Sylhet Division Forum Cape Town
সিলেট সিটিজেন ফোরাম অফ কেপ টাউন — ঐক্য, সহযোগিতা ও সমাজসেবায় নিবেদিত একটি প্রবাসী সামাজিক সংগঠন।
20/03/2026
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে
সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবাসী মুসলিম ভাই বোনদের পবিত্র ঈদ উল ফিতরের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজানের আত্মশুদ্ধির আলো আমাদের জীবনকে আরও শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত করুক।
পরিবার-পরিজনসহ সবার ঈদ হোক আনন্দময় ও কল্যাণমণ্ডিত। ঈদ মোবারক!
মো: ইকবাল হোসেন
সাধারণ সম্পাদক
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউন
20/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেপ টাউন এবং
দেশ–বিদেশে অবস্থানরত সিলেটবাসীকে
সকল মুসলিম ভাই–বোনকে আন্তরিক
ঈদ মোবারক জানাচ্ছি।
রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসের পর
ঈদের আনন্দ আপনার জীবন, পরিবার ও সমাজে
নিয়ে আসুক শান্তি, সুখ ও আল্লাহর অপরিমেয় বরকত।
সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে
ঈদ মোবারক।
দেলোয়ার হোসেন খান মুন্না
সভাপতি
সিলেট ডিভিশনস ফোরাম অফ কেপ টাউন
09/03/2026
আলহামদুলিল্লাহ
বরাবরের মতো এ বছর পবিত্র রমজানেও সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউন এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও মহিমান্বিত পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং অতীত ও বর্তমানের যাঁরা এই সংগঠনের উন্নতি ও প্রতিটি আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যই আমাদের শক্তি।
সংগঠনের সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন খান মুন্না এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন–এর পক্ষ থেকেও সবাইকে জানানো হচ্ছে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুন, রমজানের নূর আমাদের পথকে আলোকিত করুক, এবং ভবিষ্যতের প্রতিটি আয়োজন আরও সফল ও বরকতময় হোক আামিন।
সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মোবারকবাদ।
03/03/2026
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের পক্ষ থেকে
সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান মুন্না ভাইয়ের
জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই বিশেষ দিনে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও শান্তিময় জীবন কামনা করি। কমিউনিটির উন্নয়ন, একতা ও কল্যাণে তাঁর নিরলস পরিশ্রম ও নিবেদিত নেতৃত্ব আমাদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে আছে।
দূর পরবাসে সিলেটি কমিউনিটিকে একত্রিত করা, সংগঠনের সার্বিক কার্যক্রমকে গতিশীল রাখা এবং সম্মানজনকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
আমরা বিশ্বাস করি আগামীতেও আপনার নেতৃত্ব আমাদের ফোরামকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে, ইনশাআল্লাহ।
শুভ জন্মদিন মুন্না ভাই।
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের সকলের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সকল সম্পাদক ও সম্মানিত সদস্যবৃন্দকে আহলান সাহলান –মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
জরুরি বিজ্ঞপ্তি
গত ২৫ ফেব্রুয়ারি, রোজ বুধবার, রাত ৮:০০ ঘটিকায় সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়
সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন ছাড়া
সিলেট অঞ্চলের নামে অন্য কোনো সংগঠন বা কমিটি গঠন কড়া ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
কোনো ব্যক্তি বা সদস্য যদি এ ধরনের কার্যক্রমে জড়িত থাকেন—
• তাকে ফোরাম থেকে বহিষ্কার করা হবে
• এবং সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ
সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সম্মান বজায় রাখতে
সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও দায়বদ্ধ থাকার অনুরোধ জানানো হচ্ছে।
বিনীত
সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন
আস্সালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পবিত্র মাহে রামাদান উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন। আমিন🤲🏽
গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে সিলেট ডিভিশন ফোরাম, কেপটাউন এর উদ্যোগে আসন্ন ইফতার মাহফিল উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি, দেলোয়ার হোসেন খান মুন্না ভাইসহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তারিখ: ৯ মার্চ ২০২৬, সোমবার
স্থান: Baitul Mukarram Masjid Capetown (দেলোয়ার ভাইয়ের মাদ্রাসা)
63 Jane Ave, Gatesville, Cape Town, 7766
উক্ত ইফতার মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের যার যার অবস্থান থেকে সাধ্যমতো আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি, অনুষ্ঠানে আপনাদের মূল্যবান উপস্থিতি একান্তভাবে প্রত্যাশা করছি।
আসুন, পবিত্র রামাদানের এই বরকতময় সময়ে আমরা সবাই একত্রিত হয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করি।
দাওয়াতক্রমে,
সিলেট ডিভিশন ফোরাম, কেপটাউন।
03/02/2026
আমাদের সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন-এর সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, কেপ টাউনের সুপরিচিত ব্যক্তিত্ব ও পরোপকারে সর্বদা অগ্রগামী জনাব রিয়াজ উদ্দিন ভাইকে জানাই হৃদয়ভরা জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নিষ্ঠা, পরিশ্রম ও মানবিকতার ছোঁয়ায় আমাদের সংগঠন বারবার সমৃদ্ধ হয়েছে। সমাজের মানুষের জন্য আপনার নিরলস প্রচেষ্টা সত্যিই অনুকরণীয়।
আপনার নতুন বছরের প্রতিটি দিন হোক সুস্বাস্থ্য, সুখ, সফলতা ও কল্যাণে পরিপূর্ণ।
জন্মদিন শুভ হোক
আল্লাহ আপনাকে আরও উচ্চতায় পৌঁছে দিন।
02/02/2026
আমাদের সকলের প্রিয়, সদা হাস্যজ্বল মাসুম ভাইকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।
নবনির্বাচিত সংগঠনিক সম্পাদক, সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউনের হিসেবে তিনি যেমন দায়িত্বশীল, ঠিক তেমনই বন্ধুত্বে প্রাণবন্ত ও সহজ-সরল মানুষ।
আপনার আগামীর পথ হোক আরও সফল, আনন্দে ভরপুর ও আল্লাহর রহমতে পরিপূর্ণ।
ভাই, আপনার হাসি আর ইতিবাচক মনোভাব আমাদের সবসময় অনুপ্রাণিত করে।
Happy Birthday, Masum Bhai!
সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন পরিবার।
24/01/2026
আজ আমাদের প্রিয় ভাই খাইরুল ইসলাম ভাইয়ের মরদেহ তার পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করেছেন।
আলহামদুলিল্লাহ, সিলেট ডিভিশন ফোরামসহ সিলেটি সহ অন্যান্য বাংলাদেশি প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মরদেহটি সম্মানের সাথে স্বজনদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
এই মহান মানবিক কাজে সহযোগিতা প্রদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন–এর সভাপতি
জনাব দেলোয়ার হোসেন খান মুন্না।
সবার একতা, সহানুভূতি ও সহযোগিতা ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব হতো না।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাদের ধৈর ধারণ করার তাওফিক দান করুন।
আমিন।
✨ নববর্ষের শুভেচ্ছা ✨
সিলেট ডিভিশন ফোরাম, কেপ টাউন-এর পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রিয় সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভ নববর্ষ 2026
নতুন বছরের প্রতিটি দিন সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা।
আমরা যেন ঐক্য, সৌহার্দ্য ও দায়িত্ববোধকে শক্তি করে আরও সুসংগঠিত ও অগ্রগামী কমিউনিটি গড়ে তুলতে পারি—এই আশা রাখি।
চলুন নতুন উদ্যম, নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাই।
শুভ নববর্ষ 2026
দেলোয়ার হোসেন খান মুন্না
সভাপতি
সিলেট ডিভিশন ফোরাম কেপ টাউন
22/12/2025
একতাই শক্তি একতাই বল
আমরা হক্কল সিলেটি💪💪!
15/12/2025
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউন–এর পক্ষ থেকে আয়োজিত পিকনিকটি আলহামদুলিল্লাহ অত্যন্ত সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি কেপ টাউনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।
বড়দের জন্য মিনি ফুটবল ও হাডুডু, বাচ্চাদের জন্য ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য হাড়ি ভাঙা খেলাসহ বিভিন্ন আনন্দঘন খেলাধুলার মাধ্যমে সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। লাঞ্চ ও বারবিকিউয়ের ব্যস্ত আয়োজন পিকনিককে এনে দেয় এক পরিপূর্ণ ও উৎসবমুখর আবহ।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে নবনির্বাচিত সেক্রেটারি জনাব ইকবাল হোসেন–এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্য জনাব রুহুল আমিন। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাবেক সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য জনাব শামসুজ্জামান কবির, সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরে আলম জিলানী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম আলি রাসেল এবং অর্থ সম্পাদক জনাব জাহেদ আহমেদ। সবাই নতুন কমিটির প্রতি তাদের আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন।
দুপুর গড়িয়ে বিকেলে পুরস্কার বিতরণীর প্রথম পর্ব শুরু হয়। সংগঠনের সাবেক সভাপতি জনাব আছাব আলী সাহেব ভাইকে সম্মাননা স্মারক (স্ক্রেচ) তুলে দেন নবনির্বাচিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান মুন্না।
এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরে আলম জিলানী ভাইকে সম্মাননা স্মারক (স্ক্রেচ) তুলে দেন সাবেক সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য জনাব শামসুজ্জামান কবির।
পরবর্তীতে একে একে বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে ছেলেদের মিনি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এরপর নবনির্বাচিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান মুন্না ভাই তাঁর সমাপনী বক্তব্যে বলেন যে, এই আয়োজনের সফলতা সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও উপস্থিত অতিথিবৃন্দের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়েই এই সুন্দর ও সফল পিকনিকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
110 Bree Street
Cape Town
8001
