M TV News

M TV News

Share

আপনার এলাকায় ঘটে যাওয়া
ঘটনার ভিডিও তুলে পাঠান আমাদের
WhatsApp - 8927823218
https://youtube.com/@mtvnews4386?si=KHV7qtqG6vfpayXN News

06/05/2026

ক্ষমতায় এলে একদিন যেতে হয়'! ভোটে হারের পরদিন বিধানসভায় অফিস ছাড়ার সময় বললেন বিদায়ী স্পিকার বিমান

২০১১ সালে পরিবর্তনের নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথম বার বিধায়ক হন বিমান। সে বারই তাঁকে স্পিকার পদে বসান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জিতে তাঁকে স্পিকারের পদে রেখে দেন মমতা

বিধানসভায় নিজের অফিস ছেড়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ঠিক তার পরের দিনই বিধানসভায় নিজের অফিস ছেড়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বিধানসভায় নিজের দফতরে আসেন তিনি। দ্রুতই দফতরের আধিকারিকদের তাঁর যাবতীয় মালপত্র গাড়িতে তুলে দিতে বলেন। স্পিকারের নির্দেশ পাওয়ামাত্রই কাজ শুরু করে দফতর। ঘণ্টাখানেকের মধ্যেই স্পিকারের জন্য বরাদ্দ দু'টি গাড়িতে স্পিকারের মালপত্র তোলার যাবতীয় কাজ শেষ হয়ে যায়। এই সময়ে বিধানসভার অন্দরে রটে যায়, স্পিকার বিমান আর কিছু সময় পরেই নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাবেন। বিধানসভায় কর্মরতরা সকলেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

বিধানসভায় নিজের ঘর ছেড়ে শেষবারের মতো বেরোনোমাত্রই স্পিকারকে বিধানসভা নির্বাচনে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানান কর্মীরা। দীর্ঘ ১৫ বছর ধরে তাঁর সঙ্গে কাজের জন্য ধন্যবাদ জানান। অনেকেই তাঁকে বিধানসভার গাড়িবারান্দা পর্যন্ত এগিয়ে দিতে আসেন। তাঁর এ হেন প্রস্থান প্রসঙ্গে বিমান বলেন, ''ক্ষমতায় এলে এক দিন তো যেতেই হয়। আমি বিষয়টিকে এ ভাবেই দেখছি। আর সব কিছু সহজ ভাবে গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়।'' তবে তিনি আরও বলেন, ''আমি বিধায়ক হিসাবে তো বিধানসভায় আসবই, তখন সবার সঙ্গে দেখা হবে।''

প্রসঙ্গত, ২০১১ সালে পরিবর্তনের নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথম বার বিধায়ক হন বিমান। সে বারই তাঁকে স্পিকার পদে বসান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেও তাঁকে স্পিকারের পদে রেখে দেন মমতা। এ বারও তাঁকে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। তিনি ১৭,৮৬২ ভোটে জয়ী হয়েছেন। যেহেতু তৃণমূল পরাজিত হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, তাই তিনি যে আর স্পিকার পদে থাকবেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই তৃণমূলের পরাজয়ের পরদিনই তিনি বিধানসভায় স্পিকারের জন্য বরাদ্দ ঘর ও অফিস ছেড়ে দিলেন।

06/05/2026

মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় শ্যু_টআউট। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গু_লি চালানো হয়, ঘটনাস্থলেই মৃ_ত্যু।

06/05/2026

BIG BREAKING : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক কে গুলি মধ্যগ্রামে হাতপাতালে নিয়ে গেলে মৃত্যু বলে জানানো হয়েছে

06/05/2026

সুতির সাজুরমোড়ের কাছে মীরা পেট্রোল পাম্পের কাছে টোটো ও বুলেট বাইকের সংঘর্ষে মৃ*ত্যু হলো টোটো চালক গৌতম দাস ৩৮ এর। জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে মৃ*ত্যু।
মৃ*তর বাড়ি সুতির গাজীপুর গ্রামে।

06/05/2026

রাজনীতি আমি দীর্ঘদিন ধরে করেছি মানুষের স্বার্থে গাজোল বিধানসভার মানুষ যে রায় দিয়েছেন তা আমি মাথা পেতে নিয়েছি আমি কখনও ক্ষমতার লোভের জন্য রাজনীতি করিনি গাজোল বিধানসভায় পরাজয়ের পর আজ এমনটাই জানালেন গাজোল বিধানসভার তৃণমূলের পরাজিত প্রার্থী তথা মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস

