Mousumi USA

Mousumi USA

Share

Hello, I’m Mousumi.I believe in the oneness of Allah,our Creator.I live in California,USA.

I enjoy creating video content of nature, gardening, fruit picking, cooking, shopping, fishing, recreational activities, travel adventures, and memorable moments.

07/18/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲

আজ দুই দিন হয়ে গেল…

ফোনটা বেজে ওঠার পর রিসিভ করি, কিন্তু সেই মায়াভরা কণ্ঠটা আর শুনতে পাই না…💔

মা… কেমন আছো? খেয়েছো কিছু?
তোমরা মা-ছেলে কী খেয়েছো?

উত্তরে বলতাম ,সব সময় একই কথা বলেন-

মা রে ,তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় রে মা…
আল্লাহ যেন তোমাদের সবকিছু সহজ করে দেন।🤲

এই কথাগুলো আর কোনোদিন শুনব না।

এখন বুঝতে পারছি,
বাবা হারানোর কষ্ট কতটা গভীর।
এই কষ্টটা আমার ছেলে পেয়েছে আগে…
আজ সেই একই শূন্যতা আমি অনুভব করছি।😢

গত বৃহস্পতিবার, বাংলাদেশ সময় দুপুরে, আমার বাবা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।

হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন, তাঁর হিসাব সহজ করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।

আমিন। 🤲

07/13/2026

একজন মায়ের চিরসত্য কথা #চিরসত্য Mousumi’s kitchen USA

07/10/2026

কি অদ্ভুত একটা বাস্তবতা!🙈😢

অনেকেই মনে করেন, আমেরিকা মানেই সবকিছু খুব সহজ। মনে হয়, এখানে হারিয়ে যাওয়া জিনিস মুহূর্তেই খুঁজে পাওয়া যায়, আইন সবার পাশে দাঁড়ায়, আর সমস্যার সমাধান খুব দ্রুত হয়।😌

কিন্তু বাস্তবতা সব সময় তেমন নয়।💔

আমার স্বামীকে হারানোর পর আমি বুঝেছি—কিছু প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না। আজ ছেলের বাবার দেওয়া স্মৃতির বাইকটি হারিয়ে যাওয়ার পর আবার সেই অসহায় অনুভূতিটাই ফিরে এলো।🙈🥲

বাইকটার দাম আমার কাছে বড় বিষয় নয়। আমি শুধু জানতে চেয়েছিলাম, সত্যটা কী? কীভাবে হারালো? আদৌ কি খুঁজে বের করার চেষ্টা হবে?🙈

যে স্টোর থেকে বাইকটি হারিয়েছে, সেখানে কখনো বলে ম্যানেজার আছেন, কখনো বলে নেই। আবার বলে ,সিকিউরিটি ক্যামেরা মনিটর নাকি কাজ করছিল না। এমন উত্তর শুনে সত্যিই মনটা ভেঙে যায়।

আমি জানি, সব ঘটনাই এক রকম নয়, আর সব জায়গাও এক রকম নয়। তবু যখন নিজের জীবনে বারবার এমন অভিজ্ঞতা আসে, তখন মনে হয়—পৃথিবীর সবচেয়ে উন্নত দেশেও কিছু অসহায়ত্ব থেকে যায়, যা কাগজে-কলমে বোঝানো যায় না।🙈🥲

আজ বুঝেছি, সবচেয়ে কষ্টের বিষয় হারিয়ে যাওয়া জিনিস নয়; সবচেয়ে কষ্টের বিষয় হলো, যখন মনে হয় সত্যটা জানার পথও যেন হারিয়ে গেছে।🙈🙈

যারা এই লেখাটি পড়ছেন, আপনাদের কাছে শুধু একটি অনুরোধ—
আমার ছেলের বাবার শেষ স্মৃতিটুকু কোনোভাবে ফিরে পাওয়ার সুযোগ থাকে,দোয়া করবেন।
কখনো কখনো মানুষের সহানুভূতিই সবচেয়ে বড় শক্তি।🤲

আল্লাহ যেন কাউকে প্রিয় মানুষের স্মৃতি হারানোর কষ্ট না দেন।😢🤲

Photos from Mousumi USA's post 07/08/2026

💔 আজ আমার ছেলের চোখের পানি আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে…

অনেকের কাছে এটা হয়তো শুধু একটি বাইক,
কিন্তু আমাদের কাছে এটা ছিল ভালোবাসা আর স্মৃতির একটি অংশ। 🙈😢

এই বাইকটি সাফওয়ানের বাবা তাকে উপহার দিয়েছিল। তাই এই বাইকের সাথে জড়িয়ে আছে একজন বাবার ভালোবাসা, একটি সন্তানের আনন্দ আর একজন মায়ের অনেক স্মৃতি।💔

এই বাইকে করেই আমার ছেলে স্কুলে যেত, মসজিদে যেত, শপিং মলে যেত। আমি তার পাশে পাশে হেঁটে যেতাম, আর দূর থেকে দেখতাম আমার ছেলের মুখের সেই আনন্দ। ছোট ছোট এই মুহূর্তগুলোই আমাদের জীবনের অনেক বড় সুখ ছিল।😢😢

