FARUQ Free motion
দেশ বিদেশের ভ্রমন ও স্বচিত্র বিনোদন
15/01/2026
প্রতিটি অপারেশনেই থাকে ঝুঁকি, আর রোগীদের মনে থাকে ভয়। আমরা যতই বলি ভয় পাবেন না, তারপরও যেন তাদের ভয় কমে না। অনেক সময় রোগীর চেয়ে রোগীর আপনজনদের মনে আরও বেশি ভয় হয়। যেমন—সন্তানের জন্য বাবা-মায়ের মনে ভয়, স্ত্রীর জন্য স্বামীর আর স্বামীর জন্য স্ত্রীর মনে ভয় বেশি লক্ষ্য করা যায়।
রোগীদের এই ভয়ের কারণে কমন যে সমস্যাগুলো হয়, তার মধ্যে অন্যতম একটি হলো ব্লাড প্রেসার বেড়ে যাওয়া। ব্লাড প্রেসার বেড়ে গেলে অনেক সময় আমাদের অপারেশন ক্যানসেল করে দিতে হয়। তেমনি একজন সম্মানিত রোগী গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে যখন অপারেশন করাতে এলেন, তখন তার ব্লাড প্রেসার বেশি থাকার কারণে অপারেশন ক্যানসেল হয়ে যায়।
১৪ দিন পর আবার যখন তিনি এলেন, তখন তার সবকিছু স্বাভাবিক পেলাম এবং সৃষ্টিকর্তার নামে অপারেশন সম্পন্ন করে তাকে তার আপনজনদের কাছে পৌঁছে দিলাম। জানতে পারলাম, তিনি যখন অপারেশন থিয়েটারে ছিলেন, একটু বেশি সময় পার হওয়ায় তার স্ত্রীর খুব ভয় হচ্ছিল এবং তার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল।
এটা এক ধরনের ভালোবাসা। স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসাকে আমরা সম্মান জানাই। আর আপনাদের জানাতে চাই—এই ধরনের রোগ হলে আপনারা কী করবেন এবং কীভাবে সুস্থ হতে পারবেন।
ভিডিও লিঙ্কঃ https://www.facebook.com/dr.bashudebkumar/videos/1664820781558562
আমরা একটা কথাই বলব—“আপনারা ভয় পাবেন না, চিকিৎসকের প্রতি আস্থা রাখবেন।” আপনারা হয়তো জানেন না, আমরা চিকিৎসকরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি যেন আমাদের রোগীর কোনো ক্ষতি না হয়। আপনারা সবাই প্রার্থনা করবেন, সৃষ্টিকর্তা যেন প্রতিটি রোগীকে রোগমুক্ত করেন।
২৯ পৃষ্ঠার ভিসি বলেছেন অরক্ষিত ব্যালট ও অতিরিক্ত ব্যালট নির্বাচন অনিয়ম হয়েছে প্রমাণ করে না
জামায়াত দ্বি মূখি চরিত্র ইসলাম ব্যাংক নতুন করে পরীক্ষা বলে চাকরিচ্যুত করার পাঁয়তারা
সুশীল সেজেছে দালাল
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Al Khurmah
26311
