sk sobuj sk
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sk sobuj sk, Salalah.
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে।। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ।।🥀🥀🙏🙏
16/09/2025
🌺🙏হরে কৃষ্ণ🌺🙏
🌸বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়🌸
জীবনে সব অপরাধ থেকে মুক্ত হওয়া যায় ।কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না। ভগবানও পারে না এই অপরাধ থেকে মুক্ত করতে। আজ এমন এক কথা বলছি।
এক রাজ্যে এক রাজা ছিল খুব ন্যায় পরায়ন, সৎ। তার রাজ্যে সকলে ছিল সুখী। সে রাজা রাতে নগর ভ্রমণে যেতেন, একদিন দেখেন এক চাষীর সুখের সংসার, হঠাৎ রাতে সকলে ঘুমাছে, এক সুন্দরী নারী আকাশ থেকে এক চাষীর ঘরে ঢুকল। রাজা দেখতে লাগল নারী সাপ হয়ে চাষীকে দংশন করে মরে চলে যাচ্ছে। সে সাপ আবার নারী হয়ে গেল।
সে রাজা দৌড়ে নারীকে ডাকল, "কে তুমি?" নারী বলল, "আমি হলাম নিয়তি। সকলের নিয়তির দেবী।" রাজা বলল, "আমার নিয়তি দেখাতে পারবে দেবী, আমি মৃত্যুর পর কোথায় যাব?" তখন নিয়তি বলল, "আমার হাত ধরো রাজা, চলুন, আপনার ভবিষ্যৎ দেখা যাক।" তখন রাজা তার মৃত্যুর পর কোথায় যাবে সেখানে পৌছে গেল মুহূর্তের মধ্যে । অপূর্ব সুন্দর মহল, চারিদিকে ফুলের বাগান, নদী ঝর্ণা। এমন মহল দেখে রাজা ভীষণ প্রসন্ন হলেন, নিয়তি বললেন, "রাজা মৃত্যুর পর এই মহলে থাকবেন, চলুন ভিতরে যায় ।" তখন রাজা ভিতরে মহলে প্রবেশ করতে বাজে দুর্গন্ধে ভরপুর মহল, রাজা বলতে লাগল, "দেবী নিয়তি এমন দুর্গন্ধ কেন ঘরে, এত সুন্দর মহলে এমন গন্ধ।" নিয়তি বললেন, "মৃত্যুর পর এই সুন্দর মহলে আপনি থাকবেন, আর খাবার হিসেবে গ্রহণ করবেন এই ঘরে রাখা ঘোড়ার বিষ্ঠা। কারণ এটা তোমার কর্মফল।" রাজা অবাক হয়ে বললেন, "আমি এমন কি করলাম, যে ঘোড়ার বিষ্ঠা আমাকে খেতে হবে।"
তখন নিয়তি বললেন, "রাজা তখনের কথা আপনি ভুলে গেলেন, তখন নতুন বিয়ে করে গিয়েছিলেন এক স্থানে ঘুরতে, আপনি সুখে দিন কাটাছিলেন নতুন পত্নীর সাথে। এক অন্ধ বৈষ্ণব ভিক্ষার জন্য আপনার কাছে প্রার্থনা করতে লাগল। আপনি বিরক্ত হয়ে সমানে পরে থাকা ঘোড়ার বিষ্ঠা ঐ বৈষ্ণবকে ভিক্ষারূপে দিলেন, ঐ বৈষ্ণব ভগবানকে নিবেদন করে, সেদিন বিষ্ঠা গ্রহন করেছিলেন। ঐ অপরাধের জন্য এই বিষ্ঠা আপনাকে গ্রহন করতে হবে।"
রাজা বললেন, "আমি কি এর থেকে উদ্ধার হতে পারব না, কি করতে হবে নিয়তি আমাকে।" নিয়তি বললেন, "বৈষ্ণব অপরাধ কখনো খন্ডন হয় না, তবে আপনি এমন কাজ করবেন যা লোকের চোখে নিন্দানীয়। কিন্তু তা আসলে ভালো। "
তখন রাজা ঘরে গেল, নিজের মেয়েকে নিয়ে রাজ্য ত্যাগ করে চলে গেলেন।
সকলে ভাবল বাবা মেয়েকে নিয়ে পালিয়েছে এই ভেবে নিন্দা করতে লাগল রাজা অপরাধ গুলো তারা বহন করতে লাগলো।
🌸হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে🌸
🙏হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🙏
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Salalah