06/05/2026

টোটো ও বুলেট বাইকের সংঘর্ষে জখম ৪ জন কে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

06/05/2026

মমতার বৈঠকে গরহাজির ৯ জয়ী তৃনমুল প্রার্থী!
ভোটের ফলপ্রকাশের পর মঙ্গলবার কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ টি আসনের মধ্যে ছাব্বিশের নির্বাচনে ৮০ তে এসে ঠেকেছে তৃণমূলের দখলে থাকা আসন সংখ্যা। হবু বিধায়কদের শপথগ্রহণের আগেই আজ তৃণমূল দলনেত্রীর ডাকে বৈঠকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এদিন কালীঘাটের বৈঠকে গরহাজির ছিলেন অন্তত ৯ জয়ী প্রার্থী! তা নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
এদিনের বৈঠকে দলের ‘দুঃসময়ে’ সকলকে আরও একজোট হয়ে চলার বার্তা দেন তৃণমূলনেত্রী। দলীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যে থেকে উঠে আসা ‘অন্তর্ঘাত’ প্রসঙ্গ টেনে মমতা বলেন, “যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।” দল যে ভিতর থেকে ভাঙছে, তার বোধহয় প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন মমতা। দলে ভাঙনের আশঙ্কা মঙ্গলবারের সাংবাদিক বৈঠকেও প্রকাশ করেছিলেন তিনি। এদিকে বুধবার দলনেত্রীর ডাক এড়িয়ে বৈঠকে গরহাজির ছিলেন ৯ জয়ী প্রার্থী। সূত্রের খবর, তৃণমূলের হবু বিধায়কদের বৈঠকে উপস্থিত না হওয়ার সাফাইও দেন মমতা। তিনি বলেন, ‘ভোটে বিপর্যয়ের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে। দিকে দিকে পরিস্থিতি সামলাতে ব্যস্ত থাকার কারনেই তাঁরা বৈঠকে অনুপস্থিত

06/05/2026

মালদা: ভোট পর্ব মিটে গেলেও জেলায় ১৫ তারিখ পর্যন্ত থাকছে কেন্দ্রীয় বাহিনী। চলবে পুলিশের টহলদারি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চও। মূলত ভোট পরবর্তী হিংসা রুখতে জেলা পুলিশ ও প্রশাসনের এই সিদ্ধান্ত। আজ এই মর্মে মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং জানান, আমাদের জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটেছে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ আপনারা কোন প্রতিহিংসার মধ্যে জড়াবেন না। প্রশাসন এই নিয়ে কড়া সতর্কতা রয়েছে। যেকোন হিংসার ঘটনা ঘটলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। বিগত এই কয়দিনের মধ্যে বড় ঘটনা হয়নি, ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। প্রশাসন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে। জেলার সুনাম বজায় রাখবেন কোনরকম হিংসায় জড়াবেন না।
বাইট -
১) রাজনবীর সিং কাপুর মালদা জেলাশাসক।
২) অনুপম সিং মালদা জেলা পুলিশ সুপার।

06/05/2026

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী মনোজ কুমার আগরওয়াল তাঁর সহকর্মীদের নিয়ে লোক ভবনে রাজ্যপাল শ্রী আর. এন. রবির সঙ্গে সাক্ষাৎ করেন এবং নবগঠিত বিধানসভা গঠনের প্রজ্ঞাপনটি তাঁর হাতে তুলে দেন।

06/05/2026

"বিজেপির হতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা অশান্তি করলে তার দায়িত্ব বিজেপি নেবে না" জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

06/05/2026

*কলকাতা ,CEO দপ্তর-এ সাংবাদিকদের মুখোমুখি হলেন ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভার বিজেপির বিজয়ী প্রার্থী, জনপ্রিয় জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।*

06/05/2026

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাবলদহ মোড়ে পদমকান্দী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করলো জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপি এসটি এস সি মোর্চার সভাপতি আদিত্য মল্লিকের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা।

Want your business to be the top-listed Beauty Salon in Murshidabad?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Murshidabad
742224