Hadid Dental Care

Hadid Dental Care

Share

##জীবাণুমুক্ত পরিবেশে মানসম্মত চিকিৎসা........ আপনার অধিকার##
��দাঁত আপনার যত্ন আমাদের ��

17/09/2025

🤔দাঁত হলুদ কেন হয়?? 🤔
জানেন কি??

🦷দাঁতের হলদেটে হবার কারণ এবং প্রতিকার

দাঁত হলদেটে হবার পেছনে দায়ী হলো লাইফস্টাইল। ধূমপান, কফি ও চা পান এবং তামাক চিবিয়ে খাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করে।

অনেক সময়ে বংশগত কারণেই কারও দাঁত হলদেটে, কারও দাঁত উজ্জ্বল সাদা হতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে দাঁত ম্লান হয়ে পড়তে পারে। কম বয়সে জ্বরে আক্রান্ত হলে দাঁত হলদে হতে পারে।

এ ছাড়া ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গেলেও দাঁত বৃদ্ধিতে ব্যাঘাত ঘটার কারণে দাঁত হলদেটে হতে পারে। প্রাপ্তবয়স্করা অনেক সময়ে দাঁত কিড়মিড় করতে ওপরের স্তর ক্ষয়ে দাঁত হলদে দেখাতে পারে।

দাঁত দুই কারণে ক্ষতিগ্রস্ত হয়। বহিরাগত কারণ ও অভ্যন্তরীণ কারণ। এবার বিস্তারিত জেনে নেই :

এনামেল ক্ষতিগ্রস্ত যা বহিরাগত কারণ

দাঁত হলুদ হবার বহিরাগত কারণ হলো দাঁতের বাইরের স্তর অর্থাৎ এনামেলকে ক্ষতিগ্রস্ত করা । দাঁতের এনামেলে সহজেই দাগ পড়ে, কিন্তু তা সহজে উঠেও যায়।

তামাকে থাকা নিকোটিন এবং টার সহজেই দাঁতে দাগ ফেলে। এ ছাড়া সহজ আরেকটি উদাহরণ হলো, যেসব খাদ্য ও পানীয় কাপড়ে দাগ ফেলে, সেগুলো দাঁতেও দাগ ফেলবে। এ ছাড়া টক বা এসিডিক খাবার দাঁতের এনামেল ক্ষয় করে এবং দ্রুতই তাকে হলদেটে করে ফেলে।

দাঁতের যথেষ্ট যত্ন না নিলেও দ্রুত দাঁত হলুদ হয়ে যায়। এর জন্য নিয়মিত দাঁত ব্রাশ করা, ফ্লস করা এবং নিয়মিত ডেন্টিস্ট দেখানো জরুরি।

ওষুধজনিত কারণ যা অভ্যন্তরীণ কারণ

দাঁতের ভেতরের একটি স্তর হলো ডেন্টিন। স্বাস্থ্যগত কারণে এতে হলদেটে দাগ পড়তে পারে। এসব দাগ দূর করা সহজ নয়। অনেক ওষুধও আছে যা দাঁত হলুদ করে দিতে পারে। বিশেষ করে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটি শিশুদের দাঁত হলদেটে করে দেয়।

অনেক সময়ে দাঁতের উপকার করতে গিয়েও দাগ পড়তে পারে। জিঞ্জিভাইটিসের চিকিৎসা করতে ক্লোরহেক্সিডিনযুক্ত মাউথওয়াশ দিতে পারেন ডাক্তার। তা ব্যবহারে দাঁতে বাদামী দাগ পড়তে পারে। এ ছাড়া ব্রণ দূর করার ওষুধ মিনোসাইক্লিন থেকেও দাঁত হলুদ হতে পারে। কিছু অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিসাইকোটিক এবং রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ দাঁত হলদেটে করে। দাঁতের ভেতরে সিলভার ফিলিং ব্যবহার করা হলে দাঁত নীলচে-ধুসর দেখাতে পারে। আবার কেমোথেরাপি বা মাথা ও ঘাড়ে রেডিয়েশন দিলেও দাঁতে দাগ পড়তে পারে।

হলুদাভ প্রতিরোধ ও প্রতিকার

অবশ্যই নিয়মিত দাঁত মাজা, ফ্লস করা এবং দাঁতের ডাক্তার দেখানো দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং দাঁত হলুদ হওয়া থেকে রোধ করে। এর পাশাপাশি পানীয় পান করার সময়ে স্ট্র ব্যবহার করলে দাঁতে দাগ হওয়া কমে। যেসব খাবার খেলে দাঁতে দাগ হবে, সেগুলো খাওয়ার পর ব্রাশ করা বা নিদেনপক্ষে কুলি করা জরুরি।

হাদিদ ডেন্টাল কেয়ার ডেন্টাল চেম্বারে গিয়ে মাত্র এক ভিজিটেই আপনার দাত থেকে হুলুদ ভাব দূর করে সাদা এবং আরো উজ্জল করে তুলুন।