আজ সেই বাইকটি হারিয়ে গেছে… আর আমার ছোট ছেলেটা বারবার কাঁদছে। একজন মা হিসেবে সন্তানের কষ্ট দেখা কতটা কষ্টের, সেটা শুধু একজন মা-ই বুঝতে পারে। 💔😢

আমি জানি, হয়তো পুলিশ অনেক কিছু করতে পারবে না, তবুও আমি তাদের জানিয়েছি। কারণ চেষ্টা না করে বসে থাকতে পারিনি। 😢

এই বাইকটি আমাদের কাছে শুধু একটি জিনিস নয়—এটি আমার ছেলের বাবার শেষ ভালোবাসার একটি স্মৃতি।💔😢

দোয়া করবেন ,আল্লাহ যেন আমার ছেলের মুখে হাসি ফিরিয়ে দিতে সাহায্য করেন।🤲
আল্লাহ তার মনকে শান্ত করেন এবং আমাদের এই কষ্ট সহজ করে দেন। 🤲

07/08/2026

ভাবতেই অবাক লাগে—
যে মানুষটি দিন-রাত আমাদের মা–ছেলের
প্রতিটি মুহূর্তের সঙ্গী ছিলেন;😢

আজ তিনি আমাদের মাঝে নেই। আজ চার চারটি মাস হয়ে গেল। মনে হয় যেন চার মাস নয়,
চার হাজার বছর কেটে গেছে।😢

যার সঙ্গে মনের সব কথা, রাগ-অভিমান, সুখ-দুঃখ, স্বপ্ন আর ভালোবাসা ভাগ করে নিতাম,
আজ তাকে ছাড়াই সবকিছু বয়ে নিয়ে চলতে হচ্ছে।

সময় থেমে থাকে না, তাই সময়ও তার গতিতেই এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের হৃদয়ের শূন্যতা আজও একই রকম রয়ে গেছে।😢

এই ছবিটি এখন শুধু একটি ছবি নয়—
এটি আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আর কখনো এভাবে আমরা তিনজন একসাথে দাঁড়িয়ে
একটি ছবিও তুলতে পারব না।😢

আজও এমন একটি দিন নেই, যেদিন আমি আর সাফওয়ান তাকে মনে করে কাঁদিনি। আমরা তাকে ভীষণ মিস করি। কত স্বপ্ন, কত আশা, কত স্মৃতি—
সবই আজ স্মৃতির পাতায় বন্দী।

হে আল্লাহ, পৃথিবীর সকল বাবা মাকে ইহকাল পরকালে উচ্চ মর্যাদা দিন !🤲

ইয়া আল্লাহ ,সাফওয়ানের বাপিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর কবরকে নূরে ভরে দিন, সব গুনাহ মাফ করে দিন 🤲
এবং আপনার অসীম রহমতে আমাদের পরিবারকে জান্নাতে আবার একত্রিত হওয়ার তাওফিক দান করুন। আমীন। 🤲
Mousumi’s kitchen USA

07/06/2026

🙈🥲

07/06/2026

4th of July Mousumi’s kitchen USA

07/05/2026

জীবনের প্রথমবার,
শুধু আমার সন্তানকে একটু হাসাতে এই কাজটি করার চেষ্টা করলাম। 💔

আমরা মা-ছেলে দুজন মিলে আতশবাজি জ্বালানোর চেষ্টা করছিলাম। কিন্তু বারবার আগুন নিভে যাচ্ছিল। তখন ছেলে আমাকে বলল—

মাম্মি, বাপিকে খুব মিস করছি। বাপি থাকলে আমাকে হেল্প করতে পারত। বাপি আর আমি মিলে অনেক সুন্দর করে fireworks করতাম। তুমি বাপির মতো পারো না, মাম্মি…😢😢

ওর কথাগুলো শুনে বুকটা যেন ভেঙে গেল। আমি জানি, আমি কখনোই ওর বাবার শূন্যতা পূরণ করতে পারব না। তবুও প্রতিদিন চেষ্টা করি—
একজন মা হয়ে, আবার একজন বাবার দায়িত্বও
পালন করতে।

সবাই আমার ছেলের বাবার জন্য দোয়া করবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবকিছু সহজ করে দেন!🤲
আমিন🤲
Mousumi’s kitchen USA

07/05/2026

ইচ্ছা পূরণের চেষ্টা Mousumi’s kitchen USA

07/03/2026

ইয়া আল্লাহ!🤲

পবিত্র মুহাররম মাসের এই বরকতময় জুমার দিনে, আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিন।🤲

পৃথিবীর সকল পাপী গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দিন। 🤲
যারা এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তাদের কবরকে নূরে ভরে দিন,
কবরের আযাব মাফ করে দিন এবং তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

আজ একজন ছোট্ট সন্তানের মনে শুধু একটি চাওয়া—তার বাবার জন্য দোয়া। 🤲💔

“আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়াফু আনহু।” 🤲

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, কবুল করুন এবং ঈমানের সঙ্গে জীবন ও মৃত্যু দান করুন। 🤲
আমীন।🤲
Mousumi’s kitchen USA

Want your business to be the top-listed Beauty Salon in Manteca?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Manteca, CA