JJR midea

JJR midea

Share

Jinnat

06/08/2024

সন্ধ্যার সময় বাইপাইল থেকে এলোপাতারি গুলি ছাড়তে ছাড়তে আসছে এই raw এর এজেন্টরা!নামাজ পড়ে বের হইছে সেই মুরব্বিকেও গুলি মারছে একদম মাথায় ..almost 100-200 people injured!কত মানুষ মারা গেছে তা হাবিব ক্লিনিক্যাল এবং গনস্বাস্থ্য হসপিটালে গেলে clearly বুঝা যাবে! !আর এমন ভাবে গুলি করা শর্তেও সেনাবাহিনীরা তাদের নিরাপত্তা দিতেছে এর থেকে লজ্জার কিছু আছে? তারা বলছে তারা নাকি বের হয়ে এটার বিচার করবে এরজন্য দূরে সরতে বলছে। বাট একঘন্টা হয়ে গেছে বের ই হয়না। বলতেছে জামগড়া সাভার সেখানে নাকি গুলি করতেছে ঐটা না থামা পর্যন্ত তারা বের হবে না!ধোকা ধোকা!
তাহলে কি সেনাবাহিনীর কোন উদ্দেশ্য আছে। সকলেই সতর্ক থাকুন।

05/08/2024

আজ মহান বিজয় দিবস
৫/৮/২০২৪
আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন।

19/07/2024

09/07/2024

#বুয়েট পাস এমন একজনকে চিনি। যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।

আমাদের জীবন সুখের হবে।

#শেয়ারকরুন

04/07/2024

ভাত দে হারাম/জাদা নাইলে মানচিত্র খাব।
গত এক বছর আগে:
১ কেজি আলু - ২০ টাকা
১ কেজি পিয়াজ - ৪০ টাকা
১ কেজি রসুন - ৬০ টাকা
১ হালি= ৪ পিস ডিম - ৩২ টাকা

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ৯৫ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ হালি = ৪ পিস ডিম - ৫০ টাকা

আগের ১৫২ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৪০৫ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো।
ভেবে দেখেছেন কখনো?

ঘুমাও বাঙালি ঘুমাও,
তোমাদের ঘুম আর ভাঙবে না।

প্রিয় ভাই! আমি আপনাদের সাথে থাকতে চাই।
পোষ্টটি ভালো লাগলে দয়াকরে আইডিতে ফলো দিয়ে পাশেই থাকবেন।

11/06/2024
24/05/2024

"হায়রে মানুষ!"
"কি করে হবে তোর হুশ? "
ডাক্তার থেকে রোগ জানতে ৭০০ টাকা ভিজিট।
উকিল থেকে আইন জানতে ২০০০ টাকা ভিজিট।
ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিতে ৫০০০ টাকা ভিজিট।
সেখানে মুফতি সাহেব থেকে মাসালা জানতে বিনামূল্যে
মাসালা দেওয়া হয়। সাথে দোয়া দরুদ ফ্রী। তাও বলবে আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী। হায় আল্লাহ মানুষকে সঠিক জ্ঞান দান করুন।(আমিন)
আল কুরআনের আইন মানুন মানব জীবনকে সার্থক করুন। ধন্যবাদ।

23/05/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’

লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’

ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।

এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’

ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।

অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।

যার যে বিষয়ে জ্ঞান নেই তাকে সেই দায়িত্ব দিলে পরিণতি এমনই হয়।

Want your business to be the top-listed Beauty Salon in Kuala Lumpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kula Lampur
Kuala Lumpur
NO