17/06/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে হাদিদ ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে
ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।❤️💓

Photos from Hadid Dental Care's post 08/06/2024

দুপচাঁচিয়ায় অত্যাধুনিক প্রযুক্তির এন্ডোমটর মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে সঠিক উপায়ে দাঁতের রুট ক্যানেল চিকিৎসায় আপনাকে স্বাগতম।

24/05/2024

🦷🦷🦷

08/05/2024

🔷ডেন্টাল ফিলিং

🔹 ডেন্টাল ফিলিং মূলত দাঁত ক্ষয়ের চিকিৎসা। দাঁত যখন আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়, ছোট বা বড় ছিদ্র হয়, ক্যারিজ হয়, ক্ষয় হয়, তখন ফিলিং করা প্রয়োজন হয়।

🔹 সাধারণ অর্থে, ফিলিং হচ্ছে ভরাট বা প্রতিস্থাপন করা। দাঁতের ছিদ্র স্থান ভরাট করতে বা বড় কোন ক্ষতি রোধ করতে যে পদ্ধতিতে পুনরায় দাঁত আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়, তাই ই হচ্ছে ফিলিং করা।

🔹 প্রথমত ফিলিং দুই ধরনের। যথা- অস্থায়ী এবং স্থায়ী।

🔹 অস্থায়ী: বড় ছিদ্র (Gross carries) হলে অস্থায়ী ফিলিং দিয়ে ৭ থেকে ১৫ দিন অবজারভেশনে রাখতে হয়। এর ভেতরে যদি কোনো ধরনের ব্যথা এবং শিরশির না হয়, তবে টেকসইয়ের জন্য স্থায়ী ফিলিং করিয়ে নিতে হবে।

🔹 স্থায়ী: ছোট ছিদ্র হলে অবস্থা বুঝে একবারেই স্থায়ী ফিলিং করা যায়। স্থায়ী ফিলিং কয়েক ধরনের। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কম্পোজিট বা লাইট কিউর ফিলিং। যা আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে দাঁতের কালার অনুযায়ী করা হয়ে থাকে। এরপরে আছে গ্লাস আয়নোমার সিমেন্ট (জিআইসি) ফিলিং। যাদের দাঁতে সামান্য শিরশির আছে, তাদের জন্য এ ফিলিং উপযোগী।

🔹 দাঁতকে সুস্থ রাখতে এবং চিকিৎসা খরচ কমাতে যত দ্রুত সম্ভব ফিলিং করে নেয়া জরুরি। মনে রাখবেন, আপনার দাঁতে যদি ব্যথা শুরু হয়, যত দ্রুত সম্ভব নিকটস্থ অভিজ্ঞ ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করে সমস্যা অনুযায়ী চিকিৎসা নিন।

(হাদিদ ডেন্টাল কেয়ার)
মেইল বাসস্ট্যান্ড থেকে ২০০ গজ উত্তরে ধাপেরহাট রোড,
দুপচাঁচিয়া বগুড়া।

06/03/2024
Photos from Hadid Dental Care's post 14/02/2024

❤️🥰❤️

Photos from Hadid Dental Care's post 14/02/2024

ভাঙ্গা দাঁত ও এমন বিক্ষত দাঁতকে একদম নতুন করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

🦷🦷হাদিদ ডেন্টাল কেয়ার 🦷🦷


যোগাযোগ : +8801887324636

ঠিকানা :
মেইল বাসস্ট্যান্ডের ২০০ গজ উত্তরে,
ধাপের হাট রোড, দুপচাঁচিয়া, বগুড়া।

10/02/2024

দাঁতকে সুরক্ষিত রাখতে,
মুখে সুন্দর হাসি ফুটাতে,
মন খুলে কথা বলতে এবং নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে Teeth Scaling এর বিকল্প নেই।।
দাঁতের কালো দাগ,অপরিষ্কার দাঁত,
হলদেভাব সহ সব ধরনের সমস্যা আমাদের এখানে সমাধান করা যায়।
🦷🦷Hadid Dental Care 🦷🦷

যোগাযোগ : +8801887324636

ঠিকানা :
মেইল বাসস্ট্যান্ডের ২০০ গজ উত্তরে,
ধাপের হাট রোড, দুপচাঁচিয়া, বগুড়া।

10/01/2024

🦷🦷হাদিদ ডেন্টাল কেয়ার 🦷🦷


যোগাযোগ : +8801887324636

ঠিকানা :
মেইল বাসস্ট্যান্ডের ২০০ গজ উত্তরে,
ধাপের হাট রোড, দুপচাঁচিয়া, বগুড়া।

Want your business to be the top-listed Beauty Salon in Dupchanchia?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


হাদিদ ডেন্টাল কেয়ার মেইল বাসস্ট্যান্ড থেকে ২০০ গজ উত্তরে, ধাপের হাট রোড, দুপচাঁচিয়া বগুড়া
Dupchanchia
5880