Awlad new zealand
আমি একজন ভ্রমণ প্রিয় লোক ,
আমি ভ্রমণ করতে ভালোবাসি
সবাই বলে ধরে রাখতে জানলে কেউ হারায় না। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ! আমি বলি থাকার ইচ্ছা না থাকলে কখনো কিছুই ধরে রাখা যায় না। কারণ সম্পর্ক, ভালবাসা, বন্ধুত্ব, এসব একতরফা চেষ্টা দিয়ে টিকিয়ে রাখা যায় না। আপনি যতই শক্ত করে ধরে রাখার চেষ্টা করেন না কেন, অন্য পাশে যদি কেউ হাত ছেড়ে দিতে চায় তাহলে সে সম্পর্ক শেষ হতে বাধ্য । আমরা অনেক সময় নিজের দোষ খুঁজি, আমি কি কম ছিলাম? আমি কি যথেষ্ট ভালো ছিলাম না। এই প্রশ্নগুলো আমাদের ভেতর ভেঙে দেয় । কিন্তু সত্যিটা হলো, সব হারানোর পেছনে আপনার কমতি থাকে না। অনেক সময় অন্য মানুষের অনুপস্থিতি ইচ্ছেই দায়ী , ধরে রাখা শুধু মানে আঁকড়ে ধরা না, ধরে রাখা মানে দুজনেরই সমান চেষ্টা সমান যত্ন আর সমান ইচ্ছা। যেখানে একজন শুধু থেকে যাওয়ার জন্য লড়ছে , আর অন্যজন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সেখানে সম্পর্ক টিকে থাকা নয় বরং কষ্ট জমতে থাকে। মানুষ বদলায়, সময় বদলায়, অনুভূতি ও বদলায়। আর এই পরিবর্তনের সাথে যদি দুজনে একসাথে না হাটে তাহলে যতই চেষ্টা করা হোক পথ আলাদা হয়ে যায়। সবচেয়ে কঠিন সত্য হলো সবাইকে ধরে রাখা আপনার দায়িত্ব না। কেউ থাকতে চাইলে সে অজুহাত খোঁজে না উপায় খুঁজে নেয়। আর কেউ যেতে চাইলে আপনি যতই ভালোবাসা দিন সে থাকার কারণ খুঁজে পায় না ।
মানুষকে ক্ষমা করতে শিখুন । অনেক শান্তি পাবেন। দেখছেন না ক্ষমার অভাবে জগত সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে । কোথায় ভেসে যাচ্ছে সংস্কৃতি আর ঐতিহ্য। পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে । এই যদি হবে,,, তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ , কোথায় গেল শান্তি। পত্রিকার পাতা খুললেই বুকটা ধপ করে উঠে, জ্বলছে প্রাসাদ , পালাচ্ছে মানুষ প্রাণের ভয়ে, আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মরণরাশ্র। বাবার হাতে খুন হচ্ছে সন্তান, সন্তানের গার ধাক্কা খেয়ে আসছে বাবা মা । তারপরও এই জগতকে আমরা কেমনে সুখী বলি ।
মানুষ চেনা বড় অসম্ভব! দীর্ঘদিন একই জুতা পরার পর, হুবহু আর একটা জুতা ভুলবশত পায়ে দিলেও চোখে দেখার আগে টের পাওয়া যায় ,অনুভব করা যায় জুতার জোড়া অন্য কারো। কিন্তু বহু বছর একটা মানুষকে জানা শোনার পরেও-মানুষ চেনা খুবই অসম্ভব মানে অসম্ভব। মানুষ হচ্ছে বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতিমুহূর্তে রং বদলায় ।
23/04/2026
আমরা যখন কাউকে আমাদের অবিচ্ছেদের অস্তিত্বের অংশ বানিয়ে ফেলি, তখন তাকে ছাড়া জীবনটা ধূসর মরুভূমির মতো মনে হয়। এই যে নিজের সবটুকু সমর্থ্য দিয়ে কাউকে আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টা । এটা যেমন গভীর ভালবাসার প্রকাশ, একইভাবে নিঃস্বতার প্রতিচ্ছবি । কারণ যাকে ছাড়া জীবন চলবে না বলে আমরা ভাবি।চলে গেলে আমাদের জীবনটা চমকে দাঁড়ায়, আসলে কিছু কিছু মানুষের সান্নিধ্য, আমাদের জীবনে অনেকটা অক্সিজেনের মতো কাজ করে। তখন বাস্তবতা আসলে আমাদের মাথায় ঢুকে না। আমরা তখন একটি জিদ নিয়ে বসে থাকি। পৃথিবীর বাকি সব কিছু হারিয়ে গেলেও,এই নিরাপদ আশ্রয়টুকু যেন অটুট থাকে। এই যে নিঃস্বার্থ চাওয়া, এই জিনিসটিই মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা, একইভাবে সবচেয়ে সুন্দর অনুভূতি,,,,,
এখন চিন্তা করেন আল্লাহ পাক আমাদেরকে কোথায় রেখেছেন কেমনে রেখেছেন? সাধারণত বলে ফেলি আল্লাহ তাআলা আমাদেরকে এটা দেয় নাই সেটা দেয় নাই তাই চিন্তা করেন।
বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা কেও বোঝা মনে হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের ফুলটাও একসময় ডাস্টবিনে গিয়ে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হলো, আপনার উপকারের কথা মানুষ খুব বেশিদিন মনে রাখবে না। নিদারুল সত্য হলো, কারো কাছে ঠিক কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা নির্ভর করছে ঠিক কতদিন কারো জন্য কিছু করার সামর্থ্য রাখেন। কথা আপনি মানলেও সত্য না মানলেও সত্য। যে কবরের কাগজ আজ ১০ টাকা, ঠিক পরের দিন সকালে একই কবরের কাগজ এক কেজি দাম ১০ টাকা। একাডেমি লাইফে বছরের শুরুতে ভীষণ গুরুত্ব সহকারে আপনি যে বইগুলো কিনে আনেন, বছর ঘুরতে না ঘুরতে সেই বইগুলো আপনি কেজি দরে বিক্রি করে দেন। এভাবেই সময়ের সাথে সাথে দাম ও কমে যায় সব কিছুর । তাই কারো জন্য যদি কোন কিছু করে থাকেন তাহলে দ্রুত ভুলে যান। কারণ যত এই জিনিস মনে রাখবেন ততই আপনাকে অহংকারী মনে হবে।
23/03/2026
শেষটা জানা থাকলে থেমে যেতাম জানি না বলে, আজও চলছি..........
আঘাত দিয়েও যারা ঘুমিয়ে পড়তে পারে। বেজা চোখ দেখে যারা মুখ ফিরিয়ে নিতে পারে। সঙ্গ চাইছে জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে। তারা আর যাই হোক তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য তারা নয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Hamilton
