। চিনি মস্তিষ্কের সুখ কেন্দ্র আঘাত করতে সক্ষম এবং সিগন্যাল পাঠাতে থাকে
“আরো খাও,আরো খাও”
গবেষণা করে দেখা গেছে, উচ্চমাত্রার চর্বি/উচ্চমাত্রার চিনি জাতীয় খাবার ঠিক ড্রাগের মতই আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে। এজন্যই দেখা যায়, এইসব খাবার শরীরের জন্য ক্ষতিকর জেনেও আমরা তা থেকে সবসময় নিজেকে দূরে রাখতে পারিনা।
এক সময় গবেষকরা ধারনা করতেন জাংক ফুড এর নেশা যে কোনো নেশাজাতীয় দ্রব্যের চেয়েও বেশি নেশাদায়ক। তারাই এখন দাবী করছেন। যে, চিনি কোকেইন থেকেও প্রায় আট গুণ বেশী নেশাদায়ক।
পিজ্জা তে যে পরিমাণ টমেটো সস(সাথে থাকা চিনির পরিমান) ব্যবহৃত হয় সেটা কয়েক পিস ওরিও বিস্কুট এ থাকা চিনির থেকেও বেশি। এবং গবেষণা মতে, ওরিও যে কোনো ড্রাগ এর মতই নেশাদায়ক। সরাসরি বললে বলা যায়, কোকেইন এবং হেরোইন থেকে বেশি নেশাদায়ক হচ্ছে ওরিও।
কিছু খাবারের প্রতি আমাদের আগ্রহ এবং আকর্ষণ অনেকটা নেশার কাছাকাছি। যাদের 'গ্লাইসেমিক ইন্ডেক্স' এর মান বেশি তাদের ই সাধারণত নেশাজাতীয় খাবার বলা হয়।
বিজ্ঞানীদের মতে পিজ্জাকে সবচেয়ে নেশাদায়ক খাবার বলেছে কারণ এর এক স্লাইসেই অনেক পরিমাণ চিনি থাকে।
চিনি কার্ডিওভাসকুলার রোগ যেমন, হার্ট এট্যাক, হার্ট স্ট্রোক, এছাড়াও লিভারের বিভিন্ন রোগসহ, উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস, স্থূলতা এবং আলজেইমার রোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে। একটা সময় খাদ্যে কাচা লবণ কে রক্তচাপ বাড়াতে সহায়ক হিসেবে ভাবা হত। সাম্প্রতিক কিছু গবেষণায় ধারণা করা হচ্ছে , চিনি রক্তাচাপ বৃদ্ধিতে লবণের চেয়েও বেশি ভূমিকা পালন করে।
আমরা যখন প্রক্রিয়াজাত খাবার হিসেবে ময়দা এবং চিনি গ্রহণ করি তখন এটি ইনসুলিন থেকেও দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। এতে হরমোনের বিভিন্ন বিরুপতা তৈরি হয় এবং এই খাবারের ফলে উৎপন্ন চর্বি আমাদের পেটে সঞ্চিত হয়। এবং মিষ্টি জাতীয় কিংবা জাংক ফুড এর প্রতি আমাদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে।
চিনির প্রতি আসক্তি দূর করতে আনুমানিক ৬ সপ্তাহের মত লাগে। এবং এই সময়টাতে নিজেকে চিনিজাতীয় খাবার থেকে দূরে রাখতে যে পরিমাণ কষ্ট হয় সেটা একজন নেশায় আক্রান্ত মানুষ কে নেশা ছাড়ার সময় যে কষ্ট হয় তার সমান। তবে শেষ পর্যন্ত উত্তীর্ণ হলে এই কষ্ট স্বার্থক রূপ নেয়। রক্তচাপ কমে যাবে, ডায়াবেটিস দূর হয়ে যাবে, স্থূলতা থাকবে না, গায়ের রঙ ফ্রেশ হবে, মুড পরিষ্কার থাকবে, ঘুমের উন্নতি হবে। এটা সত্যিই চোখে পড়ার মত ব্যাপার হবে।
চিনি খাওয়া ছেড়ে দেয়া মানে শুধু ডেজার্ট কিংবা মিষ্টি খাওয়া ছেড়ে দেয়া নয়। আমাদের আরো গভীর থেকে ভাবতে হবে এবং এই সমস্যা উৎপাটনে চেষ্টা করতে হবে। তবে শুরুতে একেবারে ছেড়ে দেয়া সহজ কথা নয় যেহেতু এটি আসক্তিকারক খাবার। তাই মিষ্টি কিংবা ডেজার্ট ছেড়ে দেয়াটা অবশ্যই চমৎকার উদ্যেগ। তবে আমাদের ধীরে ধীরে প্রতিটা খাবারে উপস্থিত চিনির মাত্রা জেনে তা থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে হবে। প্রক্রিয়াজাত খাবার থেকে যতটা পারা যায় নিজেকে তার থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করে যেতে হবে।
09/05/2022
Get a problem free glowing skin without any side effects.
Contact📞 9635133708
16/02/2022
09/02/2022
18/01/2022
Skincare routine ❤❤
14/01/2022
Good morning everyone❤❤
10/01/2022
I have reduced 9 kilos in just 2 months with proper nutrition & guidance.I can help you to get a healthy & fit life like me.Are you interested???Then call or whatsapp me on 9635133708
27/12/2021
Good morning☃️☃️
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |
