Yousouf Bin Nure
Kingdom fo Saudi Arabia
হাদীস শরীফে বর্ণিত আছে
رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ مَنْ قَرَأَ عَنْ حَسَنِ بْنِ عَلِي (۳۲) آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَانَ فِي ذِمَّةِ اللَّهِ إِلَى الصَّلَاةِ الْأُخْرَى.
رواه الطبرانی و اسناده حسن، مجمع الزوائد: ۱۲۸/۱
৩২. হযরত হাসান ইবনে আলী (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়িয়া লয় সে পরবর্তী নামায পর্যন্ত আল্লাহ তায়ালার হেফাজতে থাকে। (তাবারানী ও মাজমায়ে যাওয়ায়েদ)
19/03/2024
(রাসুল(সা:) বলেছেন -)
কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিওনা,
সে হয়তো তওবা করে তোমার থেকেও উত্তম হয়ে গেছে'!
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন।
(আমিন)
19/03/2024
প্রথমে একটা খেজুর নিন..। তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।
এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।
তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।
এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।
(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)
“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“
এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।
(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)
“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“
আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।
(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)
কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“
আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।
সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!
সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!
পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয়, বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয়, মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয়, পাহাড়ের উচ্চতার মতো ধৈ'র্য ধরতে হয়;
পুরুষ হতে গেলে নীলকন্ঠের মতো সব বি'ষ নিজের ভেতর ধারণ করতে হয়, পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়;
পুরুষ হতে গেলে নিজের সখ - আহ্লাদ গুলোকে
বাক্সবন্দী করে পরিবারের দ্বায়িত্ব পালন করতে হয়;
পুরুষ হতে গেলে নিজের হাজার স্বপ্ন বি'স'র্জ'ন দিয়ে ছোট ভাই-বোন কিংবা ছেলে-মেয়ের স্বপ্নদ্রষ্টা হতে হয়;
পুরুষ হতে গেলে কা'ন্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে,
পুরুষ হতে গেলে সুখ বি'স'র্জ'ন দিতে হয় হাসি মুখে, পুরুষ হতে গেলে নিজেকে পরিনত করতে হয় নারিকেলে।
পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠ-ফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার শীতল হাওয়া, বর্ষায় মাথার উপর ছাতা, শরতে সাদা নীল রঙের মেলায় প্রকৃতি উপভো'গের অপার আনন্দ, হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা প্রকৃতিতে মেলায় ঘোরার সঙ্গী, শীতে গায়ের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ;
পুরুষ তো সে, যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লা'ল'সা'র হাত না বাড়িয়ে, দ্বায়িত্বের হাত বাড়ায়,
পুরুষ তো সে, যে ভীর বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দিয়ে, আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায়, পুরুষ তো সে, যে বন্ধুটা হাজার বার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধ বিশ্বাসের মূল্যায়ন করতে জানে, পুরুষ তো সে, যে সংসারে সুখ অবিচল রাখতে নিজেকে বি'লি'য়ে দেয়;
পুরুষ তো সে, যে সকল পরিস্থিতে পছন্দের নারীর হাতটা শ'ক্ত করে ধরে রাখে, পুরুষ তো সে, যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে, পুরুষ তো সে, যে নিজের সকল ব্য'থা - বে'দ'না লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রতী নিয়েছে;
পুরুষ হচ্ছে পথ হা'রানোর নারীর পথ দেখানো নাবিক
পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরা ডু'বি'তে জাদুকরী এক খেয়া, পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীল দিন, পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ - শান্তির ঠিকানা।
পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না, পুরুষ তো সে, যে নারীকে ভো'গে'র বস্তু কিংবা খেলনা মনে করে না, যে নারীকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না, যে নারীকে সম্পত্তি মনে করে না;
পুরুষ হওয়া সহজ নয়, পুরুষ আসলে সে, যে নারীকে আগলে রাখতে জানে, যেকোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে, যে নারীকে সম্পদ মনে করে।
"পুরুষ হওয়া সহজ নয়"
ইউসুফ খান সৌদি আরব প্রবাসী
১৯/১১/২৩
এই ধরনের ক্যাটাগরি সম্পন্ন সকল পুরুষকে জানাই পুরুষ দিবসের প্রীতি ও শুভেচ্ছা🌼 ভালো থাকুন আপনারা, ভালো রাখুন সবাইকে💕
আপনার সন্তানটি হারিয়ে যেতে পারে অন্ধকার এক জগতের অতলে, ক্ষতিগ্রস্ত হতে পারে তার পুরো জীবন,শুধু আপনার কিছু ভুল ও গাফেলতির কারণে।
আপনার যে সন্তানটি মেধাবী ছিল হুট করেই পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারে, ফোন-গেমস এর অন্ধকার জগতে ডুব দিতে পারে। আপনার সবচেয়ে শান্তশিষ্ট সন্তানটি হুট করেই কথায় কথায় মেজাজ দেখাবে, জিনিস ছুরে মারবে, বায়না বেড়ে যেতে পারে ।
আপনার চঞ্চল চটপটে সন্তানটি হুট করেই একঘেয়েমি জীবনে অভ্যস্ত হতে পারে।আপনার স্বাস্থ্যবান সন্তানটি হুট করেই স্বাস্থ্য হারিয়ে রোগা টাইপের হয়ে যেতে পারে,এগুলো সব হতে পারে আপনার জন্যই।
অনেক সময় সন্তানের ভালো দিক গুলো অন্যের সামনে জাহির করে থাকেন, সন্তান মেধাবী, শান্ত, পড়ুয়া, কথা কম বলে, অন্যদের থেকে ভালো বুঝ সম্পুর্ন, স্বাস্থ্যবান, চঞ্চল চটপটে এই দিক গুলো ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি বা আপনার পরিবারের কাছের কেউ প্রকাশ করেই থাকেন কিন্তু যখন প্রকাশ করেন তখন মা শা আল্লাহ/বারাকাল্লাহ বলেন না, বা আপনি বললেও যার কাছে বলছেন সে নাও বলতে পারে___নজরের ক্ষতিটা এখান থেকেই হয়।
আর নজরের প্রভাব একদিনে পরে না। ধীরে ধীরে ব্যক্তিত্ব ও সুস্থতার নিয়ামত নষ্ট করে দেয়।এটা একটা ভয়ংকর বিষয় কিন্তু এর ব্যাপারে অনেকে উদাসীন।
নজর সত্য। বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”।
[বুখারি: ১০/১১৩]
তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”।
[তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]
তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।( ২০৫৯)।।
তাই মাশাআল্লাহ /বারাকাল্লাহ বলার অভ্যাস করুন, কেননা এতে নজর কেটে যায়। আর নজরের বিষয় সচেতন থাকুন। নজরের লক্ষন মিলে গেলে রুকইয়াহ চিকিৎসা করুন।
15/09/2023
মানুষের মন খুবই নরম। কারো মন ভাঙতে পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই। একটু অবহেলা, কটু কথা এবং অপমানই যথেষ্ট।
অপরদিকে, মানুষের মন খুবই সুন্দর। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য একটু যত্ন, ভালো কথা এবং সম্মানই যথেষ্ট।
মানুষ খুবই অদ্ভুত এবং সুন্দর প্রাণী।
🥰🥰আপনি যতোই সরল পথে চলুন,❤️❤️
😓তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন,😓
💝💝যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে।💖💖
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dammam
1145

15/09/2023